Tag: pakistan

  • ইউক্রেনের সাথে পাকিস্তানের বন্ধুত্ব! এবার সমস্যা বাড়বে রাশিয়ার?

    ইউক্রেনের সাথে পাকিস্তানের বন্ধুত্ব! এবার সমস্যা বাড়বে রাশিয়ার?

    ।। প্রথম কলকাতা ।।

    ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনকে আড়াল থেকে সাহায্য করছে পাকিস্তান। এবার কি সমস্যা বাড়বে রাশিয়ার?
    ইউক্রেনের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো অনেকদিনের। ঠিক কি কি সাহায্য করছে পাকিস্তান? এর পেছনে কি আমেরিকার মদত রয়েছে? আর এতে পাকিস্তানের স্বার্থেই বা কি রয়েছে? ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলতে থাকা সমস্যায় পাকিস্তানের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন সামনে উঠে এসেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বের নানা দেশ নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল। কেও রাশিয়ায় পাশে দাঁড়িয়েছিল, আবার কেও ইউক্রেনের। অনেকে আবার নিরপেক্ষ ভূমিকা নেয়। সেই দলেই ছিল পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত আর নিরপেক্ষ থাকা হয়নি পাকিস্তানের। গোপন নথিতে দাবি করা হয়েছে, আমেরিকার চাপেই রুশ বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়তে হয়েছিল তাদের। যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে হয়েছিল।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমেরিকা যে ইউক্রেনের পাশে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না। রাশিয়া বিরোধী জোট তৈরি করতে যুদ্ধকালীন পরিস্থিতিতে নানা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা সরকার। তারমধ্যেই ছিল পাকিস্তানের সঙ্গে এই ‘অস্ত্র চুক্তি’! জানা গেছে, ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত গোপনে ইউক্রেনকে অস্ত্র বিক্রি করেছে পাকিস্তান। সেই অস্ত্রের ব্যবহার হয়েছে যুদ্ধে। গ্লোবাল মিলিটারি প্রোডাক্টস নামে একটি সংস্থার মাধ্যমেই এই অস্ত্র কেনাবেচার চুক্তি হয়। আমেরিকার মধ্যস্থতাতেই পুরো কর্মকাণ্ড ঘটেছে বলে দাবি পাক রিপোর্টে।

    এতে পাকিস্তানের কি স্বার্থ ছিল?

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবহের মধ্যেই পাকিস্তানে তৈরি হয়েছিল বিপুল আর্থিক সঙ্কট। দেখা দিয়েছিল খাদ্য সঙ্কটও। ইমরান খান সরকারের পতন, শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হওয়া সব ঘটেছে এই সময়ের মধ্যেই। প্রধানমন্ত্রী পদে বসে দেশের আর্থিক সঙ্কট দূর করতে আইএমএফের কাছে ঋণ চান শাহবাজ শরিফ। এই ঋণ দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে পাক সরকারের সঙ্গে আলোচনা চলছে আইএমএফের। শেষপর্যন্ত আমেরিকার কথাতেই আই এম এফ এর কাছ থেকে ঋণ পেয়েছে পাকিস্তান। আর আমেরিকার এই সাহায্যের জন্য শর্তই ছিল, ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করা।

    অন্যদিকে আবার, ইউক্রেনের সাথে পাকিস্তানের সম্পর্ক বেশ মজবুত বহুদিন থেকেই। ইউক্রেন পাকিস্তানের আইএল-৭৮ রিফুয়েলার সহ পাকিস্তানের এমআই-১৭ হেলিকপ্টার গুলি মেইন্টেইন করে। পাশাপাশি চীনের লিওয়ানিং ক্যরিয়ারও ইউক্রেনের থেকে ক্রয় করা হয়েছিল।পাকিস্তান ও চীনের সাথে তাদের সম্পর্কটা প্রথম থেকেই একটু বেশিই গভীর। একাধিক কারনেই পাকিস্তান অফিসিয়ালি ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি ওপেন সমর্থন জানায়। ইউক্রেন রাশিয়াকে বোঝানোর জন্য ইমরানকে অনুরোধ করেছিল। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেখানে পৌছানোর পরই রুশ আক্রমন শুরু করে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • কানাডার অর্শ দাল্লার সঙ্গে ISI ওঠাবসা! ড্রোনে পাচার হত কী ? NIA মুখোশ খুলছে

    কানাডার অর্শ দাল্লার সঙ্গে ISI ওঠাবসা! ড্রোনে পাচার হত কী ? NIA মুখোশ খুলছে

    ।। প্রথম কলকাতা ।।

    পাকিস্তানে থেকে ড্রোনে সোজা অস্ত্র পাচার কানাডায়। খালিস্তানিদের স্পেশাল এজেন্ট অর্শ দাল্লা আনত হাতিয়ার খোলসা করে দিল NIA, আর্শ দাল্লা খালিস্তানি নেতার সোজা যোগ। লস্করের সঙ্গে কোন কোন দেশ ফান্ডিং করত সব বের হবে এবার। জেনে রাখুন কেঁচো খুড়তে গিয়ে কেউটেও বেরিয়ে যেতে পারে। পাকিস্তান এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল হেডলাইন নিজ্জর ও পান্নুন ছাড়াও অর্শ দাল্লার নাম অর্শ দাল্লা ওরফে অর্শদীপ সিং। যোগাযোগ রাখত লস্কর ই তৈবার সঙ্গে কে এই অর্শ দাল্লা? কানাডার খালিস্তানিদের সঙ্গে এর কী যোগ? ভারতের পঞ্জাবের যুবকদের চাকরির টোপ দিয়ে কানাডায় আনা। আর তারপরই সোজা ব্রেনওয়াশ করে জঙ্গি কার্যকলাপে লিপ্ত করা। ভারত থেকে পাকিস্তান হয়ে নেটওয়ার্ক সোজা কানাডায় খালিস্তানি নেতাদের একের পর এক কীর্তিকলাপের মুখোশ খুলছে NIA, আর এবার জাতীয় তদন্তকারী সংস্থার লিস্টে নাম অর্শ দাল্লার।

    নিউজ ১৮র রিপোর্টে বলা হচ্ছে মাত্র ২৭ বছর বয়সী দাল্লা পঞ্জাবের মোগা জেলার বাসিন্দা ২০২০ সালে ভারত থেকে কানাডায় বসবাস শুরু করে। এই দাল্লার ্ক্রমিনাল রেকর্ড হরদীপ সিং নিজ্জরের থেকেও ভয়ঙ্কর। কানাডার খালিস্তানি নেতা অর্শ দাল্লা ছিল গোল্ডি ব্রারের ঘনিষ্ঠ। ভারতের সাধু, সন্ত, ধর্মীয় নেতাদের শেষ করাই টার্গেট ছিল এর। সোজা যোগাযোগ হত পাকিস্তানের ISIর থেকে তার ওপর দায়িত্ব ছিল পাকিস্তান থেকে অস্ত্র জোগান দেওয়ার। জানা যাচ্ছে জানুয়ারি মাসে দিল্লি পুলিশ জাহাঙ্গীরপুরী থেকে জগ্গা ও নৌসাদ নামে দুই সন্ত্রাসে অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের থেকে জানা যায় এই জগ্গা আর্শ দাল্লার ঘনিষ্ঠ ছিল সুহেল নামে এক পাকিস্তানী চর টাকা ও অস্ত্র পাঠাত জগ্গার কাছে। সেখান থেকে কানাডায় সাপ্লাই হত সব অস্ত্র। এমনকি ড্রোনের মাধ্যমেও অস্ত্র পাচার করা হত বলে খবর। এক্ষেত্রে প্রশ্ন উঠছে শুধুই কি পাকিস্তান ফান্ডিং করত খালিস্তানী গ্রুপগুলোকে নাকি অন্য কোনও দেশেরও হাত রয়েছে এতে ?

    জানা যাচ্ছে খলিস্তানিদের সঙ্গে যুক্ত ব্রিটেন, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং জার্মানি থেকে আসা বিদেশী তহবিল যাচাই করা হবে। সূত্রের খবর এনআইএ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), এফআইইউ এবং আয়কর বিভাগ একসঙ্গে এই বিদেশি তহবিলের বিরুদ্ধে অপারেশন চালাবে। গোয়েন্দা রিপোর্ট অনুসারে, খালিস্তানি সংগঠনগুলি বিদেশী অর্থ ব্যবহার করে দেশের যুবকদের উস্কে দিচ্ছে। বিদেশ থেকে হাওয়ালা টাকা পাচারের সব রুট খতিয়ে দেখা হবে। তাই এর নেপথ্যেও বেশ কিছু সংগঠনের নাম সামনে এসেছে। সেই সংগঠনগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পথে ভারতীয় গোয়েন্দারা। হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় কানাডা পুলিস জানিয়েছে মামলার তদন্ত এখনও শেষ হয়নি। আরও তথ্য-প্রমাণ অনুসন্ধানের কাজ এখনও চলছে। এবার দেখার এরমাঝেই ঠিক কোন অ্যাকশন নেয় দিল্লি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • POK তে আমেরিকা গোপনে লোক ঢোকাচ্ছে! দিল্লির কড়া নজর, থতমত খেল যুক্তরাষ্ট্র

    POK তে আমেরিকা গোপনে লোক ঢোকাচ্ছে! দিল্লির কড়া নজর, থতমত খেল যুক্তরাষ্ট্র

    ।। প্রথম কলকাতা ।।

    পিওকেতে লুকিয়ে আমেরিকা লোক পাঠাচ্ছে। ভারতের সাহায্য করার চেষ্টা নাকি মনে অন্য অঙ্ক দিল্লির রাষ্ট্রপুঞ্জে হুঁশিয়ারির পরই কি যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি। এই একই ব্যক্তিকে কেন বারবার পিওকেতে পাঠায় যুক্তরাষ্ট্র? আসল চালটা ঠিক কী? মুখে এক কথা আর কাজে অন্য কেন বারবার পাক অধিকৃত কাশ্মীরে ঢু মারছে আমেরিকা?পাকিস্তানই কি ভারতের আতঙ্কে আমেরিকার সাহায্য চাইছে। ওয়াকিবহাল মহল বলছে আমেরিকা-ভারত বন্ধুত্ব যতই গাঢ় হোক না কেন পাকিস্তানকে সময়ে সময়ে ব্যবহার করে নেয় ওয়াশিংটন।

    ঠিক একবছর আগে যে কান্ড ঘটিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবারও সেটাই ঘটালো। আমেরিকা কি চায় পিওকে ভারতের দখলে আসুক? মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কী চায় সেটা এক্ষেত্রে না জানা গেলেও আমেরিকা চেয়েছিল ব্লুমের পিওকে ভিসিটের খবর যাতে কোনওভাবে সামনে না আসে। কিন্তু খবর ফাঁস হয়েই যখন গেল তখন ওয়াশিংটন অস্বস্তিতে। পাকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুম পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বাল্টিস্তানে সফর করেন সম্প্রতি এই ঘটনার কথা প্রাথমিকভাবে গোপন থাকলেও সম্প্রতি তা প্রকাশ্যে চলে এসেছে। যার পর রীতিমত প্রশ্ন উঠছে মার্কিন অভিসন্ধী নিয়ে। তথ্য বলছে ২০২২ অক্টোবর মাসে এই ডোনাল্ড ব্লুমই পাক অধিকৃত কাশ্মীরে সফর করেছিলেন। তখন এ নিয়ে রীতিমত চটে গিয়েছিল ভারত। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল ‘পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে মার্কিন দূতাবাসের সফর ও বৈঠক নিয়ে ভারতের তীব্র আপত্তি রয়েছে। এমনকি সেই আপত্তির কথাও ওয়াশিংটনকে জানানোও হয়েছিল।

    কিন্তু তা সত্ত্বেও একই কাজ ফের করল মার্কিন যুক্তরাষ্ট্র তবে এবার প্রকাশ্যে নয় গোপনভাবে চুপি চুপি। অবশ্য ডোনাল্ড ব্লুমের পিওকে সফরের কথা ফাঁস হতেই ভারতের মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি আশ্বস্ত করেন কেবলমাত্র ভারত ও পাকিস্তানই সমাধান করতে পারে কাশ্মীর সমস্যার। এখানে তৃতীয়পক্ষের প্রয়োজন নেই এমনকি আমেরিকাও নয়। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই ঘটনা অনেকটাই শাক দিয়ে মাছ ঢাকা দেওয়ার মতো মনে হচ্ছে। পাক দৈনিক ডনের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ছয় দিনের Pok সফর করেন পাকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত ব্লুম গিলগিট-বাল্টিস্তানের একাধিক এলাকা ঘুরে দেখেন তিনি স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে দেখাও করেন। ডনের দাবি, রাষ্ট্রদূতের এই সফর গোপন রাখা হয়েছিল দূতাবাস এবং স্থানীয় প্রশাসনের তরফে। পরে গিলগিট-বাল্টিস্তানের ডেপুটি স্পিকার বিষয়টি প্রকাশ্যে আনেন।

    সেখানেই কার্যত যেন অস্বস্তিতে পরে যায় আমেরিকা৷ তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশের দাবি পাকিস্তানের মন রাখতেই মার্কিন রাষ্ট্রদূতের এই সফর। আসলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে আমেরিকা পাক সাহায্যে আফগানিস্তান, কাজাকস্তান, তুর্কিমেনিস্তানের মতো দেশগুলিতে রাশিয়ার প্রভাব রুখতে চাইছে পেন্টাগন। পাশাপাশি সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়েও সতর্ক অবস্থানে বাইডেন প্রশাসন। আসলে কেন ব্লুম বারবার পিওকে সফর করেন আর সেখান থেকে এমন কী খবর তিনি পৌঁছে দেন সেটাই আসল প্রশ্ন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • রাশিয়ার মাটিতে ইন্ডিয়ান আর্মি! যুদ্ধে নয়া মোড়, চীনের ঘুম উড়েছে আশঙ্কায়

    রাশিয়ার মাটিতে ইন্ডিয়ান আর্মি! যুদ্ধে নয়া মোড়, চীনের ঘুম উড়েছে আশঙ্কায়

    ।। প্রথম কলকাতা ।।

    রাশিয়াতে ইন্ডিয়ান আর্মি পাঠাচ্ছে ভারত, কেন? এবার কি ভারতের আর্মি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে? চীনের দুশ্চিন্তা বেড়ে গেছে কয়েকগুণ পাকিস্তান আতঙ্কে। ২০২২ এও ঘটে গেছিল এমনই ঘটনা পরিণতি কী? কেন মস্কোয় পাড়ি দিয়েছে ইন্ডিয়ান আর্মির টিম? ভারতীয় সেনা ভ্লাদিমীর পুতিনের কোন কাজে লাগতে পারে? ইউক্রেনকে কোনওধরণের ওয়ার্নিং ছাড়াই এত বড় স্টেপ। সত্যিই যুদ্ধে কোনওভাবে অংশ নিতে চলেছে ভারত? রিপোর্ট বলছে রাশিয়ায় পৌঁছেছে ভারতীয় সেনার একটি দল অত্যাধুনিক যুদ্ধ কৌশল রপ্ত করতে। এবার রাশিয়ার মাটিতে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চলেছে ভারতীয় সেনার ৩২ জন জওয়ান, কিন্তু কাদের বিরুদ্ধে এই কৌশল রপ্ত করার প্রয়াস? ভারতের শত্রু নাকি রাশিয়ার?

    বিশেষজ্ঞরা বলছেন মস্কোর মাটি থেকে যা আনতে চলেছে ইন্ডিয়ান আর্মি তাতে দেশ উপকৃত হবে। কারণ
    দিল্লি রাজপুতানা রাইফেলস-এর অধীনস্থ একটি ব্যাটালিয়নের ৩২ জন জওয়ানদের নিয়ে গঠিত ভারতীয় সেনাবাহিনীর একটি দল। ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাউন্টার টেরোরিজম ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (FTX) ২০২৩-এ আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের মিটিং (ADMM) সহ এক্সপার্ট ওয়ার্কিং গ্রুপ (EWG) এর বিশেষ অধিবেশনের জন্য রওনা হয়েছে রাশিয়ায়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এটি একটি বহুজাতিক যৌথ সামরিক মহড়া যাতে মায়ানমারের সাথে EWG-এর সহকারী হিসেবে অংশ নেবে ভারতীয় সেনা।
    এর আগে ২ থেকে ৪ আগস্ট ২০২৩ পর্যন্ত মায়ানমারের নে পাই তাও-এ কাউন্টার টেরোরিজমের উপর ADMM প্লাস EWG-এর টেবিল টপ এক্সারসাইজ হয়েছিল। এর মানে এই খবর শুনে আমেরিকা নয় হুঁশ উড়ছে পাকিস্তান ও চীনের। কারণ সদ্যই অনন্তনাগে লস্কর জঙ্গিদের খতম করছে ইন্ডিয়ান আর্মি। এবার নতুন কোনও অপারেশন করতে হলে তা হবে আরও উন্নত।

    বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান এখন থেকেই সাবধান হয়ে যাক নয়ত সর্বনাশ কেউ রুখতে পারবেনা। ২০২২ সালেও ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেই রাশিয়ার পূর্ব প্রান্তে ভস্তক সেনা মহড়ায় অংশ নিয়েছিল ভারত। তবে সেই মহড়ায় ছিল চীনের পিএলএ আর্মিও ফলে সেই মহড়া রীতিমত উদ্বেগ বাড়িয়েছিল যুক্তরাষ্ট্রের। এবার এক্ষেত্রে ব্যপারটা অনেকটাই আলাদা। মহড়ার মূল উদ্দেশ্যই সন্ত্রাস দমনের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে একটি কড়া মেসেজ দেওয়া। সম্প্রতি জি টোয়েন্টির মঞ্চ থেকেও এই একই বার্তা দিয়েছিল ভারত আর সেই সম্মেলনের অল্প কিছুদিনের মধ্যেই ভারতীয় সেনার এই অংশগ্রহণ সন্ত্রাস দমনের ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে ভারতের তরফের পজেটিভ মেসেজ দেবে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

    ২০১৭ সাল থেকে, ADMM প্লাস অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (ASEAN) এবং প্লাস দেশগুলির মধ্যে সংলাপ এবং সহযোগিতার অনুমতি দেওয়ার জন্য বার্ষিক বৈঠক করে উদ্বোধনী ADMM প্লাস ১২ অক্টোবর ২০১০-এ ভিয়েতনামের হ্যানয় শহরে আয়োজন করা হয়েছিল। এই বছর এই গ্রুপের সাথেই আসিয়ানের সদস্য দেশগুলি এই যৌথ মহড়ায় অংশগ্রহণ করবে। এই মহড়ায় একটি সুরক্ষিত এলাকায় সন্ত্রাসবাদী গোষ্ঠী গুলিকে ধ্বংস করা সহ বেশ কয়েকটি কাউন্টার টেররিজম ড্রিল থাকবে বলে খবর মিলছে। এবার দেখার এই বাস্তবে এফেক্ট কতটা হয়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • গত চার মাস ধরে পাননি বেতন, বড়সড় সিদ্ধান্তের পথে পাক ক্রিকেটাররা!

    গত চার মাস ধরে পাননি বেতন, বড়সড় সিদ্ধান্তের পথে পাক ক্রিকেটাররা!

    ।। প্রথম কলকাতা ।।

    গত চার মাস ধরে ম্যাচ খেলেও ম্যাচ ফির টাকা হাতে পাননি বাবর আজমরা। তাই এবার বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। সূত্রের খবর, ম্যাচ প্রতি প্রাপ্য অর্থ না পেয়ে পাকিস্তানের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার সমস্যায় পড়েছেন। ফলে সরাসরি বোর্ডের বিরোধিতা করার সিদ্ধান্ত নিতে চাইছেন তাঁরা। জানা গেছে ক্রিকেটাররা সিদ্ধান্ত মেগা টুর্নামেন্ট চলাকালীন স্পনসরদের হয়ে কোনও বিজ্ঞাপন না করার পথে হাঁটতে পারেন। এমনকি দেশের হয়ে খেলতে নেমে জার্সিতে কোনও স্পনসরের লোগো ব্যবহার করতেও অস্বীকার করবেন তাঁরা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • খালিস্তানের সাথে সরাসরি পাক যোগ, ISI কানেকশন, ট্রুডো ভুল করেছেন, কানাডা ডুববে

    খালিস্তানের সাথে সরাসরি পাক যোগ, ISI কানেকশন, ট্রুডো ভুল করেছেন, কানাডা ডুববে

    ।। প্রথম কলকাতা ।।

    খালিস্তানের সাথে সরাসরি পাক যোগ। একের পর এক বিস্ফোরক তথ্য ফাঁস। হরদীপ সিং নিজ্জরের সঙ্গে কিনা আইএসআই কানেকশন? পাকিস্তানে বসে আইইডি ট্রেনিং। কানাডা থেকেই সন্ত্রাসে মদত। পঞ্জাবে একাধিক বিস্ফোরনের নির্দেশ, একের পর এক খুন। জঙ্গি নিজ্জরকে চেনার আরও বাকি আছে। আগেপিছে না ভেবেই কী এতো বড় রিস্ক নিলেন ট্রুডো? নিজ্জর ডোবাবে কানাডাকে মিলিয়ে নেবেন।

    প্রথমেই জেনে রাখুন, ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় থাকা হরদীপ সিং নিজ্জরের একটাই পরিচয়।একজন খালিস্তানী জঙ্গি। যার বিরুদ্ধে ভারতের জাতীয় তদন্তকারী দলের খাতায় গুচ্ছেক মামলা ছিল হরদীপের জীবনকাহিনী হার মানায় হিন্দি সিনেমাকেও। পঞ্জাবের জলন্ধরের বার সিং পুরা গ্রাম থেকে গ্যাংস্টার নিজ্জরের জীবন শুরু। ১৯৮০ থেকেই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে নিজ্জর। গ্যাংস্টার গুরনেক সিং ওরফে নেকার হাত ধরেই অপরাধ জগতে হাতেখড়ি তার।

    পবে অপরাধ জগতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ। ১৯৮০-৯০ পর্যন্ত পঞ্জাবের খালিস্তান কমান্ডো ফোর্সের সঙ্গে জড়িত ছিল। ভারতে থেকে না পালালে চরম বিপদে পড়বে, সেই আশঙ্কায় ১৯৯৬ সালে জাল পাসপোর্ট ব্যবহার করে
    কানাডার আশ্রয় নেয়। সামান্য ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করতে শুরু করে। এরপরই আসল চমক, হরদীপের সঙ্গে পাক যোগ সামনে চলে এলো। কানাডা মুখ লুকোবে কোথায়? হ্যাঁ অস্ত্র-আইইডির ট্রেনিং নিতে নিজ্জর সোজা পৌঁছে যায় পাকিস্তানে। নিজ্জরকে পাকিস্তানে অস্ত্র-শস্ত্রের প্রশিক্ষণ নিতে সাহায্য করেছিল সেই দেশেরই গোয়েন্দা সংস্থা আইএসআই। ওখানে বসেই ভারতে হামলা চালানোর নির্দেশ দিত নিজ্জর। ট্রেনিং এর পর ফিরে এলেও বরাবরই পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ছিল এই হরদীপের। ৪ সদস্যের সমন্বয়ে একটি কেটিএফ মডিউলও স্থাপন করেছিল এই হরদীপ। এরপরেও কী বলবেন ট্রুডো?

    ২০১০ সালে পাতিয়ালার একটি মন্দিরের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় ব্রিটেনের খালিস্তানি নেতা পরমজিং সিং পামা জড়িত থাকার প্রমাণ মেলে! নিজ্জরের নির্দেশেই সেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে অনুমান ভারতীয় গোয়েন্দাদের। ২০১২ সালের পর নিষিদ্ধ সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের নেতা জগতার সিং তারার ঘনিষ্ঠ হয়ে ওঠে নিজ্জর। বিভিন্ন সময়ে একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে নাম জড়িয়েছে হরদীপ সিং নিজ্জরের। এছাড়াও একাধিক খুনের সঙ্গে জড়িত ছিল নিজ্জর। ২০১৪ সালে হরিয়ানার সিরসায় ডেরা সচ্চা সৌদার দফতরে বিস্ফোরণের পরিকল্পনা করে নিজ্জর। সেইবার বড় কিছু ঘটে যেত বাই এনি চান্স, সফল হয়নি!
    সেই সময় ভারতে পৌঁছতে পারে নি নিজ্জর। এরপর সে তার গোষ্ঠীর লোকজন প্রাক্তন ডিজিপি মহম্মদ ইজহার আলম, পঞ্জাবের শিবসেনা নেতা নিশান্ত শর্মাকে খুনের নির্দেশ দেয়। ২০১৭ সালে পাঞ্জাবের লুধিয়ানা শহরে বিস্ফোরণেও নিজ্জরের হাত ছিল বলে অভিযোগ ওঠে! সেই বিস্ফোরণে ৪২ জন আহত হন। ২০১৮ সালে পাঞ্জাবের তৎকালীল মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের একটি তালিকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে তুলে দিয়েছিলেন। সেখানেও হরদীপ সিং নিজ্জরেরও নাম ছিল বড় অক্ষরে লেখা।

    নিজ্জরের ওঠাবসা ছিল গ্যাংস্টারদের সাথে হরদীপ এর ডানহাত ছিল পঞ্জাবের মোগার গ্যাংস্টার অর্শদীপ সিং গিল ওরফে অর্শডোলা। ২০২০ সালে, নিজ্জরকে ভারত সরকার সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে। খালিস্তানি নেতা হরদীপ আবার ছিল গুরুদ্বারের সভাপতিও ছিল। চলতি বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় এক গুরুদ্বারের সামনেই গুলি করে খুন করা হয় নিজ্জরকে। ভারতের কেন্দ্রীয় সরকার একটা ডসিয়ার তৈরি করেছে হরদীপ সিং নিজ্জরের। যেখানে বলা হচ্ছে, কানাডায় অস্ত্র ও মাদক পাচার চক্র থেকে আসা টাকাই সন্ত্রাসমূলক কার্যকলাপে ইনভেস্ট করত নিজ্জর। একাধিক খালিস্তানি নেতাদের নিয়ে কানাডায় একটি গ্যাং তৈরির প্ল্যান ও করেছিল। কানাডায় নিজস্ব ট্রেনিং ক্যাম্পও খুলেছিল। নিজ্জর নিষিদ্ধ সংগঠন খালিস্তনি টাইগার ফোর্সে কমবয়সিদের নিয়োগ করত, সেখানে তাদের অস্ত্র প্রশিক্ষণ দিত। তরুণদের মগজধোলাই করে জঙ্গি প্রশিক্ষণ দিত। দেওয়া হতো একে-৪৭, স্নাইপার রাইফেল, পিস্তল ব্যবহারের ট্রেনিং।

    ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিখস ফর জাস্টিসে-র সঙ্গেও হরদীপ সিং নিজ্জর যুক্ত ছিল। তলে তলে ভারতের জন্য আরও বড় ক্ষতির মারাত্মক প্ল্যান সাজাচ্ছিল? তদন্তকারীদের দাবি, কানাডার শিখদের মধ্যে খালিস্তান ভাগের প্রস্তাবন পাশ করানোর কাজ করছিল হরদীপ। সেই প্রস্তাবনা পাশ করানোর সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছিলেন ভারতেই অথচ, এত কিছু জেনেও কেন একটা জঙ্গিকে সমর্থন করছেন ট্রুডো? আপাতত এই প্রশ্নেই জেরবার কানাডা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • কানাডা নিয়ে চীন বড় গোল খেল! দিল্লি ফাঁদে পা দেয়নি, কোন অশান্তির চেষ্টা নাকাম ?

    কানাডা নিয়ে চীন বড় গোল খেল! দিল্লি ফাঁদে পা দেয়নি, কোন অশান্তির চেষ্টা নাকাম ?

    ।। প্রথম কলকাতা ।।

    কানাডা নিয়ে চীনের ভারতকে তুলোধনা করার চেষ্টা কিন্তু নিজেই খেল গোল। বাইডেন-মোদীর মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা জিনপিংয়ের কানাডা চীনের শত্রু তবুও ট্রুডোকে সমর্থন করছে বেজিং। কানাডা ইস্যু মুখ খুলে নিজেদেরই কুকীর্তি ফাঁস করল চীন। চীন ভেবেছিল এই তো সুযোগ ভারতকে জব্দ করার পশ্চিমাদের সঙ্গে দিল্লির সম্পর্ককে ঘেঁটে ঘ করা যাবে। কানাডা চীনকে শত্রু মনে করে তা সত্ত্বেও ট্রুডোকে সাপোর্ট। কেন করছে বেজিং সেটা নিশ্চয় বুঝতে পারছেন।

    খুব সোজাসাপটা অঙ্ক ভারত বিরোধিতা। আর ভারতকে এই সুযোগে টেনে নিচে নামানোর চেষ্টা। চীন প্রমাণ করতে চায় পশ্চিমারা ভারতের সঙ্গে বন্ধুত্ব করে ভারতকে প্রশয় দিয়েছে যার ফল তাদের নিজেদের ভুগতে হচ্ছে এমনটা কি অফিসিয়াল বিবৃতি দিল জিনপিংয়ের সরকার? চীন চাইছে কোনওভাবে কানাডার এমন কোনও প্রমাণ পাক
    যাতে তারা প্রমাণ করতে পারবে নিজ্জরের হত্যার জন্য ভারতই দায়ী। কারণ একবার যদি এধরণের কিছু প্রমাণ হয়ে যায় তাহলে আন্তর্জাতিক স্তরে ভারতের মাথা নিচু হয়ে যাবে। আর এর থেকে খুশির খবর আর কি বা হতে পারে বেজিংয়ের কাছে। শি সরকারের মুখপত্র গ্লোবাল টাইমসে ভারত ও পশ্চিমা জোটকে তুলোধনা, কিন্তু দিল্লি জানে তাই চীনের ফাঁদে পা দেয়নি। চীন বেসকলি চাই কানাডা ইস্যুতে আমেরিকা অস্ট্রেলিয়া পুরোপুরি কানাডাকেই সমর্থন করুক। আর এসুযোগে দিল্লিও যাতে পাল্টা আমেরিকাকে আক্রমণ করে ব্যাস তাহলেই পশ্চিমা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দিল্লির ইকুয়েশন ঘেটে দেওয়া যাবে। সেই সঙ্গে একইসঙ্গে দুর্বল হয়ে পড়বে কোয়াড।

    এমনকি কিছুদিনের মধ্যে শুরু হতে চলা যুক্তরাষ্ট্র মহাসভাতেও বেজিং চাইছে পাকিস্তানের কূলভূষণ যাদবের ইস্যু তুলে ধরুক এবং এখানে কানাডার হাত শক্ত করুক। গ্লোবাল টাইমসে বেজিং পশ্চিমাদের উস্কে বলে পশ্চিমারা দাবি করে তারা মানবাধিকারের সপক্ষে কথা বলে কিন্তু তারাই ভারতের তথাকথিত লোকতন্ত্রের প্রশংসা করে। একইসঙ্গে বেজিং এটাও দাবি করে পশ্চিমারা চীনের বিরুদ্ধে এজেন্ডা চালানোর জন্য ভারতকে হাতিয়ারের মতো ব্যবহার করতে থাকে। বুঝতে পারছেন উস্কানি ঠিক কোন লেভেলে কিন্তু ভারত যে এই ফাঁদে পা দেবে না তা প্রমাণিত। কানাডা ইস্যুতে যুক্তরাষ্ট্র একের পর এক মন্তব্য করেছে। ভারত কিন্তু এখনও তার একটাও প্রতিক্রিয়া দেয়নি। কার্যত শুধুমাত্র কানাডাকে নিয়ে অ্যাকশন নিয়েছে দিল্লি, কিন্তু ওয়াকিবহাল মহল বলছে যে চীন নিজেদের দেশে স্বৈরাচারী শাসন চালায় তারা ভারতের গণতন্ত্র নিয়ে কথা বলছে। গ্লোবাল টাইমসে এটাও দাবি করা হয়েছে।

    ভারত তাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার উলঙ্ঘন করছে কিন্তু অবস্থা দেখুন এতে চীনের নিজের মুখোশই খুলে গেল। যে ভাবে চীন নিজেদের দেশে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার করে তা আর জানতে বাকী নেই কারোর। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন কানাডা ইস্যুতে ভারতের মাথা নিচু করার আরও সুযোগ খুঁজবে চীন। তাই দিল্লিও পা ফেলছে মারাত্মক সতর্ক ভাবেই।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • POK তে পাকিস্তানকে আল্টিমেটাম দিল্লির! কাকার চরম চাপে, ইসলামাবাদ হতবাক

    POK তে পাকিস্তানকে আল্টিমেটাম দিল্লির! কাকার চরম চাপে, ইসলামাবাদ হতবাক

    ।। প্রথম কলকাতা ।।

    POK থেকে সরে যাও পাকিস্তানকে প্রকাশ্যে হুমকি দিল্লির। পাক অধিকৃত কাশ্মীরে এ কোন নয়া অ্যাকশন ভারতের? আন্তর্জাতিক মঞ্চে পুরো বেকাদায় পাকিস্তানের প্রধানমন্ত্রী কাকার। কানাডা নিয়ে দাদাগিরি করতে গেলে ভাবতে হবে ইসলামাবাদকে। পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রীর বোধহয় আরও অভিজ্ঞতা দরকার বলছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। পিওকে নিয়ে পাকিস্তানের নির্বাচনের আগেই ভারত কোন অ্যাকশন নিতে চলেছে? পাকিস্তান একই বদভ্যাসের বারবার প্রয়োগ করলে ধমক তো খেতে হবেই। একেই কানাডা ইস্যু নিয়ে লাগাতার আলটপকা মন্তব্য ইসলামাবাদের আর এবার দিল্লি কার্যত চুপ করিয়ে দিল পাকিস্তানকে। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জে বড় বয়ান দিল্লির পাকিস্তান কার্যত চমকে গেলে ভারতের এমন ওপেন চ্যালেঞ্জে রাষ্ট্রপুঞ্জে ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটাল গহলৌত বলে দিলেন পাক অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তান সরে যাও পাল্টা ইসলামাবাদ কী জবাব দিল?

    পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার সম্প্রতি কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে মুখ খোলেন। হয়ত তিনি ভেবেছিলেন এভাবে ভারতকে অস্বস্তিতে ফেলা যাবে কিন্তু সেটা তো হলই না বরং পাল্টা কাকার ও তাঁর দেশকে পড়তে হল চরম অস্বস্তিতে। ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটাল গহলৌত কড়া সুরে বলেন পাকিস্তানের বদঅভ্যাস রয়েছে ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালাতে তারা বরাবর আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগায়। রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশ এবং বিভিন্ন সংগঠন এই ব্যাপারে অবগত যে নিজেদের অন্ধকার দিকটি থেকে নজর ঘোরাতেই আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে এমনটা করে পাকিস্তান। সে দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

    এখানেই শেষ নয় গহলৌত আরো বলেন জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। লাদাখ, জম্মু ও কাশ্মীর পুরোপুরি ভারতের অংশ। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই পাকিস্তানের। ব্যাস পাকিস্তান কার্যত থ হয়ে যায় দিল্লির এমন পাল্টা শুনে৷ এদিন পাকিস্তানকে শুধু কাশ্মীর ইস্যু চুপ করানোই নয় রীতিমত কড়া বার্তা দেওয়া হয়েছে সন্ত্রাসবাদ ইস্যুতেও।

    দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার জন্য পাকিস্তানকে পদক্ষেপ করতে হবে পেটাল গেহলট বলেছেন প্রথমত সন্ত্রাস বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, অধিকৃত কাশ্মীর থেকে সরে যেতে হবে তৃতীয়ত, পাকিস্তানে সংখ্যালঘুদের ক্ষেত্রে যে মানবাধিকার লঙ্ঘন হয় তা বন্ধ করতে হবে। ২০০৮-এর মুম্বই হামলার অভিযুক্তদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই মেসেজো দেওয়া হয়েছে পাকিস্তানকে। অনেকেই বলছেন পাকিস্তানে আর কয়েকমাস পরই নির্বাচন তার আগে রাষ্ট্রপুঞ্জে গিয়ে কার্যত মুখ পুড়িয়ে এল পাকিস্তান। পিওকে নিয়ে পাকিস্তানের ভয় কার্যত বাড়িয়ে দিল দিল্লি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • খালিস্তানিদে সঙ্গে ISI গোপন মিটিং! প্ল্যান K রহস্য ফাঁস, দিল্লি ফুঁসছে

    খালিস্তানিদে সঙ্গে ISI গোপন মিটিং! প্ল্যান K রহস্য ফাঁস, দিল্লি ফুঁসছে

    ।। প্রথম কলকাতা ।।

    খালিস্তানিদের সঙ্গে ISIর গোপন বৈঠক। ISI কীভাবে গাইড করত খালিস্তানিদের চমকে যাবেন জানলে। কানাডা ইস্যুতে ঘোলাজলে মাছ ধরতে নামল পাকিস্তান ISIর প্ল্যান-K আসলে কী ছিল? ভারতকে কানাডার কোনঠাসা করার চেষ্টায় উত্ফুল্ল ইসলামাবাদ কিন্তু সেই খুশির দিন এবার ঘুচল বলে পাকিস্তান ভাবছে এই তো সুযোগ অ্যাটলিস্ট তারা বাদে কোনও দেশ তো ভারতের বিরুদ্ধে গেল। আন্তর্জাতিক স্তরে বোধহয় এটাই সুযোগ দিল্লিকে জব্দ করার কিন্তু পাকিস্তান জানে না ভারত কেঁচো খুড়তে শুরু করলে কেউটে কীভাবে বের হবে। ভারতে বড় সড় নাশকতার ছক ছিল খালিস্তানীদের? তাদের রসদ জোগাচ্ছিল পাকিস্তান? ভারত-কানাডা উত্তেজনার মধ্যেই খালিস্তানিদের সঙ্গে গোপন বৈঠক কেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI র?

    কীভাবে দিনের পর দিন খালিস্তানি নেতাদের উস্কে দিত ISI শুধু উস্কানি নয় ভারত বিরোধী কার্যকলাপে বড়সড় সহযোগীতা প্রকাশ্যে উঠে আসছে একগুচ্ছ চাঞ্চল্যকর তথ্য, কিন্তু তার মধ্যে লজ্জাহীন পাকিস্তান আমেরিকায় দাঁড়িয়ে খালিস্তান ইস্যুতে কড়া ভাষায় নয়াদিল্লির নিন্দা করছে। পাক বিদেশ সচিব সাইরাস কাজির দাবি কানাডায় ভারতীয় সন্ত্রাস পাকিস্তানের কাছে বিস্ময়কর নয়। প্রধানমন্ত্রী ট্রুডো যা বলেছেন, তার মধ্যে অবশ্যই কিছু সত্যতা রয়েছে এক্ষেত্রে কূলভূষণ যাদবের ইস্যু নিয়েও ভারতকে খোঁচা দেয় পাকিস্তান কাজীর কথায়, ভারতীয় সন্ত্রাসের কথা বিশ্বের আর কেউ না জানুক পাকিস্তান জানে। দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতেই কুলভূষণ যাদবকে গুপ্তচর হিসেব পাঠানো হয়েছিল।

    তাহলে পাকিস্তানের কীর্তিও ফাঁস হওয়া দরকার বলছে ওয়াকিবহাল মহল। ইন্ডিয়া টুডের রিপোর্ট বলছে পঞ্জাব ভাগ করে খালিস্তান তৈরির স্বপ্ন দীর্ঘ দিন ধরেই দেখে আসছে পাকিস্তান। ISI যার নাম দিয়েছে ‘প্ল্যান K’। সূত্রের খবর, পরিকল্পনা সফল করতে গত কয়েক মাস ধরেই কানাডার বিচ্ছিন্নতাবাদীদের পিছনে বিপুল অর্থ খরচ করছে ইসলামাবাদ। সেই টাকায় ভারত বিরোধী স্লোগান দিতে লোক ভাড়া করছে খালিস্তানপন্থীরা। তাছাড়া ছাপানো হয়েছে পোস্টার-ব্যানারও। জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে কানাডায় ২০ জন খালিস্তানি গ্যাংস্টার গা ঢাকা দিয়ে রয়েছে। কয়েকদিন আগেই এদের মধ্যে ন’জনের নাম ট্রুডো সরকারকে দেয় নয়াদিল্লি, তবে এই ব্যাপারে অটোয়ার তরফে কোনও উৎসাহ দেখানো হচ্ছে না বলে উঠেছে অভিযোগ।

    এদিকে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি ভারতকে হিন্দুত্ববাদী ও সন্ত্রাসদের দেশ বলে উল্লেখ করেন। তাঁর দাবি কানাডার এটা অনেক বড় অভিযোগ ভারতের কীর্তিকলাপ গোটা বিশ্বের কাছে ফাঁস হয়ে গিয়েছে। আর কতদিন আন্তর্জাতিক ও পশ্চিমের বন্ধুরা ভারতের এই ধরনের বেআইনি কাজ দেখে চোখ বন্ধ করে থাকবেন? প্রশ্ন উঠছে এবার পাল্টা পাকিস্তান ও আইএসআইর কুকীর্তি বিশ্বের সামনে ফাঁস করে দিলে মুখ লোকানোর জায়গা পাবে তো পাকিস্তান? ভুল টাইমিংয়ে ভারতের সঙ্গে ভিড়ছে ইসলামাবাদ ফলাফল যে ভালো হবে না সেটা অনুমান করছেন বিশ্লেষকেরা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • পাকিস্তানে নির্বাচনের আগে ইমরান খানের প্রাণদন্ড! পাক সেনার নতুন ছক প্রকাশ্যে

    পাকিস্তানে নির্বাচনের আগে ইমরান খানের প্রাণদন্ড! পাক সেনার নতুন ছক প্রকাশ্যে

    ।। প্রথম কলকাতা ।।

    পাকিস্তানে ভোট ঘোষণা সেনা কাকে করবে প্রধানমন্ত্রী? ইমরান খানের হতে পারে মৃত্যুদন্ড নতুন কোন মামলা আরও বড় ঝড় উঠবে বলছে কূটনৈতিক মহল নওয়াজ শরিফ দেশে ফিরছেন ঠিক কবে? সত্যি কী ফেয়ার ইলেকশন হবে পাকিস্তানে? পাকিস্তানে ভোট হবে আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে। জানিয়ে দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। কিন্তু সেখানে কী কী জটিলতা তৈরি হতে পারে এখন থেকেই তার একটা বড় আভাস তৈরি হচ্ছে। ইমরান খান বা তাঁর রাজনৈতিক দলকে নিয়ে শুধু ঝামেলা নয় সবথেকে বড় হাতিয়ারটাই ইমরানের বিরুদ্ধে ব্যবহার করবে পাকিস্তান সেনা।

    ঠিক কবে কোন মাসে পাকিস্তানে ফিরবেন নওয়াজ শরিফ এদিকে শুধু পাকিস্তান নয় নজর থাকবে ভারত-আমেরিকারও কারণ এরপর কে হতে চলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটা বিশেষ উল্লেখযোগ্য পাকিস্তানের প্রতিবেশী দেশগুলোর জন্য। কারণ যিনিই হবেন প্রধানমন্ত্রী তিনি অবশ্যই পাক সেনার ঘনিষ্ঠ লোক। Dawn News-র প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ভোট সংক্রান্ত প্রাথমিক তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আসন্ন ভোটে ৫৪ দিন ধরে প্রচার চালানো যাবে। এরইমধ্যে ইমরান খানের ওর নতুন মামলা আর এই মামলায় অভিযোগ একবার প্রমাণিত হলে তার শাস্তি সোজা মৃত্যুদন্ড।

    গত ৯ মে ইমরান খান গ্রেফতারির পর সরকারি সম্পত্তি ও সামরিক বাহিনীর সম্পত্তির উপর হামলার অভিযোগ উঠেছিল ইমরান খান ও তাঁর ভক্তদের ওপর। ওই ঘটনার মাস্টারমাইন্ড বলা হচ্ছে খানসাহেবকে। লাহোরে একটি সাংবাদিক বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে নয়টা অতিরিক্ত ধারা এই মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। ভাঙচুর ও হিংসার অভিযোগ উঠেছে। পাকিস্তানের তদন্তকারী আধিকারিকদের দাবি ওই দিন পাকিস্তানে অভূত্থান করার চেষ্টা করা হয়েছিল। পাকিস্তান তেহেরিক ই ইনসাফের প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। সূত্রের খবর, পাকিস্তানে এই অপরাধের সর্বোচ্চ সাজা হল মৃত্যুদণ্ড। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে পাকিস্তানের খান্না ও বারাকাহু এলাকায় দায়ের হয়েছিল মামলা সেই মামলায় ইসলামাবাদের অ্যান্টি টেররিজম কোর্ট ইমরানের ৩ টি জামিনের আবেদন খারিজ করেছে।

    ইমরান খান জেলে থাকলেও তথ্য বলছে এখনো কিন্তু জনপ্রিয়তা ততটা ফিকে হয়নি তেহেরিক-ই-ইনসাফের প্রধানের তবে নির্বাচনের আগে ইমরানের দলকে পুরোপুরি শেষ করার সব চেষ্টা যে পাকিস্তান আর্মি করবে সেটা বলাই বাহুল্য।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম