Tag: Goppo Mir Er Thek

  • Ananya Chatterjee: প্রতিভা থাকলেও কদর করেনি টলিউড! অভিনয় ছেড়ে নতুন ভূমিকায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অনন্যা

    Ananya Chatterjee: প্রতিভা থাকলেও কদর করেনি টলিউড! অভিনয় ছেড়ে নতুন ভূমিকায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অনন্যা

    ।। প্রথম কলকাতা ।।

    Ananya Chatterjee: কোথায় হারিয়ে গেল পর্দার ‘সুবর্ণলতা’? সুবর্ণলতা ধারাবাহিক আমাদের ছোট বড় সকলের মনে জায়গা করে নিয়েছিল। আর এই ধারাবাহিকের মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। দীর্ঘদিন পর অভিনয় ছেড়ে অন‍্য পেশায় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। জেনে নিন কি কাজ করতে চলেছেন তিনি। ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা- সব মাধ্যমেই চুটিয়ে কাজ করেছেন তিনি। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে আদায় করে নিয়েছেন দর্শকদের ভালোবাসা। বিশেষত, জি বাংলার ‘সুবর্ণলতা’  ধারাবাহিকে  অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ঋতুপর্ণ ঘোষের আবহমান ছবির মুখ‍্য চরিত্র অভিনয় করেছিলেন তিনি। অভিনয় করে একেবারে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

    অনেকের মতে অনন্যার মধ্যে প্রতিভা থাকলেও তাকে কদর করেনি টলিউড। তবে এবার অন্য ভূমিকায় আসতে চলেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে হাতে গোনা কয়েকটি প্রোজেক্টেই কাজ করেছেন অনন্যা। তবে তাঁর প্রত্যেকটি চরিত্রই দর্শকদের মনে গেঁথে রয়েছে। ‘সুবর্ণলতা’ ছাড়াও ‘জয় কালী কলকাতা ওয়ালী’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। অভিনেত্রীকে শেষবারের মতো দেখা গিয়েছিল বুদ্ধদেব দাশগুপ্তের সিনেমা ‘টোপ’এ। এছাড়া অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে ‘মোহ ও মায়া’ সিরিজেও অভিনয় করেছিলেন অনন্যা। অনেকেই বলেন, ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট প্রোজেক্ট দিলেও অনন্যা তাঁর যোগ্য সম্মান পাননি। দর্শকদের একাংশের মতে, জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীকে ঠিকভাবে ব্যবহারই করতে পারেনি টলিউড ইন্ডাস্ট্রি।

    টলিউডে তেমন কদর না পেয়ে ছোটপর্দায় পা রাখেন অনন্যা। সেখানে সাফল্য পেলেও প্রায় ৬ বছর অভিনয় জগত থেকে দূরে সরে ছিলেন তিনি। তবে এবার একেবারে নতুন ভূমিকায় আসতে চলেছেন পর্দার ‘সুবর্ণলতা’। অভিনয় না, বরং একেবারে অন্য পেশায় তাঁকে দেখতে চলেছেন সকলে। অনেকেই হয়তো জানেন, জনপ্রিয় কৌতুকশিল্পী, অভিনেতা মীর রেডিও ছেড়ে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। নাম রেখেছেন, ‘গপ্পো মীরের ঠেক’। সেখানে প্রত্যেক শনিবার মীর নিজে গল্প শোনান। তবে তিনি একা নন, আরও অনেক তারকারা সেখানে আসেন গল্প শোনাতে। মীরের ইউটিউব চ্যানেলে এপিসোডে এবার গল্প বলতে আসছেন অনন্যা।

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ গল্পটি বলবেন অভিনেত্রী। এটাকে হয়তো অনন্যার নতুন কোনও পেশা বেছে নেওয়া বললে ভুল হবে। বরং বলা উচিত একেবারে নতুন ভূমিকায় সকলের সামনে হাজির হতে চলেছেন তিনি। এই গল্প কাটুক হিসেবে তিনি কতটা মানুষের মন জয় করতে পারেন সেটাই এখন দেখার।তবে অভিনেত্রী হিসেবে যতখানি ভালোবাসা পেয়েছেন, এই ভূমিকাতেও ততখানি ভালোবাসাই অনন্যা পাবে বলে মত অনুরাগীদের।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mir-Sree: ফের একসঙ্গে মীর-শ্রী, অনুরাগীদের জন্য থাকছে নতুন কোন চমক?

    ।। প্রথম কলকাতা ।।

    Mir-Sree: ঘুম থেকে উঠে রেডিও চালিয়ে তাঁদেরকে শোনাটা যেন একটা অভ্যেসে পরিণত হয়েছিল। ঠিকভাবে বলতে গেলে, সকালে ঘুম ভাঙত তাঁদের আওয়াজেই। আজ তাঁরা রেডিওকে ছাড়লেও, মানুষের কাছে তাঁরা RJ Sree আর RJ Mir নামেই বেশি পরিচিত। শ্রীর ভালো নাম শ্রীতমা। তবে তিনি শুধু রেডিও নয়, টেলিভিশনেও নিজেকে প্রমাণ করেছেন। ‘সানডে সাসপেন্স’-এ তাঁর কণ্ঠ দর্শকদের মুগ্ধ করেছে। এবার ফের সকলের সামনে হাজির হবেন তিনি। মীর আফসার আলির ‘গপ্পো ঠেক’-এ (Goppo Mir Er Thek) শোনা যাবে RJ Sree’কে। খবর শুনে হইচই শ্রোতাদের মধ্যে।

    কেরিয়ার শুরু রেডিও দিয়ে, কিন্তু পরে টেলিভিশনের দুনিয়ায় পা বাড়িয়েছেন শ্রী (Sree)। তাতে কি কোথাও গিয়ে নিজের প্রথম ভালবাসাকে মিস করেছেন? ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি জানিয়েছেন, ‘মানুষের সঙ্গে মিশতে খুবই ভালোবাসেন। অনেক বছর রেডিওর দরুন মানুষের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। তার পর টেলিভিশনে আসা। রেডিও তাঁর জীবনে একটা আলাদা জায়গা জুড়ে রয়েছে। ‘সানডে সাসপেন্স’ (Sunday Suspense), ‘গল্পপাঠ’-এর জায়গাটা তাঁর কাছে একটু আলাদা। এগুলোর সঙ্গে অন্যকিছুর তুলনা হয় না’। তা হঠাৎ সকালম্যানের সঙ্গে তিনি? প্রসঙ্গে মীর জানিয়েছেন, ‘যেরকম গল্প থাকে, সেরকম শিল্পী বাছাই করা হয়। আর এই গল্পের চরিত্রটা শ্রী’র গলাতেই মানাবে। যাঁদের চিনি তাঁদের মধ্যে শ্রী যায় ওই চরিত্রের সঙ্গে। তাই ওঁকে সিলেক্ট করা’।

    এদিকে শ্রী বলেন, মীর যখন তাঁকে ফোন করে বলে একটা গল্প তাঁর জন্য ভেবেছেন, তখন আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি। আসলে বছরখানেক আগে রেডিও ছেড়েছেন শ্রী। অন্যদিকে নিজের ভালোবাসা থেকে বিরতি নিয়েছেন মীরও। ‘গপ্পো মীরের ঠেক’ দিয়ে নিজের কন্ঠকে বাঁচিয়ে রেখেছেন তিনি। এটা একপ্রকার তাঁর কামব্যাক। এদিকে রেডিও ছাড়ার পর শ্রী সবথেকে বেশি মিস করেন ‘গল্পপাঠ’। ২০১৭ থেকে আর রেডিও জকিং করেননি। মাইকের সঙ্গে বন্ধুত্বটা তাঁর ক্যামেরার থেকে অনেক বেশি। আর তাই অডিওর প্রতি ভালোবাসা থেকে সাত মাস আগে হাত দিয়েছেন এক নতুন কাজে। তা হল শ্রুতিনাটক। ২৪ ফেব্রুয়ারি শ্রীনিবাস মিউজিকের চ্যানেলে আসতে চলেছে তা। এদিকে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এ (Lokkhi Kakima Superstar) তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছে।

    তাঁর কথায়, যদি টেলিভিশনে কাজ পান তাহলে অবশ্যই করবেন। কিন্তু অডিওকে কখনোই ছাড়বেন না। কারণ সেখান থেকেই শুরু হয়েছিল সমস্ত গল্প। এদিকে মীর-নিজের গল্পের ঠেকে যে একের পর এক ধামাকা নিয়ে আসবেন, তা বলা বাহুল্য। শ্রী’র কথায়, রেডিও ছেড়ে কী করবেন তা প্ল্যান করেননি। কিন্তু মীরের একটা খুব ভালো গুণের কথা বলেছেন। তা কী? একটা ছোট ঘটনাকেও তিনি গল্পের মত করে তুলে ধরেন। এমনভাবে বলেন যে মাথায় গেঁথে যায়। মীরের থেকে এরম একটা অফার আসবে, তা সত্যিই ভাবেন নি শ্রীতমা তথা RJ Sree। শনিবার রাত ন’টায় ধামাকা হতে চলেছে ‘গপ্পো ঠেক’-এ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version