Category: প্রথম বাংলা

A state where tradition unite with modernity

  • AIMS Entrance: দারিদ্রতার বিরুদ্ধে লড়াইয়ে জিতল মেধা, সকলকে চমক দিলেন দুর্গাপুরের সরস্বতী

    AIMS Entrance: দারিদ্রতার বিরুদ্ধে লড়াইয়ে জিতল মেধা, সকলকে চমক দিলেন দুর্গাপুরের সরস্বতী

    ।। প্রথম কোলকাতা ।।

    AIMS Entrance: অভাবের সংসার। বাবা পেশায় একজন গ্যাস মেকানিক। মা গৃহবধূ। ছোট থেকেই দারিদ্রতা ছিল সঙ্গী। কিন্তু নামেই এবার পরিচয় করল সে। অভাব অনটনের মধ্যেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ডাক্তার হওয়ার লক্ষ্যে পৌঁছে গেল সরস্বতী। দারিদ্রতাকে সঙ্গী করে ডাক্তারি হওয়ার লক্ষ্যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (AIIMS) পৌঁছে গেল দুর্গাপুরের সরস্বতী

    বাবা পেশায় গ্যাস মেকানিক। মা গৃহবধূ। কাঠের উনুনে রান্না চরম অনটনের মধ্যে চলত সংসার। দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগর কলোনির সরস্বতী রজক। প্রথম পর্যায়ের পড়াটা শুরু হয়েছিল স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্র থেকে। দ্বিতীয় পর্যায়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে তারপর বিজ্ঞান নিয়ে রানীগঞ্জের ত্রিবেণীদেবী ভালোটিয়া কলেজে পড়াশোনা। তারই মধ্যে চিকিৎসার অভাবে দিদিমার মৃত্যু স্বচক্ষে দেখেছিল সরস্বতী। তারপরেই তার লড়াইটা শুরু হয়। জেদ ছিল চিকিৎসক হওয়ার। সেই লক্ষ্যে নিট পরীক্ষা দেয় সে। ২০২২সালে নিট পরীক্ষা দেয়। তারপরেই সে জায়গা করে নেয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (AIMS)। এখন তার লক্ষ্য চিকিৎসক হয়ে দিন দরিদ্র মানুষের সেবা করা। সরস্বতীর মা মিনা রজক মেয়ের সাফল্যে গর্বিত। সে চান পাশে দাড়াক প্রশাসন। সরস্বতীর এই সাফল্যে পাড়া-প্রতিবেশীরাও বলছে এ যেন বাস্তবের সরস্বতী। সরস্বতীকে কেউ মিষ্টি কেউ সংবর্ধনা দিতে শুরু করে। সকলে চাইছে চিকিৎসক হয়ে এলাকার দিন-দরিদ্রদের সেবা করুক সরস্বতী।

    তবে কীভাবে মিলল এত বড় সাফল্য? সরস্বতী জানিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে ১৯ ঘন্টা পড়াশোনা করতেন তিনি। রাত জেগে পড়াশোনা করতেন। মা জেগে বসে থাকতেন। তার দাদা গ্রাজুয়েশন শেষ করে পড়াশোনা ছেড়ে দেয়।কারন তার বাবার পক্ষে দুই ভাই বোনকে একসঙ্গে পড়ানো সম্ভব হচ্ছিল না।

    অর্থাৎ বলা যেতে পারে মেধার জোরে দারিদ্রতাকে সঙ্গী করে চিকিৎসক হওয়ার লক্ষ্যে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে পৌঁছে গেল সরস্বতী।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Seized Money: ফের গাড়ির মধ্যে টাকার পাহাড় ! নাকা চেকিংয়েই রহস্য ফাঁস বারুইপুরে

    Seized Money: ফের গাড়ির মধ্যে টাকার পাহাড় ! নাকা চেকিংয়েই রহস্য ফাঁস বারুইপুরে

    ।। প্রথম কলকাতা ।।

    Seized Money: আবার পশ্চিমবঙ্গ। নাকা তল্লাশি চলার সময় একটি গাড়ি থেকে উদ্ধার করা হল কয়েক লক্ষ টাকা। ওই টাকার অঙ্ক অনেকটাই বেশি হওয়ায় গ্রেফতার করা হল ওই গাড়ির চালকসহ আরও এক এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটে শনিবার রাতে। বারুইপুর টং তলাতে নাকা তল্লাশি চলছিল পুলিশের । আর সেই সময় একটি ভাড়া গাড়ির মধ্যে থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অর্থ রাশি।

    পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই গাড়ির মধ্যে ছিলেন অভিজিৎ নস্কর এবং নবীন কুমার সিং নামে দুই ব্যক্তি। অভিজিৎ নস্কর গাড়ির চালক। ওই গাড়ির মধ্যে একটি কাপড়ের ব্যাগে মোড়ানো ছিল ৪ লক্ষ ৮৮ হাজার টাকা। ২০০০ থেকে শুরু করে ৫০০, ১০০ এমনকি ৫০ টাকার নোট ছিল ওই কাপড়ের ব্যাগের মধ্যে । এত পরিমাণ টাকা তাঁরা কোথা থেকে এনেছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করে পুলিশ।

    অভিজিৎ এবং নবীন কারও কাছ থেকেই কোনরকম সন্তোষজনক উত্তর না পাওয়ায় পুলিশ গ্রেফতার করে দুজনকে। ধৃতদের বিরুদ্ধে ৩৭৯ এবং ৪১১ আইপিসি ধারায় মামলার রুজু করা হয়েছে। রবিবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। উল্লেখ্য,চলতি বছরে বাংলায় বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছে । শহর কলকাতার এক ব্যবসায়ীর বাড়ি থেকেও উদ্ধার করা হয়েছিল কয়েক কোটি টাকা। এছাড়াও গত জুলাই মাসে হাওড়ার পাঁচলা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় বান্ডিল বান্ডিল টাকা সহ সোনা। ওই গাড়িটি ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল বলে জানা যায় । কাউন্টিং মেশিনের মাধ্যমে পুলিশ নিশ্চিত করে ওই গাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল প্রায় ৪৯ লক্ষ টাকা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: নামছে পারদ! হাড় কাঁপুনি দিয়ে আসছে শীত, আপডেট হাওয়া অফিসের

    Weather update: নামছে পারদ! হাড় কাঁপুনি দিয়ে আসছে শীত, আপডেট হাওয়া অফিসের

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: সকাল থেকে আকাশ পরিস্কার এবং শীতের শিরশিরানি। শুক্রবারে তুলনায় শনিবারের সকালের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছিল। আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। রবিবার সকালে কলকাতা শহরে তাপমাত্রা নেমে গেল পনেরো ডিগ্রি সেলসিয়াসের কোঠায়।

    সপ্তাহের শেষে জাকিয়ে শীতের আমেজ উপভোগ করছে তিলোত্তমাবাসী। শুক্রবার থেকে পারদপতন শুরু হয়েছিল। আগামী ৪৮ ঘণ্টায় আরও তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবার অন্যদিকে বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে ফের একবার শীত বাধাপ্রাপ্তহ ওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    অবাধ উত্তরের হাওয়া প্রবেশের ফলে শহরে তাপমাত্রা হু হু করে নামছে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা প্রথম অব্যাহত থাকবে। আবহাওয়াবিদরা পশ্চিমী ঝঞ্ঝাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। অধিকাংশরই মতে অন্য কোনো বাঁধা তৈরি না হলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অপর্যন্ত শীতের জোরালো ইনিংস চলবে। তবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে উত্তরে হাওয়ার প্রবেশ পথ কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হতে পারে।

    আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কোনো বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে। আগামী দুই থেকে তিন দিন উত্তর বঙ্গ এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী পাঁচ দিন একই রকম থাকবে তাপমাত্রা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Abhishek Banerjee: ‘৪৮ ঘণ্টার মধ্যে প্রধান- উপপ্রধানের ইস্তফা চাই’, কাঁথির সভামঞ্চে অভিষেক

    Abhishek Banerjee: ‘৪৮ ঘণ্টার মধ্যে প্রধান- উপপ্রধানের ইস্তফা চাই’, কাঁথির সভামঞ্চে অভিষেক

    ।। প্রথম কলকাতা ।।

    Abhishek Banerjee: শনিবার কাঁথির জনসভায় এসে উপস্থিত হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা ৩.১০ নাগাদ কাঁথির মঞ্চে এসে পৌঁছান তিনি। তাকে দেখে কর্মী এবং সমর্থকদের তুমুল উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন তিনি সভামঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চায় আমরা সেই ভাবে তৃণমূলকে গড়তে বদ্ধপরিকর। ঠিকাদাররা যেভাবে তৃণমূলকে দেখতে চায় আমরা সেই ভাবে তৃণমূলকে গড়তে বদ্ধপরিকর নই’।

    হলদিয়ার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন ঠিকাদারি এবং তৃণমূল কংগ্রেস দল একসঙ্গে করা যাবে না। নয় তৃণমূল কংগ্রেস দল করুন নয় ঠিকাদারি ছাড়ুন। কাঁথির সভায় তিনি সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘সেটা আমরা বাস্তবে করে দেখিয়েছি। যেভাবে দল হলদিয়ায় পরিচালিত হয়েছে আগামী দিনে সারা বাংলায় সেই ভাবেই দল পরিচালিত হবে। পূর্ব মেদিনীপুরেও সেই ভাবেই পরিচালিত হবে’।

    এদিনের সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এবারের পঞ্চায়েত নির্বাচনে অবাধ ভোট হবে। শনিবারের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়া কর্মসূচির ঘোষণা করলেন পূর্ব মেদিনীপুরে। আগামীকাল থেকে ‘বেইমান মুক্ত’ কর্মসূচি পালিত হবে এই জেলায়। এমনটাই জানালেন তিনি। একইসঙ্গে নির্দেশ দিলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বকেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথি তিন নম্বর ব্লকের মারিশদা পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ঝুনুরানি মণ্ডল, উপপ্রধান রমাকৃষ্ণ মণ্ডল এবং অঞ্চল সভাপতি গৌতম মিশ্রকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন সভা মঞ্চ থেকেই। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন ৪৮ ঘণ্টার মধ্যে ইস্তফা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এছাড়াও স্থানীয় তৃণমূল নেতৃত্বদের গ্রামে গ্রামে গিয়ে পরিদর্শনের নির্দেশ দেন তিনি।

    উল্লেখ্য, শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মেগা সমাবেশে অংশ নেওয়ার আগে হঠাৎই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় থামে মাঝপথে। মারিশদা গ্রামের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের সাথেই ঘুরে দেখেন তাদের ঘর বাড়ি। তাদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে নেওয়ার চেষ্টা করেন যে তাঁরা রেশন এবং অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পান কিনা। সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জবাব আসে, রেশন মিললেও সরকারি ভাতা পান না তাঁরা। এছাড়াও জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ। ওই গ্রাম ছেড়ে সভার পথে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রামবাসীদের আশ্বাস দিয়ে যান ‘দেখে গেলাম, যা করার করব’।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Bhupatinagar Blast: ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণ, ঝলসে মৃত্যু তিনজনের

    Bhupatinagar Blast: ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণ, ঝলসে মৃত্যু তিনজনের

    ।। প্রথম কলকাতা ।।

    Bhupatinagar Blast: পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগর থানার অন্তর্গত এলাকায় ঘটল এক ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। শনিবার সকাল পর্যন্ত ওই এলাকা থেকে উদ্ধার করা গিয়েছে তিনটি ঝলসানো দেহ। স্থানীয়দের দাবি, নিহতদের মধ্যে একজন হলেন ওই এলাকার তৃণমূল বুথ সভাপতি। এই বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল এবং বিরোধীদলের মধ্যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ শুরু হয়েছে।

    পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগর থানার অন্তর্গত অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়াভিলা গ্রামে এই ঘটনাটি ঘটে। গতকাল রাতে বিস্ফোরণের বিকট শব্দে রীতিমত কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিস্ফোরণস্থলটি প্রায় ভেঙেচুরে যায়। মাটির বাড়ির দেওয়াল পর্যন্ত দুমড়ে মুচড়ে যায় এই বিস্ফোরণের জেরে । ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ভূপতিনগর থানার পুলিশ।

    শনিবার সকালের দিকে ওই এলাকায় তিনটি ঝলঝানো মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রাই প্রথমে ওই মৃতদেহ দেখতে পান বলে জানা যায়। ওই তিনজনের মধ্যে একজনের দেহ এতটাই ঝলসে গিয়েছিল যে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেন নি গ্রামবাসীরা। তবে স্থানীয় সূত্রে জানা যায়, অন্য দুজনের মধ্যে একজন হলেন রাজকুমার মান্না এবং অপরজন হলেন বিশ্বজিৎ গায়েন। এই বিস্ফোরনের নেপথ্যে আসল কারণ কী তা এখনও পর্যন্ত স্পষ্ট করেনি পুলিশ প্রশাসন।

    বিস্ফোরণ প্রসঙ্গে ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, রাজকুমার মান্নার বাড়িতে বোমা বাধার কাজ চলছিল। এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে ট্যুইট করেছেন। অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই বিষয়টির তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বিস্ফোরণের ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত রয়েছে এই অভিযোগ সঠিক নয়। বরং স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা হয়েছিল কিনা সেই বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানান কুণাল ঘোষ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Abhishek Banerjee: শান্তিকুঞ্জের কাছেই অভিষেকের সভা, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা

    Abhishek Banerjee: শান্তিকুঞ্জের কাছেই অভিষেকের সভা, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা

    ।। প্রথম কলকাতা ।।

    Abhishek Banerjee: আজ শনিবার অর্থাৎ ৩ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছেন কাঁথিতে। যার কারণে বিগত কয়েকদিন ধরেই প্রস্তুতি ছিল একেবারে তুঙ্গে। দলের কর্মী সমর্থকদের মধ্যেও ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে। মঞ্চ তৈরি করার কাজ প্রায় শেষ হয়েই গিয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার পালা। এদিন কাঁথির প্রভাতকুমার কলেজের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আয়োজন করা হয়েছে।

    এই সভার নিরাপত্তা ব্যবস্থার ওপর কড়া নজরদারি আছেন খোদ পুলিশ সুপার কে অমরনাথ। গতকাল প্রস্তুতি পর্ব পরিদর্শনেও যান তিনি। পুলিশের তরফ থেকে প্রতিমুহূর্তে মাঠ পরিদর্শনের কাজ চালানো হচ্ছে। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলে কোন পথে আসবেন , কোন পথ দিয়ে তিনি সভামঞ্চে প্রবেশ করবেন এই সমস্ত বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সভায় বিপুল জনসমাগম হতে চলেছে বলে আশাবাদী স্থানীয় কর্মী সমর্থকরা। সভায় আসা কর্মীদের ছোট বড় বিভিন্ন গাড়ি কোথায় পার্ক করা হবে, ভিআইপিদের গাড়ি কোথায় পার্কিংয়ের ব্যবস্থা করা হবে এই সমস্ত খোঁজ খবরও নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

    ইটিভি ভারত বাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সভামঞ্চে প্রবেশের ক্ষেত্রে ব্যবস্থা করা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তার। সেই স্তরের প্রথমে থাকবে রাজ্য পুলিশ। দ্বিতীয় স্তরে থাকবে ডিআইবি। আর একেবারে শেষ বা তৃতীয় স্তরে থাকবে বিশেষ নিরাপত্তারক্ষীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভার আয়োজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির ১০০ মিটার দূরত্বে করা হয়েছে বলে খবর।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • CMOH Recruitment: বিপুল শূন্য পদ, চাকরির সুবর্ণ সুযোগ জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরে

    CMOH Recruitment: বিপুল শূন্য পদ, চাকরির সুবর্ণ সুযোগ জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরে

    ।। প্রথম কলকাতা ।।

    CMOH Recruitment: রাজ্যে ফের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে নিয়োগ। একাধিক শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসের তরফ থেকে। এই নতুন সরকারি চাকরির জন্য আবেদন করতে পারেন রাজ্যের বিভিন্ন জেলার আগ্রহী চাকরি প্রার্থীরা। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে। এই একাধিক শূন্য পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন? শূন্য পদের সংখ্যা কত? কী কী পদে নিয়োগ করা হবে? বেতন কত এবং কীভাবে আবেদন করা যাবে ? চলুন জানা যাক।

    ১) পদ : স্টাফ নার্স

    বেতন: ২৫ হাজার টাকা

    শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে আবেদনকারীকে জিএনএম কোর্স পাস করতে হবে। এছাড়াও ওই প্রতিষ্ঠানকে INC/WBNC দ্বারা রেজিস্টার হতে হবে।

    বয়স সীমা: ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে এসসি, এসটি এবং ওবিসি চাকরি প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

    শূন্যপদ: ১২

    ২) পদ : কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট

    বেতন: ১৩ হাজার টাকা

    শিক্ষাগত যোগ্যতা : INC/WBNC দ্বারা রেজিস্টার যেকোনো প্রতিষ্ঠান থেকে এএনএম কোর্স পাশ করতে হবে।

    বয়স সীমা : ২১ থেকে ৪০ এর মধ্যে । তবে সরকারের নিয়ম অনুযায়ী এসসি, এসটি এবং ওবিসি চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

    শূন্য পদ : ৭

    ৩) পদ : কাউন্সিলর

    বেতন : ২০ হাজার টাকা

    শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক বা সাইকোলজি বা হিউম্যান ডেভেলপমেন্ট অথবা অ্যান্থ্রোপোলজি বিষয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীকে।

    বয়স সীমা : ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ছাড় রয়েছে এসসি, এসটি এবং ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য।

    শূন্য পদ: ৫

    * আবেদনের শেষ তারিখ : ০৯.১২.২০২২

    * আবেদন ফি : জেনারেল প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং এসসি, এসটি ও ওবিসি শ্রেণির চাকরিপ্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদন ফি।

    * আবেদনের পদ্ধতি :

    ১. মুর্শিদাবাদ জেলার সিএমওএইচ দফতরে এই পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। তাই মুর্শিদাবাদ জেলার সিএমওএইচ দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে।

    ২. murshidabad.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নাম এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

    ৩. রেজিস্ট্রেশনের পর নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

    ৪. এরপর যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক আবেদনকারীরা, সেই লিংকে ক্লিক করতে হবে।

    ৫. সম্পূর্ণ তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।

    ৬. প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আবেদনপত্রে আপলোড করতে হবে

    ৭. সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন পত্রটি জমা পড়বে।

    * ইন্টারভিউয়ের তারিখ : ১৫.১২.২০২২ ও ১৬.১২.২০২২ । সকাল ১১ থেকে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: সাগরে নিম্নচাপ? কবে ফিরবে শীত জানিয়ে দিল হাওয়া অফিস

    Weather update: সাগরে নিম্নচাপ? কবে ফিরবে শীত জানিয়ে দিল হাওয়া অফিস

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: রবিবার দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে জানা গিয়েছে। সোমবারের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপে তা পরিণত হবে। নিম্নচাপের শঙ্কায় কি শীত দিগভ্রষ্ট হবে? যদিও হাওয়া অফিস বিষয়টি নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি। এর প্রভাব বঙ্গে পড়বে কিনা তা বলার সময় যদিও এখনও আসেনি। তবে ঘুর পথে প্রভাব যে কিছুটা হলেও পড়তে পারে তেমনটা মনে করা যেতেই পারে।

    শনিবার শহরের আকাশ পরিস্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এবং ২৮ ডিগ্রি ও ১৬ ডিগ্রির আশে পাশে থাকবে। ডিসেম্বর পড়ে গেলেও দেখা মিলছে না সেভাবে শীতের। জাকিয়ে শীত পড়তে এখনও বেশ কিছুদিন বাকি আছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আকাশ পরিষ্কার থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আছে। যদিও উত্তরের ঠান্ডা হাওয়া প্রবেশের কথা থাকলেও তা একটু কম। এর প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়েছে। ফলে ভোরের দিকে যে ঠান্ডা থাকার কথা সেটার প্রভাব সেভাবে ছিল না।

    শুক্রবার থেকে রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত সপ্তাহে কলকাতা তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে নেমেছিল। যার জেরে শীতের আমেজে মজতে শুরু করেছিল শহরবাসী। সপ্তাহ ঘুরতেই শীতের সেভাবে দেখা নেই। তবে শীঘ্রই ফিরবে শীত এমনটা জানিয়েছে হাওয়া অফিস।

    ঘূর্ণাবর্তের প্রভাবে জোরালো হচ্ছে না উত্তরের হাওয়া। ঘূর্ণাবর্তের প্রভাব কাটিয়ে হাওয়ার গতি বাড়লেই ধীরে ধীরে কমবে শীতের আমেজ। ফিরবে শীত। এমনটাই জানিয়ে দিল হাওয়া অফিস।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • School Admission: রাত জেগে ভর্তির লাইন সরকারি স্কুলের সামনে, উল্টো ছবি শান্তিপুরে

    School Admission: রাত জেগে ভর্তির লাইন সরকারি স্কুলের সামনে, উল্টো ছবি শান্তিপুরে

    ।। প্রথম কলকাতা ।।

    School Admission: রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বর্তমানে উঠছে হাজারও প্রশ্ন। এই রকম পরিস্থিতিতে নদিয়ার শান্তিপুরে দেখা গেল এক ভিন্ন ঘরানার ছবি। এতদিন বিভিন্ন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে বাচ্চাদের ভর্তি করানোর জন্য লম্বা লাইন দেখা গিয়েছে। কিন্তু সরকারি স্কুলে ছেলে-মেয়েকে ভর্তি করার জন্য রাতভর স্কুলের বাইরে লাইন দেওয়ার ছবি সম্ভবত এই প্রথম দেখতে পাওয়া গেল। বৃহস্পতিবার রাতে শান্তিপুর রাধারানি নারী শিক্ষা মন্দিরের সামনে মেয়েদের ভর্তি করানোর জন্য অপেক্ষায় রাত কাটালেন বিনিদ্র অভিভাবকরা।

    নদিয়ার শান্তিপুরের এই স্কুলে শুক্রবার অর্থাৎ আজ পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য ২০০ টি ফর্ম দেওয়ার কথা ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘোষণা হওয়ার পর থেকেই স্কুলের গেটের সামনে এসে হাজির হন মা-বাবারা । শীতের প্রকোপ কিংবা মশার কামড় কোনটাই তাদেরকে বাড়ি ফেরাতে পারেনি। যেখানে বহু প্রাথমিক স্কুল গুলি ছাত্র-ছাত্রীদের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে এই সরকারি স্কুলের সামনে এমন ভিড় হওয়ার কারণ কষকী? স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুরে আরও বেশ কিছু নামি সরকারি বিদ্যালয় রয়েছে। কিন্তু সেখানে ভর্তির জন্য এমন লাইন কখনও লক্ষ্য করা যায়নি।

    এই প্রসঙ্গে অপেক্ষারত অভিভাবকরাই জানান, কেউ নিজেদের সুবিধার জন্য আবার কেউ স্কুলের পড়াশোনার বিষয়টি মাথায় রেখে নিজের মেয়েকে ভর্তি করতে চাইছেন সেখানে। যেহেতু আবেদনপত্রের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে তাই কোনোভাবেই যাতে সুযোগ হাতছাড়া না হয় তার জন্য রাত জেগে এই অপেক্ষা। যদিও অনেকেরই ধারণা বিদ্যালয়কে প্রচারের আলোতে নিয়ে আসার জন্য এই ধরনের অভিনব ফন্দি আঁটা হয়েছে। অপেক্ষারত অভিভাবকদের একাংশ জানান, যদি বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে নাম নথিভুক্তকরণের ব্যবস্থা থাকত তাহলে এইভাবে রাত জেগে লাইন দিয়ে অপেক্ষা করতে হতো না তাদেরকে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sundarban to Kolkata: সুন্দরবন টু কলকাতা বাসেই হবে যাতায়াত, মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু পরিষেবা

    Sundarban to Kolkata: সুন্দরবন টু কলকাতা বাসেই হবে যাতায়াত, মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু পরিষেবা

    ।। প্রথম কলকাতা ।।

    Sundarban to Kolkata Bus Service: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে গিয়ে পৌঁছেছিলেন। সেখানকার মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন তিনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই পুনরায় বন্ধ হয়ে যাওয়া বাস পরিষেবা চালু হল সুন্দরবনে। খুব সহজেই শুধুমাত্র একটি বাসে সুন্দরবন থেকে বারাসাতে এসে পৌঁছতে পারবেন সুন্দরবনের মানুষ। একই রকম ভাবে কলকাতার মানুষও একটি বাসের মাধ্যমে সহজেই সুন্দরবনে গিয়ে পৌঁছাতে পারবেন। শুক্রবার এই বাস পরিষেবার আবারও শুভ উদ্বোধন করলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল।

    হেমনগর বাজার থেকে শুরু করে বারাসাত পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার পথ যাবে এই বাস গুলি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে একই রুটে দুটি বাস রাখা হয়েছিল। কিন্তু রাস্তার বেহালদশা ও বাস যাত্রীদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম হওয়ার কারণে ওই পরিষেবা প্রায় নয় মাসের মাথায় এসে বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রী গত মঙ্গলবার সুন্দরবন অঞ্চলের শামসের নগরে আসেন এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের অসুবিধার কথা শোনার পর দ্রুত ওই রুটে পুনরায় বাস পরিষেবা চালু করার নির্দেশ দেন। পূর্বে সেখানে দুটি বাস চলাচল করত। এবার আরও একটি বাস যোগ করা হয়েছে।

    এই রুটের এক বাসকর্মী জানান, হেমনগর থেকে বারাসাত পর্যন্ত ভাড়া রাখা হয়েছে মাত্র ৮৩ টাকা অর্থাৎ ৮৩ টাকার বিনিময়ে সুন্দরবনের মানুষেরা একেবারে পৌঁছে যেতে পারবেন কলকাতায়। যা একসময় তাদের কাছে ছিল স্বপ্নের মত। এছাড়াও যাত্রাপথে এই বাসগুলি দাঁড়াবে লেবুখালি, দেউলি,বসিরহাট, হাসনাবাদ , দেগঙ্গা, বেড়াচাঁপা প্রভৃতি জায়গায়। হিঙ্গলগঞ্জের বিধায়ক জানান, মুখ্যমন্ত্রীর কাছে সুন্দরবনের মানুষ ভালো বাস পরিষেবার দাবি করেছিলেন। আর সেই দাবি পূরণ করার জন্য মুখ্যমন্ত্রী পুরোপুরি তিন দিন সময়ও নেননি। তিন দিনের মধ্যেই চালু করে দিয়েছেন সুন্দরবন থেকে কলকাতা বাস পরিষেবা। কাজেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জনসাধারণ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম