Tag: Koushani Mukherjee

  • Tollywood: রাহুল-প্রীতিকে সাধ খাওয়ালেন বনি-কৌশানি, অভিনেত্রীর প্রেগন্যান্সি গ্লো ধরা পড়ল কতটা ?

    Tollywood: রাহুল-প্রীতিকে সাধ খাওয়ালেন বনি-কৌশানি, অভিনেত্রীর প্রেগন্যান্সি গ্লো ধরা পড়ল কতটা ?

    ।। প্রথম কলকাতা ।।

     

     

    Tollywood: আশ মিটিয়ে সাধ খেলেন প্রীতি। সেই উপলক্ষে করলেন দেদার আনন্দও। তার ঝলক তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। মাসখানেক আগেই সুখবর দিয়েছিলেন প্রীতি রাহুল। আর এবার হবু মা-বাবাকে আইবুড়ো ভাত খাওয়ালেন টলিউডের আরেক পাওয়ার কাপল বনি ও কৌশানি।

     

    আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই কোলে আসবে ছোট্ট সদস্য। খুশির মরশুম টেলি দম্পতি রাহুল-প্রীতির পরিবারে। তারই মাঝে সাধের অনুষ্ঠানে আয়োজন করলেন বনিও কৌশানী। হরেক পদ সাজিয়ে হবু মাকে সাধ খাওয়ালেন লাভবার্ডস। প্রীতি বেশ কয়েকটা ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে রয়েছেন, তিনি আর কৌশানি।টেবিলে সাজানো খাবারের প্লেট। এরপরের ছবিতে শুধু খাবারের প্লেট সামনে নিয়ে পোজ দিয়েছেন প্রীতি। তৃতীয় ছবিতে রাহুল-প্রীতি আর বনি-কৌশানি একসঙ্গে। প্রীতির সামনে সাজিয়ে রাখা প্লেটে দেখা গেল নানা ধরনের খাবার। সেখানে ভাত থেকে পোলাও, লুচি, ডাল, মাছ, মাংস, পাতুরি, দই, মিষ্টি—কী নেই।

     

    আপনারা তো জানেন, প্রীতি বিশ্বাস ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ। একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। যে কোনও চরিত্রে তাঁর অভিনয় বারবার মেগা সিরিয়ালের দর্শকের দিল জিতে নিয়েছে। শেষাবার তাঁকে দেখা গিয়েছে বালিঝড় ধারাবাহিকে। অনেকদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রয়েছেন। এই মুহূর্তে বেবিমুন এনজয় করছেন প্রীতি। মম টু বি প্রীতি বিশ্বাসের সোশ্যাল মিডিয়া পোস্টে তা একেবারে স্পষ্ট। কবজি ডুবিয়ে পেটপুজো করছেন হবু মা।

     

    প্রীতির প্রেগন্যান্সি গ্লো-ও যেন একেবারে ঠিকরে পড়ছে। খাবার টেবিলে সকলের সঙ্গে বসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন স্টুডিয়োপাড়ার হবু মা-বাবা। সকলকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘কিছু মানুষের থ্যাঙ্ক ইউয়ের থেকে অনেক বেশি কিছু প্রাপ্য। আমার হৃদয়ে তোমাদের জন্য রয়েছে একটা বিশেষ জায়গা রয়েছে। সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। বনি আর কাকু আমার জন্য দারুণ আয়োজন করেছ। সাধের অনুষ্ঠানে এত সুন্দর থালি সাজিয়ে দেওয়ার জন্য কৌশানিকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন। সবাইকে জানিয়েছেন অনেক ভালোবাসা। সাধের অনুষ্ঠানে সকলে জমিয়ে আনন্দ করেছে। রাহুল থালার সামনে দুষ্টুমি করে পোজও দিয়েছেন।

     

    এর আগে অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ‘ডাক্তার সেপ্টেম্বরে ডেট দিয়েছে। সময়টা বেশ ভালোই কাটছে। এটা একটা জীবনের খুব সুন্দর মুহূর্ত। মা হওয়ার সেই বিশেষ মুহূর্তটা আমি এখন এনজয় করছি। একদিকে যেমন ভালো কাটছে তেমনই কষ্টও হচ্ছে। তবে মা হওয়ার আনন্দে সেই কষ্টগুলো ভুলে যাচ্ছি। খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে। একটাই কথা মনে হচ্ছে, আমার কষ্ট হোক তবে সন্তান যেন ভালোভাবে জন্ম নেয়। হেলদি বেবি হয়ে পৃথিবীর আলো দেখুক। এটাই চাই। মা হওয়ার যে আনন্দ-অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যায় না।’

    https://fb.watch/sNntbwLySI/

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Tollywood: জন্মদিনে লাল পরী কৌশানি, পথ-কুকুরদের সাথে বিশেষ সেলিব্রেশন

    ।। প্রথম কলকাতা ।।

     

    Tollywood: জন্মদিনে লাল পরী কৌশানী। সাথে রেড ভেলভেট কেক। এই গরমে যে আরও উষ্ণতা বাড়িয়ে দিলেন বনির প্রেমিকা। কিন্তু জন্মদিনের সকালটা কাটল একদম অন্যভাবে। এই খুদে সদস্যদের সাথে হইহই করে কাটালেন কৌশানী। কাউকে কোলে তুলে নিলেন, কারোর মুখে তুলে দিলেন খাবার।
    শুধু কী তাই! বাড়ি বাড়ি গিয়ে এই বিশেষ উদ্যোগ দিলেন। এবার একটু অন্যরকম জন্মদিন কৌশানী মুখার্জির।

     

    মাকে হারানোর পর এই দিনটা মন খারাপ থাকে নায়িকার। তবে বিশেষ দিনটা দারুণ ভাবে সেলিব্রেট করার সব বন্দবস্ত করেন বনি সেনগুপ্ত। সেই সঙ্গে বনিও প্রেমিকাকে উপহারে ভরিয়ে দেন। তবে এবছর জন্মদিনটা কাটালেন অন্যভাবে।

     

    এমনিতে তারা শান্তশিষ্ট। কিন্তু বেপাড়ার লোক দেখলেই তার মেজাজ তিরিক্ষি! একটানা চেঁচাতে থাকে, তেড়ে যায়। সেই পথকুকুরদের আপন করে নিলেন কৌশানী। কেক কেটে তাঁদের সামেনই হল কৌশানীর বার্থডে সেলিব্রেশন। সবচেয়ে ছোট সদস্যকে কোলে তুলে ঘুরে বেড়াচ্ছিলেন। আবার কারোর মুখে খাবার তুলে দিলেন। শুধু পথকুকুর নয়,
    রয়েছে প্রচুর বিড়ালও। তাঁদেরকেও খাবার দিলেন কৌশানী মুখার্জি। আবার বাড়ি বাড়ি গিয়েও খাবার দেওয়া হয়।

     

    শুধু কী তাই। জন্মদিনের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক ভিডিও। লাল ড্রেসে মোহময়ী কৌশানী হাতে আবার একটা কেক। নিজেই চেখে দেখছেন নায়িকা। জন্মদিনে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন কৌশানী। আবার তাকে ওই ড্রেসে কেক কাটতেও দেখা যায়। কবে বিয়ে করবেন বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়? এই প্রশ্ন বহু বছর ধরে শুনে আসছেন নায়ক-নায়িকা। কিন্তু সে কথায় কোনও দিনই কান দিতে রাজি নন তাঁরা। নিজেদের মতো করে উপভোগ করছেন নিজেদের জীবন। কিন্তু তাঁদের প্রেম নিয়ে একের পর এক প্রশ্ন উঠেই আসছে।

    https://www.instagram.com/reel/C7CkoKxPS1i/?utm_source=ig_web_copy_link

    অভিনয়ের পাশাপাশি ওপার বাংলার ছবিতেও কাজ করেছেন। কাজের সঙ্গে চলে দেদার ফটোশ্যুট। ডার্ক ওয়ার্ল্ড ছবির কাজে কয়েকদিন আগে বাংলাদেশ গিয়েছিলেন কৌশানী। এই ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে বনির বান্ধবীকে। ডার্ক ওয়ার্ল্ড ছবির কাজটি অনেক হাত ঘুরে তারপর এসেছে কৌশানীর কাছে। বাংলাদেশি ছবিতে এটা কৌশানীর দ্বিতীয় কাজ। এর আগে প্রিয়া রে ছবিতে কাজ করেছেন অভিনেত্রী।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Bonny Koushani: বিয়ের ডেট ফিক্সড, কবে চারহাত এক হচ্ছে বনি – কৌশানীর?

    ।। প্রথম কলকাতা ।।

    Bonny Koushani: টলিপাড়ায় আবার বিয়ের সানাই? বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বনি এবং কৌশানি। কবে বিয়ে করছেন তাঁরা? টলিপাড়ায় বনি কৌশানীর প্রেমের সম্পর্ক কারোরই অজানা নয়। নিজেদের সম্পর্ক নিয়ে অবশ্য কখনও রাখঢাক রাখেননি এই তারকা জুটি। তবুও ভক্তদের মাঝে প্রায়ই প্রশ্ন উঁকি দেয়, এ তারকা জুটি বিয়ে করছেন কবে?

    বনি- কৌশানির আট বছরের সম্পর্ক। পরিচালক রাজ চক্রবর্তীর পারব না আমি ছাড়তো তোকে সিনেমার মাধ্যমেই একে-অপরের সঙ্গে আলাপ তাদের। এরপর সেই আলাপ থেকে বন্ধুত্ব ও ক্রমে তা প্রেমে পরিণতি পেতে বেশি সময় নেয়নি। নিজেদের প্রেম নিয়ে কখনও লুকোছাপা করেননি তাঁরা। বরং সোশ্যাল মিডিয়ায় খোলাখুলিভাবেই নিজেদের ছবি দিয়েছেন বনি-কৌশানী। দুই পরিবারও খুশি তাঁদের সম্পর্ক নিয়ে। সম্পর্কের শুরু থেকেই পরিবারকে পাশে পেয়েছিলেন এই জুটি। বনির মা পিয়া সেনগুপ্তের বৌমা হিসেবে কৌশানিকে খুবই পছন্দ। এই জুটির বিয়ের খবরে স্বাভাবিক ভাবেই খুশি তাদের ভক্তরা।

    দিন কয়েক আগেই বনি সেনগুপ্তের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনে মেতে উঠেছিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। কৌশানির জন্মদিনে একটি হোটেলের ঘরকে সুন্দর করে সাজিয়ে সারপ্রাইজ দিয়েছেলেন বনি। রাতে সেখানেই ছিল কাছের বন্ধু এবং পরিবারের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন। এই সেলিব্রেশনের মাঝেই মিলল সুখবর। আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি। প্রতিবছর জন্মদিনের পর বনি -কৌশানি বিদেশ ভ্রমণে যান। চলতি বছর কয়েকটা ব্র্যান্ডিংয়ের কাজ থাকায়, বিয়ের আগে জুনের শেষে বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছেন তাঁরা।

    প্রতিবারই বিয়ে নিয়ে মিডিয়ার যাবতীয় প্রশ্নের উত্তর সযত্নে এড়িয়ে গিয়েছেন বনি-কৌশানি। কিন্তু আর গোপন থাকলো না। এবার মেয়ের জন্মদিনের পার্টিতে বিয়ের প্রসঙ্গে গোপন তথ্য ফাঁস করলেন স্বয়ং কৌশানি মুখোপাধ্যায়ের বাবা। কৌশানির বাবার কথায়, ‘২০২৪ সালেই ওদের বিয়েটা হবে।’ বাবার মুখে বিয়ের কথা শুনে খানিকটা অস্বস্তিবোধ করলেও কৌশানিকে প্রতিবাদ করতে দেখা যায়নি। অভিনেত্রীর নীরবতাই বুঝিয়ে দিয়েছে, আগামী বছরেই চার হাত এক হতে চলেছে। অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন বনি কৌশানী।

    বারবার তাঁরা একসঙ্গে জুটি বেঁধেছেন। বেশিরভাগ ছবিতে একে অপরকে সঙ্গ দিয়েছেন। সামনের দিনেও আবার একসঙ্গে তাঁদের দেখা যাবে।সেই কারণেই স্ক্রিপ্ট শুনতে ব্যস্ত দুজনে। তার ফাঁকে নিশ্চয়ই চলবে বিয়ের প্রস্তুতি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version