Tag: FIFA

  • FIFA: ফের ফিফার মসনদে জিয়ান্নি ইনফান্তিনো, ২০২৭ সাল পর্যন্ত সামলাবেন দায়িত্ব

    FIFA: ফের ফিফার মসনদে জিয়ান্নি ইনফান্তিনো, ২০২৭ সাল পর্যন্ত সামলাবেন দায়িত্ব

    ।। প্রথম কলকাতা ।।

    FIFA: ১৬ মার্চ, বৃহস্পতিবার কিগালিতে সংস্থার ৭৩তম কংগ্রেসে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (FIFA) সভাপতি হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)। ইনফান্তিনো প্রিমিয়ার বডির জন্য পরবর্তী চার বছরের চক্রে রেকর্ড আয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। জিয়ান্নি ইনফান্তিনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়েছিলেন এবং ফিফা সভাপতি হিসেবে তার নির্বাচন ছিল কেবল একটি আনুষ্ঠানিকতা। এই নিয়ে তৃতীয় বার ফিফার সভাপতি নির্বাচিত হলেন ৫২ বছর বয়সী ইনফান্তিনো।

    ২০১৬ সাল থেকে ফিফার দায়িত্বে রয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি সেপ ব্ল্যাটারের স্থলাভিষিক্ত হন। সাংগঠিক দক্ষতা, তুখোর নেতৃত্বগুণে খুব অল্প সময়ের মাঝেই বেশ জনপ্রিয় হয়ে উঠেন তিনি। আর তাতেই ২০১৯ সালে তার ওপর আস্থা রাখে সদস্য দেশগুলো এবং ফের তাকে নির্বাচিত করা হয়। জিয়ান্নি ইনফান্তিনো এখন ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ না হওয়া পর্যন্ত ফিফার সভাপতি পদে বহাল থাকবেন। যা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে আয়োজিত হবে।

    ইনফান্তিনো বলেছেন “এটি একটি অবিশ্বাস্য সম্মান এবং বিশেষাধিকার এবং একটি মহান দায়িত্ব। আমি বিশ্বজুড়ে ফিফা এবং ফুটবলের সেবা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।” তিনি আরও বলেন, “যারা আমাকে ভালোবাসে এবং আমি জানি সেখানে অনেকেই আছে যারা আমাকে ঘৃণা করে… আমি তোমাদের সবাইকে ভালোবাসি।”

    কাতার বিশ্বকাপের আগে আয়োজকদের নিয়ে যখন সমালোচনায় মুখর পশ্চিমা দেশগুলি, তখন শক্ত হাতে হাল ধরেন ইনফান্তিনো। ইউরোপের দেশগুলিকে একহাত নিয়ে পাশে দাঁড়ান কাতারের। আসন্ন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে বাড়ছে দেশের সংখ্যা। তিনদেশে আয়োজিত বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। এই নিয়েও কম সমালোচনা হয়নি। তবে সব কিছুই শক্ত হাতে দমন করেছেন ইনফান্তিনো। এছাড়াও প্রতি দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় ইনফান্তিনোকে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Nora Fatehi: ‘উপহার আমার খুব পছন্দ হয়েছে’, ফিফার প্রেসিডেন্টকে কী গিফট করলেন নোরা?

    ।। প্রথম কলকাতা।।

    Nora Fatehi: রবিবার ছিল ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ (FIFA)। আর তার সমাপনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা নৃত্যশিল্পী নোরা ফাতেহি। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের খেলা দেখে এখনও ঘোর কাটেনি অনেকের। এদিকে ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোরকে (Gianni Infantino) উপহার দিয়ে চর্চায় নোরা। কী উপহার দিয়েছেন ফিফার প্রেসিডেন্টকে অভিনেত্রী?

    নোরার সঙ্গে ফিফা প্রেসিডেন্টের (FIFA President) একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে জিয়ানির হাতে একটি লাল জুতো দেখা গিয়েছে। ‘সময়’ টিভি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই লাল জুতোই প্রেসিডেন্টকে উপহারে দিয়েছেন নোরা। প্রথমে তিনি বুঝতে পারেননি যে জুতোর বাক্স সেটি। উৎসাহ সহকারে সেটি খোলেন এবং বাক্সটি খুললে সেখান থেকে একজোড়া লাল জুতো সামনে আসে। জুতোটি দেখতে অসাধারণ। ওপরে ড্রাগনের মতো নকশা করা, তলায় রয়েছে নরম কাঁটা। তবে ছবিতে যে জুতোর কালার সামনে এসেছে, আশা করা যায় সামনে থেকে সেটির রঙ আরও উজ্জ্বল।

    এদিন উপহার পেয়ে ইনফান্তিনো বলেছেন, ‘বাহ আমার খুব পছন্দ হয়েছে। এটা সোজা আমার অফিসে যাবে’। উপহার পেয়ে প্রেসিডেন্টের যে খুশি অভিনেত্রীর চোখে পড়েছে, তাতে মুগ্ধ তিনি। কালো পোশাকে বিশ্বকাপের সমাপনীতে পারফর্ম করতে দেখা গিয়েছে নোরাকে। ‘লাইট দ্য স্কাই’-এর (Light The Sky) সঙ্গে মঞ্চে নেচেছেন অভিনেত্রী। সঙ্গী হয়েছিলেন বিলকিস, রহমা, রিয়াদ ও মানাল। যদিও অভিনেত্রীর কালো পোশাক পরা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • FIFA World Cup 2022: আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের বিতর্কিত রেফারি লাহোজকে বাড়ি পাঠিয়ে দিল ফিফা

    ।। প্রথম কলকাতা ।।

     

    চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচের রেফারি অ্যান্তনিও মাতেও লাহোজকে বাড়ি পাঠিয়ে দিল ফিফা। বিশ্বকাপের আর কোন ম্যাচ পরিচালনা করতে পারবেন না এই স্প্যানিশ রেফারি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এমনটাই জানা গেছে। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের পর থেকেই বিতর্কে অ্যান্তনিও মাতেও লাহোজ। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মোট ১৬টি হলুদ কার্ড সহ একটি লাল কার্ড দেখান লাহোজ। তাঁর হলুদ কার্ড থেকে বাদ যাননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও। এমনকি আর্জেন্টিনার সহকারী কোচকেও হলুদ কার্ড দেখান স্প্যানিশ রেফারি।

     

    এমনভাবে ম্যাচ পরিচালনার জন্য ক্ষুব্ধ হন লিওনেল মেসি। ম্যাচের পর রেফারি প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেসি জানান, আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না। এখনই আমাকে নিষেধাজ্ঞা দেবে। তবে ম্যাচে কি হয়েছে, মানুষ দেখেছে।” আর্জেন্টাইন সুপারস্টার আরও বলেন, ফিফার উচিত বিষয়টির দিকে নজর দেওয়া। এমন একজন রেফারিকে দিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া মোটেই ঠিক হয়নি।” মেসির পাশাপাশি রেফারি নিয়ে ক্ষোভ উগড়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমলিয়ানো মার্টিনেজ।

     

    রেফারির হলুদ কার্ডের কোপে ইতিমধ্যেই সেমিফাইনালে খেলা অনিশ্চিত হয়ে গেছে ডিফেন্ডার মার্কোস আকুনা ও রাইট ব্যাক গঞ্জালো মন্টেল। দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারবেন না। তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা অ্যান্তনিও মাতেও লাহোজকে বাড়ি পাঠিয়ে দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা শিবির। অনেকে আবার বলছেন ফিফা লিওনেল মেসি ও এমলিয়ানো মার্টিনেজের কথা শুনেছে।

Exit mobile version