।। প্রথম কলকাতা ।।
Bollywood: ফ্লপের পর ফ্লপ! কেরিয়ারের শুরুতেই ৫০ লাখের ধাক্কা। আজ সেই একতা কত কোটি টাকার মালিক জানেন? জানেন এক মাসে কত টাকা আয় করেন ‘সোপ কুইন’ একতা? তাবড় তাবড় ধনকুবেরদের কিনে নেওয়ার ক্ষমতা রাখেন তিনি। তার সম্পত্তির ধারেকাছেও নেই দেশের ডাকসাইটে ব্যবসায়ীরা! টেলিভিশন কুইন একতার সম্পত্তির খতিয়ান শুনলে আঁতকে উঠবেন আপনিও। জানেন ঠিক কত টাকা রয়েছে একতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে?
শর্ত দিয়েছিলেন বাবা জীতেন্দ্র। হয় সফল কেরিয়ার নয়ত বিয়ে! এই দুটোর মধ্যে যে কোনও একটাকে বেছে নিতে হবে। ইয়ং একতা বেছে নিয়েছিলেন কেরিয়ারকে। মাত্র ১৭ বছর বয়সে ইনটার্ন হিসেবে শুরু করেন কেরিয়ার। নানা ঘাত প্রতিঘাতের পর আজ তিনি বালাজি টেলিফিল্মসের সর্বেসর্বা। যদিও কেরিয়ারের শুরুটা মোটেও সহজ ছিলনা। কেরিয়ারের প্রথম দুটি সিরিয়ালই ছিল সুপার ফ্লপ। আর্থিক ধাক্কাও খেয়েছিলেন ভালোই। তবে জানেন, আজ সেই একতা কত কোটি টাকার মালিক?
তবে তিনি জীতেন্দ্র কাপুরের মেয়ে। এত সহজে হার মানার পাত্রী তো তিনি নন। আজ থেকে প্রায় দু’দশক আগে ৫০ লক্ষ টাকার ধাক্কা খাওয়ার পর ফের একবার উঠে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠেন একতা। একতার লড়াই দেখে ঈশ্বরও বুঝি মুচকি হেসেছিলেন। এরপর ১৯৯৫ সালেই তার ‘মানো ইয়া না মানো’ সিরিয়ালটি জায়গা করে নেয় টেলিভিশনের পর্দায়। তবে একতার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ‘হাম পাঁচ’। এটিই ছিল একতার প্রথম সুপারহিট সিরিয়াল।
এরপর খুব বেশি হলে পাঁচটা বছর সময় লেগেছিল। ২০০০-এর জামানা থেকেই শুরু হয় তার একচ্ছত্র রাজ। ধীরে ধীরে টেলিভিশনের কুইন হয়ে ওঠেন একতা কাপুর। শোনা যায়, সাফল্যের খোঁজে গেছিলেন জ্যোতিষীরও দরবারেও। সাফল্য পেতে হলে সমস্ত প্রোজেক্টের নাম শুরু করতে হবে ‘ক’ দিয়ে। এমনটাই পরামর্শ দিয়েছিলেন সেই জ্যোতিষী। একতাও অক্ষরে অক্ষরে পালন করেছিলেন সেই নির্দেশ। ব্যাস, আর তাকে থামায় কে!
টেলি দুনিয়ার সমস্ত রেকর্ড ভেঙেছিল ‘কিউকি সাস ভি কাভি বহু থি’। এটিই টিভির সবচেয়ে দীর্ঘতম সিরিয়াল। যা আট বছর চলেছে।
জেনে অবাক হবেন যে, ২০০০-২০০১ সাল নাগাদ একতার ৩৪টি সিরিয়াল চলত। যার মধ্যে ২০টি সিরিয়াল ছিল মানুষের ফেভারিট। ঐ সময়টায় বালাজী প্রোডাকশন হাউসের টার্ন ওভার ছিল কম করে হলেও ৩৫ কোটি টাকা। তবে মাত্র ৩৫ কোটিতে কী আর একতার মন ভরে। উচ্চাকাঙ্খী এই নারী কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েন মাঠে। সেই সুবাদে দর্শকরাও পেয়েছে একটার পর একটা সুপার ডুপার হিট সিরিয়াল।
মিডিয়া রিপোর্ট বলছে, দীর্ঘ কেরিয়ারে ১৩০টিরও বেশি শো তৈরি করেছেন একতা। যা নিজেই একটা রেকর্ড। আজকের দিনে দাঁড়িয়ে কম করে হলেও মাসিক ১ কোটি টাকা আয় করেন একতা। যেখানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০৩ কোটি টাকা। এছাড়াও রয়েছে ৫ কোটি মূল্যের গাড়ি। বাজারে প্রায় ৪৫ কোটি টাকার বিনিয়োগও রয়েছে। অন্যদিখছ বালাজী টেলি ফিল্মসের মোট রেভিনিউ প্রায় ৪.২৪ বিলিয়ন। তাহলে ভাবুন, জীতেন্দ্র কন্যা ঠিক কতটা ধনী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম














