Tag: Upcoming Bangla Serial

  • আসছে একগুচ্ছ নতুন সিরিয়াল, জানুন কোন চ্যানেলে কবে থেকে দেখানো হবে?

    আসছে একগুচ্ছ নতুন সিরিয়াল, জানুন কোন চ্যানেলে কবে থেকে দেখানো হবে?

    ।। প্রথম কলকাতা ।।

    বাংলা সিরিয়ালের আকর্ষণ এক অন্যরকমের। দিদির সামনে একের পর এক সিরিয়াল দেখা যেন আনন্দের ব্যাপার। বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল বন্ধ হয়েছে। যা এক প্রকার সিরিয়াল প্রেমেদের কাছে ধাক্কা। আসছে নতুন জুটি নতুন মুখ।এবার আসতে চলেছে এক গুচ্ছ সিরিয়াল। চেনা চরিত্ররা তখন বদলে যায় তখন বেশ মন খারাপ হয়। এমনি পরিবর্তন আসতে চলেছে এবার দর্শকদের দৈনন্দিন জীবনে। আবার নতুন আসা মানেই পুরনোদের যাওয়ার পালা। একমাসে বেশ কয়েকটি ভালো ভালো সিরিয়াল শেষ হয়ে গিয়েছে।

    খেলনা বাড়ি, গৌরী এল, শ্রীমান পৃথ্বীরাজ ও কমলা সহ বেশ কিছু সিরিয়াল বন্ধ হয়ে যায়। পুরনোদের জায়গা নিতে নতুন সিরিয়াল হাজির হবে সেই টাইম স্লটগুলিতে।ইতিমধ্যেই বেশ কিছু সিরিয়াল শুরু হয়ে গিয়েছে। তেমনি নতুন কিছু সিরিয়াল শুরু হওয়ার মুখে। আসুন তাহলে জেনে নিই সেইসব সিরিয়াল কবে থেকে শুরু হচ্ছে আর কোন সময়ে দেখানো হবে। আলোর কোলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার অন্তর্গত। ‘আলোর কোলে’ সিরিয়ালটি শুরু হবে ২৭ নভেম্বর থেকে জি বাংলায়। জানা যাচ্ছে, ‘আলোর কোলে’ ধারাবাহিকটা একজন হোমমেকার এবং মায়ের গল্প বলবে। যার সঙ্গে তাঁর পরিবার, ভালোবাসা, আবেগ সবটাই জড়িয়ে রয়েছে। ধারাবাহিকের গল্পে দেখা যাবে, মা হারা এক ছোট্ট মেয়ের কাছে না থেকেও কীভাবে থেকে যাবেন তাঁর মা। আবার তাঁর মায়ের জায়গা নেবে এক অন্য মহিলা। ‘আলোর কোলে’ ধারাবাহিকের গল্পে রয়েছেন স্বীকৃতি মজুমদার, কৌশিক রায় ও সমু মজুমদার। অর্থাৎ এই ধারাবাহিকে এক নায়ক, দুই নায়িকা। ২৭ নভেম্বর রাত ৯টা থেকে এই সিরিয়ালটি সম্প্রচার হবে।

    রাজদীপ গুপ্ত, সোহিনী গুহ রায় ও জেসমিন রায়কে নিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় বসন্ত। এই ধারাবাহিকের গল্প বলবে দুই প্রাপ্তবয়স্ক মানুষের জীবন সফরের যাঁরা তাঁদের প্রেম হারিয়েছেন। রাজদীপ, অর্থাৎ গল্পের নায়ক, তাঁর স্ত্রী, তাঁর সন্তানের মাকে হারিয়েছেন এক দুর্ঘটনায়। অন্যদিকে, নায়িকা অর্থাৎ সোহিনী ও তাঁর ছেলে প্রতারিত হচ্ছে তাঁর স্বামীর দ্বারা। ধারাবাহিকের গল্প যত এগোতে থাকবে ততই দেখা যাবে তাঁরা কীভাবে নিজেদের জীবনের মানে খুঁজে পাবে। এই সিরিয়ালে কামব্যাক করছেন চুমকি চৌধুরী। তবে এই সিরিয়াল কবে থেকে শুরু হবে বা কখন দেখানো হবে তা এখনও জানান যায়নি। শোনা যাচ্ছে ডিসেম্বরের মাঝ থেকে শুরু হবে এই সিরিয়াল। সান বাংলায় দেখা যাবে এই সিরিয়ালটি।

    নতুন ধারাবাহিক ‘কথা’র প্রোমোও আমরা দেখতে পাচ্ছি। যেখানে দেখা যাবে পঞ্চমী খ্যাত সুস্মিতা দে ও অভিনেতা সাহেব ভট্টাচার্যকে। এই প্রথমবার সাহেব সিরিয়ালে অভিনয় করছেন। একজন গাছ নিয়ে থাকতে ভালোবাসেন আর অপরজন রান্না পাগল। এই নিয়েই তৈরি এই সিরিয়াল। তবে কবে থেকে দেখানো হবে এই সিরিয়াল তা জানা যায়নি। এখন দেখার কোন স্লটে দেওয়া হয় কথা সিরিয়ালকে। স্টার জলসায় দেখা যাবে এই সিরিয়ালটি। খেলনা বাড়ি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতেন আরাত্রিকা মাইতি। দর্শকের দরবারে মিতুল নামেই আজ বেশি পরিচিত। এই সিরিয়াল শেষ হতেই নতুন মেগায় দেখা যাবে পর্দার মিতুল ওরফে আরত্রিকা মাইতিকে। তবে আরাত্রিকার সঙ্গে দেখা যাবে আরও দুই নায়িকাকে। দেবাদৃতা বসু ও স্বপ্নীলা চক্রবর্তীও রয়েছেন এই সিরিয়ালে।

    মিঠিঝোরা সিরিয়ালটি আসলে তিন বোন ও তাঁদের পরিবারকে নিয়ে গল্প। জি বাংলায় বাংলায় এই সিরিয়ালটিও শুরু হবে ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টা থেকে।আপনারা এত দিনে জেনে গিয়েছেন কোনো সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করে তার টিআরপি। সিরিয়ালের টিআরপি যদি ভালো না হয় তাহলে তার স্থায়িত্ব বেশিদিন হয় না, তবে এবার আপনাদের সামনে যে সিরিয়ালগুলি আসছে সেগুলি টিআরপির খেলায় কতটা জমে ওঠে সেটাই এখন দেখান।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • একই মেগাতে ৩টেলি অভিনেতা, জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘আলোর কোলে’

    ।। প্রথম কলকাতা ।।

    ২০২৩ প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন টুইস্ট, পাল্টাচ্ছে সম্প্রচারের সময়। বলা বাহুল্য জোরদার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে।
    সেই তালিকায় যোগ হল আলোর কোলের নাম জি বাংলায় আসছে এই নতুন মেগা। চরিত্রে রয়েছেন কৌশিক রায়, স্বীকৃতি দে এবং সোমু সরকার। ধারাবাহিকের প্রমোপ্রকাশে আসতে দারুন উৎসাহী দর্শকরা। স্টার জলসার তিনজন তারকাকে দেখা যাচ্ছে আলোর কোলে নতুন সিরিয়লের প্রোমোতে। রয়েছেন খড়কুটো ধারাবাহিকের কৌশিক রায়, মেয়েবেলা খ্যাত স্বীকৃতি মজুমদার আর গোধূলি আলাপের সোমু সরকার। একটি শিশু কন্যাকে ঘিরেই যে গল্পের প্রেক্ষাপট তা প্রোমোতেই স্পষ্ট।

    আরও একটি বিষয় পরিস্কার, এই ধারাবাহিকে মৃত মায়ের ভূমিকায় রয়েছেন স্বীকৃতি। আর বাবার চরিত্রে কৌশিক। পুপুল তার মাকে মিস করলেও, বাবাকে মোটেই পছন্দ করে না। কিন্তু, কেন? সেই প্রশ্নের উত্তর পেতে তো ধারাবাহিকের সম্প্রচার পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আলোর কোলে ধারাবাহিকটি কবে থেকে জি-এর পর্দায় দেখা যাবে সেটা অবশ্য এখনও ঘোষণা করা হয়নি। তবে পারিবারিক প্রেক্ষাপটে একটু অন্য স্বাদের গল্প দর্শক উপহার পেতে চলেছে বলে প্রোমো দেখে প্রাথমিক অনুমান। বাচ্চাটির মা একজন সুগৃহিনী। মৃত্যুর পর মেয়েকে বাড়ির সকলে মিলেই আদর যত্ন করে রাখছে। কিন্তু, কিছু জিনিস মায়ের বড্ড অপছন্দ। যেমন মেয়েকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দেওয়া। প্রমোতে দেখানো হয়েছে, ভোরের অ্যালার্ম বন্ধ করে দেওয়া হয়। মেয়ের পছন্দের খাবার সাজিয়ে টেবিলে রাখা। পুপুলের ব্যাগ গুছিয়ে দেওয়া হয়। এই সবই কী মারা যাওয়ার পরও পুপুলের মা-ই করছে!

    এদিকে আবার বাবার উপর রাগ করে বাড়ি থেকে দৌঁড়ে চলে যায় বাচ্চাটি। সেখানে তার মা বাঁচাতে চাইলেও সে পারে না। কারণ সে তো অশরীরী! সেই সময় সেখানে হাজির সোমু সরকার। কৌশিকের জীবন থেকে স্বীকৃতি চলে যাওয়ার পর কী মায়ের মতো পুপুলকে আগলে রাখবেন সোমুই? প্রোমোতে ত্রিকোণ সম্পর্কের একটা ইঙ্গিত যে রয়েছে সে কথা কিন্তু, অস্বীকার করার উপায় নেই। গল্পের মোড় কোনদিকে যাবে সেটা তো সময়ই বলবে। ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় নতুন রূপে ধরা দেবেন স্বীকৃতি দে। মেয়েবেলা ধারাবাহিকের পর সাময়িক বিরতি নিয়েছেন তিনি। তার বিপরীতে থাকবেন কৌশিক রায়। এর আগে তাকে বালিঝড় ধারাবাহিক দেখা গিয়েছিল। এরা বাইকের প্রথম ক্রমো থেকে স্পষ্ট যে ধারাবাহিকটি অন্যান্য ধারাবাহিক থেকে আলাদা হতে চলেছে। প্রসব গতির আগে এই তিন অভিনেতা কে স্টার জলসার পর্দায় দেখা গিয়েছিল। তারা আসছেন জি বাংলায়।

     

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version