• Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
PROTHOM KOLKATA
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
PROTHOM KOLKATA
No Result
View All Result
ADVERTISEMENT
Home প্রথম বাংলা

Burma teak wood : সবজির আড়ালে বার্মাটিক পাচারের ছক বানচাল, ছয় মাসে উদ্ধার ২২ কোটির কাঠ!

News Desk by News Desk
December 19, 2022
in প্রথম বাংলা
0
Burma teak wood : সবজির আড়ালে বার্মাটিক পাচারের ছক বানচাল, ছয় মাসে উদ্ধার ২২ কোটির কাঠ!
66
SHARES
104
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

।। প্রথম কলকাতা ।।

ADVERTISEMENT

Burma teak wood : বিগত কয়েক মাসে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা একাধিক কাঠ পাচারকারী গাড়ি বাজেয়াপ্ত করেছে। গ্রেফতার করা হয়েছে বহু পাচারকারীকে। কিন্তু তারপরেও বনকর্মীদের চোখে ধুলো দিয়ে মূল্যবান বার্মা টিক কাঠ (Burma Teak Wood) পাচারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাচারকারীরা । সোমবার ভোরে ফের একটি ১৪ চাকার লরি আটক করে বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা। যদিও প্রথম দেখায় সেই লরিটিকে কুমড়ো বোঝাই মনে হলেও পরবর্তীতে দেখা যায় ওই কুমড়োর নিচেই রয়েছে প্রায় ৫০ লাখ টাকার বর্মা টিক।

বন বিভাগ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সোমবার ভোর নাগাদ শিলিগুড়ি-জলপাইগুড়ি (Siliguri-Jalpaiguri) জাতীয় সড়কের রানীনগর (Raninagar) এলাকায় এই লরিটিকে আটক করা হয় । গোপন সূত্র মারফত বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত রবিবার রাতেই খবর পেয়েছিলেন যে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে একটি লরিতে করে প্রচুর পরিমাণে বর্মাটিক কাঠ পাচার করা হবে। আর এই খবর পাওয়ার পরেই ওই স্থানে নাকা চেকিং শুরু করে বনবিভাগ। ওই নির্দিষ্ট নম্বরের গাড়িটি দেখার পর সেটি দাঁড় করানো হয় কিন্তু প্রথমটায় তাতে সবজি বোঝায় দেখে খানিকটা হতবাক হন বনকর্মীরা।

কিন্তু তারপর যখন উপরে থাকা কুমড়ো গুলিকে একের পর এক নামানো হয়, দেখা যায় ভেতরে থরে থরে সাজানো রয়েছে বার্মাটিক কাঠ। এরপরেই লরিতে থাকা দুইজনকে গ্রেফতার করে বন বিভাগ। ধৃত দুজন হলেন শেখ কলিম এবং মহম্মদ নঈম। তাঁরা দুজনেই মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গিয়েছে। বনদফতর সূত্রে খবর আগামীকাল তাদেরকে জলপাইগুড়ি আদালতে (Jalpaiguri Court) পেশ করা হবে। বর্তমানে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি ? এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে বন বিভাগ।

বৈকন্ঠপুর বনবিভাগ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চলতি বছরের শেষের ছয় মাসে এই অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২২ কোটি টাকার বার্মা টিক কাঠ । এছাড়াও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৫১ টি । গ্রেফতার করা হয়েছে বহু পাচারকারীকে। বিপুল পরিমাণ কাঠ পাচার করার পরিকল্পনা থাকলেও বনবিভাগের তৎপরতায় তা বানচাল হয়েছে বহুবার । বন বিভাগের প্রাথমিক ধারণা এই বিপুল পরিমাণ কাঠ উত্তর-পূর্ব ভারত থেকে জলপাইগুড়ি জেলা পর্যন্ত এসে পৌঁছেছিল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Tags: Burma teak woodJalpaiguri CourtRaninagarSiliguri-Jalpaiguri
Previous Post

ছোট প্যাকেট বড় ধামাকা! 7 হাজার টাকার Lava X3-র সাথে 3 হাজারের ইয়ারবাড ফ্রি

Next Post

FIFA World Cup 2022: বিশ্বজয়ের পাশাপাশি একাধিক রেকর্ড গড়লেন ফুটবলের বরপুত্র

News Desk

News Desk

Next Post
FIFA World Cup 2022: বিশ্বজয়ের পাশাপাশি একাধিক রেকর্ড গড়লেন ফুটবলের বরপুত্র

FIFA World Cup 2022: বিশ্বজয়ের পাশাপাশি একাধিক রেকর্ড গড়লেন ফুটবলের বরপুত্র

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
  • লাইফস্টাইল
  • বিগ ভাইরাল
  • আরো

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

Go to mobile version