• Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
PROTHOM KOLKATA
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
PROTHOM KOLKATA
No Result
View All Result
ADVERTISEMENT
Home লাইফস্টাইল

Ratanti Kalipuja 2023: কীভাবে শুরু রটন্তী কালীপুজো ? জানুন এর অজানা কাহিনী

News Desk by News Desk
January 20, 2023
in লাইফস্টাইল, ধর্ম কর্ম
0
Ratanti Kalipuja 2023: কীভাবে শুরু রটন্তী কালীপুজো ? জানুন এর অজানা কাহিনী
121
SHARES
192
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

।। প্রথম কলকাতা।।

ADVERTISEMENT

Ratanti Kalipuja 2023: প্রত্যেক বছর দক্ষিণেশ্বরে (Dakshineshwar) কালীপুজো মহাসমারোহে পালন করা হয়। তবে বছরের তিনটি সময়ে এই পুজোকে আরও বড় করে পালন করে থাকেন মন্দির কর্তৃপক্ষ। জৈষ্ঠ মাসে ফলহারিণী কালীপুজো, কার্তিক মাসের দীপান্বিতা কালীপুজো এবং মাঘ মাসের রটন্তী কালীপুজো। এই রটন্তী কালী পুজোতেই একমাত্র চতুর্দশী তিথিতে পূজিতা হন মা কালী। সারা বছর অন্যান্য পুজো গুলি অমাবস্যাতেই করা হয়। রটন্তী কালীপুজোকে কেন্দ্র করে দক্ষিণেশ্বরের মন্দির চত্বরে বিশাল আয়োজন দেখতে পাওয়া যায়। প্রতি বছরই দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে পুণ্য স্নান করতে এই দিনে এসে উপস্থিত হন বহু পুন্যার্থীরা।

২০২৩ এ রটন্তি কালী পুজো কবে ?

আজ অর্থাৎ শুক্রবার শেষ রাত থেকে অমাবস্যা তিথি শুরু হবে এবং ২১ তারিখ অর্থাৎ শনিবার রাত পর্যন্ত থাকবে। চলতি বছরে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, শুক্রবার গোধূলি বেলায় গঙ্গারতী করা হবে। আর তারপর সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ মন্দির প্রাঙ্গণে শাস্ত্রীয় সঙ্গীত এবং ভক্তিগীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই দিনই রাত সাড়ে ন’টা থেকে শুরু হবে রটন্তী কালীপুজো (Ratanti Kalipuja)।

কীভাবে উৎপত্তি রটন্তী কালীপুজোর ?

রটন্তী কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে রটে যাওয়া। কী রটে গিয়েছিল সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আবারও ফিরে যেতে হয় শ্রীকৃষ্ণ এবং রাধিকার প্রেম কাহিনীতে। কথিত রয়েছে,রাধিকা কখনই কৃষ্ণের সুমধুর বাঁশি শুনে নিজেকে স্থির রাখতে পারতেন না। তিনি সংসার এবং লোকলাজের পরোয়া না করে ছুটে যেতেন শ্রী কৃষ্ণের কাছে। এই বিষয়টি জানতেন তাঁর শাশুড়ি এবং ননদ জটিলা ও কুটিলা। তবে কিছুতেই তা বিশ্বাস করাতে পারেননি রাধিকার স্বামী আয়ানকে। এইরকমই এক মাঘ মাসের শীতের রাতে ফের রাধিকা শুনতে পান কৃষ্ণের বাঁশির সুর। তখন ছিল কৃষ্ণা চতুর্দশী । অন্ধকারের মধ্যেই সবকিছু ফেলে ঘর ছেড়ে বেরিয়ে যান শ্রী রাধিকা।

তাকে প্রমাণসহ ধরবেন এমন মনোভাব নিয়ে জটিলা এবং কুটিলা রাধিকার পিছু নেন। তাঁরা চাক্ষুষ করেন শ্রীকৃষ্ণের সঙ্গে রাধিকাকে। তাঁরা সেই দৃশ্যের সাক্ষী আয়ানকেও করবেন বলে রীতিমতো জোর করেই নিয়ে আসেন কুঞ্জবনে। তাঁরা চেয়েছিলেন রাধিকার গোপন প্রেমের কাহিনী আয়ানের সামনে আসুক। এই মতো পরিস্থিতিতেই শ্রীরাধিকা ভয় পান । শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করেছিলেন । আয়ান ছিলেন কালীর পূজারী। তিনি যখন কুঞ্জবনে এসে উপস্থিত হন তখন দেখেন মা কালী একটি গাছের তলায় বসে রয়েছেন। আর তাঁর পা নিজের কোলের মধ্যে রেখে বসে রয়েছেন শ্রী রাধিকা। যে শক্তিকে তিনি এতদিন ধরে পুজো করে আসছেন রাধিকাকে তাঁর পদ সেবা করতে দেখে খুশি হন আয়ান। তিনি রটিয়ে দেন কালী দর্শন সার্থক হয়েছে তাঁর। সেই দিন থেকেই এই রটন্তী কালীপুজো প্রচলিত হয়।

রটন্তী কালীপুজোকে কেন্দ্র করে আরও বেশ কিছু কাহিনী কথিত রয়েছে। যেমন প্রচলিত লোককথা অনুযায়ী, শ্রীরামকৃষ্ণদেব একবার বলেছিলেন, রটন্তী কালীপুজোর ভোরে তিনি স্বর্গের দেবতাদের দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে নেমে আসতে দেখেন এবং সেখানে স্নান সারেন তাঁরা। এরপর থেকেই রটন্তী কালীপুজোর ভোরে দক্ষিণেশ্বরের গঙ্গায় পুণ্যার্থীদের পূণ্যস্নানের রীতি প্রচলিত হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Tags: DakshineshwarRatanti KalipujaRatanti Kalipuja 2023
Previous Post

Daily Horoscope: মূল ও পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রভাব থাকবে আজ, আপনার দিনটি কেমন যাবে?

Next Post

Hockey World Cup 2023: ওয়েলসের বিপক্ষে ভারতের জয়ে সন্তুষ্ট নয় ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং

News Desk

News Desk

Next Post
Hockey World Cup 2023: ওয়েলসের বিপক্ষে ভারতের জয়ে সন্তুষ্ট নয় ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং

Hockey World Cup 2023: ওয়েলসের বিপক্ষে ভারতের জয়ে সন্তুষ্ট নয় ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
  • লাইফস্টাইল
  • বিগ ভাইরাল
  • আরো

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

Go to mobile version