Tag: Horoscope

  • Horoscope: রবিবারে জন্ম হলেই সোনায় সোহাগা, আপনারও কি রবিবারে জন্ম?

    Horoscope: রবিবারে জন্ম হলেই সোনায় সোহাগা, আপনারও কি রবিবারে জন্ম?

    ।। প্রথম কলকাতা ।।

     

    Horoscope: রবিবারে জন্ম হলেই সোনায় সোহাগা। শাস্ত্র বলছে, রবিবারে জন্মজাত ব্যক্তিরা দারুণ সৌভাগ্যের অধিকারী।‌ বিশেষ সৌভাগ্যের অধিকারী হন এই ব্যক্তিরা।আপনারও কি রবিবারে জন্ম? তাহলে মানুষ হিসেবে আপনি ঠিক কেমন প্রকৃতির? আপনার জন্মবারই বলে দেবে, আপনার স্বাস্থ্য, দাম্পত্য আর কেরিয়ারের বিষয়ে‌। মিলিয়ে নিন আপনার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি।

     

    আচ্ছা আপনি কি এটা মানেন যে, আপনার স্বভাব চরিত্রের অনেকটাই নির্ভর করে আপনার রাশির উপরেই। এমনকি আপনার রাশিচক্র বা সংখ্যাতত্বের মধ্যেই লুকিয়ে আছে আপনার প্রকৃতি। তবে শুধু জন্মের ক্ষণ নয় জ্যোতিষ শাস্ত্র বলছে, আপনি কোন বারে জন্মেছেন তা দেখেও বলে দেওয়া যেতে পারে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যেমন আপনার জন্ম যদি রবিবারে হয় তাহলে আপনার ভাগ্যে কী লিখে রেখেছেন বিধাতা? আচ্ছা জানতে ইচ্ছে করেনা, জ্যোতিষ মতে আপনার ভাগ্যটা ঠিক কিরকম? দেখুন তো আপনার জীবনের সাথে জ্যোতিষ শাস্ত্রের এই মত মেলে কি না?

     

    শাস্ত্র বলছে, রবিবারের অধিপতি দেবতা সূর্য। রবিবার মানেই সূর্যদেবের দিন বলে মানা হয়। বলা হয় যেসব জাতক জাতিকারা জন্ম রবিবারে, তারা সূর্যের মতই তেজস্বী, বুদ্ধিদীপ্ত ও দীর্ঘ আয়ুযুক্ত হন। কাছের মানুষজনকে এনারা খুব ভালবাসেন ও বিশ্বাস করেন। তবে কেউ বিশ্বাসঘাতকতা করলে সেটা ভুলতে পারেন না। কম কথা বললেও সুবক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন এই জাতক জাতিকারা। এরা যেমন তাড়াতাড়ি রেগে যান, তেমনই তাড়াতাড়ি আবার শান্তও হয়ে পড়েন। আপনিও কি তাই করেন?

     

    এছাড়াও যেসব জাতক জাতিকাদের জন্ম রবিবারে তাদের শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে। এরা সচরাচর রোগে ভোগেন না। এদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তবে আপনারও যদি রবিবারে জন্ম হয় সেক্ষেত্রে সাবধান থাকুন উচ্চরক্তচাপ এবং চোখ নিয়ে‌। কেবল এই দুটো বিষয়েই সামান্য সমস্যার কথা বলছে জ্যোতিষ শাস্ত্র।

     

    শাস্ত্রজ্ঞরা বলছেন, রবিবারে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা পরিশ্রমে বিশ্বাস রাখেন। অযাচিত পাওয়া নয়, যে কোনও কাজ তারা অর্জন করে নেওয়াতে বিশ্বাসী। নিজের কর্মস্থলে উচ্চ পদের অধিকারী হন এনারা। এদের ঝোঁক বেশি থাকে বিজ্ঞান, টেকনোলজি, আইটি ফিল্ড বা অভিনয়ের দিকে। এনারা নিজের ইচ্ছায় চলতে পছন্দ করেন। অন্যের দাস হয়ে চলা এনাদের স্বভাব নয়। শুনলে অবাক হবেন যে, অমিতাভ বচ্চন, নরেন্দ্র মোদী, শচীন তেন্ডুলকরের জন্মও রবিবারেই।

     

    এতকিছু নিয়ে কথা হচ্ছে আর প্রেম বা দাম্পত্য নিয়ে কথা হবেনা তাই কখনও হয়? কারণ জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে প্রেম বা দাম্পত্য জীবন। শাস্ত্র বলছে, এক্ষেত্রেও এইসব জাতক জাতিকাদের পোয়াবারো। হ্যাঁ, জীবনে খুব বেশি বন্ধু হয়ত টেকেনা তবে জীবনসঙ্গী ও সঙ্গিনী কিন্তু মনের মত হয়। তবে প্রেমের সম্পর্কে আঘাত পাওয়ায় সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে কিছুটা কষ্ট হয়ত পেতে হতে পারে আপনাকে।

     

    তবে এক্ষেত্রেও কয়েকটা বিষয়ে প্রতিকার করার কথা বলা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে।

    আপনার জন্ম যদি রবিবারে হয় তাহলে বা মন্দিরে হলুদ চাল ও কাঁচা হলুদ দান করা আপনার জন্য অত্যন্ত শুভ। এছাড়াও আপনার শুভ রঙ হচ্ছে হলুদ ও কমলা। কোনও শুভ কাজ করার আগে এই রঙের পোশাক পরিধান করতে পারেন আপনি। এছাড়াও আপনার শুভ দিন তো অবশ্যই রবিবার। শুভ সংখ্যার কথা বললে সেটা হল ১ ও ৩। শুভ ধাতু অবশ্যই সোনা। এবং আপনার শুভ দিক হচ্ছে পূর্ব‌।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • June Rashifal 2024: আগামী জুন থেকেই আপাদমস্তক বদলে যাবে এই চার রাশির জীবন, হবে টাকার বৃষ্টি

    ।। প্রথম কলকাতা ।।

     

    June Rashifal 2024: জুনেই রাশি পরিবর্তন করবে মঙ্গল। যার সরাসরি প্রভাব পড়বে এই ৪ রাশির উপর। হবে বাম্পার লাভ, মঙ্গলের কৃপায় হবে টাকার বৃষ্টি। আপনিও কি জ্যোতিষ শাস্ত্র মানেন? তাহলে এই তথ্যটি আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ আগামি জুন মাসেই আপাদমস্তক বদলে যাবে এই চার রাশির ভাগ্য। হতেই পারে সেই তালিকায় রয়েছে আপনার নামটিও। মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে ঠিক কী প্রভাব পড়তে চলেছে জেনে নিন এখান থেকে।

     

    আসলে বৈদিক জ্যোতিষ শাস্ত্র বলছে, আগামী মাসেই মোট ৬টি বড় গ্রহ রাশি পরিবর্তন করবে। যার মধ্যে রয়েছে মঙ্গলও। শাস্ত্র বলছে, শক্তি, সাহস ও শৌর্যের প্রতীক মঙ্গল এবার মেষ রাশিতে প্রবেশ করবে। যার প্রভাবে বেশ‌ বড়সড় বদল আসবে এই চার রাশির জাতক জাতিকার জীবনে। তবে চিন্তার কোনও কারণ নেই। খারাপ কিছু ঘটবেনা। বরং মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে বেশ কয়েকটি রাশির ভাগ্য আগের থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে। এককথায় লাল গ্রহের কৃপায় ৪ রাশির ওপর হবে টাকার বৃষ্টি। দেখুন তো তালিকায় আপনার নামটাও রয়েছে কি না?

     

    বৈদিক জ্যোতিষ শাস্ত্র মতে মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে বিরাট প্রভাব পড়তে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের উপর। যেহেতু মেষের স্বামী মঙ্গল, তাই এই রাশির জাতক জাতিকাদের জীবনের সেরা সময়টা শুরু হতে চলেছে এবার। কেরিয়ারে উন্নতি হওয়ায় পাশাপাশি ভ্রমণের যোগও রয়েছে। চাকরি হোক বা ব্যবসা, দুই ক্ষেত্রেই রয়েছে বিপুল অর্থযোগ। প্রেমের ক্ষেত্রেও রয়েছে সাফল্যের সম্ভাবনা। তাই যারা মেষ রাশির অধিকারী তারা একটু চোখ কান খোলা রেখেই ঘোরাফেরা করুন। শীঘ্রই ভালো কিছু হতে চলেছে আপনাদের জীবনে।

     

    এছাড়াও মঙ্গলের রাশি পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব পড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের উপরেও। আর্থিক সমস্যা কেটে গিয়ে সুদিনের মুখ দেখবে এই রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্য সমস্যা থাকলে তা দূর হবে। সেই সাথে দাম্পত্য জীবনেও নেমে আসবে সুখ শান্তি। এছাড়াও ধন লাভের একাধিক সুযোগ পাবেন কর্কট রাশির জাতকরা।

     

    বৃষ রাশির জাতক জাতিকারাও বিশেষ সুবিধা পাবেন কর্মক্ষেত্রে। সিনিয়রদের সুনজরে থাকবেন আপনারা। এছাড়াও পরিবারে শীঘ্রই কোনও শুভ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিছুটা টাকা আসবে, তবে অর্থ উপার্জনেরও বিপুল সুযোগ আসবে। মঙ্গলের প্রভাবে কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে চেনাপরিচিতি বাড়বে। কেবল বুদ্ধি খাটিয়ে সুযোগের সদ্ব্যবহার করতে হবে আপনাকে। ব্যবসার ক্ষেত্রেও লাভের মুখ দেখবেন আপনারা। এছাড়াও পৈতৃক সম্পত্তি ও বেটিং-র ক্ষেত্রেও বিপুল অর্থযোগের সম্ভাবনা রয়েছে।

     

    মঙ্গলের রাশি পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব পড়বে ধনু রাশির উপরেও। বহু পুরনো পারিবারিক বিবাদ মিটবে জুন মাসেই। যারা ব্যবসার কাজে যুক্ত তাদের আমদানি ও রফতানি সংক্রান্ত সমস্যা মিটবে। এছাড়াও ব্যাঙ্ক ব্যালেন্স সমৃদ্ধ হবে। এবং যেখানেই কাজ করবেন সেখানেই উন্নতির যোগ রয়েছে। তবে ঝগড়া কলহ থেকে আপনারা একটু দূরেই থাকবেন। তবে স্ত্রীর সাথে সম্পর্ক স্বাভাবিক থাকবে। এককথায় ভাগ্য আপনার সামনে উন্নতির অনেক রাস্তাই খুলে দেবে। সময় সুযোগ বুঝে কাজে লাগাতে পারলেই হবে কেল্লাফতে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Bengali Horoscope: ভাগ্য খুলবে এই ৫ রাশির জাতিকাদের, হাতে আসবে প্রচুর টাকা! দেখুন কী কী সেই রাশি

    ।। প্রথম কলকাতা ।।

     

    Bengali Horoscope: ২০২৪-এই মিলবে চরম সাফল্য, পূরণ হবে সব স্বপ্ন। কেরিয়ার চূড়ান্ত সফলতা পাবেন এই ৫ রাশির মহিলারা। কেরিয়ারের পাশাপাশি সাফল্য আসবে পারিবারিক জীবনেও। নজরকাড়া সাফল্য পাবেন এই ৫ রাশির জাতিকারা। জানেন ২০২৪ সাল কোন রাশির মহিলাদের জন্য শুভ? কাদের জন্য সৌভাগ্য বয়ে এনেছে ২০২৪?আপনার নামটাও তাতে রয়েছে কি? আপনিও কি সেই রাশির জাতিকা?

     

    জ্যোতিষ শাস্ত্র বলছে, ২০২৪ সালটা কিছু রাশির মহিলাদের জন্য অত্যন্ত শুভ। কেরিয়ার তো বটেই সেই সাথে ব্যক্তিগত জীবনেও মিলবে অসাধারণ সাফল্য। এককথায় ভাগ্য খুলে যাবে এই ৫ রাশির, গোটা বছর হাতে আসবে টাকা। দাম্পত্য জীবন থেকে শুরু করে পারিবারিক সম্পর্ক সব জায়গাতেই মিলবে সাফল্য। জানেন কোন কোন রাশির ভাগ্য খোলার কথা বলছে জ্যোতিষ শাস্ত্র?

     

    শাস্ত্র বলছে, ২০২৪ এ মার্গী গতিতে প্রবেশ করছে বৃহস্পতি। সেই সাথে নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে বর্তমান থেকে শনিও এ বছর শশ রাজযোগ তৈরি করেছে। যার সরাসরি প্রভাব পড়ছে এই পাঁচ রাশির জাতিকাদের উপর। ফলে চরম লাভবান হবেন এই পাঁচ রাশির মহিলারা। চাকরি, ব্যবসা, সম্পর্ক সব জায়গাতেই কাটবে বাধা। উল্টে ফিরবে ভাগ্য। কী কী সেই রাশি? দেখুন‌।

     

    তুলা : প্রথমেই রয়েছে তুলা রাশি। এই রাশির জাতিকাদের জন্য এই বছরটা অত্যন্ত শুভ। কেরিয়ারে অগ্রগতির সম্ভাবনা প্রবল। চাকরির ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন এই রাশির জাতিকারা। সেই সাথে বিবাহিত জীবনে কোনও সমস্যা থাকলে তাও মিটবে। পারিবারিক বা সম্পত্তিগত সমস্যা থাকলে তাতেও মিলবে সুরাহা। বিপুল লক্ষ্মীলাভ হবে ব্যবসাতেও।

     

    ধনু : ধনু রাশির জাতিকাদের জন্যেও বছরটি অত্যন্ত শুভ। চাকরির ক্ষেত্রে বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে।চাকরিতে বদলি ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থ সঞ্চয় করতে পারবেন। তাছাড়াও বহুদিন ধরে দেখা কোনও স্বপ্ন পূরণের আশা রয়েছে বলে জানিয়েছেন জ্যোতিষীরা। শাস্ত্র বলছে, ধনু রাশির মহিলা ব্যবসায়িরা নিশ্চিন্তে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারেন। কারণ এই বছর এই রাশির মহিলাদের ব্যবসাতেও চরম সাফল্যের যোগ রয়েছেন।‌

     

    মীন: কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির যোগ রয়েছে মীন রাশির মহিলাদের। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের মুখে হাসি ফুটবে। দীর্ঘ লড়াইয়ের অবসান হবে এই বছর। অফিসের মনোমালিন্য মিটবে। দূরত্ব ঘুচবে বন্ধুদের সাথে। মীন রাশির যেসব জাতিকাদের আইনি মামলা চলছে, তারা জয়ী হতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ারও সম্ভাবনা দেখছেন জ্যোতিষীরা।

     

    মেষ: মেষ রাশির জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময়। বিপুল আর্থিক লাভের যোগ রয়েছে। চাইলে জমি সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন। সম্পত্তিগত দিকে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক কম। যারা চাকরি খুঁজছেন তাদের সামনে আসবে দারুন সুযোগ। ২০২৪ সালে বৃহস্পতি ও শনি আপনার সহায়ক হবে। ব্যবসায় আয় বৃদ্ধি হবে।‌ পরিবারের সাথেও সম্পর্ক মজবুত হবে।

     

    কন্যা : আপনার রাশি যদি কন্যা হয় তাহলে নিশ্চিন্তে থাকুন। চলতি বছর আপনার ভাগ্য আপনার সহায় থাকবে। যাতেই হাত দেবেন তাতেই ফলবে সোনা। বহুদিন ধরে ভুগছেন এমন রোগের হাত থেকেও মুক্তি মিলবে কন্যা রাশির জাতিকাদের। একই সাথে গাড়ি বাড়ি কেনার যোগ রয়েছে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা। দাম্পত্য সম্পর্ক অত্যন্ত মধুর হবে বলে মত বিশেষজ্ঞদের।

     

    বিশেষ দ্রষ্টব্য যে, ভিডিওতে বলা কথাগুলি মানুষের বিশ্বাস এবং জ্যোতিষ ভিত্তিক। প্রথম দর্শন এর কোনও তথ্য নিশ্চিত করে না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily Horoscope: আজ বৃষ রাশির জাতকদের কেরিয়ার ও ব্যবসায় উন্নতির যোগ, আপনার দিনটি কেমন যাবে?

    ।। প্রথম কলকাতা ।।

    Daily Horoscope: আজ চন্দ্র বৃহস্পতির রাশি ধনুতে সঞ্চার করবে। আবার আজ সারাদিন মূল নক্ষত্রের প্রভাব থাকবে। এর ফলে আজ বৃষ রাশির জাতকদের কেরিয়ার ও ব্যবসায় লাভ ও উন্নতির যোগ রয়েছে। সিংহ রাশির জাতকরা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এ ছাড়া আজ কোন রাশির কেমন যাবে জেনে নিন।

    মেষ রাশি:

    মেষ রাশির জাতকরা আজ শান্তিতে দিন কাটাবেন। মনে সন্তুষ্টি থাকবে। পেশাগত জীবনে পরিবর্তন হবে, যার ফলে লাভান্বিত হতে পারেন। সন্তানের কোনও কাজে স্বস্তি পাবেন। চাকরির খোঁজে রয়েছেন যাঁরা, তাঁরা এ সময় ভালো প্রস্তাব পেতে পারেন। সন্ধ্যা নাগাদ আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

    বৃষ রাশি:

    কর্মক্ষেত্রে বৃষ রাশির জাতকদের পরিশ্রম সফল হবে। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যে ছাত্ররা, তাঁদের জন্য আজকের দিন ভালো। রাজনীতির ক্ষেত্রে যে প্রচেষ্টা চালাচ্ছেন তাতে সফল হবেন। সন্ধ্যা নাগাদ কিছু অপ্রিয় ব্যক্তির সঙ্গে কথা হবে, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হবে এই রাশির জাতকদের।

    মিথুন রাশি:

    মিথুন রাশির জাতকদের আজকের দিনটি ভালো। মা-বাবার পূর্ণ সহযোগিতা লাভ করবেন। ভাই-বোনের পূর্ণ সমর্থন পাবেন। যাত্রার সময়ে কোনও প্রিয় বস্তুর হারিয়ে যাওয়ার বা চুরি হওয়ার ভয় থাকবে। হঠাৎই কোনও স্বাস্থ্য (Health) সমস্যা আপনাকে চিন্তিত করে তুলবে।

    কর্কট রাশি:

    কর্কট রাশির জাতকদের আজকের দিনটি অনুকূল ফলাফল প্রদান করবে। কাজে ক্ষেত্রে প্রাণ শক্তিতে ভরপুর থাকবেন। বিদেশ যাত্রা সুখপূর্ণ হবে ও কোনও সুসংবাদও পেতে পারেন। অংশীদারীত্বে ব্যবসা করে থাকলে, আজ সতর্ক হন। সন্তান শিক্ষা বা কোনও প্রতিযোগিতায় সাফল্য লাভ করলে মনে আনন্দ থাকবে।

    সিংহ রাশি:

    সিংহ রাশির জাতকরা শত্রুদের পরাজিত করবেন। ইতিবাচক চিন্তাভাবনা অবলম্বন করলে জীবনে এগিয়ে যেতে পারবেন। রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে। সমাজে আপনার মান-সম্মান বাড়বে। সাবধানে গাড়ি চালান, আঘাত লাগতে পারে। সন্ধ্যা নাগাদ চেষ্টা করলে আয়ের নতুন উৎস পেতে পারেন এই রাশির জাতকরা।

    কন্যা রাশি:

    কন্যা রাশির জাতকরা আজ নিজের ভাষা নম্র ও সৌম্য রাখুন। এর ফলে শুধু কর্মক্ষেত্রই নয়, অন্যান্য ক্ষেত্রেও লাভান্বিত হবেন। দুপুরের পর কোনও আইনি বিবাদ বা মামলায় জয়ী হবেন। বিদেশে গিয়ে পড়াশোনার (Education) ইচ্ছা রয়েছে যে জাতকদের তাঁদের স্বপ্ন পূরণ হতে পারে। পরিজনদের সহযোগিতায় স্বস্তি পাবেন। ব্যবসায়ীদের জন্য দিন ভালো। কোনও বড় অর্ডার পেতে পারেন।

    তুলা রাশি:

    তুলা রাশির জাতকরা আজ কর্মক্ষেত্রে সন্তোষজনক সংবাদ পেতে পারেন। এর ফলে আপনার পরিশ্রম সফল হবে। স্বাস্থ্য ও পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে, যার ফলে কাজকর্মে বাধা পড়বে। ব্যয় কমবে পাশাপাশি সামাজিক কাজে যশ বৃদ্ধি হবে।

    বৃশ্চিক রাশি:

    বৃশ্চিক রাশির জাতকরা আজ নিজের চিন্তাভাবনা অন্যের কাছে পৌঁছে দিতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে আধিকারিকদের সঙ্গে কোনও তর্কে জড়াবেন না, তা না-হলে মানসিক অবসাদ হতে পারে। সরকারি আধিকারিকের সাহায্যে লেনেদনের সমস্যা দূর হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্কে ওঠা-পড়া দেখা যাবে। কোনও আকস্মিক কাজের ফলে যাত্রায় যেতে পারেন।

    ধনু রাশি:

    ধনু রাশির জাতকরা পরিবারের সদস্যদের সঙ্গে তীর্থ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পাশাপাশি অর্থ সঞ্চয়ে সক্ষম হবেন। আশপাশের পরিবেশ আনন্দে ভরে থাকবে। আত্মবিশ্বাসের সঙ্গে আজ যে কাজই করবেন, তাতে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা। আজ সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

    মকর রাশি:

    মকর রাশির জাতকরা আজ প্রাণশক্তিতে ভরপুর থাকবেন। ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারবেন। পর্যাপ্ত পরিমাণে অর্থ লাভের ফলে মনে আনন্দ থাকবে এবং রোজগার ও ব্যবসার ক্ষেত্রে আপনি যে পরিশ্রম করছেন, তার ফলাফল লাভ করবেন। অসুস্থ অবস্থায় কাজ করবেন এবং এর জন্য খুব বেশি ঘোরাফেরা করতে হবে। পারিবারিক ও আর্থিক বিষয়ে সাফল্য পাবেন। সন্ধ্যা নাগাদ কারও সঙ্গে ঝগড়া বা বিবাদে জড়াবেন না।

    কুম্ভ রাশি:

    কুম্ভ রাশির জাতকরা আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে রুচি রাখবেন। কর্মক্ষেত্রে কোনও টিমের নেতৃত্বের সুযোগ পেতে পারেন। রোজগারের ক্ষেত্রে কোনও প্রচেষ্টা করে থাকলে তার ফলাফল লাভ করবেন। সমাজে আপনার স্থান মজবুত হবে। মা-বাবার বিশেষ যত্ন নিন। বিদেশ যাত্রার ইচ্ছাপূর্ণ হবে ও পৈতৃক সম্পত্তি লাভের যোগ সৃষ্টি হচ্ছে।

    মীন রাশি:

    মীন রাশির জাতকদের অর্থ লাভের প্রবল যোগ থাকবে। সামাজিক পরিসর সম্প্রসারিত হবে। কাজের কারণে অধিক দৌড়ঝাপ করতে হবে, যার ফলে স্বাস্থ্য দুর্বল হতে পারে।  সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। কোনও খারাপ সংবাদ শুনে যাত্রায় যেতে হতে পারে, তাই সতর্ক থাকুন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily Horoscope: কর্কট রাশির জাতকদের হাতে অর্থ আসবে, আপনার আজ কেমন যাবে জেনে নিন

    ।। প্রথম কলকাতা ।।

    Daily Horoscope: আজ চন্দ্র মাঝরাতে বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে ধনু রাশিতে সঞ্চার করবে। পাশাপাশি শুক্র মীন রাশিতে গোচর করবে। কুম্ভ রাশিতে সূর্য ও শনির যুতি থাকবে। গ্রহ-নক্ষত্রের প্রভাবে কর্কট রাশির জাতকদের আর্থিক অবস্হা ভালো থাকবে। পাশাপাশি তুলা রাশির জাতকরা পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন। অন্যান্য রাশির জাতকদের আজ কেমন কাটবে জেনে নিন।

    মেষ রাশি:

    মেষ রাশির জাতকরা কর্মক্ষেত্রে দুশ্চিন্তার মুখে পড়বেন। কাজের কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করুন, সমস্ত সমস্যা দূর হবে। ব্যবসা-বাণিজ্যের জন্য আজকের দিনটি বিশেষ নয়। অর্থ লাভের সমস্যার মুখে পড়তে পারেন।

    বৃষ রাশি:

    বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি মাঝারি ফলদায়ক। অংশীদারীত্বে কাজ করার জন্য সময় ভালো। পুরনো অভিজ্ঞতার ফলে লাভান্বিত হতে পারেন। আপনাদের আর্থিক জীবন ভালো কাটবে। ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে ব্যয় কম করার চেষ্টা করবেন। কাজের ক্ষেত্রে স্বার্থপর থাকবেন, যা আপনাকে সমস্যায় ফেলতে পারে।

    মিথুন রাশি:

    মিথুন রাশির জাতকরা আজ নিজের মন নিয়ন্ত্রণে রাখুন। কারণ একই জায়গায় মনোনিবেশ করতে না-পারলে আপনাই লোকসান হবে। আর্থিক পরিস্থিতি বৃদ্ধির যে চেষ্টা করছেন, তা সফল হবে। সামাজিক কাজ করার ফলে সম্মান লাভ করবেন। কাজে মনোনিবেশ করতে হবে এই রাশির জাতকদের।

    কর্কট রাশি:

    কর্কট রাশির জাতকদের আজকের দিনটি মিশ্র ফলাফল প্রদান করবে। লাভ-ক্ষতির বিষয়ে ভালো ভাবে চিন্তাভাবনা করার পর ঝুঁকিপূর্ণ কাজ করার চেষ্টা করবেন। এর ফলে লাভান্বিত হওয়ার সম্ভাবনা জোরদার হচ্ছে। উচ্চাকাঙ্খী আয় বৃদ্ধি হবে। নতুন বস্তু নির্মাণের জন্য আজকের দিনটি অনুকূল। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে।

    সিংহ রাশি:

    সিংহ রাশির জাতকদের আজকের দিনটি লাভজনক প্রমাণিত হবে। আর্থিক পরিস্থিতির দিক দিয়ে দিন অনুকূল। তবে পরিশ্রম করে যেতে হবে, ফাঁকি দিলে চলবে না। জমি‌ (Land), বাড়ি ইত্যাদিতে অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে, তা করতে পারেন, কারণ আপনার এই কাজ পূর্ণ হবে। কর্মক্ষেত্রে নতুন কার্যপদ্ধতি ব্যবহার করতে পারেন।

    কন্যা রাশি:

    কন্যা রাশির যে জাতকরা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাঁরা আজ ভালো মুনাফা অর্জন করতে পারেন। কোনও দীর্ঘ যাত্রার যোগ রয়েছে। আপনার পরিস্থিতি অনুযায়ী দিন ভালো। পুরাতনপন্থী চিন্তাভাবনাকে সরিয়ে নতুন কিছু চেষ্টা করা উচিত। ছোটবেলার বন্ধুর সাহায্যে সহজেই কাজ পূর্ণ করতে পারবেন।

    তুলা রাশি:

    তুলা রাশির জাতকরা কর্মক্ষেত্রে কাজের চাপ অনুভব করবেন। এর ফলে পরিস্থিতি আরও জটিল হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনার জন্য ভালো। বন্ধুদের সঙ্গে মিলে কোনও পরিকল্পনা সম্পর্কে তথ্য লাভ করবেন। পাশাপাশি কাজ পূর্ণ করবেন। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের। চাকরিজীবীরা একাধিক উৎস থেকে অর্থ লাভ করতে পারেন। পারিবারিক জীবনে পরিস্থিতি ভালো থাকবে। অসুস্থ থাকলে এ সময়ে স্বাস্থ্যোন্নতি হবে।

    বৃশ্চিক রাশি:

    বৃশ্চিক রাশির জাতকরা আজ ব্যয়ের কারণে চিন্তিত থাকবেন। তবে আর্থিক পরিস্থিতির দিক দিয়ে দিন ভালো। আপনার কাজে সৃজনশীলতা দেখা দেবে। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কাজ পূর্ণ করতে পারবেন। ব্যবসায় প্রতিকূল পরিস্থিতি দেখা যাবে। তবে বুদ্ধিমত্তা প্রয়োগ করে কাজ করলে পরিস্থিতি অনুকূল হবে।

    ধনু রাশি:

    ধনু রাশির জাতকদের ব্যয়ের বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রয়োজনীয়তা পূরণের জন্য ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। পারিবারিক কাজ (work) পূরণের জন্য অত্যধিক দৌড়ঝাপ করতে হতে পারে। স্বাস্থ্য সমস্যার কারণে কাজে বাধা উৎপন্ন হতে পারে। তাই সতর্ক থাকুন।

    মকর রাশি:

    মকর রাশির জাতকরা স্বাস্থ্যের (Health)কারণে অর্থ ব্যয় করতে পারেন। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য দুর্বল হয়ে যাওয়ায় অধিক দৌড়ঝাপ করতে হবে। তবে আর্থিক পরিস্থিতির জন্য দিন অনুকূল। এই রাশির চাকরিজীবী জাতকরা নিজের কাজে সঙ্গীর সহযোগিতা লাভ করবেন। পরিশ্রমের ভালো ফলাফল লাভ করবেন।

    কুম্ভ রাশি:

    কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি লাভজনক প্রমাণিত হবে। ব্যবসায় অর্থ বৃদ্ধির যোগ রয়েছে। আপনারা নিজের কাজের সঙ্গে যুক্ত প্রকল্পে কাজ করে অধিক অর্থ উপার্জনই আপনার লক্ষ্য হবে। পারিবারিক বিষয়ে ব্যয় হতে পারে। তবে লগ্নি করলে ভবিষ্যতে ভালো লাভের সম্ভাবনা দেখা দেবে। পরিজনদের সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন।

    মীন রাশি: মীন রাশির জাতকদের আজকের দিনটি কাজের জন্য অনুকূল। তাই এর সুযোগ তুলতে পারবেন। লগ্নি সংক্রান্ত পরিকল্পনায় গাম্ভীর্যের সঙ্গে বিচার করুন। ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থ বৃদ্ধি হবে। ধর্মীয় ও সামাজিক কাজ করবেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily Horoscope: কন্যা ও তুলা রাশির জন্য দিনটি খুবই শুভ, আজ আপনার কেমন যাবে?

    ।। প্রথম কলকাতা ।।

    Daily Horoscope: আজ সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এখানে আগে থেকেই শনির গোচর চলছে। সূর্য ও শনির যোগ সমস্ত রাশির জাতকদের প্রভাবিত করবে। আবার আজ রাতে চন্দ্র তুলা রাশিতে নিজের যাত্রা শেষ করে বৃশ্চিক রাশিতে সঞ্চার করবে। এই গ্রহগতির জেরে আজকের দিনটি কেমন কাটবে জেনে নিন।

    মেষ রাশি:

    মেষ রাশির জাতকদের আজকের দিনটি শুভ। বিদেশ সংক্রান্ত কাজ সাফল্যের সঙ্গে পূরণ হবে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য (Health) চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। ব্যবসায়ীরা আজ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ছাত্ররা পছন্দ মতো স্থানে ভরতি হতে পারেন। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

    বৃষ রাশি:

    বৃষ রাশির জাতকদের আজ সবদিক থেকে সতর্ক থাকতে হবে। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত ভালো চুক্তি সম্পাদন হতে পারে। কর্মক্ষেত্রে মহিলা বন্ধুর সহযোগিতায় কোনও প্রজেক্টে কাজ শুরু করতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায় উন্নতি হবে।

    মিথুন রাশি:

    রাশির জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল নয়। কেরিয়ারে কোনও পরিবর্তনের কথা চিন্তাভাবনা করে থাকলে সময় প্রতিকূল। কোনও অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। প্রেম জীবনে মান-সম্মান বৃদ্ধি পাবে। ছোট বাচ্চাদের সঙ্গে ভালো সময় কাটাবেন।

    কর্কট রাশি:

    কর্কট রাশির জাতকদের আজকের দিনটি শুভ। বিবাহযোগ্য জাতকরা আজ কোনও সুসংবাদ পাবেন। কোনও শুভ কাজের পরিকল্পনা (Plan) তৈরি করতে পারবেন। কোনও নতুন প্রকল্পে কাজ করার ইচ্ছা থাকলে আধিকারিকদের সহযোগিতা পাবেন। পড়ুয়াদের জন্য পড়াশোনার পথ প্রশস্ত হবে।

    সিংহ রাশি:

    সিংহ রাশির জাতকদের আজ লাভ হবে। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। অসম্পূর্ণ কাজের জন্য আজ আপনাকে পরিশ্রম করতে হবে। এই রাশির ছাত্র-ছাত্রীদের অধিক পরিশ্রম করতে হবে। পারিবারিক ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। ছোট ভাইয়ের উন্নতি হবে। ব্যবসায়ীরা অর্থাভাবে জড়াতে পারেন। তবে এর জন্য কোনও ধরনের লেনদেন করবেন না।

    কন্যা রাশি:

    কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। রোজগারের ক্ষেত্রে শুভ সংবাদ পেতে পারেন। ভাই-বোনের কারণে চিন্তিত থাকলে, আজ তার সমাধান হবে। লগ্নির জন্য আজকের দিনচি মোটেও ভালো নয়।

    তুলা রাশি:

    আজকের দিনটি তুলা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে অধিক পরিশ্রম করতে হবে। ধর্মীয় কাজে রুচি থাকবে। বন্ধুদের সঙ্গে তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন। পরিবারের সদস্যদের সাহায্যে কর্মক্ষেত্রে আটকে থাকা একাধিক কাজ পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

    বৃশ্চিক রাশি:

    বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনার মধ্যে একটি স্ফূলিঙ্গ দেখা যাবে। ব্যবসায় উন্নতি হবে। পাশাপাশি আপনার পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। ছাত্ররা শিক্ষকের সহযোগিতা লাভ করবেন এবং নিজের সমস্ত কাজ পূরণ করবেন। আজকের দিন আপনার অনুকূল, তাই সমস্ত কাজ পূর্ণ হবে।

    ধনু রাশি:

    ধনু রাশির জাতক আজ ভাগ্যের সঙ্গ পাবেন। পারিবারিক সম্পত্তি থেকে লাভ অর্জন করতে পারবেন। সন্তানের তরফে কোনও সুসংবাদ পেতে পারেন। আর্থিক লাভের পরিস্থিতি রয়েছে। লগ্নির জন্য সময় খুব ভালো। নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে।

    মকর রাশি:

    মকর রাশির জাতকরা আজ মিশ্র ফলাফল লাভ করবেন। আলস্য ত্যাগ করলে কর্মক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছতে পারবেন। এর ফলে ভবিষ্যতে উন্নতি হবে। ব্যায়াম ও যোগাসনের ফলে ভালো পরিণাম লাভ করবেন। ছোট সদস্যদের কারণে আনন্দিত থাকেন। বাড়ির ছোট সদস্যদের জন্য উপহার কিনতে পারেন।

    কুম্ভ রাশি:

    কুম্ভ রাশির জাতকরা আজ সাফল্য লাভ করবেন। রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা আজ আর্থিক লাভ অর্জন করতে পারেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় কিছু সমস্যার মুখে পড়তে পারেন। তবে অধ্যাপক আপনার সাহায্য করবেন। আবার শত্রুদের হাত থেকেও নিস্তার পাবেন।

    মীন রাশি:

    মীন রাশির জাতকদের আজ কিছু সমস্যার মুখে পড়তে পারেন। প্রতিকূল পরিস্থিতির কারণে মন হতাশ হতে পারে। জরুরি ব্যয় প্রকাশ্যে আসবে। বাড়ির বরিষ্ঠদের সহযোগিতা পরিবেশ ভালো করে দেবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। যে কোনও ধরনের লগ্নির ফলে লোকসান হতে পারে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily Horoscope: ভাগ্যের জোরে দুঃখ ঘুচবে দুই রাশির জাতকদের, আপনার কেমন যাবে দিন?

    ।। প্রথম কলকাতা ।।

    Daily Horoscope: আজ চন্দ্র দিনরাত তুলা রাশিতে সঞ্চার করবে। গ্রহগতি ও যোগের প্রভাবে রবিবারের দিনটি ধনু ও মীন রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ প্রভাব বিস্তার করবে। এ ছাড়াও কিছু কিছু রাশির জীবনে অশুভ প্রভাব বিস্তার করবে এই গ্রহগতি। যার ফলে কেরিয়ার, পারিবারিক, আর্থিক ইত্যাদি নানান সমস্যায় জেরবার হতে পারেন। রবিবারের দিনটি কোন রাশির জাতকদের কেমন কাটবে জেনে নিন।

    মেষ রাশি:

    মেষ রাশির জাতকদের আজকের দিনটি লাভপূর্ণ। পরিবারের সদস্যদের সহযোগিতায় লাভের মুখ দেখতে পারবেন। কোনও সুসংবাদ পাওয়ার ফলে পরিবারের উৎসাহ বৃদ্ধি পাবে। বন্ধুদের (Friend) সহযোগিতা পাবেন। গাড়ির কোনও সমস্যার মুখে পড়তে পারেন। পরিবারে শুভ কাজের আলোচনা হতে পারে। আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সম্পত্তি বৃদ্ধি হবে এবং ছাত্ররা তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের সুযোগ পাবেন।

    বৃষ রাশি:

    বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ। আজ কোনও বড় কাজ ও উন্নতির পরিকল্পনা (Plan) তৈরি করবেন। এর ফলে বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। পরিবারের প্রয়োজনীয়তা পূরণের জন্য দৌড়ঝাপ করবেন। আপনাদের আটকে থাকা কাজ পূর্ণ হবে। ব্যবসায়ীরা উত্তম ফলাফল পাবেন। আপনাদের পুরনো ইচ্ছাপূরণ হতে পারে। সম্পত্তি বা পারিবারিক বিবাদের সমাধান সম্ভব। আর্থিক পরিস্থিতি আপনার পক্ষে। লগ্নির জন্য ভালো দিন।

    মিথুন রাশি:

    মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি লাভপ্রদ। বাইরের খাবার এড়িয়ে চলুন, তা না-হলে অসুস্থ হয়ে পড়তে পারেন। পারিবারিক সম্পত্তি ক্রয়ে সফল হবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভান্বিত হবেন। ভালো অর্থ লাভ করতে পারবেন তাঁরা।

    কর্কট রাশি:

    কর্কট রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত অনুকূল। অধিক উৎসাহী হলে সফল কাজও মাঝপথে আটকে যেতে পারে। ক্ষমতা বজায় রাখার জন্য কর্মশৈলী পরিবর্তন করতে হবে। এমন কোনও সুসংবাদ পাবেন, যার ফলে মনে আনন্দ থাকবে। ভাই-বোনের সহযোগিতায় কোনও পুরনো সমস্যার সমাধান হবে। তবে অপ্রয়োজনে ব্যয় করবেন না।

    সিংহ রাশি:

    সিংহ রাশির জাতকদের আজকের দিনটি সমস্যা ভরে থাকবে। পারিবারিক সমস্যা প্রকট হতে পারে। তবে ধৈর্য ধরুন। তার পরই এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রভাব বাড়বে। নতুন কাজের রূপরেখা তৈরি হবে।

    কন্যা রাশি:

    কন্যা রাশির জাতকদের আজকের দিনটি খুব ভালো কাটবে। বিদেশি কাজের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা থাকলে ভালো সংবাদ পেতে পারেন। প্রেম জীবনে মান-সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসা বৃদ্ধি হবে। লগ্নির ফলে অর্থ বৃদ্ধি সম্ভব। ব্যবসায়িক কারণে দূরের যাত্রা করতে পারেন। অসম্পূর্ণ কাজ পূরণ করতে পারবেন। আটকে থাকা অর্থ লাভ করবেন।

    তুলা রাশি:

    তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি লাভপ্রদ। পরিবারে সুখ-শান্তি বজায় রাখার জন্য অর্থ ব্যয় করতে পারেন। নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা থাকলে ভাগ্য আপনার সঙ্গ দেবে। লাভজনক পরিস্থতি তৈরি হবে। যে কোনও ধরনের সংক্রমণ থেকে সতর্ক থাকুন।

    বৃশ্চিক রাশি:

    বৃশ্চিক রাশির জাতকদের জন্য দিন অত্যন্ত অনুকূল। সকাল থেকে শুভ সংবাদ পাবেন। আজ এমন কাজই করুন যা পুরো হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো খাবার খাওয়ার ফলে স্বাস্থ্যও ভালো থাকবে। পারিবারিক জীবনে সতর্ক থাকুন। রাগের কারণে সম্পর্ক ভেঙে যেতে পারে। অর্থ বৃদ্ধির জন্য অধিক পরিশ্রম করতে হবে। সন্ধ্যা নাগাদ কোনও শুভ অনুষ্ঠানে যেতে পারেন।

    ধনু রাশি: ধনু রাশির জাতকদের আজকের ইতিবাচক ফলাফল ও চিন্তাভাবনা ভরে থাকবে। কর্মক্ষেত্রে শক্তি অনুভব করতে পারবেন। একে পর এক মামলায় মিটমাট হতে থাকবে। ধর্মীয় কাজে রুচি বাড়বে। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। চোখের সমস্যার কারণে স্বাস্থ্য প্রভাবিত হবে। পড়ুয়ারা আজ কোনও সম্মানিত ব্যক্তির কাছ থেকে উপহার পেতে পারেন।

    মকর রাশি:

    মকর রাশির জাতকদের দাম্পত্য জীবনে নতুন সূচনা হতে চলেছে। এর ফলে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। ঋণ থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। দাম্পত্য সুখে বৃদ্ধি হবে এবং সন্তানের উন্নতি দেখে মনে আনন্দ থাকবে। বরিষ্ঠ আধিকারিকদের সাহায্যে জটিল কাজ পূর্ণ হবে।

    কুম্ভ রাশি:

    কুম্ভ রাশির জাতকরা আজ চারদিক থেকে ইতিবাচক ফলাফল পাবেন। বাবার সহযোগিতায় ভালো মুনাফা লাভ করতে পারনে।কোনও মহান ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। পরিশ্রমের জোরে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা। কিন্তু কেউ কেউ আপনার সাফল্য দেখে আহত হবেন। দাম্পত্য জীবনে বিবাদের সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় কথাবার্তায় সময় ও অর্থের লোকসান করবেন না।

    মীন রাশি:

    মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো। বাচ্চাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজের আলোচনা করবেন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে পক্ষ ও বিপক্ষের সহযোগিতা নিতে পারেন। এর ফলে একাধিক উচ্চাকাঙ্খী পরিকল্পনা শুরু হবে। আর্থিক পরিস্থিতির বিষয়ে মনোনিবেশ করুন। কারও সঙ্গে আর্থিক লেনদেন করবেন না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily Horoscope: আজকের দিনটি মিথুন ও কর্কট রাশির জাতকদের জন্য শুভ, আপনার কেমন যাবে?

    ।। প্রথম কলকাতা ।।

    Daily Horoscope: আজ শনিবার বিকেলে চন্দ্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। এর সঙ্গে আজ সারাদিন নিজের প্রভাব বিস্তার করবে কার্যকরী চিত্রা নক্ষত্র। আজকের দিনটি মিথুন ও কর্কট রাশির জাতকদের জন্য শুভ হতে পারে। বাকি সব রাাশির জাতকদের জন্য আজ কী অপেক্ষা করছে তা দেখে নিন।

    মেষ রাশি:

    মেষ রাশির জাতক জাতিকারা আজ খুব চিন্তায় থাকবেন এবং কিছু পরিবর্তনের কথা ভাবতে পারেন। আজ আপনার কাজের পরিবেশ উন্নত হবে। আপনার কর্মকর্তা ও সহকর্মীরা আপনাকে সহযোগিতা করবে এবং আপনি যদি কোনও নতুন কাজ করেন তবে আপনি তাতে সফলতা পাবেন।

    বৃষ রাশি:

    বৃষ রাশির জাতকদের আজ তাদের কাজের জন্য অন্যের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা করলে আপনার ক্ষতি হতে পারে, তাই নিজের কাজ নিজে করুন, অন্যদের উপর ছেড়ে দেবেন না। ব্যবসায়িক (Business) ক্ষেত্রে করা ভ্রমণ উপকারী হবে। আজ আপনার ব্যবসায় ভালো লাভ হবে, তবে আপনাকে যদি কারও কাছ থেকে অর্থের লেনদেন করতে হয় তবে তা সাবধানে করুন।

    মিথুন রাশি:

    মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি লাভজনক হতে চলেছে। আজ আপনার পিতা আপনার পারিবারিক জীবন এবং ব্যবসায় আপনাকে সমর্থন করবেন এবং আজ কিছু লোক আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে, কিন্তু তাদের কথায় মনোযোগ দেবেন না। পারিবারিক জীবনে আজকের দিনটি শান্তিপূর্ণ হবে।

    কর্কট রাশি:

    আজ কর্কট রাশির জাতকদের সম্মান পাওয়ার দিন। সামাজিক কাজ করে আপনার খ্যাতি বাড়বে। পরিবারে (Damily) কোনও ছোট সদস্যের আগমনের কারণে পরিবারের পরিবেশ আনন্দদায়ক হবে। ব্যস্ততার মাঝেও প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন। সততার সাথে কাজ করে লাভের অনেক সুযোগ নিতে পারেন। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে সক্ষম হবেন, কিছু বিনিয়োগ লাভজনক হবে।

    সিংহ রাশি:

    সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ ফল হবে। কর্মক্ষেত্রে আপনি এখন পর্যন্ত যে প্রচেষ্টাই করেছেন, এবার তা ফল দেবে এবং আপনার আর্থিক অবস্থান শক্তিশালী হবে। আপনি আপনার সহকর্মীদের প্রতি উদার আচরণ করবেন এবং তাদের ভুলগুলিও ক্ষমা করতে প্রস্তুত থাকবেন।

    কন্যা রাশি:

    কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুব উদ্বেগজনক হবে। আজ আপনার নিজের সম্পর্কে আরও ভাবার দিন। কাজের পরিস্থিতি অনুকূলে আসছে। চাকরির ক্ষেত্রে পদমর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা শিক্ষা পাবে। বিবাহযোগ্যদের জন্য কিছু ভালো প্রস্তাব আসবে।

    তুলা রাশি:

    তুলা রাশির  জাতকদের জন্য আজকের দিনটি ঝামেলাপূর্ণ হবে। আপনার কাজের জন্য অন্যের ওপর নির্ভর করা উচিত নয়। কখনও কখনও একজনের নিজের শর্তেও কাজ করা উচিত, যে ছাত্ররা বিদেশ থেকে কিছু পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি সুখবর নিয়ে আসবে। পরিবারে কোনো সমস্যা চললে ধৈর্য ধরে তা সমাধান করতে পারবে। আপনি যদি আজ একটি সম্পত্তি কেনার মন তৈরি করে থাকেন, তাহলে আজ সময়টা ভালো নয়।

    বৃশ্চিক রাশি:

    বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সুখের হবে। চাকরিজীবীরা উপকৃত হবেন।নতুন বন্ধু তৈরি হবে। আজ আপনার অনুভূতি এবং আপনার হৃদয় সম্পর্কিত কিছু সুখ সামনে আসবে। পরিবারের সকল সদস্য আজ আপনাকে পূর্ণ সহযোগিতা করবেন এবং কর্মক্ষেত্রেও কর্মকর্তারা আপনাকে সহযোগিতা করবেন, যার কারণে আপনার প্রকল্পগুলি সম্পন্ন হবে।

    ধনু রাশি:

    ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুব ভালো যাচ্ছে। আজ, অনেক দিন পরে, আপনি কিছু ভালো তথ্য পেতে পারেন এবং আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ করে উপকার পাবেন। সামনের সময়টাও কাটবে উৎসাহে। কাজের চাপ বেশি থাকবে, তবে লক্ষ্যে সাফল্য পেয়ে মন খুশি থাকবে।

    মকর রাশি:

    অনেক বিভ্রান্তি আজ মকর রাশির মানুষের মনে থাকবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে। ভাইবোনের সাথে সম্পর্কের উন্নতি হবে। সন্তান সংক্রান্ত সমস্যার অবসান হওয়ায় মন থেকে ভারী বোঝা হালকা হবে। সরকারি খাতে অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে। কোর্ট-কাছারি ক্ষেত্রে সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে।

    কুম্ভ রাশি:

    কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য আজ তাদের সমর্থন করছে। কর্মক্ষেত্রে আজ আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক বলে প্রমাণিত হবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রম এবং জ্ঞানের শক্তিতে সমস্ত সমস্যা থেকে মুক্ত হবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রমী হবে।

    মীন রাশি:

    মীন রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ। যারা অবিবাহিত তাদের জন্য শুভ বিবাহের প্রস্তাব আসবে। চাকরির ক্ষেত্রে নারীদের সহযোগিতায় লাভবান হবেন। আপনি সরকারি প্রকল্পগুলির সম্পূর্ণ সুবিধাও পাবেন এবং কোনও নতুন উৎস থেকে আয়ও বাড়বে। আপনার সন্তানরা শিক্ষাক্ষেত্রে উন্নতি করবে এবং তাদের দেখে আপনার মন খুশি হবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily Horoscope: আজ বৃষ ও কন্যা রাশির জাতকদের ধন লাভের যোগ, আপনার দিনটি কেমন যাবে?

    ।। প্রথম কলকাতা ।।

    Daily Horoscope: আজ চন্দ্র দিনরাত কন্যা রাশিতে সঞ্চার করবে। গজকেশরী যোগের প্রভাবে আজও বৃষ ও কন্যা রাশির জাতকরা ধন লাভের সুযোগ পেতে পারেন। এ ছাড়াও আজ হস্ত নক্ষত্র ও চিত্রা নক্ষত্রের প্রভাব থাকবে। যা একাধিক রাশির জাতকদের শুভ ফলাফল প্রদান করবে। কোন রাশির দিন কেমন কাটবে জেনে নিন।

    মেষ রাশি:

    মেষ রাশির জাতকরা আজ একাধিক বিষয়ে সাফল্য (Success) লাভ করবেন। পরিশ্রমের ফলাফল লাভ করবেন এই রাশির জাতক। ধর্মীয় যাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন এই রাশির জাতকরা। কিন্তু সন্ধ্যা পর্যন্ত আপনাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যেতে পারে। হতাশ হবেন না। ভালো কিছু ব্যয় হবে, যার ফলে আনন্দিত অনুভব করবেন এই রাশির জাতকরা।

    বৃষ রাশি:

    বৃষ রাশির জাতকদের মান-সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি অত্যন্ত মজবুত থাকবে। বাড়ির জরুরি কাজে সাহায্য লাভ করবেন। আটকে থাকা কাজও আজ পূর্ণ হবে। এর ফলে আনন্দিত থাকবেন এই রাশির জাতকরা।

    মিথুন রাশি:

    মিথুন রাশির জাতকদের আজকের দিনটি অনুকূল। ভাগ্য আপনার সঙ্গে থাকবে ও ব্যবসায় (Business) লাভের সম্ভাবনা তৈরি হবে। তবে অযথাই নিজের শত্রু গড়ে তুলবেন। এর ফলে আপনার চিন্তা বাড়বে, তাই সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন।

    কর্কট রাশি:

    কর্কট রাশির জাতকদের আজকের দিনটি কঠিন সমস্যায় (Problem) ভরে থাকবে। ব্যয় ও মানসিক অবসাদ বৃদ্ধি পাবে। গ্রহের শুভ সংযোগের ফলে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। গত কিছু দিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হবে। পরাক্রম বৃদ্ধি পাবে। আইন-আদালতের মামলায় সাফল্য লাভ করবেন। মনে আনন্দ থাকবে।  কর্মক্ষেত্রে আপনার প্রভাব বজায় থাকবে।

    সিংহ রাশি:

    সিংহ রাশির জাতকদের দিন শুভ। আজ কঠিন পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজে পাবেন। বিরোধীদের ওপর প্রভাব বিস্তার করবেন। আইন আদালতের মামলায় সাফল্য লাভ করবেন। চাকরিতে পরিস্থিতি মজবুত হবে। ব্যবসায় লাভের যোগ রয়েছে। এর ফলে আর্থিক পরিস্থিতি উন্নত হবে। পারিবারিক জীবনে ওঠা-পড়া থাকবে।

    কন্যা রাশি:

    কন্যা রাশির জাতকরা আজ মিশ্র ফলাফল লাভ করবেন। স্বাস্থ্য দুর্বল হতে পারে। এই রাশির জাতকদের ব্যবসায় উন্নতি হবে। সাবধানে গাড়ি চালান। তা না-হলে দুর্ঘটনা হতে পারে। কোনও দীর্ঘ যাত্রায় যাওয়ার সুযোগ পেতে পারেন। তীর্থযাত্রা করতে পারেন এই রাশির জাতকরা। পারিবারক ব্যয়ে মনোনিবেশ করবেন। আমদানি বৃদ্ধি পাওয়ায় মনে আনন্দ অনুভূতি থাকবে।

    তুলা রাশি:

    আজ তুলা রাশির জাতকদের ভাগ্য চরমে থাকবে। রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা সাফল্য লাভ করবেন। সুখে সময় কাটাবেন এই রাশির জাতকরা। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। বন্ধু ও আত্মীয়দের সহযোগিতায় আটকে থাকা কাজ পূর্ণ হবে। আটকে থাকা টাকাও ফিরে পেতে পারেন। সন্ধ্যা নাগাদ কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

    বৃশ্চিক রাশি:

    বৃশ্চিক রাশির জাতকরা আজ দৌড়ঝাপে সময় কাটাবেন। এক সঙ্গে একাধিক কাজে ব্যস্ততা থাকবে। এর ফলে অবসাদ হতে পারে। বুদ্ধি ব্যবহার করে ধন লাভে সফল হবেন। ভাগ্য আপনার সঙ্গে থাকবে। তবে নিকটাত্মীয়দের সঙ্গে অযথা বিবাদে জড়াবেন না। স্বাস্থ্য দুর্বল হতে পারে। খাওয়া-দাওয়ার যত্ন নিন। জরুরি কাজ আটকে যেতে পারে। ধৈর্য সহকারে কাজ করুন। বন্ধুদের সহযোগিতা পাবেন।

    ধনু রাশি:

    ধনু রাশির জাতকদের আজকের দিনটি অনুকূল। অন্যেরা আপনার প্রতি আকৃষ্ট হবে। কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। সপ্তমে চন্দ্রের অবস্থানের ফলে ব্যবসায় লাভের যোগ তৈরি হচ্ছে। পরিবারের সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। মনে আনন্দ থাকবে।

    মকর রাশি:

    মকর রাশির জাতকদের আজকের দিনটি লাভজনক  হবে। আপনার প্রভাব বাড়বে। জমি-সম্পত্তি সংক্রান্ত মামলায় প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা হতে পারে। কারও বিষয়ে অধিক চিন্তাভাবনা করবেন না। কারও কাছ থেকে কোনও প্রত্যাশা করবেন না। চাকরিতে ভালো ফলাফল পেতে পারেন। কিছু নতুন ব্যক্তিদের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন আজ।

    কুম্ভ রাশি:

    কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি শুভ। ভাগ্যের সঙ্গ পাবেন। মনে আনন্দ অনুভূতি থাকবে। আয় বাড়বে, এর ফলে খুশি থাকবেন। সুখ-সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে। চন্দ্রের ভালো পরিস্থিতি আপনার ভাগ্য ভালো রাখবে। ব্যবসায় অসাধারণ মুনাফা অর্জন করবেন। আজ আপনাদের কোনও কাজ পূরণ হতে পারে।

    মীন রাশি:

    আজ মীন রাশির জাতকদের ভাগ্য তাঁদের সঙ্গ দেবে। ভাগ্যের কারণে আটকে থাকা অর্থ লাভ করবেন এই রাশির জাতকরা। আজ কোনও পুরনো সমস্যাও দূর হবে। কোনও বিশেষ কাজে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা।কোনও বিশেষ কারণে চিন্তিত হতে পারেন এই রাশির জাতকরা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily Horoscope: আজকের দিনটি ধনু ও মীন রাশির জাতকদের জন্য শুভ, আপনার কেমন যাবে দেখে নিন

    ।। প্রথম কলকাতা ।।

    Daily Horoscope: আজ চন্দ্র দিন-রাত কন্যা রাশিতে সঞ্চার করবে। বৃহস্পতি ও চন্দ্র মুখোমুখি হয়ে একে অপরের ওপর নজর রাখবে। যার ফলে অতি শুভ গজকেশরী যোগের নির্মাণ হচ্ছে। পাশাপাশি চন্দ্র আজ নিজের মিত্র রাশিতে উপস্থিত থাকবে। আজ সারাদিন উত্তরাফাল্গুনী নক্ষত্রের প্রভাব থাকবে। এমন পরিস্থিতিতে আজকের দিনটি ধনু ও মীন রাশির জাতকদেক জন্য উন্নতিদায়ক। আজ বাকিদের সময় কেমন কাটবে জেনে নিন।

    মেষ রাশি:

    মেষ রাশির জাতকদের দিন অনুকূল নয়। আজ কর্মক্ষেত্রে কিছু বাধা দেখা দিতে পারে। তাই সতর্ক থাকুন ও কাজে লক্ষ্য স্থির রাখুন। ছাত্রদের (students) পড়াশোনায় কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে। আবার পরিচিত অথবা আত্মীয়ের কারণে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হবে।  আজ কারও কাছ থেকে অর্থের লেনদেন করবেন না। দাম্পত্য জীবন সুখে কাটবে। জীবনসঙ্গীকে বোঝানোর সুযোগ পাবেন।

    বৃষ রাশি:

    বৃষ রাশির জাতকরা আজ স্বস্তিতে থাকবেন। পারিবারিক ব্যয়ে মনোনিবেশ করুন। রোজগারের ক্ষেত্রে ভালো সংবাদ (News) পেতে পারেন। আপনার লাভ হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো। কোনও নতুন চুক্তি পেতে পারেন। নিজের কাজকে উন্নত করার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে এই রাশির জাতকদের। এটি আপনার জন্য ভালো হবে। চাকরিজীবীরা নিজের প্রচেষ্টার পরিণামে আনন্দিত থাকবেন।

    মিথুন রাশি:

    মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো। মানসিক অবসাদ কাটিয়ে ওঠার চেষ্টা করবেন, ভালো কিছু ভাববেন। পড়ুয়াদের এখন থেকেই ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করতে হবে। সঠিক নীতি বানিয়ে পড়াশোনায় মনোনিবেশ করুন। পরিবারের ছোট সদস্যদের সহযোগিতা লাভ করবেন। তাঁদের সঙ্গে সময় কাটানোর ফলে আনন্দিত হবেন।

    কর্কট রাশি:

    কর্কট রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। সাফল্যের পাশাপাশি প্রশংসাও লাভ করবেন। দাম্পত্য জীবনে আজকের দিনটি সুখে কাটবে। আজকের দিনটি আপনাদের জন্য অনুকূল থাকবে। অর্থ, পদ ও প্রতিষ্ঠা লাভ করবেন এই রাশির জাতকরা। পড়ুয়ারা পরীক্ষায় পরিশ্রমের ফল পাবেন। আজ ঋণমুক্ত হবেন। কোনও অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে পারেন এই রাশির জাতকরা।

    সিংহ রাশি:

    সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি লাভজনক। বিদেশি ব্যবসা (Business) থেকে ইতিবাচক ফলাফল লাভ করতে পারেন এই রাশির জাতকরা এবং আপনার প্রভাবে বৃদ্ধি হবে। পড়ুয়ারা একাগ্রতার সঙ্গে এগিয়ে যাওয়ার ফলে শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ করবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যার মুখে পড়তে পারেন এই রাশির জাতকরা। রোজগারের উদ্দেশে যে চেষ্টা করবেন তা সফল হবে। চাকরি পেতে পারেন।

    কন্যা রাশি:

    কন্যা রাশির জাতকরা উৎসাহের সঙ্গে সমস্ত কাজ করবেন। আনন্দিত হবেন। কোনও ভালো বন্ধুর সহযোগিতা লাভ করবেন। পরিবারের সঙ্গে কিছু বিশেষ বিষয়ে আলোচনার জন্য সময় বের করবেন। অনাবশ্যক ব্যয়ের মুখে পড়তে পারেন এই রাশির জাতকরা। খাওয়া-দাওয়ার যত্ন নিন। তা না-হলে অসুস্থ হতে পারেন। কাজের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। কোনও ব্যক্তির পথ প্রদর্শন পাবেন।

    তুলা রাশি:

    আজ তুলা রাশির জাতকদের জন্য লাভজনক দিন। নিজের ব্যবসায়ে নতুন সুযোগ পেতে পারেন। এমন কোনও ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে, যার সঙ্গে আপনার আগে কখনও দেখা হয়নি। রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চেষ্টা সফল হবে। পদ ও প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। আয় ও ব্য়য়ের মধ্যে ভারসাম্য বজায় রাখলে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আটকে থাকা কাজ পূর্ণ হতে পারে। এর ফলে আপনার হাতে টাকা আসবে।

    বৃশ্চিক রাশি:

    বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি জটিলতায় ভরপুর থাকবে। পরিবারের বয়স্ক সদস্য ও মা-বাবার স্নেহ লাভ করবেন। পড়ুয়ারা শিক্ষাক্ষেত্রে ভালো সাফল্য পাবেন। সময়ের মধ্যে কাজ পূর্ণ হবে। পুরনো আটকে থাকা অর্থ লাভের জন্য দিন অনুকূল। অর্থের অপব্যয় করবেন না, তা না-হলে পরিস্থিতি নষ্ট হতে পারে।

    ধনু রাশি:

    ধনু রাশির জাতকদের জন্য আজকের দিন লাভজনক। দাম্পত্য জীবনে ভালোবাসা ও রোম্যান্স বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে নৈকট্য অনুভব করবেন। অংশীদারীত্বের কাজে সাফল্য লাভ করবেন। আর্থিক প্রচেষ্টা সফল হবে। তবে লগ্নির জন্য আজকের দিনটি দুর্বল থাকবে, তাই সতর্ক থাকুন।

    মকর রাশি:

    মকর রাশির জাতকরা আজ পরিশ্রম করবেন ও অবসাদের মধ্য দিয়ে দিন কাটাবেন। পছন্দমতো ফলাফল লাভের জন্য ছাত্রদের কঠিন পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে বরিষ্ঠদের সহযোগিতা লাভ করবেন, কোনও নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। পারিবারিক জীবনে শুভ সংবাদ পাওয়ায় আনন্দিত হবেন। কাজের চাপ থাকবে। ব্যবসায়িক প্রকল্প মজবুত হবে। এর ফলে ব্যবসায়িক পরিস্থিতি ভালো থাকবে।

    কুম্ভ রাশি:

    কুম্ভ রাশির জাতকদের দিন শুভ। ব্যবসায়ীরা নতুন কাজের কারণে উৎসাহিত থাকবেন। কর্মক্ষেত্রে কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। জীবনসঙ্গীর সহযোগিতায় কোনও ব্যবসায়িক কাজে সাফল্য পাবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে।

    মীন রাশি:

    মীন রাশির জাতকদের দিন শুভ। ব্যবসায়িক সমস্যা থেকে মুক্তি পাবেন। কাজের কারণে ছোটখাটো যাত্রা করতে হবে। রোজগারের উদ্দেশে প্রচেষ্টা সফল হবে। কিছু রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা লাভ করবেন। চাকরিজীবীরা পরিশ্রমের ফলাফল পাবেন। পারিবারিক জীবন সুখে কাটবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version