Tag: Weather

  • Weather update: ক্রমশ গায়েব হচ্ছে শীত, কেমন থাকবে রবিবারের আবহাওয়া?

    Weather update: ক্রমশ গায়েব হচ্ছে শীত, কেমন থাকবে রবিবারের আবহাওয়া?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: এই গরম এই শীত। ঘনঘন আবহাওয়ার ভোলবদল। পারদের ওঠানামায় রাজ্যবাসী প্রাণ ওষ্ঠাগত। ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবার গরমের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দু-তিনদিন বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

    রাজ্য থেকে শীত কার্যত বিদায়ের পথে। আপাতত কয়েকদিন ওঠানামা করবে পারদ। ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত এভাবে ঘনঘন পাত লাভে রাজ্যের আবহাওয়া। ১২ই ফেব্রুয়ারি থেকে শীতের আমেজ পাকাপাকিভাবে শেষ হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ডিগ্রি সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। রবিবার কলকাতায় এক ধাক্কায় বেড়েছে তাপমাত্রার পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এদিন বাতাসে আপেক্ষিক আদ্রতা সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩১ শতাংশ থাকবে। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়বে।

    এ রাজ্যে ঘন কুয়াশার (Fog) সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে আর কোথাও বৃষ্টির (Rain) কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন শুষ্ক (Dry) আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে। ভোর রাতে এবং সকালের দিকে কুয়াশা থাকলেও পড়ে পরিষ্কার আকাশ দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: বাড়বে দিনের তাপমাত্রা, কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস

    Weather update: বাড়বে দিনের তাপমাত্রা, কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: আজ মোটামুটি পরিষ্কার থাকবে শহরের আকাশ। এরই সঙ্গে সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং, এবং কালিম্পং-র কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে। বাকি সব জেলায় আবহাওয়া বেশ শুকনো থাকবে। আগামী ৪ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা দেখা দেবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।এ রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

    শীত (Cold) ফেরার ইঙ্গিত না থাকলেও আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানা গিয়েছে আবহাও দফতরের পক্ষ থেকে। এরপর চলতি মাসের ১৫ তারিখের পর থেকে আর শীতের দেখা মিলবে না বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবন আরও জানিয়েছে, ২৪ ঘণ্টার জন্য পারদের পতন হলেও পরবর্তীতে ফের তা বাড়তে চলেছে গোটা বাংলা জুড়ে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: আবারও কমল তাপমাত্রা, ৪ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস

    Weather update: আবারও কমল তাপমাত্রা, ৪ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: শুক্রবার সকালের দিকে শহরে হালকা শীতের আমেজ অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে অস্বস্তি। উত্তরবঙ্গে ঘন কুয়াশা দাপটের সঙ্গে সঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার ওঠানামা চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে পার্বত্য এলাকার দু এক জায়গায় শিলাবৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রাজ্যের আর কোথাও বৃষ্টির (Rain) কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন।

    আবার অন্যদিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া মুর্শিদাবাদ জেলাতে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে রাজ্য জুড়ে পরিষ্কার আকাশ থাকবে। কলকাতায় সকালে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ।আজ সকাল এবং সন্ধ্যায় শীতের (Cold) আমেজ কাল থেকে বাড়বে শহরের তাপমাত্রা। এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা আজ নেমে গেল ১৬ ডিগ্রির আশেপাশে। প্রত্যাশা মতো একদিনে অনেকটা নামল পারদ। ভালেন্টাইন্স ডে তে পারদ আরো খানিকটা নামতে পারে। আগামী সপ্তাহে শীত বিদায় নেবে রাজ্য থেকে। আগামীকাল থেকে রাজ্যজুড়ে পরিষ্কার আকাশ থাকবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: বিদায়ের পথে শীত, ফেব্রুয়ারিতেই কলকাতায় গলদঘর্ম পরিস্থিতি

    Weather update: বিদায়ের পথে শীত, ফেব্রুয়ারিতেই কলকাতায় গলদঘর্ম পরিস্থিতি

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: বঙ্গে শীতের বিদায়। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। আবার অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় চলছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা উঠানামা করবে।

    সকাল এবং সন্ধ্যা শীতের আমেজ কমবে। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৯৫ শতাংশ।

    এ রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা (Fog) সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতেও। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর হাওড়া, হুগলি, কলকাতা এবং নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়।

    অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন শুষ্ক (Dry) আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে। হাওয়া অফিস জানাচ্ছে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত শীত ওঠানামা করবে বাংলায়।বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা স্থিতিশীল থাকবে। শনিবার এবং রবিবার আবারও বাড়বে তাপমাত্রা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: শীতের বিদায় মুহূর্ত আসন্ন, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

    Weather update: শীতের বিদায় মুহূর্ত আসন্ন, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই আপাতত। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বলা যেতে পারে শীতের বিদায় মুহূর্ত আসন্ন। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার পর্যন্ত তাপমাত্রা ওঠা নামা করবে। বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা কিছুটা নামবে। শনিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। ফের সোম, মঙ্গলবার তাপমাত্রা নিম্নমুখী হবে।

    বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ থাকবে ৯৬ শতাংশ।

    আগামী কয়েক দিন সকালে ঘন কুয়াশা (Fog) দেখা গেলেও পরবর্তীতে আকাশ পরিস্কার থাকবে। দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি কলকাতা নদিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে কিছু জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে।

    আবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দার্জিলিং এবং কালিম্পংঙের কোথাও কোথাও হালকা বৃষ্টি (Rain) হতে পারে আজ। আগামী শুক্র ও শনিবার সামান্য কমতে পারে তাপমাত্রা। অন্যদিকে রাজস্থান ও সংলগ্ন এলাকা একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। নতুন করে আসবে বুধবার রাতে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। যার মূল প্রভাব পড়বে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: বিদায়ের প্রস্তুতি শুরু শীতের, বাড়বে দক্ষিণা বাতাসের আনাগোনা

    Weather update: বিদায়ের প্রস্তুতি শুরু শীতের, বাড়বে দক্ষিণা বাতাসের আনাগোনা

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল শহরের আকাশ। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হচ্ছে।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ এদিন থেকে ক্রমশ গায়েব হবে। উত্তুরে হাওয়ার প্রভাব কমবে। বাড়বে দক্ষিণা বাতাসের আনাগোনা। পাল্লা দিয়ে বাড়বে দিন(day) ও রাতের তাপমাত্রা। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস থেকে এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াসে। এটিও স্বাভাবিকের (normal) থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে হয়েছে ৯৮ শতাংশ।

    আবহাওয়া দফতরের মতে, শীতশবিদায়ের পর্ব শুরু হয়ে গিয়েছে। একদিনে এক ধাক্কায় প্রায় চার ডিগ্রি বেড়ে গিয়েছে রাতের তাপমাত্রা । মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশার কারণে শহরের দৃশ্যমানতা নেমে এসেছে ৪০০ মিটারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী তিন চারদিনে আরও চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।

    দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে কিছু জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। ১০ তারিখে একটু তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি তাপমাত্রা অনেকটাই বাড়বে। ফের ১৩ এবং ১৪ তারিখ নাগাদ আবার একটু তাপমাত্রা কমে যাওয়া সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দার্জিলিং এবং কালিম্পঙের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আগামী শুক্র ও শনিবার সামান্য কমতে পারে তাপমাত্রা। তবে তাপমাত্রা কমলেও তা স্বাভাবিকের ওপরেই থাকবে। তবে শীত ফেরার আর তেমন সম্ভাবনা নেই রাজ্যে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: শীতের পুনর্জন্ম, ফের একবার ঝড়ো ইনিংস খেলছে ঠান্ডা

    Weather update: শীতের পুনর্জন্ম, ফের একবার ঝড়ো ইনিংস খেলছে ঠান্ডা

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: ফের একবার ঝোড়ো ইনিংস খেলছে ঠান্ডা। শনিবারের তুলনায় রবিবার তাপমাত্রা পারদ সামান্য বেড়েছে। কিন্তু কলকাতা সহ জেলাগুলিতে এখনও শীতের আমেজ।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর নতুন করে শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা অত্যন্ত কম। সপ্তাহের প্রথম দিন থেকেই আবহাওয়ার মতিগতি বদলাতে চলেছে। তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গতকাল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছিল তাপমাত্রা পারদ। আজ রবিবার সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার আপেক্ষিক আদ্রতা ছিল সর্বাধিক ৯২%।

    সিকিম এবং দার্জিলিঙে রবিবার বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলিতে আগামী পাঁচ দিন পরিস্কার থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গে জেলাগুলিতে আলাদা করে আবহাওয়ার বিশেষ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

    এই মুহূর্তে রাজ্যে প্রবেশ করছে পশ্চিমী শীতল হাওয়া। এর ফলে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এত কলকাতা নয় জেলাগুলিতেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাবে। সেখানে উল্লেখযোগ্য ভাবে কমবে তাপমাত্রার পারদ। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার আগামী তিন থেকে চার দিন শুষ্ক (Dry) থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা বৃদ্ধি হয়ে ১৮ থেকে ১৯ ডিগ্রি পর্যন্ত হতে পারে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: কলকাতায় ফের পারদ নিম্নমুখী, কতদিন থাকবে শীতের মেয়াদ?

    Weather update: কলকাতায় ফের পারদ নিম্নমুখী, কতদিন থাকবে শীতের মেয়াদ?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: পূর্বাভাস আগেই ছিল। এবার সেই অনুযায়ী নামল তাপমাত্রার পারদ। কলকাতা শহরে রাতের তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। দিনের তাপমাত্রাতেও রাতারাতি পরিবর্তন এসেছে। খুশি শীত প্রেমীরা।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আবার অন্যদিকে বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী এক সপ্তাহ পর্যন্ত দিনের এবং রাতের তাপমাত্রার মধ্যে ফারাক কমবে।

    জেলায় জেলায় চলছে আবহাওয়ার ভোল বদলের পালা। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ফির একবার তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে। উত্তরবঙ্গে চলছে ঠান্ডার ইনিংস। এদিকে পার্বত্য ও সমতল, তরাই ডুয়ার্সেও রবিবার পর্যন্ত দুই থেকে তিন ডিগ্রি পারা পতনের পূর্বাভাস। সমতলের জেলা অর্থাৎ মালদা জলপাইগুড়ি দুই দিনাজপুরে হালকা কুয়াশা (Fog) থাকবে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।

    উত্তর-পশ্চিম ভারত একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার। একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং সংলগ্ন এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শনিবার। আবহাওয়ার (Weather) পরিবর্তন হবে দেশজুড়ে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: মেজাজি শীত! বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে বৃষ্টির ভ্রুকুটি?

    Weather update: মেজাজি শীত! বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে বৃষ্টির ভ্রুকুটি?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: কখনও দমকা হাওয়া কখনও কনকনে শীত, আবার কখনও হুটহাট গরম আবহাওয়া। বুধবার বেড়েছিল তাপমাত্রার পারদ। যদিও আজ শহর কলকাতায় হালকা শীতের আমেজ। তবে কনকনে ঠান্ডা (Cold) পড়বে না।

    সরস্বতী পুজোর পর মনে করা হচ্ছিল চলতি মরসুমের মতো শীতের ছুটি। কিন্তু ফের কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সোমবার পর্যন্ত শুষ্ক (Dry) আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। আবার অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

    উত্তরবঙ্গের আবহাওয়ার বিশেষ পরিবর্তন এর সম্ভাবনা আগামী কয়েক দিন নেই। চার থেকে পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া। বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তা অবস্থান করছে এবং শ্রীলঙ্কা উপকূলের দিকে ক্রমশ তা অগ্রসর হতে চলেছে। যদিও এর কোনো সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত, বুধে বাড়ল তাপমাত্রা,

    Weather update: আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত, বুধে বাড়ল তাপমাত্রা,

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: আজ জেলায় জেলায় আংশিকমেঘলা আকাশ থাকবে। আগামী সোমবার পর্যন্ত শুষ্ক (Dry) থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গের। বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে।

    তবে আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। ফের একবার বেড়ে গেল সর্বনিম্ন তাপমাত্রা। গত ৪৮ ঘন্টায় পাঁচ ডিগ্রী বেড়ে গিয়েছে কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা। গত ৩০ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ৩১শে জানুয়ারি তা পৌঁছয় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। ১ ফেব্রুয়ারি তা বেড়ে দাঁড়াল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

    যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে হাওয়া বদল হবে রাজ্যে। হু হু করে পারপাতনের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ৫ দিনে ৫ ডিগ্রি নামবে পারদ। কলকাতায় ফের একবার পনেরো ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পারদ।

    উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং এবং কালিম্পং এ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি এবং পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবার অন্যদিকে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে ১২ ডিগ্রির কাছাকাছি পারদ নামতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এই শীতের (Winter) কাঁপুনি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম