Tag: Nepal vs India

  • এশিয়া কাপে অনিশ্চিত বুমরা! পরিবর্তে মাঠে নামবেন কে ?

    এশিয়া কাপে অনিশ্চিত বুমরা! পরিবর্তে মাঠে নামবেন কে ?

    ।। প্রথম কলকাতা ।।

    এশিয়া কাপে মাঠে নামার আগে দুঃসংবাদ ভারতীয় দলের কাছে। চোট কাটিয়ে সম্প্রতি ভারতীয় দলের প্রত্যাবর্তন করেছিলেন তারকা ফার্স্ট বোলার যশপ্রীত বুমরা। তবে নেপালের বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত বুমরা। এমন খবর শুনে কিছুটা চমকে গিয়েছেন ভারতীয় সমর্থকরা। কিন্তু হঠাৎ কেন অনিশ্চিত হলেন এই ফাস্ট বোলার। জানা গেছে, ব্যক্তিগত কারণে ভারতে ফিরে এসেছেন তিনি। তবে তিনি না খেললে তার জায়গায় দলে ফেরত আসতে পারেন মহম্মদ শামি। সিরাজের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় ফাস্ট বোলিং আক্রমণকে সামলানোর দায়িত্ব থাকবে তার কাঁধে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • এশিয়া কাপে আজ রোহিত বনাম রোহিত!

    ।। প্রথম কলকাতা ।।

    মুলতান থেকে এ বার পাল্লেকেলে। নেপালের কাছে স্বপ্নপূরণের ম্যাচ। প্রথম বার ভারতের বিরুদ্ধে খেলার সুযোগ। ম্যাচের ফল যাই হোক, অনেক কিছু শেখার সুযোগ হবে। উচ্ছ্বাসে ভাসছেন নেপাল দলের ক্রিকেটাররা। দুটি টিমেরই টুর্নামেন্টে দ্বিতীয় এবং ডু অর ডাই ম্যাচ। তবে ফের আশঙ্কা থাকছে বৃষ্টির। ম্যাচ ভেস্তে গেলে আখেরে লাভ হবে ভারতেরই। পয়েন্ট ভাগাভাগি হলে ২ পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌঁছে যাবে ভারত।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version