Tag: Weather

  • Weather Update: শনিবার বৃষ্টিতে ভিজবে কোন জেলা? ব্যাপক রদবদল আবহাওয়ার

    Weather Update: শনিবার বৃষ্টিতে ভিজবে কোন জেলা? ব্যাপক রদবদল আবহাওয়ার

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update: শীতের বিদায় বেলায় হঠাৎ করে যেভাবে আবহাওয়ার পরিবর্তন (Weather Change) ঘটেছে সেক্ষেত্রে কালবৈশাখীর তুমুল সম্ভাবনা রয়েছে। শনিবার (Saturday) কলকাতায় (Kolkata) ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বঙ্গে শিলা বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। হঠাৎ আবহাওয়ার এই রদবদলের নেপথ্যে কাজ করছে অক্ষরেখার প্রভাব। যার কারণে রাজ্যে প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প। পশ্চিম থেকে পূর্ব নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে চলে গিয়েছে অক্ষরেখাটি। যার জেরে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। আবহাওয়ার বদল ঘটতে পারে ২১শে মার্চ মঙ্গলবার থেকে।

    শনিবার দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম প্রভৃতি জেলাগুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া। শিলা বৃষ্টি এবং বিক্ষিপ্ত বৃষ্টি পাতে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং। রবিবারও রাজ্যের মোটামুটি সব জেলাতেই হালকা ঝড়ো হওয়ার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুরে। গতকাল কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হওয়ায় শনিবার ভোরের দিকে স্বস্তির পরিবেশ থাকলেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    হাওয়া অফিস বলছে, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে থাকতে হবে রবিবার পর্যন্ত। সব থেকে বেশি দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে থাকতে হবে উত্তরবঙ্গকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। পশ্চিমের জেলাগুলির আকাশে থাকবে আংশিক মেঘলা। সমানতালে আবহাওয়ার দাপট চালবে উত্তরবঙ্গে, কোথাও ঝড়-বৃষ্টি আবার কোথাও শিলাবৃষ্টি। যদিও নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই। এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহ পেরোলেই দেখবেন আবহাওয়ার পরিবর্তন ঘটছে, তবে মাঝে মাঝে অল্প বিস্তর বৃষ্টির দেখা মিলতে পারে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Digha Weather Update: আবহাওয়ার ব্যাপক রদবদল, ফুঁসছে দিঘার সমুদ্র! মন খারাপ পর্যটকদের

    Digha Weather Update: আবহাওয়ার ব্যাপক রদবদল, ফুঁসছে দিঘার সমুদ্র! মন খারাপ পর্যটকদের

    ।। প্রথম কলকাতা ।।

    Digha Weather Update: জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা। হওয়া অফিস বলছে, কয়েক ঘন্টার মধ্যে কলকাতায় (Kolkata) ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ থেকে ১৯শে মার্চ অর্থাৎ শনি এবং রবিবার বৃষ্টি আর ঝড়ের গতিবেগ আরো বাড়বে। তখন বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই ১৬ই মার্চ বৃহস্পতিবার (Thursday) সকাল থেকে আমুল বদলে গিয়েছে দিঘার (Digha) আবহাওয়া। চারিদিকে মেঘলা আকাশ, ফুঁসছে সমুদ্রের জল। পর্যটকরা সমুদ্রের কাছে যেতে একটু ভয় পাচ্ছেন। আবার কেউবা একরাশ মন খারাপ নিয়ে দাঁড়িয়ে আছেন।

    বৃহস্পতিবার দুপুরের পর থেকেই মোটামুটি ভাবে আবহাওয়া পরিবর্তন চোখে পড়বে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বঙ্গের বেশিরভাগ জেলাতেই মোটামুটি একই রকম আবহাওয়া বিরাজ করবে। গতকাল অর্থাৎ ১৫ই মার্চ বুধবার দিঘাতে বৃষ্টি হয়েছিল, যার পরিমাণ ছিল এক মিলিমিটার। দিঘা হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দিঘায় মেঘলা আকাশ, এখনো রোদের দেখা মেলেনি। তাই দুপুরের পর ঝড় আর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ প্রায় ৮২ শতাংশ।

    শীতের বিদায় বেলায় দিঘায় পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। এক্ষেত্রে আবহাওয়ার রদবদল একরাশ মন খারাপের সমান। বৃহস্পতিবার কলকাতা এবং কলকাতার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনি আর রবিবার ঝড়-বৃষ্টির গতিবেগ আরো বাড়বে। এই দুই দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটিতে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। আবহাওয়ার এই রদবদলের নেপথ্যে কাজ করছে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস এবং পশ্চিমের শীতল বাতাসের সংঘাত। অপরদিকে একইভাবেই আবহাওয়ার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। পাশাপাশি রয়েছে শিলাবৃষ্টি সম্ভাবনা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী, সাথে শিলাবৃষ্টি! বঙ্গে ভাসবে এই জেলাগুলি

    Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী, সাথে শিলাবৃষ্টি! বঙ্গে ভাসবে এই জেলাগুলি

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update: ১৪ই মার্চ বঙ্গের বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ। রোদের তেজ নামমাত্র। হাওয়া অফিস বলছে, এই দিন বেশ কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজবে। পাশাপাশি ধেয়ে আসছে কালবৈশাখী। গত দুই সপ্তাহ বঙ্গের আবহাওয়া (Weather) একটু অন্যরকম ছিল। দুপুরের দিকে যেমন চড়া রোদ, আবার রাত নামতেই হালকা হালকা ঠান্ডা। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, মঙ্গলবার (Tuesday) থেকে রাজ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া।

    শনিবার থেকে বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার অন্যতম কারণ পূবালী হাওয়া ও পশ্চিমী হওয়ার সংঘাত। অপরদিকে ঝাড়খন্ডে অবস্থান নিম্নচাপ অক্ষরেখা, যার কারণে সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। বঙ্গোপসাগর থেকে ঢুকবে প্রচুর জলীয় বাষ্প। এক্ষেত্রে ঝড়ো হাওয়া কোথাও কালবৈশাখীর রূপ নিতে পারে, আবার কোথাও বা বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে শিলাবৃষ্টি আর হালকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার এবং বুধবার ঝড়, বৃষ্টি আর শিলা বৃষ্টি হতে পারে। সাথে দমকা ঝড়ো হাওয়া। এক্ষেত্রে বেশি ভুগবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। আপাতত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত বৃষ্টির দিক থেকে নিরাপদে রয়েছে কলকাতা (Kolkata), তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Market Price: রবিবার মাটন চিকেনের দামে আগুন, কোন সবজির কত দাম? রইল তালিকা

    Market Price: রবিবার মাটন চিকেনের দামে আগুন, কোন সবজির কত দাম? রইল তালিকা

    ।। প্রথম কলকাতা ।।

    Market Price: আবহাওয়ার (Weather) রদ বদলে ঊর্ধ্বমুখী সবজির দাম (Vegetable Price)। চলতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম বেড়েছে প্রায় ৫০ টাকা। যে ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে বাজার করতে গিয়ে নাকাল হচ্ছে মধ্যবিত্তরা। বিশেষ করে যারা দিন আনে দিন খান তাদের অবস্থা বেশ খারাপ। একটু গ্রামাঞ্চল কিংবা চাষি এলাকা গুলিতে সবজির দাম অনেকটা কম। কোথাও আবার জলের দরে বিক্রি হচ্ছে। অপরদিকে কলকাতা (Kolkata) কিংবা কলকাতা সংলগ্ন এলাকা গুলিতে সবজির দাম বেশ অনেকটা। ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে। শীতের বিদায় বেলায় ইতিমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে গরমের বেশ কিছু সবজি। এখন ঝিঙে, সজনে ডাঁটা, ঢেঁড়স, পটল কিনতে গেলে আপনাকে বেশ মোটা টাকা খরচ করতে হবে। মোটামুটি এই সবজিগুলি কেজি প্রতি প্রায় ৭০ থেকে ৯০ টাকা। অপর দিকে কপির দাম এখন অনেকটা কম। রবিবারের বাজারে (Sunday Market) কবজি ডুবিয়ে খেতে গেলে হাতে রাখতে হবে কমপক্ষে হাজার টাকা। মাটনের দাম প্রায় ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি। চিকেন ১৯০ থেকে ২১০ টাকা কেজি। একটু বড় সাইজের চিংড়ি কিনতে গেলে কেজি প্রতি খরচ করতে হবে প্রায় ৪০০ টাকা। কাটা পোনা বা পাকা রুই কেজি প্রতি প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা। রবিবার বাজার যাওয়ার আগে জেনে নিন খুচরো বাজারে সবজির দরদাম ঠিক কেমন যাচ্ছে।

