Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Raj Chakraborty: হাসপাতালে ভর্তি রাজ চক্রবর্তী, হঠাৎ কী হল পরিচালকের ?

রিমিতা রায়
Published On: এপ্রিল 18, 2023 1:03 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Raj Chakraborty: হাসপাতালে ভর্তি পরিচালক রাজ চক্রবর্তী। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কী হয়েছে তাঁর? খোঁজ নিয়ে জানা গেল, রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন রাজ। আর সেখানেই তাঁর ইউরিন ইনফেকশন ধরা পড়ে তাঁর । তাই চিকিৎসকরা তাঁকে আজকের দিনটা হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যাবতীয় টেস্ট করা হবে আজই। সব রিপোর্ট সঠিক থাকলে বুধবারই ছেড়ে দেওয়া হবে পরিচালক রাজ চক্রবর্তীকে।রাজের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগী ও ভক্তরা। দ্রুত সুস্থতা কামনা করছে পরিচালকের।

রাজ চক্রবর্তী শুধু গ্ল্যামার দুনিয়ার একজন স্টার নন, রাজনৈতিকবিদও বটে। তাই তাঁর অসুস্থতার খবরে বিনোদন মহল থেকে রাজনৈতিক মহল সর্বত্রই একেবারে তোলপাড়। প্রসঙ্গত, ওটিটি-র দুনিয়ায় পা রাখছেন পরিচালক রাজ চক্রবর্তী। পর্দায় ফিরছেন ‘প্রলয়’ নিয়ে। সিরিজের আকারে আসছে ‘আবার প্রলয়’। বড় পর্দা নয়, সরাসরি ওটিটি প্ল্য়াটফর্ম জি ফাইভে মুক্তি পাবে এই ছবি। অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, দেবাশিস মণ্ডল, কৌশানী মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, জুন মালিয়া এবং সায়নী ঘোষ প্রমুখ। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘প্রলয়’ সিনেমা । দশ বছর পর আসছে ‘প্রলয়’-এর সিক্যুয়েল । সূত্র মারফত খবর , সুন্দরবনের নারী পাচার থেকে যাবতীয় দুর্নীতি দেখানো হবে এই সিরিজে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now