Tag: তুলা রাশি

  • Daily horoscope: আজ লক্ষ্মীর আশীর্বাদ ২ রাশির উপর, বাকিদের ভাগ্যে কী?

    Daily horoscope: আজ লক্ষ্মীর আশীর্বাদ ২ রাশির উপর, বাকিদের ভাগ্যে কী?

    ।। প্রথম কলকাতা ।।

    Daily horoscope: আজ বৃশ্চিক রাশিতে গোচার করে সমস্ত রাশির জীবন প্রভাবিত করবে চন্দ্র। লক্ষ্মীবারের দিনটি কোন রাশির কেমন কাটবে জেনে নেওয়া যাক। পাশাপাশি আজ সারাদিন জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব থাকবে ।

    মেষ রাশি: আজকের দিনটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণা ও আশীর্বাদের ফলে নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন অনুভব হবে। ব্যবসায় (Business) আপনার ইচ্ছা অনুযায়ী ফল পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে সামঞ্জস্য থাকবে।

    বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি মানসিকতা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে‌। অন্যের বিষয়ে অধিক দখল দেবেন না। ব্যবসায় নতুন (New) দায়িত্ব পেতে পারেন।

    মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের আজকের দিনটি বিভ্রান্তি থেকে মুক্তি দেবে। গত কিছু সময় ধরে আপনার মনে যে বিভ্রান্তি এবং ব্যাকুলতা থাকবে তা দূর হয়ে যাবে। সন্তানের সাফল্যের ফলে আনন্দিত হবেন।

    কর্কট রাশি: কর্কট রাশির জাতক রাজ কঠিন পরিশ্রম এবং সহযোগিতার ফলে পারিবারিক কলহ দূর করতে সফল হবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কাজ আটকে থাকলে আজ তার সমাধান পাবেন। অর্থের অপচয় করবেন না।

    সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য লক্ষ্য লাভের দিন আজ। রাজনৈতিক ব্যক্তির সাহায্যে (Help) পেতে পারেন আজ। যুবকরা ইন্টারভিউতে সাফল্য পেতে পারেন।

    কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের জন্য আজকে অনুকূল পরিবেশ। নিজের ক্ষমতাও কৌশলের পূর্ণ ব্যবহার করুন। বিরোধীদের ক্রিয়া-কলাপ উপেক্ষা করবেন না।

    তুলা রাশি: তুলা রাশির জাতকরা আজকের দিনটি যেকোনো সমস্যা সমাধান করবেন। আজ পরিবারের পরিবেশ অত্যন্ত ইতিবাচক থাকবে। দাম্পত্য সম্পর্ক মধুর হবে। বর্তমান পরিবেশে নিজেকে সুরক্ষিত রাখুন।

    বৃশ্চিক রাশি: নিজেদের দায়িত্বের প্রতি অত্যন্ত সতর্ক থাকুন। পরিকল্পনা এবং শৃঙ্খলা পরায়ণতার সাহায্যে দৈনন্দিন দিনযাপন বজায় রাখুন।অতীত আপনার বর্তমানকে প্রভাবিত করতে পারে।

    ধনু রাশি: আধ্যাত্মিকতা ও ধর্মীয় কাজে রুচি রাখবেন। শুধু তাই নয় আজ আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। বুদ্ধিমত্তার ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। কর্মক্ষেত্রে বড়সড় সাফল্য(Success) পাবেন।

    মকর রাশি: বাড়ি পরিবর্তনের পরিকল্পনা করে থাকলে তার জন্য সময় উপকূল। গ্রহের পরিস্থিতি মকর রাশির জাতকদের প্রতিভা ও ক্ষমতাকে শক্তি জোগাচ্ছে। ছোটখাটো কথায় হতাশ হবেন না।

    কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকরা অসাধারণ কাজের সময় কাটাবেন। আনন্দ অনুভব করবেন। অন্যের বিষয়ে নাক গলাবেন না।

    মীন রাশি: ক্ষমতা অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এর ফলে আপনাদের লাভ হবে। অত্যাধিক শৃঙ্খলা পরায়ণতা অন্যের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। বাচ্চাদের কাজে নজর রাখা জরুরী।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Horoscope: সপ্তাহ শুরুতেই আর্থিক দিক থেকে সঙ্গ দেবে ভাগ্য, ধনলাভের যোগ এই ছয় রাশির

    ।। প্রথম কলকাতা ।।

    Horoscope: ১৯ ডিসেম্বর ২০২২। আজ সোমবার । আজকের রাশিফল অনুযায়ী গ্রহ নক্ষত্রের প্রভাবে বেশ কয়েকটি রাশির জাতকরা অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন। শুক্রের রাশি তুলায় সঞ্চার করবে চন্দ্র। এছাড়াও কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে বেশ কয়েকটি রাশির জাতকদের। অন্যান্য রাশির জাতকদের জন্য আজকের দিনটি ঠিক কেমন যাবে , কার জন্য সপ্তাহের শুরুটা লাভজনক এবং কার জন্য লোকসানের হবে ?

    • মেষ রাশি (Aries) : এই রাশির জাতকরা আজ আর্থিক দিক থেকে উন্নতি করবেন। আটকে থাকা টাকাও ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে । তাই ধৈর্য রেখে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। জীবনসঙ্গীর তরফ থেকে আজ সুসংবাদ মিলতে পারে। চাকরিজীবীরা যেকোনো আর্থিক পরিকল্পনায় আজ লগ্নি করতে পারেন।
    • বৃষ রাশি (Taurus): কর্মক্ষেত্রে নিজেকে উন্নত করার একাধিক সুযোগ রয়েছে । এছাড়াও সৃষ্টি হয়েছে ধন লাভের যোগ। ব্যবসায়ীরা বেশ লাভবান হবেন । ছাত্রদের জন্য আজকের দিনটি অনুকূল। পরিবারে বজায় থাকবে সুখ- শান্তি। বহুদিন ধরে চলা সমস্যা থেকে আজ মুক্তি পেতে পারেন এই রাশির জাতকরা।
    • মিথুন রাশি (Gemini) : মিথুন রাশির জাতকদের আজ সংযমী হতে হবে। কর্মক্ষেত্রে তাদের সামনে একাধিক চ্যালেঞ্জ আসতে পারে। তবে ধৈর্য সহকারে সেগুলির মোকাবিলা করতে হবে । কর্মক্ষেত্রে অত্যাধিক চাপের ফলে মানসিক অবসাদ দেখা দিতে পারে। আর এই কাজের চাপের কারণেই পারিবারিক পরিবেশের শান্তি নষ্ট হতে পারে। বিবাদ হওয়ার সম্ভাবনা স্বামী- স্ত্রীর মধ্যেও।
    • কর্কট রাশি (Cancer) : আজ ব্যবসায় বড়সড় লোকসানের সম্ভাবনা রয়েছে। তাই যে কোন ক্ষেত্রে অর্থ লগ্নি করা এড়িয়ে যান । ছাত্রদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কারণ পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না তাঁরা। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা দেখা দিতে পারে।
    • সিংহ রাশি (Leo) : এই রাশির জাতকদের একাধিক কাজ সুসম্পন্ন হবে আজ। ধন লাভের পরিস্থিতিও তৈরি হয়েছে। ঋণ দেওয়া টাকা ফেরত পেতে পারেন। তবে আজ কোনরকম ঋণ দেবেন না। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে হাতে। প্রেমের সম্পর্কে মাধুর্য দেখা দেবে। ছাত্রদের জন্য আজকের দিনটি বেশ ভালো।
    • কন্যা রাশি ( Virgo) : পেশাগত জীবনের ব্যস্ততা পারিবারিক জীবনের উপর প্রভাব ফেলবে। অবিবাহিতরা আজ বিবাহের প্রস্তাব পেতে পারেন। বিগত কয়েকদিন ধরে কোন সমস্যায় জড়িত থাকলে আজ তার সমাধান হতে পারে। সন্তানের তরফ থেকেও মিলতে পারে সুসংবাদ। আজ যেকোনো আর্থিক পরিকল্পনা করতে পারেন । এই রাশি জাতকরা। তা ভবিষ্যতের জন্য বেশ লাভজনক হবে।
    • তুলা রাশি (Libra) : কর্মক্ষেত্র একাধিক বাধা আসতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় হয়ে যেতে পারে আজ। কোন বিশেষ কারণবশত আর্থিক পরিকল্পনাও আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তুলা রাশির জাতকের পারিবারিক শান্তি ভঙ্গ হতে পারে। তবে প্রেমের সম্পর্কে সপ্তাহের প্রথম দিনটি তুলা রাশির জাতকদের বেশ ভালই যাবে।
    • বৃশ্চিক রাশি ( Scorpio) : ব্যবসা ও চাকরি উভয় দিক থেকেই এই রাশি জাতকদের জন্য আজকের দিনটি বেশ লাভজনক। পড়ুয়াদের জন্য আজকের দিনটি ভালো যাবে । কারণ তাঁরা পড়াশোনার ক্ষেত্রে কাঙ্খিত ফলাফল করতে পারবেন। পরিবারে আনন্দ এবং সুখ শান্তি বজায় থাকবে।
    • ধনু রাশি (Sagittarius) : অর্থনৈতিক দিক থেকে ধনু রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে । দীর্ঘদিন ধরে করে আসা পরিকল্পনা অসম্পন্ন থাকলে আজ তা সম্পন্ন হবে। যেকোনো ধরনের বিবাদ আজ এড়িয়ে চলুন। পরিবারে বজায় থাকবে শান্তি। দাম্পত্য জীবনেও মাধুর্য আসবে।
    • মকর রাশি ( Capricorn) : এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি একটু জটিল হতে চলেছে। আর্থিক জটিলতা দেখা দেবে। এছাড়াও এই রাশি জাতকদের আজ ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে । আর্থিক লেনদেনের বিষয় থাকলে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করুন।
    • কুম্ভ রাশি (Aquarius) : ধনলাভের সুযোগ রয়েছে এই রাশি জাতকদের । ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ । চাকরির ক্ষেত্রেও সিনিয়ারদের সহযোগিতা পাওয়ার আশা রয়েছে। পড়ুয়াদের জন্য আজকের দিনটি ভালো। তাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারেন। বিবাহের প্রস্তাব আসতে পারে অবিবাহিতদের জন্য।
    • মীন রাশি (Pisces) : অতি আত্মবিশ্বাসের উপর ভর করে ব্যবসায়ীরা যেকোনো ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভেবে নিন। পারিবারিক কোনো ঘটনা পড়ুয়াদের পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর থাকবে আজ । আর্থিক পরিস্থিতি অনুকূলে থাকবে । মীন রাশির জাতকদের সপ্তাহের প্রথম দিন মোটের ওপর ভালো কাটবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily horoscope: পৌষ মাসের প্রথম দিন, কী আছে কোন রাশির ভাগ্যে

    ।। প্রথম কলকাতা ।।

    Daily horoscope: আজ ১৭ ই ডিসেম্বর। আজ কন্যা রাশিতে দিনরাত চন্দ্রের যোগাযোগ ঘটছে। এমন অবস্থায় চন্দ্র এবং বৃহস্পতি একে অপরের বিপরীতে থাকবে এবং গজকিশোরী যোগগ ঠন করবে। আজকের রাশিফল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

    মেষ রাশি: মেষ রাশির জাতকের জন্য মিশ্র প্রভাব থাকবে। কিছু ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকবে আবার কিছু ক্ষেত্রে লোকসানের সম্ভাবনা থাকবে। আপনার ক্ষমতা দক্ষতা সমাজ এবং আত্মীয়দের মধ্যে সমাদৃত হবে। শিক্ষার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী ফলাফল পেয়ে খুশি (Happy) হবে।

    বৃষ রাশি: বৃষ রাশির জাতকের জন্য আজকের দিনটি চমৎকার হবে। যে সাফল্যের জন্য আপনি কত কয়েক দিন ধরে চেষ্টা করছিলেন আস্থা পেতে পারেন। অর্থনৈতিক পরিস্থিতিতে উত্থান পতন হতে পারে তবে আপনি শক্তভাবে বিরুদ্ধে লড়াই করবেন। খাবার ও পানীয়ের যত্ন নিন।

    মিথুন রাশি: আজকের দিনটি শান্তিপূর্ণভাবে কাটবে। যেকোনো নতুন প্রযুক্তি (Techonology) ব্যবহার করে আপনি আপনার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সফল হবেন। আত্মীয়দের সঙ্গে চলমান ভুল বোঝাবুঝি দূর হবে। আপনার কাজের ধরন উন্নত হবে এবং পরিকল্পনা সম্পন্ন হবে।

    কর্কট রাশি: আজ কর্কট রাশির জন্য একটি অনুকূল দিন এবং আপনি কোনো বন্ধুর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন। আপনার দিনটি ভালো কাটবে এবং চাকরিজীবীদের আজ আরও বেশি কাজ করতে হতে পারে‌। অর্থনৈতিক অবস্থা মজবুত থাকবে।

    সিংহ রাশি: ধর্মীয় কাজে নিষ্ঠার কারণে দিনটি শান্তিতে কাটবে। সামাজিক কাজে আপনার বিশেষ অবদান থাকবে। আপনার কাজগুলি ভেবেচিন্তে ও শান্তভাবে সম্পন্ন করুন। অর্থের ক্ষেত্রে কাউকে বিশ্বাস করা এড়িয়ে চলুন।

    কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের মধ্যে আজকের দিনটি আনন্দদায়ক হবে। আপনি যদি আপনার জীবনধারা উন্নত করার চেষ্টা করেন তবে এটি উপকারী হবে। ছটো খাটো বিষয় নিয়ে কারোর সাথে বেশি জড়াবেন না।

    তুলা রাশি: আজ তুলা রাশির জাতকেরা লাভের সুযোগ পেতে পারেন। নতুন কিছু কাজের (Work) পরিকল্পনা হতে পারে। আপনি যাদের বেশি বিশ্বাস করেন তাদের সাথে যোগাযোগ স্থাপনের সময় সতর্ক থাকুন। কাজের চাপের কারণে রক্তচাপ হতে পারে।

    বৃশ্চিক রাশি: এই দিনে দায়িত্ব বেশি থাকবে। আপনি আপনার কাজের প্রতি সম্পূর্ণ রূপে নিবেদিত হবেন। শিক্ষার্থীরাও তাদের কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাওয়ার পর স্বস্তি বোধ করতে পারে । যেকোনো ধরনের অর্থ লেনদেন করার সময় সতর্ক থাকুন।

    ধনু রাশি: আজকের দিনটিতে অনেক ধরনের জটিলতা থাকবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে অনেক অসুবিধা কাটিয়ে উঠতে পারেন। পড়ুয়াদের মনোযোগ থাকবে পড়াশোনায়।

    মকর রাশি: আজ পরিবার ও বন্ধুদের মাঝে আনন্দের দিন হবে। বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির অসুস্থতার কারণে সমস্যা বাড়তে পারে। বিনিয়োগ সংক্রান্ত কোনো কাজ করার আগে সম্পূর্ণ যত্ন (Care )নিন।

    কুম্ভ রাশি: এমন কিছু কাজে সাফল্য পাবেন যা তারা দীর্ঘদিন ধরে নিযুক্ত ছিল। নিজেকে প্রমাণ করতে গ্রহের অবস্থান ভালো। প্রেম এবং রোমান্সের মতো কার্যকলাপের প্রতি প্রবল ভাবে আকৃষ্ট হবেন।

    মীন রাশি: আপনি খুব আরাম অনুভব করতে পারেন। দিনের দ্বিতীয় ভাগে দুশ্চিন্তা থাকতে পারে। পেশাগত দিক থেকে দিনটি ভালো। পরিবারের পরিবেশে বাইরের কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily horoscope: সিংহ রাশিতে গোচর করবে বৃষ, আপনার ভাগ্যে কী?

    ।। প্রথম কলকাতা ।।

    Daily horoscope: আজ বৃহস্পতিবার। চন্দ্র সিংহ রাশিতে গোচর করবে। আবার আজ পূর্বা ফাল্গুনী নক্ষত্রের প্রভাব থাকবে। প্রীতি ও আয়ুষ্মান যোগ থাকবে আজ। গ্রহ নক্ষত্রের পাশাপাশি আজকের দিনটি বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    মেষ রাশি: সন্তোষজনক থাকবে আজকের দিন। ইতিবাচক থেকে যে কোনো পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে পারবেন। পাশাপাশি আজ নিজের পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সতেজ অনুভব করবেন মেষ রাশির জাতকরা। প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা পূরণ করার দিন আজ। বাচ্চাদের মনোবল বজায় রাখুন।

    বৃষ রাশি: বন্ধু পরিবার সমাজে সম্মান লাভ করবেন এই রাশির জাতকরা। জমি সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ আটকে থাকলে তা পূরণ করার জন্য সময় ভালো। যেকোনো ধরনের দলিল আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে কাজ করুন। যেকোনো কথায় তর্ক করে সময় নষ্ট করবেন না।

    মিথুন রাশি: জীবন যাপন প্রণালীতে পরিবর্তন করে ইতিবাচক শক্তি অনুভব করতে পারেন। বিশেষ ব্যক্তিদের কাছে থাকার ফলে আত্মবিশ্বাস বাড়বে। ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন এই রাশির জাতকরা। এমনকি নিজের ছোটখাটো ভুলের বিষয় আত্মচিন্তন করে তার পুনরাবৃত্তি না করার চেষ্টা করুন।কাজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য সময় বের করুন।

    কর্কট রাশি: জীবনের গুরুত্ব বুঝবেন। কোথাও লোকনীর পরিকল্পনা করে থাকলে তার জন্য সময় অনুকূল। গাফিলতি করবেন না। সমস্যা কে ভয় পাওয়ার পরিবর্তে সমাধান খোঁজার চেষ্টা করুন।

    সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য বাড়ির রক্ষণাবেক্ষণ বা পরিবর্তন সংক্রান্ত কাজ শুরুর সময় এটি। গুরুত্বপূর্ণ বিষয় ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আলোচনা করতে পারেন। বিরোধিদের ক্রিয়া-কলাপ উপেক্ষা করবেন না। বাড়ির বয়স্কদের দেখাশোনার কোনো ত্রুটি রাখবেন না।

    কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি আর্থিক বিষয়ের জন্য খুব ভালো কাটবে। নেতিবাচক কথাবার্তা থেকে দূরে থাকুন। আশেপাশের ব্যক্তির ক্রিয়াকলাপ উপেক্ষা করবেন না।

    তুলা রাশি: অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে থাকায় ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। ধর্মীয় স্থানে যাওয়ার অনুষ্ঠান তৈরি করতে পারেন। আপনার কিছু পরিকল্পনা বিফল হতে পারে।

    বৃশ্চিক রাশি: একাধিক পরিবর্তন দেখা যাবে জীবনে। খোলা মনে এই পরিবর্তনকে স্বীকার করুন। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পেতে পারেন। সঠিকভাবে নিজের চিন্তা ভাবনা ব্যক্ত করার ফলে সম্মানিত হবেন।

    ধনু রাশি: ধনু রাশির জাতকেরা ক্যারিয়ারের সঙ্গে জড়িত কোনো সুসংবাদ পেতে পারেন। সমস্ত কাজে দৃঢ় থাকুন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনার জন্য ভালো থাকবে এবং সাফল্য লাভ করবেন।

    মকর রাশি: মকর রাশির জাতকদের সমস্ত কাজ ভালোভাবে পূর্ণ হবে বাড়ির রক্ষণাবেক্ষণে আপনার রুচি থাকবে। ব্যবসায় দিক দিয়ে সময় প্রতিকূল। জীবন সঙ্গী এবং পরিবারের সদস্যদের সহযোগিতা কঠিন সময়ে আপনার কাজে আসবে।

    কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের আজকের দিন অনুকূল ফলাফল প্রদান করবে। এর জন্য অধিক প্রচেষ্টা ও চিন্তাভাবনা করতে হবে এই রাশির জাতকদের। যুবকরা নিজের বিভ্রান্তি থেকে মুক্তি পেয়ে স্বস্তিতে থাকবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিন।

    মীন রাশি: মীন রাশির জাতক সমাজসেবা ও ধর্মীয় কাজে ভালোভাবে সময় কাটাবেন। কাউকে ঋণ দিয়ে থাকলে সেই টাকা ফিরে পেতে পারেন। অহংকার ও আত্মবিশ্বাস নিয়ন্ত্রণে রাখুন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Horoscope : সিংহ-তুলা রাশির জাতকদের দিন কাটবে স্বস্তিতে, সপ্তাহের শুরু কেমন হতে চলেছে আপনার ?

    ।। প্রথম কলকাতা ।।

    Horoscope : আজ সপ্তাহের প্রথম দিন , সোমবার ১২ ডিসেম্বর ২০২২ । আজ কর্কট রাশিতে চন্দ্র দিন রাত সঞ্চার করবে। এছাড়াও সপ্তাহের প্রথম দিন বেশ লাভজনক হতে চলেছে সিংহ ও মীন রাশির জন্য। কোন সমস্যা ছাড়াই স্বস্তিতে কাটবে তুলা রাশির। অন্যান্য রাশির জাতকদের আজ সারাদিন কাটবে কেমন ভাবে? চোখ রাখুন আজকের রাশিফলে।

    মেষ রাশি : এই রাশির জাতকরা আজ আধ্যাত্মিক ও ধার্মিক গতিবিধির সঙ্গে জড়িত থাকলে মনে শান্তি অনুভব করবেন। এছাড়াও আজকের দিনটি তাদের জন্য বেশ শুভ। কারণ বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভুলেও অচেনা কোন ব্যক্তির সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ভাগ করবেন না । ব্যবসায় যদি কোন চুক্তি করতে চান তাহলে ভালোভাবে অবশ্যই যাচাই করে নিন। এই রাশির জাতকদের দাম্পত্য জীবনে মাধুর্য বাড়বে।

    বৃষ রাশি : নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করে আজ আর্থিক লাভ হতে পারে এই রাশি জাতকদের। রোজগারের সুযোগ থাকবে এছাড়াও ব্যবসায়িক গতি ঠিকঠাক থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। কোন পরামর্শ প্রয়োজন হলে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন।

    মেষ রাশি : সপ্তাহের প্রথম দিনটি বেশ ব্যস্ততার মধ্যে কাটবে এই রাশি জাতকদের। কোনরকম সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে অধিকতর সচেতন থাকুন। সন্তানকে নিয়ে সামান্য সমস্যার কারণেও চিন্তিত থাকতে পারেন এই রাশির জাতকরা। তবে কাজের ক্ষেত্রে চাপ বাড়তে পারেঋ পরিবারকে সঠিক মত সময় দিতে পারবেন না আজ মিথুন রাশির জাতকরা।

    কর্কট রাশি: বহুদিন ধরে যে কাজ আটকে রয়েছে আজ সেই কাজে সাফল্য লাভ করতে পারেন এই রাশির জাতকরা। তবে ভুলেও রাগ ও আবেগবশত কোন সিদ্ধান্ত নিয়ে বসবেন না । তাহলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। কল্পনা জগত থেকে বেরিয়ে এসে বাস্তবে বাঁচুন। ব্যবসায় ব্যস্ততা থাকতে পারে আজ । তবে স্বাস্থ্যগত দিক থেকে একেবারে চাঙ্গা থাকবে কর্কট রাশির জাতকরা।

    সিংহ রাশি: পরিবারে ভালোবাসা এবং শান্তি বজায় থাকবে । নিজের সন্তানের সামনে ভালো অভিভাবক হিসেবে প্রমাণিত হতে পারেন আজ। পরিকল্পনা অনুযায়ী আপনার কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে লগ্নি করলে অবশ্যই খতিয়ে দেখে নেবেন কারণ সেক্ষেত্রে ত্রুটি থাকার সম্ভাবনা রয়েছে।

    কন্যা রাশি : আজ আত্মমূল্যায়নের জন্য কিছুটা সময় দিন। আবেগপ্রবণ হয়ে নিজের ক্ষতি করে বসবেন না। অন্যকে অবশ্যই সাহায্য করুন তবে নিজের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখবেন । কর্মক্ষেত্রে চলতে থাকা সমস্যার সমাধান হতে পারে আজ। নিজের চিন্তা ভাবনার উপর নেতিবাচক কোন প্রভাব পড়তে দেবেন না।

    তুলা রাশি : জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সেটি বার কয়েক যাচাই করে নিন। আজকের দিনটি তুলা রাশির জাতকদের জন্য ইতিবাচক ফল নিয়ে আসতে পারে । তাদের পারিবারিক ও আর্থিক পরিস্থিতি বেশ ভালই থাকবে। আজকের দিনে কোন বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে আপনার । সে ক্ষেত্রে মানসিকতায় পরিবর্তন আসতে পারে।

    বৃশ্চিক রাশি : যেকোনো কাজ করুন মাথা ঠান্ডা করে। প্রতিবেশীদের সঙ্গে কোনো রকম বিবাদে জড়াবেন না। আজ আপনার খরচের হাত কিছুটা বাড়তে পারে। কিন্তু কোন নিকটাত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে । স্বামী স্ত্রীর সম্পর্কে মধুর বিবাদও দেখা দিতে পারে।

    ধনু রাশি : আত্মীয় পরিজনের সঙ্গে যদি কোন রকম বিবাদ থাকে তাহলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন । আজ সফল হতে পারেন। ব্যবসায় পরিবর্তন আসতে পারে, তবে তা ইতিবাচক হবে ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন ধনুর রাশির জাতকরা । স্বামী স্ত্রীর সম্পর্কে বোঝাপড়ার মাধ্যমে পরিবার আনন্দমুখর থাকবে।

    মকর রাশি : এই রাশির জাতকরা আজ ব্যবসায় মন্দা দেখতে পাবেন। যদিও গ্রহের অবস্থান অনুকূল থাকবে কিন্তু যে কোন অপ্রিয় ঘটনা মনে নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে । সে ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন।

    কুম্ভ রাশি : জমি সংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরে হয়ে আসলে তা আজ সমাধান হতে পারে । আপনার সামাজিক সম্পর্ক বেশ মধুর হবে আজ । তবে ঝুঁকিপূর্ণ কোন কাজে কিছুতেই অর্থলগ্নি করবেন না।

    মীন রাশি : পারিবারিক পরিবেশ বেশ সুখময় থাকবে আপনার জন্য । কিন্তু আজ সারাদিনে যে যে কাজ করবেন তাতে সাবধানতা অবলম্বন করতে হবে নচেৎ ক্ষতি হতে পারে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily horoscope: কার ভাগ্যে উন্নতির যোগ, করা হবেন সাবধান? জানুন রাশিফল

    ।। প্রথম কলকাতা ।।

    Daily horoscope: আজ মিথুন রাশিতে বিচরণ করে সমস্ত রাশির উপর প্রভাব বিস্তার করতে চলেছে চন্দ্র। পাশাপাশি কিছু রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। আপনার দিন কেমন কাটবে জেনে নেওয়া যাক।

    মেষ রাশি: কাজ করার ফলে সন্তুষ্টি লাভ করবেন মেষ রাশির জাতকেরা। ব্যবসায়িক পরিকল্পনা শুরুর জন্য যে চেষ্টা করেছিলেন তা আজ সফল হবে। আয়ের ভালো সুযোগ পাবেন।

    বৃষ রাশি: বৃষ রাশির জাতকেরা দিনের শুরুতে রূপরেখা তৈরি করে নেবেন। কর্মক্ষেত্রে নিজের সমস্ত কাজ পূর্ণ করার পর পারিবারিক ও সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য সময় পাবেন‌। রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে।

    মিথুন রাশি: সরল স্বভাবের কারণে সমাজের মান সম্মান বাড়বে। নিকট আত্মীয়র কাছ থেকে অপ্রিয় সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক দিয়ে সময় খুব বেশি অনুকূল নয়।

    কর্কট রাশি: কর্কট রাশির জাতকরা হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন। কর্মক্ষেত্রে আগত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন। বাড়ির পরিবেশ শান্ত দায়ক থাকবে।

    সিংহ রাশি: সন্তান সংক্রান্ত কোনো সমস্যার সমাধান পাওয়ায় স্বস্তি লাভ করবেন। চাকরিজীবী জাতকেরা নতুন দায়িত্ব পেতে পারেন। কাজ পূর্ণ করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে।

    কন্যা রাশি: কন্যা রাশির জাতকরা আজ প্রাণশক্তিতে ভরপুর থাকবেন। অধিকাংশ কাজ ভালো হবে। সর্দি, কাশির মতো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক প্রয়োজনীয়তা ব্যয় হবে।

    তুলা রাশি: কাজের ক্ষেত্রে ধৈর্য সংযম বজায় রাখবেন। নিজের কাজে মনোনিবেশ করবেন। ধর্মীয় ও আধ্যাত্মিক গতি বৃদ্ধিতে অংশগ্রহণ করার ফলে শান্তি অনুভব করবেন। কাজ করার পর পরিবারের সদস্যদের সময় দিন।

    বৃশ্চিক রাশি: নিজের শব্দ ব্যবহারে নিয়ন্ত্রণে রাখুন। কাজ সহজ ও সরল ভাবে পুরো করার উদ্দেশ্যে যে চেষ্টা করবেন তাতে আধিকারিকদের প্রশংসা লাভ করবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালো সামঞ্জস্য বজায় থাকবে।

    ধনু রাশি: ধনু রাশির জাতকেরা জীবনে একাধিক ক্ষেত্রে উন্নতি করার সুযোগ পাবে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। পারিবারিক ব্যয় বৃদ্ধি হতে পারে।

    মকর রাশি: মকর রাশির জাতকরা কেরিয়ার এর ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়তে পারেন। বাড়ির রক্ষণাবেক্ষণ ও উন্নতির পরিকল্পনা করবেন। হঠাৎ কোনো বড় ব্যয় সামনে আসতে পারে।

    কুম্ভ রাশি: আজকের দিনটিতে একাধিক চ্যালেঞ্জ নিয়ে আসছে।বাড়ির সমস্যার সমাধানে বয়স্কদের সাহায্য পেতে পারেন। সন্তানের স্বাস্থ্যের কারণে দৌড়ঝাপ করতে হবে। অবসাদের পরিস্থিতি দেখা দিতে পারে।

    মীন রাশি: মীন রাশির জাতকরা সম্পত্তি বা গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। পারিবারিক বিষয়ে। ভাইদের সঙ্গে সুসম্পর্ক রাখুন। আপনার কর্ম কৌশলে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। কোনো পুরোনো রোগে জর্জরিত থাকলে স্বস্তি পাবেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily horoscope: গজকেশোরী যোগে ভাগ্য খুলবে মিথুন রাশির, কেমন যাবে আপনার দিন? জানুন রাশিফল

    ।। প্রথম কলকাতা ।।

    Daily horoscope: আজ ৯ই ডিসেম্বর শুক্রবার। চন্দ্র বুধের রাশি মিথুনে সঞ্চার করবে। চন্দ্র, বৃহস্পতি একে অপরের কেন্দ্রস্থানে অবস্থান করবে। এই অবস্থানের ফলে দুই গ্রহ মিলে গজকেশরী যোগ তৈরি হবে আজ। কোন জাতকের দিন কেমন কাটবে জেনে নিন।

    মেষ রাশি: জাতক আজ মিশ্র ফলাফল লাভ করবেন। কোনো পুরনো আত্মীয় বা বন্ধুদের সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। যার ফলে পুরনো কথা মনে পড়বে। স্বামী স্ত্রীর কোনো কারনে বিবাদ হতে পারে।

    বৃষ রাশি: বৃষ রাশির জাতকরা গ্রহগতির অনুকূল ফলাফল লাভ করবে। কর্মক্ষেত্রে সমস্যার সমাধানের জন্য চিন্তা ভাবনা করবেন। পরিবারে কোনো ধরনের গাফিলতি করবেন না। ব্যবসায়ীরা নিজের কৌশলের মাধ্যমে সমস্ত সমস্যা দূর করবেন।

    মিথুন রাশি: মিথুন রাশির জাতকরা আজ পরিশ্রমের মাধ্যমে ভালো ফল পেতে চলেছেন। কাজ সম্পর্কে একাগ্রতা থাকবে। ধর্মীয় ও সামাজিক কাজে অংশগ্রহণে অগ্রণী ভূমিকা পালন করবেন।

    কর্কট রাশি: এই রাশির জাতকরা সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে কাজ করবেন। প্রতিবেশীদের সঙ্গে চলতে থাকা কিছু পুরনো বিষয়ে বয়স্কদের মধ্যস্থতায় মিটমাট হবে। সন্তানদের সমস্যার জন্য দৌড়ঝাপ করতে হবে।

    সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিসে পারিবারিক সমস্যার সমাধান খুঁজে পাবেন‍। ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে।

    কন্যা রাশি: অর্থ ব্যয় করবেন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে। ছাত্ররা পড়াশোনায় কোনো গাফিলতি করবেন না।

    তুলা রাশি: তুলা রাশির জাতকরা সারাদিন কাজে ব্যস্ত থাকবেন। আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করবেন। ইতিবাচক শক্তির প্রভাবে ভালোভাবে কাজ সম্পন্ন করতে পারবেন।

    বৃশ্চিক রাশি: কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন এই রাশির জাতকরা। তবে নিজের আত্মবিশ্বাসের জোর থাকবে। এই সময়ে ঋণ নেবেন না। চাকরিজীবীদের এখন অধিক পরিশ্রম করতে হবে।

    মকর রাশি: হঠাৎ কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। যত পরিশ্রমের সঙ্গে কাজ সফল করবেন ততটাই ফল লাভ করতে পারবেন। কোনো বন্ধুকে নিজের গোপন কথা জানাবেন না। কাজের চাপ থাকা সত্ত্বেও পরিবারের জন্য সময় বের করতে পারবেন।

    কুম্ভ রাশি: এই রাশির জাতকরা কোনো বিশেষ পরিকল্পনার সঙ্গে যুক্ত হতে পারেন। এরফলে স্বস্তি পাবেন। সন্তানদের কোনো সাফল্যের ফলে মনে আনন্দ থাকবে‌। অযথা অর্থ অপচয় করবেন না।

    মীন রাশি: মীন রাশির জাতকরা আজ শত্রুদের পরাজিত করবেন। ব্যক্তিগত জীবনে সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়লে পরিবারের সদস্যদের পরামর্শে লাভ হতে পারে। পেশাগত জীবনে সুসংবাদ পেতে পারেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily horoscope: মিথুন রাশিতে সঞ্চার করবে চন্দ্র, আজ আপনার ভাগ্যে কী? জানুন রাশিফল

    ।। প্রথম কলকাতা ।।

    Daily horoscope: আজ ৮ই ডিসেম্বর। চন্দ্র বৃষ রাশিতে নিজের সঞ্চার করে মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে চন্দ্র গোচর করায় এই রাশি জাতকরা লাভ হতে পারে। আপনাদের জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে। পাশাপাশি তুলা রাশির জাতকদের জন্য দিন ভালোভাবে কাটবে।

    মেষ রাশি: মেষ রাশির জাতকরা একাধিক সমস্যার সমাধান বের করতে পারবেন। আবার কিছু কারণে জটিলতা থাকবে এই রাশির জাতকদের। পরিবারের সম্পূর্ণ সহযোগিতা লাভ করতে পারবেন।

    বৃষ রাশি: বৃষ রাশির জাতকরা আজকের দিনে একাধিক লাভ অর্জন করতে পারবেন। আজ যতটা সম্ভব সময়ের সদ্ব্যবহার করুন। আজকের দিনে নিজের সমস্ত দায়িত্ব পূরণ করতে সক্ষম হবেন বৃষ রাশির জাতকেরা।

    মিথুন রাশি: নতুন পথের সন্ধান পাবেন। কোথাও লগ্নির পূর্বে পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে নিন। পড়ুয়ারা কোনো প্রকল্পে অসফল হওয়ায় অবসাদগ্রস্ত হয়ে পড়বেন।

    কর্কট রাশি: এই রাশির জাতকরা পরিবার এবং সামাজিক কাজে অধিক যোগদান করবেন। আপনার যোগ্যতা ও কর্মকৌশল সকলকে আপনার প্রতি আকৃষ্ট করবে। আপাতত নিজেকে শান্ত রাখুন।

    সিংহ রাশি: আজকের দিনটি অত্যন্ত সহায়ক প্রমাণিত হবে। কাজের চাপ সত্ত্বেও পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সম্পূর্ণ সহযোগিতা না পাওয়ায় সমস্যায় পড়তে পারেন।

    কন্যা রাশি: নিজের পছন্দের কাজে সময় কাটাতে হবে এই রাশির জাতকের। আত্মবিশ্বাস বজায় রাখলে যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায়ীদের কাজে বৃদ্ধি হবে। অবসাদগ্রস্ত হবেন না।

    তুলা রাশি: তুলা রাশির জাতকরা আজ সময়ের সম্পূর্ণ সদ্ব্যবহার করবেন। বাড়ির বড়দের পথপ্রদর্শন অনুযায়ী কাজ করলে সুফল পাবেন। প্রেম সম্পর্কে আবদ্ধ থাকলে একে অপরের আবেগকে সম্মান করুন।

    বৃশ্চিক রাশি: কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন এই রাশির জাতকেরা। তবে নিজের আত্মবিশ্বাসের জোরে তার মুখোমুখি হতে পারবেন। পাশাপাশি সন্তানের তরফে এমন কোনো সংবাদ পেতে পারেন যার ফলে আপনার মন হতাশ হতে পারে।

    ধনু রাশি: ধনু রাশির জাতকদের মধ্যে উৎসাহ বজায় থাকবে। আধ্যাত্বিক গতিবিধিতে সময় কাটাতে পারেন। আজকের দিনে যুবকরা নতুন নতুন সুযোগ পাবেন।

    মকর রাশি: আজকের দিনটি অত্যন্ত বিশেষভাবে কাটবে। আপনার কোনো আর্থিক পরিকল্পনা সফল হতে পারে। আপনি আনন্দে থাকবেন। পাশাপাশি সম্পত্তি কিনতে পারেন।

    কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকরা আজ নতুন কোনো তথ্য লাভ করতে পারেন।নিজের স্কিল আরো উন্নত করবেন এই রাশির জাতকেরা। রাজনীতির কোনো কাজ পূর্ণ করার জন্য সময় খুব ভালো।

    মীন রাশি: প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। সংক্রান্ত সমস্যার সমাধান পাবেন মীন রাশির জাতকরা। ব্যবসায় ইতিবাচক ফলাফল লাভ করবেন। স্বামী স্ত্রীর মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily horoscope: বৃষ রাশিতে গোচর চন্দ্রের, দুশ্চিন্তায় কারা? জানুন রাশিফল

    ।। প্রথম কলকাতা ।।

    Daily horoscope: আজ বৃষ রাশিতে গোচর করে অসাধারণ ফল প্রদান করতে চলেছে চন্দ্র। আবার একই রাশিতে কেতুর উপস্থিতি সমস্যা সৃষ্টি করছে। আজ দিন-রাত বৃষ রাশিতে সঞ্চার করবে চন্দ্র। কিন্তু এই রাশিতে চন্দ্রের পাশাপাশি কেতু বিরাজ করবে। যার ফলে চাঁদের শুভ প্রভাবে অভাব দেখা দেবে।

    মেষ রাশি: এই রাশির জাতকদের জীবনে যে ওঠাপারা দেখা দিচ্ছিল সে ক্ষেত্রে কিছুটা সত্যি পাবেন। টাকা পয়সার বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীদের কাজকর্ম আগের মতোই চলতে থাকবে।

    বৃষ রাশি: আজকের দিনটি অত্যন্ত বিশেষ। আজ এই আসে জাতকরা একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। যার ফলে আপনার আর্থিক পরিস্থিতি ও পারিবারিক ব্যবস্থা ভালোভাবে সঞ্চালিত হতে পারে। ধর্ম, সামাজিক কাজের দৃশ্য জাতকদের রুচি থাকবে।

    মিথুন রাশি: আটকে থাকা কাজ পূর্ণ হবে। কারোর সহযোগিতায় স্থগিত হয়ে যাওয়া কাজ পূর্ণ করতে পারেন। এর ফলে অনুভব করবেন। পাশাপাশি কিছু সময় নিজের সন্তান ও পরিবারের সমস্যার সমাধানে ব্যয় করুন।

    কর্কট রাশি: গুরুত্বপূর্ণ কাজ পূর্ণ করার ইচ্ছা থাকলে তা করতে পারেন। ইতিবাচক চিন্তাভাবনার সঙ্গে পরিকল্পনা বদ্ধভাবে কাজ পূর্ণ করার চেষ্টা করবেন। কোনো বিষয়ে অধিক চিন্তাভাবনা করবেন না।

    সিংহ রাশি: সমস্ত কাজ ভালোভাবে করলে ও সামঞ্জস্য বজায় রেখে চললে সফল হতে পারবেন। অতি আবেগপ্রবণ হওয়া আপনার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। মনের পরিবর্তে মস্তিষ্ক থেকে চিন্তাভাবনা করে যে কোনো সিদ্ধান্ত নিন।

    কন্যা রাশি: এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি আর্থিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। বড়দের পরামর্শ নিয়ে কাজ করুন। স্বাস্থ্য ভালো থাকবে তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে সতর্ক থাকুন।

    তুলা রাশি: তুলা রাশির জাতকরা আজ ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোচনা করে সময় কাটাবেন। পারিবারিক বিবাদ দূর করার জন্য প্রয়োজনীয় নিয়ম তৈরি করুন। ব্যবসা ঠিকঠাক চলবে।

    বৃশ্চিক রাশি: আজ কাজে খুব বেশি ব্যস্ত থাকবেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলবেন। তাদের সঙ্গে বিচারধারার আদান-প্রদান হতে পারে। খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে তবেই ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন।

    ধনু রাশি: আজকের দিনটি অসম্পূর্ণ সমস্ত স্বপ্ন পূরণ করতে পারে। আবেগপ্রবণ না হয়ে প্র্যাকটিক্যাল হন। দাম্পত্য জীবনে অবসাদ দেখা দিতে পারে।

    মকর রাশি: আজকের দিনটি সম্পত্তি সংক্রান্ত বিষয় এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। সম্পত্তি করার জন্য চুক্তি চূড়ান্ত করতে পারেন। ব্যবসায় ক্ষেত্রে কোনো প্রতিযোগীর সঙ্গে বিবাদের পরিস্থিতি উৎপন্ন হতে পারে।

    কুম্ভ রাশি: এই রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত ইতিবাচক চিন্তাভাবনার সঙ্গে শুরু হবে। হঠাৎ লাভ এর পরিকল্পনা তৈরি হবে। দীর্ঘদিনের দুশ্চিন্তার সমাধান হবে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।

    মীন রাশি: নিজের পছন্দের কাজ করুন। নিজের লুকিয়ে থাকা যোগ্যতা ও প্রতিভাব প্রকাশ করার দিন এটি। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ভুল কাজে সময় নষ্ট করবেন না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily horoscope: আজ রাশি পাল্টাবে চন্দ্র, ভাগ্য খুলবে কার কার? দেখুন রাশিফল

    ।। প্রথম কলকাতা ।।

    Daily horoscope: আজ মঙ্গলবার চন্দ্র দুপুরের পর মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। এই পরিবর্তনের ফলে বৃষ ও তুলা রাশির জাতকেরা বিশেষভাবে লাভবান হতে পারেন। অন্যান্য সমস্ত রাশির জাতকরা প্রচেষ্টার ফলে সাফল্য লাভ করতে পারেন।

    মেষ রাশি: মেষ রাশির জাতকদের লক্ষ্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। বাড়িতে কোনো নতুন বস্তু কিনে আনতে পারেন। নেতিবাচক গতিবিধি সম্পন্ন ব্যক্তিদের থেকে দূরে থাকুন। হঠাৎ ব্যয় বাড়বে।

    বৃষ রাশি: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বৃষ রাশির জাতকরা। পরিজনদের সহযোগিতা ও পরামর্শ আপনার জন্য লাভজনক। কর্মক্ষেত্রে গতিবিধি আপনাকে ব্যস্ত করে তুলবে। কথাবার্তার সময় নেতিবাচক বিষয় আলোচনা করবেন না। এই সময় কোনো লগ্নি নেবেন না।

    মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো কাটবে। নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ মিলবে ‌। ফলে অবসর থেকে মুক্ত হতে পারবেন। বিনোদনের পাশাপাশি ব্যক্তিগত কাজে মনোনিবেশ করতে হবে।

    কর্কট রাশি: কর্কট রাশির জাতকেরা মনের মতো কাজ করার সুযোগ পাবেন। কোনো নতুন তথ্য ও সংবাদ লাভ করবেন। অন্যের কথায় কান দিয়ে অনেক সময় নিজের লোকসান করে বসতে পারেন।

    সিংহ রাশি: সিংহ রাশির মহিলা জাতকদের জন্য দিন খুব ভালো কাটবে। নতুন পরিকল্পনা তৈরি হবে এবং লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। ক্ষমতার চেয়ে বেশি কাজ করলে স্বাস্থ্য প্রভাবিত হতে পারে ‌‌‌। তাই মাঝেমধ্যে বিশ্রাম করুন ‌‌‌।

    কন্যা রাশি: কার্য কৌশলের কারণে প্রশংসা লাভ করবেন এই রাশির জাতকেরা। দৌড়ঝাঁপ সত্বেও ইতিবাচক পরিবর্তন আসবে। রাজনীতিক ও সামাজিক কাজে ব্যস্ত থাকবেন ‌‌। সন্তানের ভবিষ্যতের কারণে দোটানায় পড়বেন।

    তুলা রাশি: নিজের পরিশ্রমের ফল লাভ করবেন ‌। আয়ের সঙ্গে সঙ্গেই টাকা ব্যয় হতে শুরু করবে। বহিরাগত ব্যক্তির সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন। কেউ কেউ স্বার্থের কারণে আপনাকে ব্যবহার করতে পারেন।

    বৃশ্চিক রাশি: অনুপ্রেরণা ও মতভেদের সমাধান হবে। আপনার একাগ্রতা এবং সাহায্যের ফলে কোনো কাজ পূর্ণ হতে পারে। স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে কাজ ও পরিশ্রম করুন। কারোর উপর ভরসা করার ফলে দুঃখ পেতে পারেন।

    ধনু রাশি: সময় পরিবর্তনের পরিকল্পনা করে থাকলে সময় অনুকূল। পুরনো স্মৃতি মুখে হাসি ফোটাবে। অন্যের বিষয়ে অযথা নাক গলাবেন না। ব্যবসায় বাধা সৃষ্টি হতে পারে।

    মকর রাশি: মকর রাশির জাতকদের জন্য গ্রহের পরিস্থিতি অনুকূল থাকবে। বাচ্চাদের উপর অধিক প্রতিবন্ধকতা আনবেন না । লোক দেখানোর জন্য চিন্তাভাবনা না করে ব্যয় করবেন না। রক্তচাপ ও মধুমেহ রোগীরা নিজের যত্ন নিন।

    কুম্ভ রাশি: কোনো গুরুত্বপূর্ণ কাজে লগ্নির পরিকল্পনা করে থাকলে গাম্ভীর্যের সঙ্গে বিচার করে দেখুন। সকলকে আনন্দিত রাখার চেষ্টায় আপনি নিজের ক্ষতি করে ফেলতে পারেন। ক্ষমতা অনুযায়ী কাজ করুন ‌। বর্তমান ব্যবসার পাশাপাশি নতুন কাজেও আপনার রুচি বাড়বে।

    মীন রাশি: বুদ্ধিমত্তার প্রয়োগ করুন। পরিকল্পনা শুরু করার ভালো সময় এটি। এই সময় ভবিষ্যৎ পরিকল্পনার প্রভাব বৃদ্ধি পাবে।কাজের চাপের কারণে পরিবারের জন্য সময় বের করা জরুরী হয়ে উঠবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version