    রবিবারের বাজারদর
    ১২ মার্চ
    কলকাতা
    কুমড়ো – ২৫ থেকে ৩০ টাকা
    কাঁচা লঙ্কা – ৭০ থেকে ৮০ টাকা
    বাঁধাকপি- ৮ থেকে ১০ টাকা পিস
    শশা – ৩৫ থেকে ৪০ টাকা
    গাজর- ৩৫ থেকে ৪০ টাকা
    বিন কড়াই- ৩৫ থেকে ৪৫ টাকা
    টমেটো- ২৫ থেকে ৩০ টাকা কেজি
    ধনেপাতা – ২৫ থেকে ৩০ টাকা (বান্ডিল ৪ থেকে ৫ টাকা)
    করোলা – ৫৫ থেকে ৬০ টাকা
    পিয়াঁজকলি – ৪০ থেকে ৪৫ টাকা
    বেগুন- ৫৫ থেকে ৬০ টাকা
    ফুলকপি – ১০ থেকে ১৫ টাকা পিস
    পেঁপে- ১৫ থেকে ২০ টাকা
    পটল- ৭৫ থেকে ৮০ টাকা
    পুঁইশাক- ১৫ থেকে ২০ টাকা
    ঝিঙে- ৫০ থেকে ৬০ টাকা
    বিট – ২৫ থেকে ৩০ টাকা
    সিম – ৩৫ থেকে ৪০ টাকা
    মটরশুঁটি- ৫৫ থেকে ৬০ টাকা
    নতুন আলু- ৯ থেকে ১০ টাকা
    পুরনো আলু- ১০ থেকে ১২ টাকা
    চন্দ্রমুখি আলু – ১১ থেকে ১৩ টাকা
    পিঁয়াজ – ১৫ থেকে ২০ টাকা
    আদা- ৮০ থেকে ১০০ টাকা
    রসুন – ৮০ থেকে ১০০ টাকা
    ক্যাপসিকাম – ৪৫ থেকে ৫০ টাকা
    কচু – ৪৫ থেকে ৫০ টাকা
    কাঁচকলা – ৩ থেকে ৪ টাকা পিস
    সজনেডাঁটা- ৭৫ থেকে ৮০ টাকা কেজি
    ওলকপি – ৩ থেকে ৫ টাকা পিস
    ঢেঁড়স – ৫৫ থেকে ৬০ টাকা
    ( খুচরো বাজারে দাম প্রতি কেজি অনুসারে )
    *** অঞ্চলভেদে দামের পার্থক্য রয়েছে

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update: শীতের বিদায় বেলায় বৃষ্টির ঝামেলা, গরম আসতে কত দেরি?

    Weather Update: শীতের বিদায় বেলায় বৃষ্টির ঝামেলা, গরম আসতে কত দেরি?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update: শীতের বিদায় বেলায় বারংবার আবহাওয়ার(Weather) পট পরিবর্তন। দুপুরের দিকে গরম আর রাত নামলেই ঠান্ডা। অনেকে ভেবে পাচ্ছেন না ফ্যান চালাবেন না চালাবেন না। এমত পরিস্থিতিতে একের পর এক ভাইরাসের(Virus) দাপটে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশির মত উপসর্গ লেগেই রয়েছে। আবহাওয়ার এই বারংবার রং বদলের ঝামেলা আপনাকে হয়তো আরও কয়েকদিন সহ্য করতে হবে। আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, শনিবার(Saturday) বৃষ্টির(Rain) পূর্বাভাস রয়েছে।

    হাওয়া অফিস বলছে, গরম পড়ার আগেই বৃষ্টি এবং তার সঙ্গে ঝড়ো হাওয়া হতে পারে। ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে শনিবার বৃষ্টির সাথে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়ার এই বদলের পিছনে কাজ করছে পশ্চিমবঙ্গের উপরে থাকা গভীর অক্ষরেখা। যার কারণে শনিবার থেকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। এখানেই শেষ নয়, আগামী সপ্তাহেও ঠিক এই ধরনের ঝঞ্ঝার সমস্যা পোহাতে হতে পারে। যার প্রভাবে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

    আপাতত শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। যে অক্ষরেখাটি রয়েছে তা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম থেকে বাংলাদেশের দিকে চলে যেতে পারে। শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে, কিন্তু বৃষ্টি সেভাবে হবে না। রবিবার থেকে আকাশ পরিস্কার হতে শুরু করবে। তাপমাত্রা যেমন রয়েছে তেমনি থাকবে। অপরদিকে হাওয়া অফিস আশঙ্কা করছে, আগামী সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার কালবৈশাখী হতে পারে। কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকা গুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রির আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রির কাছে।

     

     

  • Wetather Report: ওড়িশায় ঘূর্ণাবর্ত! যার জেরে দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

    Wetather Report: ওড়িশায় ঘূর্ণাবর্ত! যার জেরে দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

    ।। প্রথম কলকাতা ।।

    Wetather Report: আকাশে মেঘের ঘনঘটা। কমেছে রোদের তীব্রতা। শুক্রবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ। যার জেরে কমেছে তাপমাত্রা। গতকাল থেকেই আবহাওয়ার পরিবর্তনের কথা বলেছিল আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হওয়া অফিস। তবে বৃষ্টি হলেও পারদ পতনের কোন সম্ভবনা নেই।

    সকাল ও সন্ধ্যের দিকে কিছুটা শীত অনুভূত হলেও বেলা বাড়তেই বাড়ছে গরম। গতকালও হাসফাঁসানি গরমে ভুগতে হয়েছে বঙ্গবাসিকে। তবে আগামী দুদিনের তুলনায় কিছুটা নামবে পারদ। তবে আগামী তিনদিনের মধ্যে ফের বাড়বে তাপমাত্রা। ছত্তিসগঢ় আর ওড়িশাতে ঘূর্ণাবর্ত। এই জোড়া প্রভাবে ছত্তিসগঢ় ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। শুক্রবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতেও।

    শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়েও। উত্তরবঙ্গের বাকি জেলা ও দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update: বেলা বাড়লেই চড়ছে পারদ, বসন্তে কি এবার বৃষ্টি! কী জানাচ্ছে হাওয়া অফিস ?

    Weather Update: বেলা বাড়লেই চড়ছে পারদ, বসন্তে কি এবার বৃষ্টি! কী জানাচ্ছে হাওয়া অফিস ?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Updat: বসন্ত এসেছে বা বসন্ত চলছে সেটা বোঝার জন্য সকাল-বিকাল কোকিলের ডাক শোনাও অত্যন্ত জরুরী হয়ে দাঁড়িয়েছে। এখনও ফেব্রুয়ারি মাস শেষ হয়নি। তবে রাজ্যে ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাতে মনে প্রশ্ন উঠতেই পারে তাহলে কি বসন্ত আসতে না আসতেই চলে গেল। কারণ ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই রোদের দাপট বাড়ছে। রীতিমতো দুপুর নামলে গরমে হাঁসফাঁস করছেন বহু মানুষ। কোন কোন বাড়িতে পাখার ধুলো ঝাড়াও শুরু হয়ে গিয়েছে। তাই রাজ্যবাসীদের একাংশ মনে করছেন, এবার হয়তো বৃষ্টিটাও (Rain) হতে পারে। কিন্তু আবহাওয়া দফতর অন্য খবর শোনাচ্ছে।

    পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বর্তমানে বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়ার বদল দেখা যেতে পারে। সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)। আর দক্ষিণবঙ্গের ভাগ্যে হু হু করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা প্রকাশ। রবিবার ছুটির দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে আর সর্বনিম্ন থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার পরিবর্তন আগামী কয়েক দিনের খুব একটা দেখা যাবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

    উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং এই দুই জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা সেখানে তেমন অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করবে না, বলেই মনে করছে আবহাওয়াবিদরা । পশ্চিমবঙ্গে ধীরে ধীরে গরম বাড়তে শুরু করলেও বৃষ্টি এখনই আসছে না। কিন্তু অন্যদিকে বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সেই ঘূর্ণাবর্তের প্রভাব কিছুটা পড়তে পারে পশ্চিমবঙ্গে। এছাড়াও আরএমসি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১ মার্চ কলকাতার তাপমাত্রা গিয়ে দাঁড়াবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। আর তারপর ৪ মার্চ পর্যন্ত লাগাতার বাড়তে থাকবে এই তাপমাত্রার পরিমাণ। মার্চ মাসের মাঝামাঝি সময়ে সেটি প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি কিংবা তার আশেপাশে থাকতে পারে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: শীতের আমেজ আর কদিন? জানিয়ে দিল হাওয়া অফিস

    Weather update: শীতের আমেজ আর কদিন? জানিয়ে দিল হাওয়া অফিস

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: বুধবার থেকে ক্রমশই বাড়তে শুরু করেছে দিন ও রাতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। যদিও এখনও সকাল থেকেই হালকা শীতের (winter) আমেজ বজায় থাকছে। গত কয়েকদিন ধরে ক্ষণে ক্ষণে ভোলবদল হচ্ছে আবহাওয়ার।

    শনিবার থেকে হু হু করে বাড়বে তাপমাত্রা। উত্তর ও দক্ষিণ দুই পাঙ্কেই হবে উর্ধ্বমুখী পারদ। কলকাতা ও তার সংলগ্ন এলাকায় দিনভর উষ্ণতা থাকবে। জেলায় জেলায় শীতের আমেজ উধাও হবে।

    বৃহস্পতিবার এবং শুক্রবার কার্যত্ব শেষবারের মতো হালকা শীতের আমেজ থাকবে শহরে। শনিবার থেকে শীতের আমেজ উধাও হবে উষ্ণতার দিন শুরু হবে। গতকালের তুলনায় আরো খানিকটা বেড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ালো ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে২৮ থেকে
    ৯৩ শতাংশ।

    বৃষ্টি (Rain) বা কুয়াশার (Fog) কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ। মেঘ মুক্ত পরিষ্কার আকাশ থাকবে প্রায় প্রতিটি জেলায়। শনিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা দুটোই ক্রমশ বাড়বে (Increase)।

    অন‍্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: রাজ্য থেকে পাততারি গোটাচ্ছে শীত, নতুন করে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই

    Weather update: রাজ্য থেকে পাততারি গোটাচ্ছে শীত, নতুন করে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: ঠান্ডার মরশুম ধীরে ধীরে বিদায় নিচ্ছে। বেশ কিছু জেলায় বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা। জেলাগুলিতে রাত এবং ভোরের দিকে শীতের আমেজ থাকবে কিন্তু ঠান্ডা নতুন করে পড়বে না। বৃষ্টির (Rain) কোনো সম্ভাবনা নেই।

    বুধবার থেকে ক্রমশই বাড়তে শুরু করবে দিন ও রাতের তাপমাত্রা। গত প্রায় এক দুই সপ্তাহ ধরেই ক্ষণে ক্ষণে ভোলবদল হয়েছে আবহাওয়ার। এই গরম তো এই ঠান্ডা। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত।

    ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হচ্ছে। এবার তা আরো বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে জেলাগুলিতে কুয়াশার (Fog) প্রভাব থাকবে আরো দুদিন। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে জেলার বেশ কিছু অংশে। যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে।

    অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বা কুয়াশার কোনো সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে প্রায় প্রতিটি জেলায়। দিন ও রাতের তাপমাত্রা দুটোই ক্রমশ বাড়বে। পরবর্তী তিন চার দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: শহরে ফের শীতের আমেজ, ভ্যালেন্টাইন ডে এর আগেই পারদ পতন

    Weather update: শহরে ফের শীতের আমেজ, ভ্যালেন্টাইন ডে এর আগেই পারদ পতন

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: অস্বাভাবিকভাবে ভ‍্যাপসা গরম বেড়ে গিয়েছিল গত কয়েকদিনে। তার মধ্যে সপ্তাহে প্রথম দিনে কিছুটা হলেও স্বস্তি দিল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিন ও রাতের (Night) তাপমাত্রায় পরিবর্তন এসেছে।

    কলকাতা শহরে সোমবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস থেকে এক ধাক্কায় পাঁচ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার ফের একবার স্থায়ীভাবে বৃদ্ধি পাবে তাপমাত্রার পারদ।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪পরগনা, কলকাতা, হাওড়া পূর্ব মেদিনীপুর কুয়াশার (Fog) সম্ভাবনা বেশি। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটার নেমে আসতে পারে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা দাপট অব্যাহত থাকবে আরো কয়েকদিন। পার্বত্য এলাকার জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং এ হালকা বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। ঘন কুয়াশা হতে পারে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। আগামী কয়েক দিন সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। আপাতত শহরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বাকরে জেলাতেও আবহাওয়া শুষ্ক থাকবে তবে কুয়াশা দাপট থাকবে বেশ কিছু জেলাতে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম