Annapurna Yojana Minority Beneficiaries: নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন জমাকে কেন্দ্র করে আজ নন্দীগ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়াত চন্দ্রনাথ রথের মাকে প্রার্থী করা হয়েছে এই উপনির্বাচনে। সেখান থেকেই সংখ্যালঘুদের উদ্দেশে বিশেষ বার্তা দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপিকে ভোট না দেওয়া মানুষদের মধ্যেও সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে। তিনি দাবি করেন, নতুন আবাসের প্রায় ৫৪ লক্ষ বাড়িতে নাম উঠছে, যার মধ্যে প্রায় ১২ থেকে ১৪ লক্ষ নাম সংখ্যালঘুদের। পাশাপাশি অন্নপূর্ণার টাকাও প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মহিলা পেয়েছেন বলে জানান তিনি, যারা বিজেপিকে ভোট দেননি, তাঁদের মধ্যেও আবাস যোজনায় প্রায় ৫৪ লক্ষ মানুষের নাম উঠেছে। এর মধ্যে অন্তত ১৩ থেকে ১৪ লক্ষ নাম সংখ্যালঘুদের। পাশাপাশি, আগস্টে অন্নপূর্ণা যোজনায় এক কোটি আটচল্লিশ লক্ষ মহিলা টাকা পেয়েছেন। সেপ্টেম্বরে ১৬ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে, সেখানেও প্রায় ২০ লক্ষ সংখ্যালঘু মহিলা রয়েছেন।
‘বড় সুযোগ আপনাদের কাছে এসেছে রেজিনগর-নন্দীগ্রামে। আপনাদের প্রমাণ করতে হবে যে না, আমরা বিজেপির বন্ধু।’ নন্দীগ্রাম থেকেই সংখ্যালঘুদের কাছে বিজেপির সঙ্গে তাঁদের সম্পর্ক প্রমাণ করার আহ্বান জানান শুভেন্দু অধিকারী।
#annapurnayojana #minoritybeneficiaries #awasyojana #governmentscheme #welfarescheme #septemberpayment #westbengal













