Tag: Dream

  • Bangladesh: গায়িকা হওয়ার স্বপ্ন, বর্ডার পেরিয়ে বাংলাদেশি কিশোরীর ভারতে প্রবেশ!

    Bangladesh: গায়িকা হওয়ার স্বপ্ন, বর্ডার পেরিয়ে বাংলাদেশি কিশোরীর ভারতে প্রবেশ!

    ।। প্রথম কলকাতা ।।

    Bangladesh: বাংলাদেশের (Bangladesh) এক কিশোরীর স্বপ্ন গায়িকা হবে। গানই (Song) তার স্বপ্ন (Dream) আর ধ্যান জ্ঞান। তাই বাংলাদেশ বর্ডার (Bangladesh Border) পেরিয়ে প্রবেশ করল ভারতের বর্ডারে (Indian Border)। উদ্দেশ্য একটাই, আরো ভালো সুযোগ সুবিধা পেয়ে নিজেকে গায়িকা (Singer) হিসেবে সবার সামনে তুলে ধরা। বাংলাদেশের থেকে ভারতে বেশি সুযোগ সুবিধা রয়েছে, এমনটাই মনে করে ওই কিশোরী। ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে এসেছে বাবা-মাকে না বলে। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফ কর্মীরা তাকে দেখতে পায়। বাংলাদেশি কিশোরীকে তার বাবা-মায়ের কাছে বিজিবির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

    ইতিমধ্যেই এই খবর বিএসএফ একটি টুইট বার্তার মাধ্যমে জানিয়েছে, যা এখন ঘুরছে নেটিজেনদের হাতে হাতে। প্রেম বা ভালবাসার টানে সীমান্ত টোপকে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া একেবারেই নতুন ঘটনা নয়। এর আগে দেখা গিয়েছে বাংলাদেশের তরুণ তরুণী প্রেমের টানে ভারতে এসেছে কিংবা ভারতীয় নাগরিক প্রবেশ করেছেন বাংলাদেশ। এবারের ঘটনা একটু আলাদা। গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে এক কিশোরী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। বিএসএফ দেখতে পেয়ে বাংলাদেশ বর্ডার বাহিনীর মাধ্যমে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে। ঘটনাটি ঘটেছে ৪ মার্চ।

    ২০২২ এর ফেব্রুয়ারিতে প্রেমের টানে অবৈধ ভাবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে গিয়েছিল এক ভারতীয় যুবক। তাকে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। ঘটনাটি ঘটে তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজার তেলিপাড়া এলাকায় সীমান্তের শূন্য রেখায়। ভারতের ওই যুবকের বাড়ি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার হরিয়ানি গ্রামের। গত বছর এপ্রিল মাসে বাংলাদেশের এক তরুণকে ভারতে আটক করা হয়। অভিযোগ ছিল, প্রায়ই সময় সীমান্ত পেরিয়ে চকলেটের জন্য ওই তরুণ সাঁতার কেটে ভারতে আসত। ওই তরুণ নিজের পছন্দের চকলেট কেনার জন্য নদীতে সাঁতার কেটে চলে আসতো ত্রিপুরার সিপাহিজলা জেলায়। ওই তরুণ শালদা নদীর নিকট বাংলাদেশের একটি গ্রামের বাসিন্দা। নদীর সামনেই রয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বর্ডার। সে নিজের পছন্দের চকলেট কিনতে বর্ডার পেরিয়ে ভারতে আসত। বর্ডারের মধ্যে ছিল একটি লুকানো গর্ত। সেই গর্ত দিয়ে অনায়াসে ঢুকতো ত্রিপুরাতে। আবার সেই পদ্ধতিতেই ফিরে যেত নিজের দেশে। যদিও সেই গোপনীয়তা বেশিদিন থাকেনি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Dream Astrology: স্বপ্নে বিড়াল দর্শন ! এর নেপথ্যে রয়েছে নানান অর্থ, প্রস্তুত থাকুন

