Category: প্রথম বাংলা

A state where tradition unite with modernity

  • School Teacher Attempt Suicide: সুদ কারবারিদের চাপে নাজেহাল পরিস্থিতি, চরম সিদ্ধান্ত স্কুল শিক্ষকের

    School Teacher Attempt Suicide: সুদ কারবারিদের চাপে নাজেহাল পরিস্থিতি, চরম সিদ্ধান্ত স্কুল শিক্ষকের

    ।। প্রথম কলকাতা ।।

    School Teacher Attempt Suicide: ২০১৯ সালে চড়া সুদে ঋণ নিয়ে মহা ফাঁপরে স্কুল শিক্ষক। ঋণ করা টাকার আসল শোধ না দিতে পেরে চরম হেনস্তার শিকার গোটা পরিবার। অবশেষে আত্মহননের পথ বেছে নিলেন কাটোয়ার এই স্কুল শিক্ষক। যদিও বিষয়টি তাঁর স্ত্রী জানতে পারায় এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। এই ঘটনায় সুদ কারবারিদের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই স্কুল শিক্ষক । বর্তমানে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে চার জনকে।

    ঠিক কী ঘটেছিল ওই স্কুল শিক্ষকের সঙ্গে ?

    স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কাটোয়ার (Katwa) ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিমেষ সরকার। পেশায় তিনি একজন স্কুল শিক্ষক। তাঁর বাবার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় তাকে চিকিৎসার জন্য ঋণ নিতে হয়েছিল। পরিচিত ব্যক্তির কাছ থেকেই টাকা ধার নিয়েছিলেন স্কুল শিক্ষক। ২০১৯ সালে প্রায় ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন অনিমেষ। পরবর্তীতে তাঁর আরও টাকার প্রয়োজন হওয়ায় একাধিক সুদ কারবারীদের কাছ থেকে টাকা নেন তিনি। স্কুল শিক্ষকের দাবি, প্রতি মাসেই প্রত্যেক সুদ কারবারিকে সুদের টাকা সহ আসলও দিতেন তিনি। কিন্তু বর্তমানে ওই কারবারিদের দাবি , স্কুল শিক্ষক আসল টাকাই ফেরত দেননি।

    টাকা দেওয়ার জন্য ক্রমাগত সুদ কারবারিরা চাপ সৃষ্টি করতে থাকেন এই স্কুল শিক্ষকের উপর। এমনকি টাকা না দিলে তাঁর পরিবারকে খুন করার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এই পরিস্থিতিতে কোন পথ না দেখতে পেয়ে একটি সুইসাইড নোট লেখেন ওই স্কুল শিক্ষক। যদিও পরবর্তীতে তাঁর স্ত্রী সুইসাইড নোটটি দেখেন। এরপরই সরকার দম্পতি সোজা গিয়ে উপস্থিত হন কাটোয়া থানায়। সেখানে নয় জন সুদ কারবারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাদের মধ্যে রয়েছেন সন্দীপ কোনার, চঞ্চলকুমার দে, পীযূষকান্তি দে এবং মৃণালকান্তি দে সহ আরও তিনজন। আপাতত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ । বর্তমানে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় সুদের কারবারিদের একটি চক্র কাজ করছে । আর সেই চক্রের ফাঁদে পড়েছিলেন স্কুল শিক্ষক অনিমেষ । এমনটাই প্রাথমিক তদন্তের ভিত্তিতে দাবি পুলিশের।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Rescue coin: মাটি খোদাই করতে গিয়ে বহুমূল্য মুদ্রা, মূর্তি উদ্ধার, গুপ্তধনের সন্ধানে শোরগোল

    Rescue coin: মাটি খোদাই করতে গিয়ে বহুমূল্য মুদ্রা, মূর্তি উদ্ধার, গুপ্তধনের সন্ধানে শোরগোল

    ।। প্রথম কলকাতা।‌।

    Rescue coin: বাড়ি সংস্কারের জন্য মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২০০ বছরের বেশি প্রাচীন মুদ্রা এবং একটি ছোট মূর্তি। ঘটনাটি ঘটেছে উলুবেরিয়ায়। মাটির নিচ থেকে একটি প্রাচীন মুদ্রা এবং অষ্টধাতুর একটি মূর্তি পাওয়া গিয়েছে। খবর পেয়ে এলাকায় শোরগোল পড়ে যায়।

    দিনকয়েক আগে ভাষাপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত মিলের শ্রমিক রবিন হাজরার বাড়ি সংস্কারের জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। কাজ চলাকালীন একটি প্রাচীন মুদ্রা পান তিনি। তখনই মাটির নিচ থেকে ১৮১৮সালের একটি প্রাচীন মুদ্রা, অষ্ট ধাতুর মূর্তি পাওয়া যায়। মুদ্রাটির একপাশে রাম লক্ষণ সীতার ছবি আছে এবং অন্য প্রান্তে ১৮১৮ সালের পাশাপাশি লেখা আছে ইউকে ওয়ান আনা।

    প্রাচীন মুদ্রাটিকে স্থানীয় সোনার দোকানে নিয়ে গেলে তারা জানায় সেটি সোনার। আপাতত প্রাচীন মুদ্রা এবং মূর্তিটি নিজের কাছে রেখে দিয়েছেন ওই বাড়ির মালিক। যদিও তিনি জানিয়েছেন সরকার চাইলে তিনি দুটি জিনিস তাদের হাতে তুলে দিতে চান। থেকে মুদ্রা পাবার খবর শুনে অনেকেই ভিড় জমিয়েছিলেন। কৌতুহলে অনেকে কিভাবে তা উদ্ধার হয়েছে সেই বিষয়ে প্রশ্ন রেখেছেন। এই মুদ্রা এবং অষ্টধাতুর মূর্তিটির ঐতিহাসিক মূল্য অপরিসীম প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: শীতের আমেজ জেলায় জেলায়, উত্তরের হাওয়ায় কমছে রাজ্যের তাপমাত্রা

    Weather update: শীতের আমেজ জেলায় জেলায়, উত্তরের হাওয়ায় কমছে রাজ্যের তাপমাত্রা

    ।। প্রথম কোলকাতা ।।

    Weather update: শীতের আমেজ রাজ্যজুড়ে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভালই টের পাওয়া যাচ্ছে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই বঙ্গে শীতের আমেজ। আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে গোটা রাজ্যে। আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে। শীতের আমেজ ক্রমশ বাড়বে বাংলায়।ম

    রশুমের শীতলতম দিন। এক ধাক্কায় তিন ডিগ্রি পারদ পতন। কলকাতার তাপমাত্রা নামল ১৭ ডিগ্রির কোঠায়।

    ভোরবেলায় কুয়াশার চাদরে মোরা ছিল কলকাতা। তবে বেলা গড়াতেই মেঘমুক্ত রোদ, ঝলমলে আকাশের দেখা মিলেছে। আগামী কয়েক দিন শীতের আমেজ বজায় থাকবে শহরে। শুক্রবার পর্যন্ত ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। সোমবার থেকে আরও পারদ পতন হয়ে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসে।

    অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও তার প্রভাব পড়বে না বাংলায় এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Seafish: একটা মাছের ওজন পাঁচশো কেজির ওপর! দিঘায় চাক্ষুষ করতে ভিড় পর্যটকদের

    Seafish: একটা মাছের ওজন পাঁচশো কেজির ওপর! দিঘায় চাক্ষুষ করতে ভিড় পর্যটকদের

    ।। প্রথম কলকাতা ।।

    Seafish: একটা মাছ, তার কত কেজি ওজন হতে পারে আন্দাজ করুন তো। পনেরো কুড়ি কেজি ওজনের কাতলা মাছ মাঝেমধ্যে বাজারে দেখা যায়। সামুদ্রিক কিছু মাছ আরও বড় হয়। কিন্তু যদি বলি শুধু একটি মাছেরই ওজন প্রায় সাড়ে পাঁচশো কেজি! তবে তো ভিড়মি লাগবেই। এমনটাই ঘটলো দিঘা মোহনায়।

    দিঘা মোহনায় উঠল বিরল প্রজাতির চিরুনি ফাল মাছ। যার ওজন প্রায় ৫০০ থেকে ৫৫০ কিলো। এটা সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায় বলে জানা গিয়েছে। মৎস্যজীবীরা বলছেন, স্হলভাগের কাছাকাছি এই মাছ সচরাচর আসে না। গভীর সমুদ্রে এই মাছ রয়েছে। তবে তাও সংখ্যায় অল্প। এই মাছটি কোনও কারনে স্হলভাগের কাছে এসেছিল। তাতেই মৎস্যজীবীদের জালে ধরা পড়ে।

    এই বিরল প্রজাতির চিরুনি ফাল মাছের পাখনা থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। বিদেশে এই মাছের বিরাট চাহিদা রয়েছে। উড়িষ্যার পাড়াদ্বীপের একটি ট্রলারে এটি উঠেছিল। মাছটি দিঘা মোহনার জিকেডি আরতে নিয়ে আসা হয়। মৎস্যজীবীরা জানান, সমুদ্রে ডুবে থাকা জাহাজের অংশ বা অন্য কিছুতে জাল আটকে গিয়েছে বলে মনে করেছিলেন তাঁরা। এমনই টান তৈরি হয়েছিল জালে। কিন্তু তারপর নড়াচড়া দেখে বোঝেন বড় আকারের মাছই পড়েছে। তবে সেই মাছের ওজন যে পাঁচশো কেজিরও বেশি হবে তা তাঁরা ভেবে উঠতে পারেননি।

    জানা গিয়েছে এই মাছটির বাজার মূল‍্য বেশ কয়েক হাজার টাকা। এ দিন এই বিরল প্রজাতির মাছ দিঘা মোহনায় আসে। সেই মাছ দেখতে মৎস্যজীবী থেকে শুরু করে পর্যটকরা সকলেই ভিড় করেন। উৎসাহীদের মধ্যে মোবাইল ফোনে ছবি তোলার হিড়িক পড়ে যায়।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম