Santali Education: সাঁওতালি মাধ্যমে পড়াশোনার সুযোগ আরও বাড়ানো, পৃথক সাঁওতালি বোর্ড গঠন এবং দীর্ঘদিন বন্ধ থাকা আদিবাসী ছাত্রাবাসগুলি দ্রুত চালুর দাবিতে মঙ্গলবার বাঁকুড়া জেলা শাসকের দফতরে ডেপুটেশন দিল ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বে আদিবাসী সমাজের প্রতিনিধিরা।
ডেপুটেশনকারীদের দাবি, মাতৃভাষায় পড়াশোনার সুযোগ বাড়াতে আরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে হবে। পাশাপাশি সাঁওতালি মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে সুসংগঠিত করতে পৃথক বোর্ড গঠনের দাবি জানানো হয়েছে।
এ ছাড়াও ডি.এল.এড কলেজে সাঁওতালি মাধ্যমে পড়াশোনার সুযোগ এবং দীর্ঘদিন বন্ধ থাকা ছাত্রাবাসগুলি ফের চালুর দাবি তোলা হয়েছে। তাঁদের বক্তব্য, ছাত্রাবাস চালু হলে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার বহু আদিবাসী পড়ুয়া উপকৃত হবেন।
দাবিগুলি দ্রুত কার্যকর করার আবেদন জানিয়ে জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দেন প্রতিনিধিরা।
#santilieducation #santilimedium #santililanguage #santiliboards #tribaleducation #adivasieducation #tribalstudents #tribalhostel #bankuranews #westedbengaleducation #motherTongueEducation #educationnews #adivasinews