    ।। প্রথম কলকাতা ।।

    Dream Astrology: ঘুমের দেশে বিচরণ করার সময় সময় আমাদের চোখের সামনে যে বিভিন্ন ধরনের ছবিগুলি ভেসে ওঠে সেগুলি নিয়ে মানুষের কৌতূহল বরাবরের। সহজ কথায় বলতে গেলে খোলা চোখে স্বপ্ন দেখার বিষয়টি যে কোন মানুষের নিয়ন্ত্রণ থাকতে পারে। কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখার ক্ষেত্রে মানুষের কোন নিয়ন্ত্রণ নেই। এই কারণে স্বপ্নে নেতিবাচক কিছু দেখলে অনেক সময় ঘাবড়ে যায় মানুষ। তেমনই স্বপ্নশাস্ত্র (Dream Astrology) মতে যদি কোন ব্যক্তি বিড়াল (Cat) নিজের স্বপ্নে দেখেন তাহলে অনেক সময় আঁতকে ওঠেন। বেশিরভাগ মানুষেরই ধারণা স্বপ্নে বিড়াল দেখা অশুভ কিছুর সংকেত।

    তবে স্বপ্নশাস্ত্র মতে, এমনটা কিন্তু সব সময় হয় না। অনেক সময় স্বপ্নে বিড়াল দেখলে তার নেপথ্যে কিছু ইতিবাচক ইঙ্গিত থাকে। যেমন ধরুন স্বপ্নে যদি দেখতে পান কোন একটি বিড়াল মুখে করে এক জায়গা থেকে কোন জিনিস তুলে নিয়ে চলে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে সেই জায়গা যদি আপনার চেনা কিংবা আপনার বাড়ি হয় সেখানে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিংবা কোন নির্দিষ্ট জিনিস চোখের আড়ালে চলে যেতে পারে। আবার অনেক সময় স্বপ্নে দেখা যায় কেউ বিড়াল তাড়িয়ে দিচ্ছেন কিংবা বিড়ালকে মারছেন। সে ক্ষেত্রে শত্রুর উপর জয়লাভ করার ইঙ্গিত মেলে।

    স্বপ্নে যদি দেখা যায় কোন বিড়াল আপনার সাথে যুদ্ধরত কিংবা আপনি বিড়ালকে ভয় দেখিয়েছেন আর সে জায়গা ছেড়ে পালিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য পুরনো রোগের হাত থেকে এবার মুক্তি পেতে চলেছেন। আবার কিছু কিছু স্বপ্ন এমন রয়েছে যেগুলি অশুভ ইঙ্গিত বয়ে আনে। স্বপ্নে যদি দেখা যায় বিড়াল আপনাকে আচড়ে দিয়েছে কিংবা কামড়ে দিয়েছে তাহলে বুঝতে হবে এবার কোন দুরারোগ্য ব্যাধি কাবু করতে চলেছে আপনাকে।

    বিড়াল আপনার ঘরে দুধ খাচ্ছে এমন কোন ছবি ঘুমের মধ্যে চোখের সামনে ফুটে উঠে তাহলে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। এছাড়াও পরিবারের এমন কিছু বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে যা আপনাকে চিন্তাগ্রস্থ করে তুলবে। স্বপ্নে যদি কখনও সোনালী রঙের বিড়াল দেখতে পাওয়া যায় তাহলে স্বাস্থ্যের অবনতি নিশ্চিত। শুধু স্বপ্নে নয়, এমনকি বাস্তবেও আমাদের সামনে দিয়ে যদি কোন বিড়াল রাস্তা পেরিয়ে যায় তাহলে তাকে বাধা হিসেবে মনে করা হয় । এছাড়াও কালো বিড়ালকে খুব একটা শুভদৃষ্টিতে দেখেন না অধিকাংশ মানুষ। স্বপ্নে কালো বিড়ালের উপস্থিতি অশুভ বলেই ধরে নেওয়া হয়। এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য কেবলমাত্র সাধারণ জ্ঞানের জন্য। স্বপ্নশাস্ত্র সম্পর্কে আরও বিশদে জানতে অবশ্যই বিশেষজ্ঞ কোন ব্যক্তির পরামর্শ নেওয়া প্রয়োজন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Dream Astrology: নিজের স্বপ্নে দেখতে পেয়েছেন বাবা-মাকে! ভুলেও কিন্তু বলবেন না কাউকে

    ।। প্রথম কলকাতা ।।

    Dream Astrology : স্বপ্ন বিষয়টা আমাদের বড্ড চেনা। খোলা চোখে দেখা স্বপ্ন এবং সেইগুলি পূরণ করার আশায় মানুষ বেঁচে থাকেন। কিন্তু বন্ধ চোখে অর্থাৎ আমাদের ঘুমের সময় যে ছবি বা আবেগের সমষ্টি চোখের সামনে ভেসে ওঠে সেই স্বপ্ন আসলে কী? যদিও স্বপ্ন আমরা কেন দেখি , স্বপ্ন কী এই নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। বিজ্ঞান ভিত্তিক চর্চা যারা করেন তাদের একাংশের ধারণা , আমরা সারাদিন নিজেদের অবচেতন মনে যে ভাবনা গুলিকে পোষণ করি রাতে যখন আমরা ঘুমাই সেই সময় মস্তিষ্ক রেস্ট পাওয়ায় সেই চিন্তা ভাবনা গুলি চোখের সামনে ভেসে ওঠে।

    প্রতিটা মানুষই ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেন। তবে তাঁর মধ্যে অনেক স্বপ্নই হয়তো আমরা মনে রাখতে পারি না। যেগুলো মনে রাখতে পারি সেগুলি খারাপ হোক কিংবা ভালো হোক নিজেদের কাছের মানুষের সঙ্গে শেয়ার করে নিতে পছন্দ করি। কিন্তু স্বপ্নশাস্ত্র বলছে, নিজের দেখা সব স্বপ্ন কিন্তু ভুলেও সকলের সাথে শেয়ার করে নেওয়া যায় না। এমন কিছু স্বপ্ন রয়েছে যা একান্ত আপনার । অর্থাৎ সেই জিনিসগুলি যদি আপনি নিজের স্বপ্নে দেখে থাকেন তবে মুখে কুলুপ আঁটুন। কখনও তা অন্য কারো সাথে ভাগ করে নেবেন না। যেমন –

    * রুপো ভরা কলসি: ঘুমের মধ্যে আপনি দেখলেন কোন কারণে আপনার কাছে এসেছে একটি কলসি। যার মধ্যে ভর্তি রয়েছে রুপো। এই ধরনের স্বপ্ন আপনার জীবনে কোন শুভ ইঙ্গিত নিয়ে আসে, এমনটাই বলছে স্বপ্নশাস্ত্র । তাই এই স্বপ্নের কথা কাউকেই বলবেন না। সে ক্ষেত্রে আপনার স্বপ্নের প্রভাব কমে যাওয়ার আশঙ্কা থাকে।

    * বাবা-মাকে জল পান করতে দেখা : হয়তো আপনি স্বপ্নে দেখলেন আপনার বাবা-মা জল পান করছেন অথবা আপনি আপনার বাবা মায়ের হাতে জলের পাত্র তুলে দিচ্ছেন। যদি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন তবে জানেন খুব শীঘ্রই আপনার উন্নতির পথ প্রশস্ত হতে চলেছে। এই ধরনের স্বপ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় স্বপ্ন শাস্ত্রে।

    * স্বপ্নে নিজের মৃত্যু : অনেকেই আমরা স্বপ্নে দেখি হয়তো রাস্তায় চলতে গিয়ে বড় কোন দুর্ঘটনা ঘটল কিংবা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল আপনার। একেবারেই ভয় পাবেন না । আপনার স্বপ্নে কেউ মারা গিয়েছে কিংবা আপনি নিজে মারা গিয়েছেন এই ধরনের জিনিস দেখতে পেলে তা আপনার জীবনে সুখ নিয়ে আসতে পারে।

    * ঈশ্বর দর্শন : আপনি স্বপ্নে দেখলেন হয়তো কোন মন্দিরে গিয়েছেন কিংবা কোন দেব-দেবীর ছবি আপনার চোখের সামনে ভেসে উঠেছে। এক্ষেত্রে স্বপ্নশাস্ত্র অনুযায়ী, এই ধরনের স্বপ্ন আপনার জীবনে সুখবর নিয়ে আসবে । কিন্তু কাউকে এই স্বপ্ন সংক্রান্ত কিছু বললে হয়তো সেই কাজ নাও হতে পারে।

    * ফুলের বাগান : নিজের স্বপ্নের সুন্দর ফুলের বাগান দেখা সৌভাগ্যের চিহ্ন বলে উল্লেখ করা হয়েছে স্বপ্নশাস্ত্রে । যদি এই ধরনের স্বপ্ন আপনি দেখে থাকেন তবে কাউকে বলবেন না। এই স্বপ্ন আপনার জীবনে আর্থিক লাভের ইঙ্গিত হিসেবে আসে। তাই কাউকে যদি এই স্বপ্নের কথা বিস্তারে বলেন তবে এর প্রভাব কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

    অনেকে যদিও স্বপ্নশাস্ত্রকে বিশেষ বিশ্বাস করেন না। অবশ্যই নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করা উচিত । এই প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি তথ্য স্বপ্নশাস্ত্র অনুযায়ী প্রচলিত বিশ্বাসকে কেন্দ্র করে। এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কোন বিশেষজ্ঞ জ্যোতিষবিদ কিংবা স্বপ্নশাস্ত্রবিদদের সঙ্গে আলোচনা করে নিতে পারেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Dream astrology: স্বপ্ন তো প্রায়ই দেখেন, ভোরের কোন পাঁচ স্বপ্ন সৌভাগ্য বয়ে আনে জানেন কী?

    ।। প্রথম কলকাতা ।।

    Dream astrology: আমরা অবচেতন মনে যা চাই তাই কি ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে দেখা দেয়? সুখ স্বপ্ন মনকে প্রশান্ত করে। খারাপ স্বপ্ন উৎকন্ঠা বাড়ায়। সে যাই হোক ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না এমন কেউ বোধহয় নেই! শিশু বৃদ্ধ স্বপ্ন ভিড় করে সবার ঘুমেই। আমাদের অবচেতনের ভাবনা-চিন্তা, ভয় বা ইচ্ছারই প্রতিফলন এই স্বপ্ন।

    কথায় বলে, ভোরের স্বপ্ন মিথ্যা হয় না। জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিটি স্বপ্নই বিশেষ অর্থ বহণ করে। সেই স্বপ্নের বিশেষ ফল আমরা পাই। এমন কিছু স্বপ্ন রয়েছে যা কখনওই অন্য কাউকে বলতে নেই। যদি বলা হয় তা হলে সেই স্বপ্নের যে বিশেষ শুভ ফল রয়েছে তা নষ্ট হয়ে যায়। শাস্ত্র মতে, নৌকায় নদী পার হওয়ার স্বপ্ন দেখা বিদেশ যাত্রার লক্ষণ। স্বপ্নে সাঁতার কাটা সৌভাগ্যের বার্তা নিয়ে আসে। সূর্যোদয়ের স্বপ্ন দেখা শুভ। কুকুরের সঙ্গে খেলার স্বপ্ন দেখলে তা ব্যবসায়ে লাভের লক্ষণ। এখন দেখে নেওয়া যাক, ভোরের কোন পাঁচ ধরণের স্বপ্ন বিশেষ ভাবে সৌভাগ্য ডেকে আনে-

    এক. স্বপ্নে যদি সবুজ ধানের খেত বা সবুজ মাঠ দেখতে পাওয়া যায় তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ধরনের স্বপ্নে ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতি ঘটিয়ে থাকে। এ ছাড়া এই ধরনের স্বপ্ন দেখলে বাড়িতে খুশির খবর আসতে চলেছে এবং খুব ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে বলেও ধরে নিতে পারেন।

    দুই. স্বপ্নে প্রবাহিত নদী দেখা খুবই শুভ বলে মনে করা হয়। এই ধরনের স্বপ্ন দেখলে ধন প্রাপ্তি ঘটে। চেষ্টা করবেন এই ধরনের স্বপ্ন সকলের কাছ থেকে লুকিয়ে রাখতে।

    তিন. যদি কোনও ভাবে স্বপ্নে ঈশ্বরের দেখা পাওয়া যায় তা হলে মনে করা হয় যে এই ধরনের স্বপ্ন দেখলে জীবন সুখ সম্পদে ভরে ওঠে।

    চার. স্বপ্নে যদি মা-বাবার দর্শন হয় তা হলে জানতে হবে আপনার জীবনে অত্যন্ত শুভ কিছু ঘটতে চলেছে। এই ধরনের স্বপ্ন দেখা মানে জীবনে সব দিক থেকে সাফল্য আসতে চলেছে।

    পাঁচ. স্বপ্নে তীর্থস্থান দেখা খুবই শুভ। মনে করা হয় এই ধরনের স্বপ্ন দেখলে মনের সকল কামনা বাসনা পূর্ণ হতে চলেছে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version