Category: প্রথম বাংলা

A state where tradition unite with modernity

  • Weather update: রাজ‍্যে ফের কমল তাপমাত্রা, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

    Weather update: রাজ‍্যে ফের কমল তাপমাত্রা, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: শীত এখনই কমছে না‌। তাপমাত্রা উঠানামা করলেও শীতের আমেজ বজায় থাকবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর‌। স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকায় জমিয়ে শীতের আমেজ থাকবে আরো কয়েকদিন। ফলে অবাধ উত্তরে হাওয়ায় আরো চার পাঁচ দিন শীতের আমেজ চলবে রাজ্যে।

    তবে এখনই কনকনে ঠান্ডা পড়তে আরো কিছুদিন দেরি আছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের কমাতে শীতের অনুভূতি বজায়। উত্তরে হাওয়া বইবে তাই শীতের আমেজ বজায় থাকবে। আগামী কয়েক দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যাচ্ছে।

    আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিন কলকাতায় স্বাভাবিকের কাছে তাপমাত্রা থাকবে‌। তবে রাজ্যের বাকি অংশে কনকনে ঠান্ডা টের পাওয়া যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপমাত্রা কম থাকবে। স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি নিচে থাকবে পারদ। আশঙ্কা রয়েছে ঘূর্ণাবর্তের। উত্তর আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্তের অবস্থান।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে কোনো সিস্টেম না থাকায় আগামী পাঁচ দিন শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। এই মুহূর্তে শুধুমাত্র উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকছে বাংলায়। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালে রাতে শীতের আমেজ বেশি লাগলেও বেলায় তা চলে যাবে। কলকাতায় আগামী কয়েক দিন তাপমাত্রা এইরকমই থাকবে হের ফের হবে না।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mithun Chakraborty: দুর্ঘটনার কবলে মহাগুরু! এখন কেমন আছেন মিঠুন চক্রবর্তী ?

    Mithun Chakraborty: দুর্ঘটনার কবলে মহাগুরু! এখন কেমন আছেন মিঠুন চক্রবর্তী ?

    ।।প্রথম কলকাতা।।

    Mithun Chakraborty: দুর্ঘটনার কবলে পড়ল ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর গাড়ি। বাঁকুড়া থেকে আসানসোল যাওয়ার পথে মিঠুন চক্রবর্তীর গাড়ি দুর্ঘটনায় পড়ে। তবে মিঠুন চক্রবর্তী সহ তাঁর সঙ্গে থাকা সকলে সুরক্ষিত আছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে।

    শনিবার বাঁকুড়ায় কর্মসূচি ছিল মিঠুন চক্রবর্তীর (Mithun Chakroborty)। বাঁকুড়ার কর্মসূচি শেষ করে আসানসোলের দিকে যাচ্ছিলেন তিনি। নিরাপত্তার জন্য মিঠুন চক্রবর্তী আগে ও পরে ছিল একাধিক গাড়ি। জানা গিয়েছে, বিষ্ণুপুর ছাড়ার পরেই একটি তিন মাথার মোড়ে আচমকাই তাঁর কনভায়ের সামনে একটি সাইকেল চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে ব্রেক কষে একেবারে সামনে থাকা গাড়িটি। তারপরে ওই গাড়ির পেছনে থাকা মিঠুন চক্রবর্তীর গাড়ি গিয়ে ধাক্কা মারে সামনের গাড়িতে। অন্যদিকে পেছনে থাকা নিরাপত্তা রক্ষীদের গাড়িটি ধাক্কা মারে সামনের মিঠুন চক্রবর্তীর গাড়িতে।

    এই দুর্ঘটনায় মহাগুরুর গাড়ির সামনের অংশ খুলে যায়। মেরামত করতে মিস্ত্রি ডেকে পাঠানো হয়। তারপর মিঠুন চক্রবর্তী একরকম ভাঙা গাড়িতেই চড়ে বসেন। তারপর কনভয় ছোটে আসানসোলের দিকে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে মিঠুন চক্রবর্তী ও গাড়ির অন্যান্য আরোহীরা সুরক্ষিতই আছেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Medical Student Death: ভাবি ডাক্তারের প্রাণ কাড়ল টিবি, চেনা শত্রু থেকে নিজেকে বাঁচাবেন কী ভাবে ?

    Medical Student Death: ভাবি ডাক্তারের প্রাণ কাড়ল টিবি, চেনা শত্রু থেকে নিজেকে বাঁচাবেন কী ভাবে ?

    ।। প্রথম কলকাতা।।

    Medical Student Death : ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত ডাক্তার হবার স্বপ্ন চোখে নিয়ে যাত্রা শুরু করেছিলেন কিন্তু সেই যাত্রা মাঝ পথেই থামাতে হল। টিবি প্রাণ কাড়ল ভবিষ্যতের ডাক্তার তথা কলকাতা মেডিকেলের মেধাবী পড়ুয়া কৌশিক রেজার। দীর্ঘ সাত মাস ধরে ধরে টিবির সঙ্গে লড়াই করে চলেছিলেন তিনি। কিন্তু অবশেষে জীবন যুদ্ধে তাকেই হার মানতে হল। বন্ধুর মৃত্যুতে শোকাহত সহপাঠী মহল।

    কৌশিক জয়েন্টে ভালো ফল করে ভর্তি হয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজে। শুধুমাত্র সে যে মেধাবী ছাত্র ছিল তাই নয়, গান গাইতে ভীষণ ভালোবাসতো কৌশিক । তাঁর গানের গলা, বন্ধু মহলে ছিল বেশ জনপ্রিয়। লেখালেখিতেও হাত পাকা ছিল কৌশিকের। বন্ধুদের মন খারাপের রাতে তাদের গান শোনানো থেকে শুরু করে সিলেবাসে কোথাও কোন ডাউট মানেই সমাধান কৌশিকের কাছে। মোটা মোটা যে ডাক্তারি বই পড়তে অন্যান্যরা ভয় পেত সেই বই ছাড়া নিজের কনসেপ্ট তৈরি করতে নারাজ ছিল কৌশিক।

    কলকাতা মেডিকেল কলেজের এই পড়ুয়া ভর্তি হয়েছিলেন শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে । কৌশিককে কাবু করেছিল মাল্টি ড্রাগ রেজিস্টেন্স টিবি। আর তাঁর উপরে বাড়তি সমস্যা সৃষ্টি করে জন্মগত ইমিউনিটির ঘাটতি। কোন রকম ওষুধ কাজ করা বন্ধ করে দিয়েছিল। সাত মাস ধরে ভীষণভাবে বেঁচে থাকার লড়াইয়ে মগ্ন ছিলেন কৌশিক। অবশেষে বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দেন এই পড়ুয়া ।

    প্রসঙ্গত, শুধু কৌশিক নয় দেশে এবং রাজ্যের ক্রমাগত টিবি আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। যা উদ্বেগ সৃষ্টি করার জন্য যথেষ্ট। জি ২৪ ঘন্টা সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সরকারি পরিসংখ্যান বলছে চলতি বছরে অগাস্ট মাস পর্যন্ত টিবিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭০৩ জনের। প্রতিবছর দেশে প্রায় এক লক্ষ টিবি আক্রান্ত রোগী চিহ্নিত হন। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন , টিবি খানিকটা আমাদের চেনা শত্রুর মত । অনেক সময় আমরা একে এড়িয়ে চলতে চেষ্টা করি। তাই টিবির লক্ষণ গুলি যদি শরীরে দেখা দেয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে বজায় রাখতে হবে সচেতনতা।

    টিবির লক্ষণ গুলি কী কী?

    * দু সপ্তাহের বেশি জ্বর
    * গলায় গাঁট , ১৪ দিনের বেশি কাশি
    * অনেকদিন থেকে ক্রমাগত ওজন কমতে থাকা
    * পেটে জল জমার সমস্যা
    * মলের সঙ্গে রক্ত নির্গত হওয়া

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Plastic rice in ration: আগুন দিলে প্লাস্টিকের মত গলে যাচ্ছে রেশনের চাল, চাঞ্চল্যকর অভিযোগ গ্রাহকদের

    Plastic rice in ration: আগুন দিলে প্লাস্টিকের মত গলে যাচ্ছে রেশনের চাল, চাঞ্চল্যকর অভিযোগ গ্রাহকদের

    ।।প্রথম কলকাতা।।

     

    Plastic rice in ration: রেশনের চালের মধ্যে রয়েছে প্লাস্টিকের চাল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ রেশন গ্রাহকদের।রেশন দোকানের চালের মধ্যে প্লাস্টিকের চাল পাওয়া গেল এমনটাই অভিযোগ তুললেন রেশন গ্রাহকরা। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যায় এই ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়। ঘটনাটি ঘটেছে বনগাঁর ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মনিগ্রাম এলাকায় মধুসূদন রায়ের রেশন দোকানে। রেশন গ্রাহকদের দাবি এদিন তারা রেশন নিতে এলে রেশন থেকে যে চাল তাদের দেওয়া হয় সেই চালের মধ্যে সাদা সাদা এক ধরনের চাল তারা দেখতে পান। সেই চাল দেখতে পেয়ে সন্দেহ হয় তাদের, স্থানীয়রা বলছেন তারা টিভির পর্দায় দেখেছেন প্লাস্টিকের চালের খবর, তাদের এই চাল দেখেও সন্দেহ হয় এটি সেই প্লাস্টিকের চাল নয় তো ? তারা ওই সাদা রংয়ের চালগুলিতে আগুন দিয়ে পুড়িয়ে দেখেন প্লাস্টিকের মতন গলে গলে পড়ছে। এই বিষয়ে স্থানীয়রা রেশন গ্রাহকরা বলেন, ‘চাল নিতে এসে চাল দেখে সন্দেহ হওয়ার পরেই চাল আগুনে দিলে দেখতে পাই প্লাস্টিকের মতন গলে যাচ্ছে ।’ তবে রেশন ডিলারদের দাবি এতে তাদের কোনো গাফিলতি নেই।

    রেশন ডিলার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে বনগাঁ মার্কেট থেকে তারা এই চাল নিয়ে এসেছে, এই সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। এই বিষয়ে রেশন ডিলার মধুসূদন রায় বলেন, ‘আমরা শুনেছি গ্রাহকরা এরকম অভিযোগ করেছে । আমরাও মার্কেট থেকে যা চাল পেয়েছি সেই চালই সাধারণ গ্রাহকের দেওয়া হয়েছে’।ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শুকদেব শিকারি জানিয়েছেন, ‘গ্রাহকদের অভিযোগ সত্যি হলে সংশ্লিষ্ট বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • JTBS Recruitment 2022: বিপুল শূন্যপদ! মাধ্যমিক পাশেই রাজ্যে রেলের JTBS পদে চাকরির সুযোগ

    JTBS Recruitment 2022: বিপুল শূন্যপদ! মাধ্যমিক পাশেই রাজ্যে রেলের JTBS পদে চাকরির সুযোগ

    ।। প্রথম কলকাতা।।

    JTBS Recruitment 2022: পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ১৪৬ টি রেল স্টেশনে নিয়োগ করা হবে কর্মী। প্রকাশিত হল অফিসিয়াল বিজ্ঞপ্তি। রাজ্যের বিভিন্ন রেল স্টেশনে টিকিট কাউন্টারে জনসাধারণ টিকিট বুকিং সেবা বা টিকিট এজেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আগ্রহী চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। নিজেদের জেলার রেল স্টেশনেই পাওয়া যাবে চাকরির সুযোগ।

    এই চাকরির ক্ষেত্রে কতগুলি শূন্য পদ রয়েছে, যেভাবে আবেদন করতে হবে, কোন কোন স্টেশনে কর্মী নিয়োগ করা হবে সেই সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য রইল প্রতিবেদনে।

    পদ: জনসাধারণ টিকিট বুকিং সেবক (JTBS) । এটি তিন বছরের কন্ট্রাকচুয়াল চাকরি হতে চলেছে। যদিও তিন বছর পরে সে কর্মীর কাজ যদি উচ্চমানের হয় তবে পুনরায় তাকে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

    বয়স সীমা: আগ্রহী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ বছরের বেশি।

    শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ

    শূন্য পদ: ৩০১০ টি। রাজ্যের মোট ২৩ টি জেলার ১৪৬ টি স্টেশনের এই টিকিট বুকিং সেবক নিয়োগ করা হবে। ( এটি রেলের তরফ থেকে কোন চাকরি নয়। মূলত এই চাকরি রেলের অধীনে থাকা এজেন্সির )

    আবেদনের শেষ তারিখ: ১৫.১২.২০২২

    আবেদন প্রক্রিয়া:

    ১. পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নির্দিষ্ট চাকরির বিজ্ঞপ্তির ৮ নম্বর পাতায় থাকা আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।

    ২. সেটি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করতে হবে। যা যা তথ্য সেখানে চাওয়া হবে সবকিছু সঠিক মত পূরণ করার পর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসের জেরক্স জুড়ে দিতে হবে আবেদনপত্রের সঙ্গে।

    ৩. এরপর একটি খামে ভরে সেই আবেদন পত্রটি পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানায়।

    সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের অফিস, পূর্ব রেল, শিয়ালদা, ডিআরএম বিল্ডিং, রুম নং ৪৪, ১৬ কাইজার স্ট্রিট, কলকাতা ৭০০০১৪

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • CAT 2022: CAT-এ কড়াকড়ি নিয়ম, জেনে রাখুন পরীক্ষার গাইডলাইন

    CAT 2022: CAT-এ কড়াকড়ি নিয়ম, জেনে রাখুন পরীক্ষার গাইডলাইন

    ।। প্রথম কলকাতা ।।

    CAT 2022: ২০২২ এর ২৭শে নভেম্বর কমন অ্যাডমিশন টেস্ট বা ক্যাট অনুষ্ঠিত হতে চলেছে৷ আইআইএম এবং অন্যান্য বি-স্কুলগুলিতে ভর্তির জন্য পরীক্ষা হবে। পরীক্ষার আগে গাইডলাইন সম্পর্কে খুঁটিনাটি সমস্ত তথ্য জেনে যান। কারণ পরীক্ষা কেন্দ্রে সামান্যতম ভুলেও পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। এবারের পরীক্ষা হবে তিনটি স্লটে।

    •প্রথম স্লট সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০ টা ৩০ মিনিট পর্যন্ত।
    •পরবর্তী স্লট দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত।
    •শেষ স্লট বিকেল ৪টে ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত।

    পরীক্ষার গাইডলাইন

    • এসএমএস এবং ইমেলের মাধ্যমে পাঠানো রিপোর্টিং সময় অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবেন।

    • পরীক্ষার্থীদের সকালের সেশনের জন্য সকাল ৮টা ১৫ মিনিট, দুপুরে ১২টা ১৫ মিনিটে এবং বিকেলের সেশনের জন্য ৪টে ১৫মিনিটের আগে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে। কোনো প্রার্থী একাধিকবার পরীক্ষায় অংশ নিলে তা বাতিল করা হবে।

    •ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) ব্যাঙ্গালোর CAT 2022 পরিচালনা করছে। প্রায় ২.৫ লক্ষ ছাত্রছাত্রী ১৫১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবেন। যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের অবশ্যই iimcat.ac.in থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং এর একটি হার্ড কপি সঙ্গে রাখতে হবে। A4 কাগজে প্রবেশপত্র প্রিন্ট করতে ভুলবেন না।

    • প্রবেশপত্রে প্রার্থীর ছবি ও স্বাক্ষরের ছবি সঠিকভাবে প্রিন্ট করা না থাকলে তা বাতিল বলে গণ্য হবে। যাচাইয়ের জন্য হস্তান্তর করার আগে প্রবেশপত্রে প্রদত্ত স্থানে পরীক্ষার জন্য আবেদন করার সময় আপলোড করা ফটোটি সংযুক্ত করবেন।

    •প্রার্থীদের একটি কলম এবং একটি স্ক্রাইবল প্যাড দেওয়া হবে। পরীক্ষা শেষ হয়ে গেলে কলম এবং স্ক্রাইবল প্যাড প্রবেশপত্র সহ বাক্সে ফেলে দিতে হবে।

    • ইলেকট্রনিক গ্যাজেটের মতো নিষিদ্ধ জিনিসপত্র নিয়ে পরীক্ষাগারে প্রবেশ করবেন না। নির্দেশিকা অনুসারে, পরীক্ষার্থীদের পরীক্ষার ল্যাবের ভিতরে কোনও গহনা ( ধাতুযুক্ত কোনও আইটেম), মোটা সোলযুক্ত জুতো এবং বড় বোতাম সহ পোশাক পরার অনুমতি নেই। প্রার্থীদের মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট, ঘড়ি, ক্যালকুলেটর, নিজস্ব স্টেশনারি জিনিসপত্র, কলম, মানিব্যাগ এবং গগলস বহন করার অনুমতি নেই।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Jalpaiguri: বাসের সিটের তলায় গাঁজার পাহাড়, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চলল তল্লাশি

    Jalpaiguri: বাসের সিটের তলায় গাঁজার পাহাড়, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চলল তল্লাশি

    ।। প্রথম কলকাতা ।।

    Jalpaiguri: গাঁজা পাচারকারীদের অভিনব পাচারের কায়দা দেখে ফের একবার হতবাক সাধারণ মানুষ। পাবলিক ট্রান্সপোর্টকে ব্যবহার করে অনায়াসে গাঁজা পাচার করার ছক কষা হয়েছিল । কিন্তু পুলিশের হস্তক্ষেপে বানচাল হল সমস্ত পরিকল্পনা । জলপাইগুড়ি জেলার গয়েরকাটা আমাডিপা এলাকায় শুক্রবার রাতে একটি বেসরকারি বাস আটক করে চলে তল্লাশি । আর সেই বাস থেকেই উদ্ধার করা হয় বেশ কয়েকটি ব্যাগ ভর্তি গাঁজা। যার বাজার মূল্য বর্তমানে প্রায় লক্ষাধিক ।আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে।

    পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই বাসটি আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ির দিকেই যাচ্ছিল। পুলিশের কাছে গোপন সূত্র মারফত আগেই খবর এসেছিল যে, ওই বেসরকারি বাসে গাঁজা পাচার করা হচ্ছে। সেই মতো বাসটিকে আমাডিপা এলাকায় দাঁড় করিয়ে তল্লাশি অভিযান চালায় বানারহাট থানার ট্রাফিক পুলিশ। সেখানে বাসের সিটের নিচ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয় । সেই ব্যাগের মধ্যেই ছিল গাঁজা। যদিও ব্যাগটি কার তা কেউই স্বীকার করতে নারাজ । উদ্ধার করা হয়েছে মোট ১৮ কেজি গাঁজা।

    এক বাস যাত্রী জানান, প্রথমে একটি ব্যাগ উদ্ধার করা হয় । পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেই রকম গাঁজা ভর্তি আরো কয়েকটি ব্যাগ মেলে। বাসে থাকা এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও পুলিশি জেরার মুখে ওই ব্যাগ যে তাঁর এমন কিছুই স্বীকার করেননি তিনি। বরং নিজেই কান্নায় ভেঙে পড়েন। পুলিশের অনুমান এই গাঁজা গুলি আলিপুরদুয়ারের দিক থেকেই পাচার করা হয়েছিল। গাঁজা উদ্ধার হওয়ার পর ঘটনাস্থলে এসে উপস্থিত হন জলপাইগুড়ি পুলিশ সুপার । এছাড়াও সেখানে ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ। এইভাবে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে ভিড়ের মধ্যে মিশে গাঁজা পাচার করার নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: অবাধ উত্তরে হাওয়া, রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ

    Weather update: অবাধ উত্তরে হাওয়া, রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: কলকাতায় পারদের ওঠা নামা চলছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শীত এখনই কমছে না, তাপমাত্রা উঠানামা করলেও শীতের আমেজ বজায় থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতার আকাশ পরিষ্কার থাকবে।

    পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি নিচে। তবে আগামীকাল দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে। উত্তরবঙ্গে জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিক বা কোথাও কোথাও স্বাভাবিকের সামান্য নিচে থাকবে পারদ। উত্তরের হাওয়া বইবে তবে তার তীব্রতা কিছুটা কমবে।

    এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর নিম্ন চাপের কোনো প্রভাব নেই‌। পাশাপাশি দুই বঙ্গের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। অবাধ উত্তরের হাওয়া আরো কয়েকদিন রাজ্যে প্রবেশ করবে যার জন্য শীত বজায় থাকবে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ দেখা দিয়েছিল তা সরে যাওয়ায় আকাশ আগের তুলনায় আরো পরিষ্কার হয়েছে। ফলে আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ দক্ষিণবঙ্গে এখন তাপমাত্রার পতন অব্যাহত থাকবে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mamata Banerjee: ২০১৮ এর পর ২০২৩, মুখ্যমন্ত্রীকে এবার ডিলিট উপাধি দিচ্ছে সেন্ট জেভিয়ার্স

    Mamata Banerjee: ২০১৮ এর পর ২০২৩, মুখ্যমন্ত্রীকে এবার ডিলিট উপাধি দিচ্ছে সেন্ট জেভিয়ার্স

    ।। প্রথম কলকাতা ।।

    Mamata Banerjee: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে আরও একটি নতুন পালক জোড়ার সময় এল। নতুন বছরের দ্বিতীয় মাসে বাংলার মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট উপাধি দিতে চলেছে কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মর্মে মুখ্যমন্ত্রীর দফতরে একটি চিঠিও পাঠানো হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী এই সম্মান গ্রহণে সম্মতি জানিয়েছেন বলে খবর।

    সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীকে ডিলিট দিতে চেয়ে সম্প্রতি একটি চিঠি পাঠানো হয়েছিল এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। ২০২৩ সালে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৭০ জন স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের সম্মান জানানো হবে। সেই অনুষ্ঠানেই ৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে ডিলিট উপাধি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে অবদান তার জন্যই এই বিশেষ সম্মান প্রদান করার ইচ্ছা প্রকাশ করেছেন তাঁরা।

    বলে রাখা ভালো, এর আগে ২০১৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ডিলিট দেওয়া হয়েছিল । তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছ থেকে এই ডিলিট গ্রহণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই সিদ্ধান্তকে ঘিরে নানা মুনির নানা মতামত শোনা যায়। খানিকটা বিতর্কের আকার তৈরি করেছিল বিষয়টি । সরকারি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পূর্বেই সাম্মানিক ডিলিট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ও হাঁটছে সেই পথে। উল্লেখ্য, এর আগে ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডক্টরেট প্রদান করা হয়েছিল।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mamata Banerjee: চিকিৎসাধীন প্রসূতির মৃত্যুতে বিপাকে পড়বেন চিকিৎসকরা, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

    Mamata Banerjee: চিকিৎসাধীন প্রসূতির মৃত্যুতে বিপাকে পড়বেন চিকিৎসকরা, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

    ।। প্রথম কলকাতা ।।

    Mamata Banerjee: রাজ্যে বিভিন্ন সময়ে সরকারি হাসপাতাল গুলিতে সদ্যোজত শিশু মৃত্যুর অভিযোগ উঠে এসেছে। শুধু তাই নয়, সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েরও মৃত্যু হয়েছে অনেক ক্ষেত্রে। তবে এবার এই ধরনের কোন মৃত্যু যদি হয় আর তাতে যদি অভিযোগ ওঠে চিকিৎসায় গাফিলতির তবে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা ভীষণ বিপদে পড়তে চলেছেন। এমনটাই শুক্রবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    ‘এই মুহূর্তে’ প্রকাশিত প্রতিবেদনে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর কথায় চিকিৎসায় অবহেলার কারণে যদি কোন শিশু কিংবা মায়ের মৃত্যু হয় তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সংশ্লিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে। শুধু তাই নয় চিকিৎসকের চিকিৎসায় ত্রুটির কারণে সদ্যোজাত শিশু বা মায়ের মৃত্যু হলে চিঠি লেখার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য কমিশনকে। কাজেই এই বিষয়টির উপর এবার রাজ্যের তরফ থেকে জোর দেওয়া হবে এমনটাই স্পষ্ট করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।

    অন্যদিকে কিছুদিন পূর্বেও বিভিন্ন বেসরকারি হাসপাতাল গুলিতে স্বাস্থ্য সাথী কার্ড না নেওয়ার অভিযোগ উঠে এসেছিল । বহু বেসরকারি হাসপাতাল গুলি স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা না করার সিদ্ধান্ত নিয়েছিল। যার কারণে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। যদিও এই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে পৌঁছানোর পর বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। এদিন এই বিষয়কে কেন্দ্র করেও কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। রাজ্যে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ফের কড়া বার্তা দিলেন তিনি। স্বাস্থ্য সাথী কার্ডে কোন হাসপাতাল যদি চিকিৎসা না করতে চায় তাহলে সে ক্ষেত্রে তাঁর রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে।

    এছাড়াও এদিন বিধানসভায় সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক এবং নার্স না থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব হাসপাতালে শূন্য পদ গুলিতে নিয়োগ করা হবে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম