।। প্রথম কলকাতা।।
Kolkata Fire: সপ্তাহের প্রথম কাজের দিনে রাজাবাজারে ট্রাম ডিপোর সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। তবে কী কারণে গাড়িটিতে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ঘটনার জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই আগুন ধরে যায় দাঁড়িয়ে থাকা গাড়িটিতে। পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটিও এই অগ্নিকাণ্ডের জেরে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে দমকল বাহিনী দ্রুত আশায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করতে পারেনি। তবে আগুন লাগার ফলে গাড়িটি ব্যপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
বিভিন্ন সংবাধ্যমাধ্যম সূত্রে খবর, রাজাবাজার থেকে যে রাস্তা শ্যামবাজারের দিতে যাচ্ছে, সেই অভিমুখেই ছিল গাড়িটি। স্থানীয় বাসিন্দারা হঠাৎই সেই গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন । গাড়িটির চালক সংবাদমাধ্যমের সামনে জানায়, ‘প্রথমে গাড়ি থেকে আচমকা ধোঁয়া বের হচ্ছিল। তা দেখেই আমি কোনো কিছু না ভেবেই গাড়ি থামিয়ে দিই। তারপর হঠাৎই আগুন লেগে যায়। এমনকি তিনি এও জানিয়েছেন গাড়িতে আগে থেকে কোনও সমস্যা ছিল না। সপ্তাহের প্রথম দিনে এই ব্যাস্ততম রাস্তায় এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন যানজটের সৃষ্টি হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম
