Durga Puja Government Grant: পুজো কমিটির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে মিলবে না পুজোর সরকারি আর্থিক অনুদান। পুজো আয়োজকদের অর্থ প্রদানে স্বচ্ছতা রাখতে একগুচ্ছ কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। সহায়তা পেতে যে ফর্ম পূরণ করতে হবে, তাতে পুজো কমিটিগুলিকে নির্দিষ্ট তথ্য দিতে হবে। সূত্রের খবর, অনুদানের আবেদন করতে হলে পুজো কমিটির সভাপতি অথবা সম্পাদককে কমিটির লেটার হেডে আবেদনপত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। দিতে হবে কমিটির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্যানসেলড চেক এবং পাসবুকের প্রথম পাতার প্রতিলিপি। গত বছরের পুজোর অনুমতিপত্রের প্রতিলিপি এবং গত বছরের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাবও চাওয়া হয়েছে। ২০২৬ সালের পুজো কমিটির সদস্যদের নামের তালিকা, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করতে হবে কমিটির লেটারহেডে। পাশাাপশি, গত বছরের সরকারি অনুদানের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার স্বীকৃতিপত্রের কপিও দিতে হবে আবেদনের সঙ্গে।
#durgapujagovernmentgrant #durgapuja2026 #durgapujagrant #pujacommittee #durgapujarules #governmentgrant #pujaguidelines #westbengaldurgapuja #pujanews #utilizationcertificate #pujaapplication #bankaccount #westbengalnews













