Tag: Sid-Kiara Wedding

  • Arranged Marriages in Bollywood: অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন বলিউডের এই তারকারা, সত্যি! তালিকায় কে কে?

    Arranged Marriages in Bollywood: অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন বলিউডের এই তারকারা, সত্যি! তালিকায় কে কে?

    ।।প্রথম কলকাতা।।

    Arranged Marriages in Bollywood: প্রেমের বিয়ে নয়, বাবা-মায়ের পছন্দে একেবারে দেখে-শুনে অ্যারেঞ্জ ম্যারেজ (Arrange marriage) করেছেন বলিউডের এই তারকারা!কারোর বিয়ে টিঁকেছে,কারোর কয়েকদিনেই ভেঙেছে গাঁটছড়া।

    বলিপাড়ায় (Bollywood) তাকালেই চোখে পড়বে হাজারো প্রেমের সম্পর্ক। কিন্তু তাদের মধ্যে একটু আলাদা এই তারকারা। বলিউডের কিউটেস্ট কাপলের (Sahid- Mira) তকমাটা তাঁদের দেওয়া যায় অনায়াসেই।বাবা-মায়ের পছন্দ মতো মেয়েকে বিয়ে করে কি খুশি শাহিদ কাপুর (Sahid Kapoor)? সিড- কিয়ারার (Sid- Kiara wedding) বিয়েতে গিয়ে রাজস্থানের (Rajasthan) ফোর্টে স্ত্রী যখন মেহেন্দি পরতে ব্যস্ত। তার একটা হাত শক্ত করে ধরে দাঁড়িয়েছিলেন শাহিদ কাপুর।ছবিটি তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

    মীরাকে কতটা কেয়ার করেন ওই একটা ছবি দেখেই নেটিজেনদের মনে স্পষ্ট।শাহিদের জীবনে করিনা (kareena kapoor) এসেছিলেন সেই প্রেম টেঁকেনি।বেশ কয়েকটি সিনে প্রেমের পর অবশেষে সম্বন্ধ করেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন শাহিদ।কিন্তু নিজের থেকে ১৪ বছরের ছোট মীরাকে (Mira Kapoor)vবিয়ে করতে প্রথমে একটু দোটানায় ভুগছিলেন শাহিদ।পরে তাকেই বিয়ে করেন তিনি।প্রচন্ড ভালোবাসেন স্ত্রীকে শাহিদ বলিউডের আর পাঁচটা কাপলের থেকে কয়েক নম্বর দিয়ে শাহিদ মীরাকে এগিয়ে রাখছে নেটদুনিয়া।

    কিন্তু সম্বন্ধ করে বিয়ে করেছিলেন করিনা কাপুরের বড় বোনও।২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের (Sanjay Kapoor) সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন করিশ্মা (Karishma Kapoor)। তবে তা ভেঙে যায় ২০১৬ সালে।সঞ্জয়-করিশ্মার এই ১৩ বছরের দাম্পত্য জীবনে একে একে এসেছে তাঁদের দুই সন্তান সামায়রা ও কিয়ান।১৩ বছর পর দাম্পত্যে ভাঙন ধরেছিল।তাই করিশ্মার জীবনে অ্যারেঞ্জ ম্যারেজ সুখের নয়!

    বিয়ের বয়স ২৪ পেরিয়েছে! এখনও মাখোমাখো প্রেম মাধুরী দীক্ষিত (Madhuri Dikshit) আর ডাক্তার শ্রীরাম নেনের।বিয়ের আগে অনেক পুরুষ এসেছে ড্রিম গার্লের জীবনে।শেষে পরিবারের পরামর্শে বিয়ে করেছিলেন ডাক্তারবাবুকে আমেরিকাতে (America) গোপনেই বিয়েটা হয়েছিল!সেখানেই সংসার পাতেন মাধুরী বরের সঙ্গে এরপর দুই ছেলের জন্ম হয়।স্বামীকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে থাকেন মাধুরী।২৪ বছর পরেও তাদের মধ্যে অটুট ভালোবাসা ঈশ্বর স্বয়ং এই জোড়ি বানিয়েছেন বলেন নেটিজেনরা।

    ঐশ্বর্যা রাইয়ের (Aishwarya Rai) ঐশ্বর্য সঙ্গে তাঁর সম্পর্কের গুজব নিয়ে বহু দিন সরগরম ছিল বলি পাড়া। সেই সময় প্রচুর লাইমলাইটে ছিলেন। ঐশ্বর্যর জন্য সলমনের থেকে হুমকি পেয়েছিলেন বিবেক। শেষমেশ অবশ্য সম্বন্ধ করেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন বিবেক।যদিও একটি সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছিলেন অ্যারেঞ্জড ম্যারেজের একটুও ইচ্ছে ছিল না।এক মেয়ে এবং এক ছেলে দুই সন্তান রয়েছে দম্পতির।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sid – Kiara wedding: সিদ্ধার্থ-কিয়ারাকে উপহারে চমক ইশা আম্বানি! নবদম্পতির কেরিয়ারে ধামাকা

    ।। প্রথম কলকাতা ।।

    Sid – Kiara wedding: সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে সেরা উপহারটা দিল মুকেশ আম্বানির (Mukesh Ambani) পরিবার।বিয়েতে নিজেই কোটি টাকার হিরের নেকলেস পরে এসেছিলেন ইশা আম্বানি (Isha Ambani)।ছোটবেলার বান্ধবী কিয়ারাকে বাড়ি-গাড়ি নাকি হিরে (Diamond) ?কী দিলেন মুকেশ-কন্যা?যা দিয়েই এবার ধনকুবের হয়ে যেতে পারেন কিয়ারা ভাগ্য খুলে গেল নবদম্পতির। বলিপাড়ায় (Bollywood) জোর গুঞ্জন।

    মুকেশ আম্বানির মেয়ের প্রিয় বান্ধবী হলেন কিয়ারা। আচ্ছা রিসেপশনের কিয়ারার গলার (Diamond Necklace) নেকলেসটা কি ইশার দেওয়া?নেটিজেনদের মনে কিন্তু এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আম্বানি পরিবারের কাছে একটা হিরের গয়না কোনও ব্যাপারই না কিন্তু এত সাধারণ উপহার প্রিয় বান্ধবীকে নিশ্চই দেবেন না! ঠিক ধরেছেন। ইশার উপহার (Isha ambani) দিয়েই কেরিয়ারে মোড় ঘুরতে চলেছে কিয়ারার।

    আকাশের যমজ বোন ইশা আম্বানির হাতে রিলায়েন্সের (Reliance) রিটেল ব্যবসার লাগাম। এবার নিজের ব্যবসার সঙ্গে বান্ধবীকে জুড়ে নিলেন ইশা।ঈশা আম্বানি তার প্রিয় বান্ধবীকে তাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডর বানিয়ে নিয়েছেন অর্থাৎ এবার থেকে কিয়ারা হবেন আম্বানিদের (Ambani) রিলায়েন্সের একটি সেগমেন্টের প্রচারের মুখ। কিয়ারাকেও নিজেদের সংস্থার সঙ্গে যুক্ত করে নিলেন ইশা।রিলায়েন্স ট্রেন্ড ফুটওয়ার সংস্থার বিজ্ঞাপনী প্রচারের মুখ হিসেবে তাকে এই সুযোগ দেওয়া হয়েছে।এর থেকে বড় উপহার আর কী হতে পারে!

    অতিথিরা নবদম্পতিকে উপহার দিয়ে প্রচুর ভালবাসা এবং আশীর্বাদও করেছেন। তবে তার মধ্যে সবচেয়ে বেশি চর্চায় কর্ণ জোহর (Karan Johar) এবং ইশা অম্বানী।করণের আগামী তিনটি ছবিতে এই তারকা জুটিকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে ।সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়েতে (Sid – Kiara wedding) এটাই করণের দেওয়া উপহার বলিপাড়ায় করণের দেওয়া উপহার নিয়ে চর্চা হচ্ছে প্রচুর। তিনটি ছবিই হতে চলেছে রোম্যান্টিক কমেডি ঘরানার। বলিপাড়ার একাংশের দাবি সিদ্ধার্থ এবং কিয়ারাকে প্রথম যে রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিতে দেখা যাবে, তার নাম হতে পারে “অদল বদল”।

    সপ্তাহখানেক আগেই বলিপাড়ায় আবার বিয়ের সানাই বেজেছে। ৭ ফেব্রুয়ারি রাজস্থানের (Rajasthan) জয়সলমেরের সূর্যগড় প্রাসাদ সেজে উঠেছিল দুই বলি তারকার জন্য। এসেছিলেন প্রচুর অতিথি। তারমধ্যে এই দুজনের উপহার নিয়ে এখন মাতামাতি বলিপাড়ায়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sid-Kiara wedding: বিয়ে থেকে রিসেপশন, পান্নার গয়নায় সাজলেন কিয়ারা! এই রত্ন এত কেন পছন্দ?

    ।। প্রথম কলকাতা ।।

    Sid-Kiara wedding: রিসেশনের পোশাকে নয়! কিয়ারা গলার নেকলেস (Diamond Necklace) দিয়েই বাজিমাত করেছেন। একটু খুঁটিয়ে দেখুন।আম্বানি -আদানিদের (Ambani -Adani) ঘরেই থাকে এমন গয়না!বউমাকে আর্শিবাদ করেই এই উপহার দিলেন সিডের মা-বাবা!আনকাট পান্নার পাঁচ লহরী হার,কত দাম হতে পারে জানেন?

    বিয়ে (Sid -Kiara wedding) থেকে রিসেপশন। পান্নার হার কেন পরলেন কিয়ারা? ওই সবুজ পাথরেই জাদু রয়েছে।পান্না কিয়ারার পছন্দের রত্ন কেন জানেন? দীপিকা থেকে প্রিয়াঙ্কা, অনুষ্কা থেকে আলিয়া ভাট (Alia Bhatt)। সকলে পোশাকে কেরামতি দেখিয়েছিলেন।কিন্তু কিয়ারা তার একটা নেকলেস দিয়েই কামাল করলেন।

    বড় বড় হিরে শুধু নয়। কিয়ারার রিসেপশনের নেকলেসের পান্নার আকার দেখেছেন?এক একেকটা পায়রার ডিমের আকার। সোনার পাঁচ লহরী হার হয়তো আপনার বিয়েতে পেয়েছেন!কিন্তু হিরের সঙ্গে পান্না বসানো পাঁচ লহরী হার (Wedding Jwellery)। কল্পনা করেছেন কখনও?যা দাম তা দিয়ে কলকাতা ছাড়ুন। মুম্বইতে তিনতলা বাড়ি হয়ে যাবে আপনার। নেটদুনিয়ায় ফিসফিসানি এমনটাই।

    হারটা ভারী তা দেখেই বুঝেছেন নেটিজেনরা। নেকলেসটা এতটাই বড় যে পেট ছুঁয়ে যাচ্ছে (wedding jwellery) কিয়ারার। তবে রিসেপশনে কানে বা হাতে কিছুই পরেনি নায়িকা। কিয়ারার সাজে হিরে আর পান্নার যুগলবন্দি।গলার রাজকীয় হার, কানের দুল সবেতেই ছিল হিরে আর পান্নার কারুকাজ।হাতে পোশাকের সঙ্গে মানানসই গোলাপি চুড়ি।সামনে হিরে এবং পান্নার বালা,সেই চুড়ির সঙ্গে হাতের মধ্যমার আংটি পর্যন্ত টানা হিরের হাতফুল। কিন্তু সবকিছুতেই পান্নার ছোঁয়া!পান্না কেন পরা হয় জানেন? সামনে বিয়ে (Marriage), আপনিও কি পরতে পারেন?

    জ্যতিষীরা বলছেন, যে কোনও রকম দুঃখ কষ্ট এবং মানসিক যন্ত্রনা সারিয়ে তুলতে সাহায্য করে পান্না।
    বিয়ের পরে সুখ-শান্তি আনবে আপনার জীবনে
    সন্তান ভাগ্য ভালো হয়।কেউ আপনার সঙ্গে বেইমানি বা বিশ্বাসঘাতকতা করলে বা কেউ আপনাকে ঠকালে সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে অনেকটাই উপকারী পান্না।
    পুরনো কোনও ভালোবাসা ভুলতেই কি পান্না পরেন কিয়ারা?তাই এই রত্ন তার এত পছন্দের? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।

    শুধু তাই নয়। কিয়ারার হাতে শোভা পেয়েছে ডিম্বাকার একটি বড়সড় হিরে (Diamond Ring)! যেমন রাজকীয় ঢঙে সাজানো হয়েছিল বিয়ের আসর। খানিকটা সে মেজাজই যেন দেখা গেল নতুন বৌয়ের বিয়ের আংটিতেও। অতিরিক্ত কারুকাজ নয়। অথচ নজরকাড়ার মতো ছিল আংটির নকশাতেও।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sid -Kiara wedding: প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থের রিসেপশনে আলিয়া, সঙ্গী অন্য পুরুষ!

    ।। প্রথম কলকাতা ।।
    Sid – Kiara wedding: স্বামী নয়! প্রাক্তন প্রেমিকের বিয়েতে (Sid -Kiara wedding) অন্য পুরুষের সঙ্গে গেলেন আলিয়া ভাট। ছেলেটি কে? মাঝে মাঝেই নায়িকার সঙ্গে দেখা যায়।সিদ্ধার্থের সঙ্গে দেখা হবে বলেই কিরণবীর (Ranbir Kapoor) আপত্তি জানিয়েছিলেন?আলিয়ার (Alia Bhatt) সঙ্গে-রণবীর (Ranbir Kapoor) এলেন না কেন?গাড়ি থেকে নেমেই কেমন ভ্যাবাচ্যাকা হলেন আলিয়া!ওই দেখুন! শ্বাশুড়ি নীতু কাপুর কেন বউমার পিছু নিলেন!হঠাত্!

    প্রাক্তনের বিয়েতে (Sid -Kiara wedding) যাওয়া সহজ কথা নয়। আলিয়ার (Alia bhatt) এলেম আছে বটে।বলছেন নেটিজেনরা। সিদ্ধার্থের চোখে চোখ রেখে কি বললেন ?প্রাক্তন প্রেমিকাকে নাকি নিজে নেমতন্ন করেছিলেন সিদ্ধার্থ। সিডের কথা রাখতেই রিসেপশনে এসেছিলেন আলিয়া।গাড়ি থেকে নামলেন , মুখে কোনও হাসি নেই।কিন্তু তিনি তো একা নামলেন না।
    পাপারাত্জিরা তখন রণবীর কাপুরকে (Ranbir Kapoor) খুঁজছেন। কিন্তু সে কোথায়? তিনি তো আসেননি!রণবীরের বদলে গাড়ি থেকে নামলেন অন্য এক পুরুষ!একবার নয়! বাবার আলিয়ার সঙ্গে দেখা গিয়েছে এই ব্যক্তিকে। আলিয়ার কোনও বিশেষ বন্ধু?রণবীরের বদলে এনাকেই কেন নিয়ে আসলেন ?সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা? প্রাক্তনের বিয়েতে (Sid -Kiara wedding) যাওয়া নিয়েই রণবীর-আলিয়ার মধ্যে মন কষাকষি?আলিয়াকে চোখে চোখে রাখতেই নাকি শ্বাশুড়ি নীতু কাপুর হাজির হয়েছিলেন!বলছেন নেটিজেনরা।

    রুপোলি রঙা শাড়ি আর স্লিভলেস ব্লাউজে সেজেছিলেন আলিয়া। সঙ্গে হালকা মেকআপ আর খোলা চুলে মোহময়ী আলিয়া (Alia bhatt)। সদ্য মা হয়েছেন দেখে কে বলবে! কিন্তু রাতের পার্টিতে আলিয়ার সঙ্গী অন্য পুরুষ! তিনি রণবীরেরই বন্ধু অয়ন মুখোপাধ্যায়!বাঙালি!
    তাঁর ব্যক্তিত্ব চোখে পড়ার মতো। বলিউডের অন্যতম সফল পরিচালকখুব কম বয়সেই তাঁর কাজের মাধ্যমে
    নজর কাড়তে শুরু করেন অয়ন। শুধু আলিয়া নয় ! রণবীরের সঙ্গেও তাঁকে বহুবার দেখা গিয়েছে।
    না অয়নের সঙ্গে আলিয়ার বিশেষ কোনও সম্পর্ক নেই।
    আর কনেপক্ষের তরফে হাজির ছিলেন নীতু। শাশুড়ি-বউমাতে মিলে এদিন জমিয়ে পোজ দিলেন (Sid -Kiara wedding)। পুরনো সম্পর্ক নিয়ে একসময় আক্ষেপ
    করতে শোনা গিয়েছিল।কিন্তু নতুন জীবনের শুরুতে তার ছিটেফোঁটাও যে ধরে রাখেননি।তা প্রমাণ করলেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্র।তবে রিসেপশনে আলিয়ার সঙ্গে সিদ্ধার্থের কী কথা হয়েছে।তা এখনও জানা যায়নি।

    কিয়ারা এবং সিদ্ধার্থের রিসেপশনে (Sid -Kiara wedding) আলিয়ার উপস্থিতি নজর কেড়েছে সকলের। কারণ প্রথম ছবিতে একসঙ্গে হাতেখড়ি হয় আলিয়া এবং সিদ্ধার্থের। তার পর বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করেন তাঁরা। কিন্তু সেই প্রেম টেকেনি।তবে আলিয়া কি ভুলতে পেরেছেন?অস্বস্তি এড়াতেই সঙ্গী হিসেবে অয়নকে এনেছিলেন? প্রশ্নটা রয়ে গেল নেটিজেনদের মনে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sid-Kiara Wedding: মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশনে সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা! সিডের কাছে কিয়ারা কী চেয়েছিলেন?

    ।। প্রথম কলকাতা ।।

    Sid-Kiara Wedding: স্টার জুটির বিয়ের পর্ব মিটেছে। এবার একের পর এক রিসেপশনের পালা। সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর রিসেপশন (Sid-Kiara Wedding) পার্টিতে উপস্থিত থাকতে পারেন বলিউডের একাধিক তারকা। তালিকায় রয়েছেন শাহরুখ খান (SRK), শাহিদ কপূর, মীরা রাজপুত কপূর। জুহি চাওলা, ব্যবসায়ী জয় মেহতা। থাকছেন কোরিওগ্রাফার সাবিনা খান, জেবা কোহলি, ইশান চন্দক ও আরও অনেকে। কিন্তু আপনি জানেন কি ? এই অনুষ্ঠানে থাকবেন সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা।

    কিয়ারার পছন্দের মানুষ আলিয়া (Alia Bhatt)। করণ জোহরের শো-য়ে তিনি এও বলেছিলেন যে বিয়েতে পাত্রীপক্ষ হিসেবে আলিয়াকে তিনি চান। যদিও করণ কিছুটা মজা করেই বলেছেন, বিয়েতে বরের প্রাক্তন যাবে পাত্রীপক্ষ হয়ে, একটু বাড়াবাড়ি হয়ে যাবে না?
    না, আলিয়াকে জয়সালমীরের বিবাহবাসরে ডাকেননি কিয়ারা। বরং হাজির ছিলেন শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা কাপুর। তবে রিসেপশনে আলিয়ার (Alia Bhatt) পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে।এ ছাড়াও নাকি আমন্ত্রণ পেয়েছেন, ভুষণ কুমার, বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশা দালাল, ক্যাটরিনা কাইফ থেকে ভিকি কৌশল, সলমন খান।

    সিদ্ধার্থের পরিবার দিল্লিতে থাকেন। বিয়ের পর স্বাভাবিক নিয়মেই দিল্লিতেই রয়েছেন কিয়ারাও (Kiara Advani)। তাই ফিল্মি পরিবারকে নিয়ে ঘটা করে রিসেপশনের জন্য শনিবারই মুম্বইয়ে সিড-কিয়ারা। বলিউডের তাবড় সেলিব্রিটিদের নিয়ে যেখানে বসবে চাঁদের হাট।
    ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ের সেন্ট রেগিস হোটেল-এ অনুষ্ঠিত হবে।রাত ৮.৩০ টা থেকে শুরু হবে সেই অনুষ্ঠানের।

    আলিয়া ও বরুণের উপস্থিতিতে পার্টিতে ছোটখাটো একটা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ (Student of the Year) রিইউনিয়নও হয়ে যেতে পারে। শুধু চলচ্চিত্র জগতের তাবড় তারকারাই নন, সিড ও কিয়ারার রিসেপশন পার্টিতে উপস্থিত থাকবে সংবাদমাধ্যম। যুগলের ঘনিষ্ঠ সূত্রে খবর, সংবাদমাধ্যমের সঙ্গে দুই তারকারই যথেষ্ট ভাল সম্পর্ক। তাই নিজেদের জীবনের নতুন অধ্যায় উদ্‌যাপনে সাংবাদিকদেরও শামিল করতে চান সিড-কিয়ারা (Sid-Kiara Wedding)।

    ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড়ে বিয়ে সারেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। জয়সলমের থেকে দিল্লির সফর। নববধূর আগমন হল মলহোত্র পরিবারে। সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)-র বাড়িতে পা রাখলেন নববধূ কিয়ারা আডবাণী (Kiara Advani)। আর দিল্লিতে এসেই কিয়ারা (Kiara Advani) নিজেকে মুড়ে নেন ভালবাসার রঙে লাল। গত ৭ ফেব্রুয়ারি বহু প্রতীক্ষার পর চার হাত এক হয়েছে শেরশাহ জুটির। বিয়ের রাতে নিজেরাই ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভালোবাসা। এবার গ্র্যান্ড রিসেপশনের চমক কখন সামনে আসে সেটারই অপেক্ষায় অনুগামীরা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sid-Kiara Wedding: ঠোঁটে ঠোঁট রাখলেন সিড-কিয়ারা, মিষ্টি ভিডিও মন জয় করল নেটিজেনদের

    ।। প্রথম কলকাতা ।।

    Sid-Kiara Wedding: রূপকথার বিয়ের বহু ছবিই ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এবার বিয়ের প্রথম ভিডিয়ো প্রকাশ করলেন সিড-কিয়ারা (Sid-Kiara Wedding)। যা দেখে মন ভরে গেল নেটিজেনদের। এই প্রেমের মুহূর্ত যেন সকলের মনে পাকাপাকি জায়গা করে নিল।

    গোলাপি লেহেঙ্গা আর হীরে-পান্নার গয়নায় সেজে বিয়ের (Sid-Kiara Wedding ) মণ্ডপের দিকে এগিয়ে আসছেন কিয়ারা। তাঁর মাথায় ফুলের শামিয়ানা ধরেছেন তাঁরই ভাই এবং পরিবারের সদস্যরা। কিছুটা এগিয়ে এসে গানের তালে নাচতে দেখা গেল কিয়ারাকে (Kiara Advani)। আবার কখনও সিদ্ধার্থের লুক নিয়ে ইশারাও করলেন। সিদ্ধার্থ তখন তাঁকে সময়ের কথা মনে করিয়ে দিচ্ছেন। এরপর মুখোমুখি দুই লাভবার্ড।

    গোলাপী রঙের লেহঙ্গায় অপরূপা কিয়ারা আডবাণী (Kiara Advani)। হবু স্ত্রীয়ের অপেক্ষায় মণ্ডপে বরবেশে সিদ্ধার্থ (Sid-Kiara Wedding )। মণ্ডপে উঠেই উচ্ছ্বাসের নাচ কনের, বর তখন ঘড়ির দিকে তাকিয়ে দেরি হয়ে যাচ্ছে কিনা সেই চিন্তায়।

    একে অপরের দিকে এগিয়ে আসতেই দুজনের মুখেই হাসি। জড়িয়ে ধরলেন একে অপরকে। আঁকড়ে ধরলেন এরপর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সামনে দুই তারকার মাল্যদান, সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসের হাততালি। ঠোঁটে ঠোঁট রাখলেন একে অপরের। সারা জীবন পাশে থাকার অঙ্গীকারের প্রথম ধাপ, একসঙ্গে পথচলা শুরু করলেন সিড-কি। নেপথ্যে বেজে চলেছে তাঁদের একসঙ্গে অভিনীত ছবি শেরশাহর (Shershah) জনপ্রিয় গান ‘রাঞ্ঝা’ (Ranjha)।

    শোনা যায়, এই সিনেমা থেকেই নাকি দুজনের প্রেম শুরু। যা পরিণতি পেয়েছে। তারই যেন ইঙ্গিত দিলেন সিদ্ধার্থ-কিয়ারা।সি দ্ধার্থ-কিয়ারার রাজকীয় বিয়ের (Sid-Kiara Wedding) রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা দেশ। মঙ্গলবার রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় দূর্গে পরিণতি পেয়েছে সিদ্ধার্থ-কিয়ারার প্রেম কাহিনি। গত কয়েক মাস ধরে এই বিয়ে বিয়ে নিয়ে কমচর্চা হয়নি(Sid-Kiara Wedding)। শেষমেশ শুভকাজটা সেরে ফেলেছেন শেরশাহ জুটি। বিয়ের পর্ব মেটবার পর অপেক্ষা ছিল অফিসিয়্যাল ছবির। রাত গড়াতেই ভক্তদের সঙ্গে রূপকথার বিয়ের টুকরো ঝলক শেয়ার করে নেন নবদম্পতি। এবার অপেক্ষা ছিল ওয়েডিং ভিডিও-র (Sid-Kiara Wedding)। সেই সাধও পূরণ হয়ে গেল ভক্তদের।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sid -Kiara wedding: অসুস্থ সিদ্ধার্থ মলহোত্রর বাবা, ছেলের বিয়েতে কী হল?

    ।। প্রথম কলকাতা ।।

    Sid -Kiara wedding: সিদ্ধার্থের বিয়ের অনুষ্ঠানের মধ্যেই গত ৬ তারিখ আচমকাই শোরগোল (Sid -Kiara wedding) দেখা গিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রাকে ঘিরে। গত ৬ তারিখ রাজস্থানের জয়সালমীরের প্রাসাদপম হোটেল যখন চলছিল সিড-কিয়ারার (Sid -Kiara wedding) সঙ্গীতের অনুষ্ঠান আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

    সূত্রের খবর, অনুষ্ঠান চলাকালীন সিদ্ধার্থের বাবার (Sid -Kiara wedding) হঠাৎ বমি শুরু হয়। প্যালেসে হাজির হয় ডাক্তার। তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় হোটেলের ঘরে। প্রাথমিক চিকিৎসার পর ২ ঘণ্টা বিশ্রাম নেন সুনীল। তার পর আবার সব নিয়মমাফিক চলতে শুরু করে।

    জানা গিয়েছে, বাবার অসুস্থাতার কথা মাথায় রেখে সেই সময় সিড-কিয়ারা (Sid -Kiara wedding) নাকি প্রাসাদে খুব জোরে গান বাজাতে দেননি। তার পর সিদ্ধার্থের বাবা আবার অনুষ্ঠানে যোগ দেন। সোমবার গভীর রাত পর্যন্ত চলে সিড-কিয়ারার সঙ্গীতের অনুষ্ঠান।

    মঙ্গলবার জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে চারহাত এক হল সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর (Sid -Kiara wedding)। গোলাপি আভার আইভরিরঙা লেহঙ্গা, গলায় গাঢ় সবুজ পান্না বসানো গয়নায় সেজেছিলেন কিয়ারা (Sid -Kiara wedding)। সিদ্ধার্থের পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি, মাথায় পঞ্জাবিদের আদলে বাঁধা পাগড়ি। গোধূলি আলোয় একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন (Sid -Kiara wedding) বলিউডের জনপ্রিয় জুটি। জয়সলমেরে ধুমধাম করে বিয়ে সারার পর দিল্লিতে শ্বশুরবাড়িতে যান কিয়ারা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sid-Kiara Wedding: বিয়ের পর প্রথমবার ক্যামেরাবন্দী সিদ্ধার্থ-কিয়ারা, স্ত্রীকে চোখে হারাচ্ছেন অভিনেতা

    ।। প্রথম কলকাতা ।।

    Sid-Kiara Wedding: প্রেমের সপ্তাহ শুরুর প্রথম দিনেই কিয়ারার (Kiara Advani) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ (Sidharth Malhotra)। বলিউডের অত্যন্ত জনপ্রিয় জুটি তাঁরা। মঙ্গলবার রাজস্থানের সূর্যগড় প্রাসাদে তাঁদের বিয়ের আসর বসেছিল। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। এর পর তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় নেটমাধ্যমে। বুধবার বিয়ের পর প্রথমবার জনসমক্ষে হাজির কিয়ারা-সিড। দিল্লি ফিরে যাওয়ার সময় জয়সলমের বিমানবন্দরে তাঁদেরকে একসঙ্গে দেখা গিয়েছে।

    উল্লেখ্য, জয়সলমের থেকে দিল্লির (Delhi) উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হয়েছেন নব দম্পতি। একসঙ্গে জুটিতে পাপারাজ্জিদের জন্য পোজ দিয়েছেন তাঁরা। এদিন কিয়ারার পরনে ছিল কালো প্যান্ট আর কালো টপ। সেইসঙ্গে ছাই কালারের স্টোল গায়ে নিয়েছিলেন তিনি। মাথায় সিঁদুর, হাতে চূড়া আর মেহেন্দি জ্বলজ্বল করছে। অন্যদিকে সিদ্ধার্থ পরেছিলেন সাদা শার্ট ও জিন্স। সঙ্গে পরেছিলেন খয়েরি রঙের জ্যাকেট। দুই তারকার চোখেই ছিল সানগ্লাস। বিমানবন্দরে নববধূকে আগলে রাখতে দেখা গিয়েছে সিদ্ধার্থকে।

    বিয়ের দিন গোলাপি রঙের লেহেঙ্গায় তাক লাগিয়েছেন কিয়ারা। অন্যদিকে ডিজাইনার পোশাকে বেশ লাগছিল সিদ্ধার্থকে। বলিউডের এই জনপ্রিয় তারকা জুটির বিয়েতে হাজির ছিলেন ইন্ডাস্ট্রি থেকে করণ জোহর, শাহিদ কাপুর, মীরা রাজপুত সহ আরও অনেকে। ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই তারকা যুগল। বিগত অনেকদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল ইন্ডাস্ট্রির অন্দরে। শুধু সিলমোহর পরা বাকি ছিল। এবার অফিসিয়ালি তাঁরা মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্র।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sid-Kiara Wedding: বিয়ের পর জমকালো পার্টি ! সিড-কিয়ারার রিসেপশন হচ্ছে কোথায়?

    ।। প্রথম কলকাতা।।

    Sid-Kiara Wedding: বিয়ে শেষ এবার সিড-কিয়ারার জমকালো রিসেপশনের (Sid-Kiara Wedding) দিকে নজর সকলের। জানেন সিড কিয়ারার রিসেপশন (Sid-Kiara Wedding) কতদিন ধরে চলবে?
    কী কী আয়োজন ? সিড-কিয়ারার বিয়েতেও ছিল তারকাদের হাট। করণ জোহর, শাহিদ কাপুররা নাকি জমিয়ে দিয়েছেন বিয়ের আসর। রিসেপশনে আমন্ত্রিত কারা?

    আগে পরিবার ও বন্ধুদের নিয়ে হবে রিসেপশন (Sid-Kiara Wedding) পার্টি দিল্লিতে। ৯ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কেবল পরিবার ও কাছের মানুষেরাই। দিল্লির পর মুম্বইয়ে হবে গ্র্যান্ড রিসেপশন পার্টি। ৯ ফেব্রুয়ারি দিল্লিতে রিসেপশন (Sid-Kiara Wedding) সেরে মুম্বই ফিরবেন সিড-কিয়ারা। তারপর আরবসাগরের পাড়ে সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণীর জমকালো ওয়েডিং রিসেপশন পার্টি।
    তা হবে ১২ ফেব্রুয়ারি।

    সিড-কিয়ারার বিয়েতে (Sid-Kiara Wedding) বলিউডের বাদশাকে দেখা যায়নি।ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে শেরশাহ জুটির বিয়ের রিসেপশন আসছেন নাকি শাহরুখ খান। এছাড়াও থাকছেন অজয় দেবগন, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, দীপিকা পাডুকোন, রণবীর সিং সহ বলিউডের একঝাঁক সেলেব।

    সাত জন্মের বন্ধনে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী (Sid-Kiara Wedding)। ভক্তদের ধৈর্যের পরীক্ষা নিয়ে বিয়ের দিন সন্ধ্যা গড়িয়ে রাতের দিকে ছবি শেয়ার করেছেন নবদম্পতি।

    প্রথম দেখাতেই প্রেমে পড়েননি। ধীরেসুস্থে চিনে নিয়েছেন পরস্পরকে। তার পর আর সিদ্ধান্ত নিতে দেরি করেননি। সাতপাকে বাঁধা পড়ার সিদ্ধান্ত নেন কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্র (Sid-Kiara Wedding)।
    মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছিল তুঙ্গে। একে একে সমস্ত আয়োজনই চোখে পড়ে প্রাসাদের বাইরে। কখনও ঘোড়ার সহিস, কখনও আবার ডিজে, মঙ্গলবার সাত সকালে পৌঁছে গিয়েছিল বিয়ের মণ্ডপে।
    বিকেল হতেই মেলে সুখবর। ভিতর থেকে একে একে বেরিয়ে আসতে থাকেন অনেকেই। বিয়ের আসর ইতি। এবার রিসেপশন পার্টির জমকালো আয়োজনের ছবির অপেক্ষায় নেটিজেনরা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Sid-kiara Wedding: সিদ্ধার্থ – কিয়ারাকে শুভেচ্ছায় ভরিয়ে দিল বলিপাড়া! মন খুলে লিখল বিটাউন

    ।। প্রথম কলকাতা ।।

    Sid-kiara Wedding: “পার্মানেন্ট বুকিং”  হয়ে গেল সিড- কিয়ারার (Sid-kiara Wedding)। আর সেটা করে ফেললেন একে অন্যের সঙ্গে। প্রেমের মাসে গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী (Sid – kiara Wedding)। দুপুর থেকেই অপেক্ষার শেষ নেই। কখন আসবে প্রিয় তারকা জুটির বিয়ের ছবি! অবশেষে এলো। মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ নবদম্পতি বেশে প্রকাশ্যে এলেন তারকা জুটি।

    মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রাকে (Sid-kiara Wedding) শুভেচ্ছায় ভরিয়ে তুললেন বলিউডের তারকা মহল। সামান্থা রুথ প্রভু থেকে শুরু করে মণীশ মালহোত্রা। নববধূ আথিয়া শেট্টি থেকে শুরু করে করিশ্মা কাপুর। বিক্রান্ত থেকে বাণী কাপুর। বালিপাড়ার শুভেচ্ছাবার্তায় ভরে গেল সোশ্যাল মিডিয়া। নববধূ কিয়ারাকে ‘কি ‘ সম্বোধন করে শুভেচ্ছা জানালেন করণ জোহর।

    স্ত্রী কিয়ারার গালে আলতো চুমু খাচ্ছেন সিদ্ধার্থ (Sid – kiara Wedding)। অভিনেতাকে বরুণ ধাওয়ান শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘তোমাদের আজীবন ভালোবাসার শুভেচ্ছা জানাই’।সোশ্যাল মিডিয়ায় জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলি তারকারা। ভূমি পেদনেকর, আদিত্য সিল, আরমান মালিক, সোফি চৌধুরী, শশাঙ্ক খৈতান, মিলাপ জাভেরিরা শুভেচ্ছা বার্তা দিয়েছেন নবদম্পতিকে।

    ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় বরুণ-আলিয়া-সিদ্ধার্থের। বক্স অফিসে তুমুল সাফল্য। দর্শকমহলেও ভালো প্রতিক্রিয়া মিলেছিল এই ছবির। এই ছবির মাধ্যমে তিন তারকার সিনে জগতে পাকা জায়গা তৈরি হয়।বলিউড পেয়েছিল নতুন তিন ট্যালেন্টকে। ২০২৩-এ এসে তিনজনই বিবাহিত…! এই মুহূর্তগুলোকেই মনের কোণে রেখে দিতে চান ভক্তরা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version