Tag: তুলা রাশি

  • Daily horoscope: মঙ্গলবারে তিন রাশির উন্নতি, আপনার ভাগ্যে কী?

    Daily horoscope: মঙ্গলবারে তিন রাশির উন্নতি, আপনার ভাগ্যে কী?

    ।। প্রথম কলকাতা ।।

    Daily horoscope: আজ চন্দ্র শুক্রের রাশি বৃষ রাশিতে সঞ্চার করবে। এই রাশিতে চন্দ্র উচ্চস্থ থাকবে। পাশাপাশি মঙ্গলের সঙ্গে চন্দ্রের শুভ সংযোগ তৈরি হবে। এর ফলে ধন যোগ নামক শুভ যোগ নির্মিত হবে। মেষ থেকে মীন সমস্ত রাশির আজকের দিনটি কেমন কাটবে জেনে নিন।

    মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি লাভজনক প্রমাণিত হবে। কাজের ক্ষেত্রে মানসিক দিক দিয়ে মজবুত থাকবেন। কঠিন প্ররিশ্রমের ফলে যে কাজ করবেন তাতে ভালো ফলাফল লাভ করবেন। ব্যয় বাড়তে পারে তাই সতর্ক (Careful )থাকুন।

    বৃষ রাশি: বৃষ রাশির জাতকের জন্য আজকের দিনটি মাঝারি ফলদায়ক। পারিবারিক জীবন ভালো কাটবে। সামান্য মানসিক চিন্তা থাকবে এ বিষয়ে মনোনিবেশ করুন।

    মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল থাকবে। সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে যা আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে। স্বাস্থ্য (Health) দুর্বল হতে পারে তাই সতর্ক হবেন।

    কর্কট রাশিফল: আজকের দিনটি কর্কট রাশির জাতকদের শক্তি ও চ্যালেঞ্জের সঙ্গে মোকাবেলা করতে হবে। কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত থাকবে।

    সিংহ রাশি: অসুস্থতা আপনাকে চিন্তিত করে তুলতে পারে। কাজের ফাঁকে বিশ্রাম নিলে মানসিক অবসাদ কমবে। সন্তানের কাজে মনোনিবেশ করবেন।

    কন্যা রাশি: পারিবারিক দায়িত্বে মনোনিবেশ করবেন। বিবাহিত জাতকদের দিন ভালো কাটবে। তবে জীবনসঙ্গীর কোনও কথা শুনে রেগে যেতে পারেন‌। প্রেম জীবনে ভেবে চিন্তে কথা বলুন।

    তুলা রাশি: নিজের ব্যক্তিগত জীবনে মনোনিবেশ করতে পারেন। কর্মক্ষেত্রে কিছু দায়িত্ব আপনার জন্য অপেক্ষা করছে তা পূর্ণ করার চেষ্টা করুন। কারোর দুর্বল স্বাস্থ্য আপনার চিন্তার কারন হয়ে দাঁড়াতে পারে।

    বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে ভালোভাবে দায়িত্ব পূরণ করবেন। কিন্তু কোন কারণে মনে দুশ্চিন্তা থাকবে এর জন্য পরিবারের পরিস্থিতি দায়ী। চাকরিতে প্রশংসা লাভ করবেন এবং আধিকারিকরা আপনার সঙ্গে থাকবে।

    ধনু রাশি: সামাজিক কাজে একসঙ্গে একাধিক কথা মনের মধ্যে উঠবে কিছুটা আবেগপ্রবণ থাকবেন আপনি। আপনাকে সাহায্যের জন্য অনেকে এগিয়ে আসবে। আপনার অত্যাধিক কথা বলার স্বভাবের কারণে পরিবারে ঝগড়া হতে পারে।

    মকর রাশি: বহুদিন পর আপনাদের স্বাস্থ্য উন্নতি হবে। পরিবারের সম্মান বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে আনন্দ আসবে এবং মন প্রসন্ন থাকবে।

    কুম্ভ রাশি: আয় বাড়বে তবে ব্যয় বেশি হবে। প্রেম জীবনের জন্য দিন ভালো। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা তৈরি করবেন এক্ষেত্রে আধিকারিকদের সাহায্য পাবেন। দাম্পত্য জীবনে আনন্দ বৃদ্ধি পাবে।

    মীন রাশি: এই রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে। কাজের ক্ষেত্রে অধিক মনোনিবেশ করতে হবে। পারিবারিক পরিবেশে অবসাদ আসতে পারে। জীবন সঙ্গীর কাছ থেকে কোনো ভালো কাজের পরামর্শ পেতে পারেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily Horoscope: আজকের দিন ছয় রাশির জন্য দারুন শুভ, আপনার ভাগ্য কেমন থাকবে জেনে নিন

    ।। প্রথম কলকাতা ।।

    Daily Horoscope: আজ চন্দ্র মেষ রাশির পরে বৃষ রাশিতে গমন করছে। গ্রহ ও নক্ষত্রের প্রভাবের কারণে সিংহ রাশির জাতকরা আজ সঙ্গীর সঙ্গে সময় কাটানোর ভালো সুযোগ পাবেন। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতকদের আটকে থাকা আজ টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশি জাতকরা এদিন নতুন ব্যবসা নিয়ে আলোচনা করতে পারে। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে আজকের দিনটি সমস্ত রাশিকে প্রভাবিত করবে।

    মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল হবে। কাজে সাফল্য আসবে এবং গোপন পদ্ধতির মাধ্যমে অর্থ লাভের সম্ভাবনা থাকবে। আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং ভালো খাওয়া দাওয়া করুন। প্রেমের সঙ্গীর সাথে ভালো সময় কাটবে এবং বিবাহিত জীবনে, কর্মক্ষেত্রে জীবন সঙ্গী আপনাকে অনেক সাহায্য করতে পারে। পারিবারিক জীবন সুখের হবে।

    বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি উত্থান-পতনে পূর্ণ হতে চলেছে। আপনার ব্যয় বাড়বে, এর জন্য আপনাকে সঠিকভাবে অর্থ পরিচালনা করতে হবে। কর্মক্ষেত্রে আপনি ভালো ফলাফল পাবেন এবং আপনার সহকর্মীদের সমর্থনও পাবেন। সন্তানের দিক থেকে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে।

    মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি স্বাভাবিক ফলদায়ক হবে। বিবাহিত জীবনের টানাপোড়েনের মাঝেও প্রেমের মিষ্টি কথাবার্তা হবে, যা আপনার সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াবে। যারা প্রেম করছেন তাদের জন্য আজকের দিনটি খুব ভালো।

    কর্কট রাশি: কর্কট রাশির জন্য আজকের দিনটি একটি সাধারণ দিন। আপনার ভাগ্য দুর্বল হওয়ার কারণে আপনার গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হয়ে যেতে পারে। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। প্রতিটি কাজ সফল করতে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।

    সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে এবং আপনার ব্যয়ও নিয়ন্ত্রণে থাকবে। আরামে দিন কাটবে। আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে সময় কাটানোর একটি ভালো সুযোগ পাবেন। পরিবারের কোনও প্রবীণের স্বাস্থ্যের অবনতি হতে পারে, যার কারণে আপনাকে দৌড়াতে হতে পারে।

    কন্যা রাশি: আজ কন্যা রাশির জাতক জাতিকাদের খুব বুদ্ধি খাটিয়ে চলার দিন। আজ কর্মক্ষেত্রে অনেক অনুকূলতা নিয়ে আসবে। আপনি খুব উত্সাহী মেজাজে থাকবেন এবং আপনার কাজে সাফল্যও পাবেন। আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন বা সিনেমা দেখতে পারেন।

    তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনার মুখে হাসি ফোটাবে। আপনি ভ্রমণে যেতে পারেন, যেখানে আপনি কিছু নতুন লোকের সাথে দেখা করবেন। পারিবারিক জীবনে সুখ থাকবে। বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে মেলামেশা বাড়বে। আপনার সাথে যারা কাজ করেন তাদের সাথে ভালো ব্যবহারের ফলে কর্মক্ষেত্রে সাফল্য আসবে।

    বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল হবে। কোথাও থেকে আটকে থাকা টাকা ফেরত আসতে পারে, যা আপনাকে সাহস যোগাবে এবং কিছু নতুন (New) কাজ শুরু করার কথা ভাববে। আপনি আপনার শ্বশুরবাড়ি থেকে কিছু ভালো খবর পাবেন, যার কারণে আপনার মন খুশি হবে।

    ধনু রাশি: আজ ধনু রাশির জাতকদের জন্য মানসিক চাপ নিয়ে আসতে পারে। ব্যয় থাকবে, তবে আয়ও বাড়বে। সাবধানে যানবাহন চালান, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন ভালো যাবে। বিবাহিত জীবনে অবস্থার উন্নতি হবে এবং আপনি একে অপরের কাছাকাছি আসবেন।

    মকর রাশি: মকর রাশির জাতকদের দিনটি মাঝারি ফলদায়ক হবে। অতিরিক্ত কাজের কারণে স্বাস্থ্যের অবনতি হতে পারে, পাশাপাশি আপনি মানসিক ভাবে চাপে থাকবেন। আপনার খরচ বেশি হবে এবং আয় তাদের থেকে একটু কম হবে।

    কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো যাচ্ছে। আপনি কর্মক্ষেত্রে শক্তিশালী বোধ করবেন এবং অফিসাররা আপনার প্রতি খুশি হবেন। দৈনিক ব্যবসায়ীদেরও ভালো আয় হবে। ব্যবসার ক্ষেত্রে করা যাত্রা সফলতা দেবে এবং ব্যবসায়িক আদেশও প্রাপ্ত হবে। পারিবারিক জীবনে কিছু সমস্যার কারণে সমস্যা হতে পারে। কারো সাথে তর্ক হতে পারে। বাড়ির বড়দের সঙ্গে নতুন ব্যবসা নিয়ে আলোচনা করতে পারেন।

    মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো যাবে। আপনার বুদ্ধিমত্তা কাজে আসবে এবং আপনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। অর্থের দিক থেকে দিনটি ভালো যাবে। পিতার স্বাস্থ্যের(Health) অবনতি হতে পারে তবে আপনার স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করবে। পারিবারিক জীবনে একটি অনুকূল সময় যাবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily horoscope: গ্রহণ যোগে শুরু নতুন বছর, আপনার সৌভাগ্য না দুর্ভাগ্য? জানুন রাশিফল

    ।। প্রথম কলকাতা ।।

    Daily horoscope: বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে ২০২৩ সালের পয়লা জানুয়ারি দৈনিক রাশিফলে কার ভাগ্যে কি রয়েছে তা নিয়ে রয়েছে চর্চা। চন্দ্র মেষের রাশি মঙ্গলে প্রবেশ করবে। এখানে আগে থেকেই থেকে রাহু উপস্থিত। অর্থাৎ বছরের শুরুতে গ্রহণযোগ থাকছে। মেষ থেকে মীন রাশির জীবনে অর্থ থেকে প্রেম ভাগ্য স্বাস্থ্য থেকে শিক্ষার ক্ষেত্রে কেমন কাটবে বছরে প্রথম দিনটি। দেখে নেওয়া যাক ১ জানুয়ারি ২০২৩ সালের দৈনিক রাশিফল এ ১২ রাশির ভাগ্য গণনা।

    মেষ রাশি: বছরের প্রথম দিন মেষ রাশির জাতকদের জন্য অনুকূল থাকবে। আপনাদের মনে আনন্দের সঞ্চার হবে। মেষ রাশির দাম্পত্য জীবনে ভালোবাসা থাকবে তবে প্রেম জীবনে ওঠাপড়ার মুখে পড়তে পারেন। চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হবেন।

    বৃষ রাশি: কাজের চাপের কারণে মানসিক অবসাদ থাকতে পারে। দুর্বল অনুভব করবেন। কাজের জন্য দিন অনুকূল। ব্যবসায়িক যাত্রায় যাওয়ার যোগ তৈরি হতে পারে।

    মিথুন রাশি: মিথুন রাশির জাতকরা মানসিক দিক দিয়ে অত্যন্ত মজবুত(Strong) থাকবেন। এর ফলে আপনাদের অধিকাংশ কাজ সম্পন্ন হবে। দাম্পত্য জীবনে ভালো ফলাফল লাভ করবেন। পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে।

    কর্কট রাশি: নতুন বছরের প্রথম দিনে কর্কট রাশি জাতকদের মনে আনন্দ থাকবে পরিবেশ ভালো থাকবে। কাজের জন্য পরিস্থিতি অনুকূল। চাকরিজীবীরা আনন্দের মধ্যে থাকবেন। তবে দাম্পত্য জীবনে অবসাদ থাকবে।

    সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের নতুন বছর ভালো কাটবে দীর্ঘদিন ধরে আটকে থাকা পরিকল্পনা সফল হবে। কাজে সাফল্য লাভের ফলে মনে আনন্দ এবং আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ ও সহযোগিতা থাকবে।

    কন্যা রাশি: অনেকদিন পর কন্যা রাশির জাতকরা ভালো কিছু অনুভব করবেন। কাজের অবসর থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে নিজের কাজের জন্য প্রশংসা লাভ করবেন। নতুন বছর বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন।

    তুলা রাশি: তুলা রাশি জাতকের জন্য বছরে প্রথম দিনটি খুব ভালো। প্রেম জীবনে জড়িত জাতকরা ভালো সময় কাটাবেন। বিবাহিত জাতকরা সন্তান সুখ লাভ করবেন।

    বৃশ্চিক রাশি: আত্মবিশ্বাস মজবুত থাকবে। বছরের প্রথম দিনটি আপনাদের ভালো কাটবে। জীবনে ভারসাম্য বজায় রাখবেন এবং পরিবারে মননিবেশ করবেন। কাজের জন্য আজকের দিন ভালো।

    ধনু রাশি: বছরের প্রথম দিনে ধনু রাশির জাতকদের প্রচুর পরিশ্রম করতে হবে। এর ফলে ভালো ফলাফল লাভ করবেন। পরিবারের ছোট সদস্যদের সহযোগিতা লাভ করবেন। প্রিয় মানুষের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে।

    মকর রাশি: মকর রাশির জাতকদের মনে পরিবারের সদস্যদের প্রতি ভালবাসা থাকবে। তাদের জন্য কোনো ভালো উপহার (Gift) আনতে পারেন। নিজের কথা দিয়ে সকলের মন জয় করতে পারবেন। নতুন বছরের প্রথম দিনটি আপনার জন্য শুভ।

    কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের বছরে প্রথম দিনটি ভালো কাটবে। অর্থ আগমন হবে এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। আয় বৃদ্ধির নতুন নতুন পরিকল্পনা খুঁজে পাবেন। কাজে অতিরিক্ত ব্যস্ত থাকবেন।

    মীন রাশি: মীন রাশির জাতকদের বছরের প্রথম দিনটি ভালো যাবে। আপনি যে পরিশ্রম করবেন তার প্রত্যাশিত ফল পাবেন। আর্থিক বৃদ্ধির শুভ লক্ষণ রয়েছে। ব্যবসায় নিযুক্ত ব্যক্তিরা ভালো লাভ পাবেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily horoscope: তিনটি যোগের শুভ প্রভাবে দারুণ উন্নতি এই রাশির, জানুন রাশিফল

    ।। প্রথম কলকাতা ।।

    Daily horoscope: চন্দ্র মীন রাশিতে সঞ্চার করবে আজ। অন্যদিকে মকর রাশিতে শুক্রের গোচর হবে। এর ফলে আজ মকর রাশিতে তিনটি গ্রহের সংযোগ তৈরি হবে। আজকের দিনে তিনটি যুগের শুভ প্রভাব থাকছে সমস্ত রাশির উপর। বৃহস্পতিবার কোন রাশির জাতকদের কেমন কাটবে জেনে নেওয়া যাক।

    মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল তবে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়তে পারেন। দাম্পত্য জীবনের দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো থাকবে। কাজে ভালো ফলাফল লাভ করবেন ।

    বৃষ রাশি: আজকের দিনটি মাঝারি ফলদায়ী। স্বাস্থ্য উন্নতির ফলে মনে আনন্দ থাকবে। সঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। অফিসের কাজে ভাগ্য আপনার সঙ্গ দেবে।

    মিথুন রাশি: জাতকদের জন্য আজকের দিনটি ভালো স্বস্তি পাবেন আপনারা। পরিবারের পরিবেশ ভালো থাকবে। ব্যবসায় ভালো ফলাফল লাভ করবেন কাজের ক্ষেত্রে কঠিন পরিশ্রম করতে হবে।

    কর্কট রাশি: কর্কট রাশি জাতকদের জন্য আজকের দিনটি ভালো হবে। পাশাপাশি স্বাস্থ্য উন্নতি হবে। ব্যয় নিয়ন্ত্রণ করলে স্বস্তি অনুভব করবেন আপনারা। আয় বৃদ্ধি হওয়ায় আর্থিক দিক দিয়ে দিন ভালো।

    সিংহ রাশি: সিংহ রাশি জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল। আপনার সম্পর্ক আরও মজবুত হবে। ভবিষ্যতের চিন্তা থাকবে। ব্যবসায় সর্বশক্তি প্রয়োগ করে কাজ করবেন।

    কন্যা রাশি: আজকের দিনটি অত্যন্ত লাভজনক বিরোধীদের পরাজিত করবেন। বুদ্ধি প্রয়োগ করে যে কাজ করবেন তাতে সাফল্য লাভ করবেন। দাম্পত্য জীবন আনন্দে (Happy) কাটবে।

    তুলা রাশি: তুলা রাশির জাতকদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। আজকের দিনটি আপনাদের জন্য সমস্যায় ভরা থাকবে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন পুরনো কথা মনে করে আনন্দিত হবেন।

    বৃশ্চিক রাশি: আর বৃশ্চিক রাশির জাতকদের দিন মাঝারি ফলদায়ী। কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং পরিশ্রম করবেন। দাম্পত্য জীবনের জন্য দিন সাধারন।

    ধনু রাশি: ধনু রাশির জাতকদের আজকের দিনটি শুভ।কাজে মনোনিবেশ করবেন। বিবাহিত জাতকদের জীবনে আনন্দের আগমন ঘটবে। স্বাস্থ্য মজবুত থাকবে।

    মকর রাশি: মকর রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে। বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ(Work )পুরন হবে। কোনো দীর্ঘ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

    কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি ঠিকঠাক কাটবে অসুস্থ হতে পারেন। চাকরিজীবীদের অধিক পরিশ্রম করতে হবে। দম্পতিদের জন্য সুখ শান্তিতে ভরা দিন।

    মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো। ভাগ্যের ভরসায় থাকার পরিবর্তে নিজে পরিশ্রম করলে ভালো ফলাফল লাভ করবেন। ব্যবসায় ধন লাভ করতে পারবেন এর ফলে মনে আনন্দ থাকবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily horoscope: আজ থেকে মকরে বুধ, কেমন যাবে আপনার দিন?

    ।। প্রথম কলকাতা‌ ।।

    Daily horoscope: আজকের রাশিফল, বুধবার ২৮শে ডিসেম্বর ২০২২ চন্দ্র কুম্ভ রাশিতে সঞ্চার করবে। অন্যদিকে আজ মকর রাশিতে বুধ প্রবেশ করছে। শনির মকর রাশিতে বুধ ও কুম্ভ রাশিতে চন্দ্রের উপস্থিতির কারণে আজকের দিনটি মকর রাশির জাতকদের ভালো কাটবে। কাদের সাবধানে থাকতে হবে জেনে নিন আজকের রাশিফল।

    মেষ রাশি: মেষ রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ ফলদায়ী‌। কাজের কারণে অত্যন্ত ব্যস্ত (Busy) থাকতে হবে এই রাশির জাতকদের। মাথার মধ্যে একসঙ্গে অনেক কথা ঘুরপাক খাবে যার ফলে কাজে মনোনিবেশ করতে পারবেন না।

    বৃষ রাশি: বৃষ রাশির জাতকরা পারিবারিক জীবনে অধিক মনোনিবেশ করবেন। কোনো পলিসি নেওয়ার কথা ভাবতে পারেন। আয় বৃদ্ধির জন্য অন্যান্য পথের খোঁজ করবেন। ব্যবসার জন্য ভালো দিন।

    মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি মাঝারি ফালদায়ী। অসম্পূর্ণ পারিবারিক কাজে অধিক মনোনিবেশ করবেন এবং মা-বাবার সঙ্গে পরিকল্পনা তৈরি করবেন। আবহাওয়ার পরিবর্তনের ফলে অসুস্থ হতে পারেন।

    কর্কট রাশি: জাতকের জন্য আজকের দিনটি খুব ভালো। পুরনো বন্ধুদের কথা মনে পড়বে। কোনো নতুন কাজের জন্য প্রতিবেশী বা আত্মীয়দের জানাবেন। প্রেম জীবনের জন্য অনুকূল সময়।

    সিংহ রাশি: এই রাশির জাতকদের বিশেষ কাজে ব্যয় করতে হবে। খাওয়া-দাওয়ার জিনিস ও পোশাকে অধিক ব্যয় করবেন। কেনাকাটায় সময় কাটাবেন‌। প্রতিদিনের কাজ সফল হতে গিয়ে আটকে যাবে।

    কন্যা রাশি: বাড়ির জন্য নতুন (New) কেনাকাটা করবেন। প্রেম জীবনের সমস্যা দেখা দিতে পারে। কাজের কথা চিন্তাভাবনা করে যাবেন।

    তুলা রাশি: তুলা রাশি জাতকদের আজকের দিনটি ব্যয়ে পরিপূর্ণ থাকবে। সকালে একসঙ্গে একাধিক বিষয়ে মনোনিবেশ করতে হবে। ফলে চিন্তিত থাকবেন। নতুন কাজে হাত দিতে পারেন।

    বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের মুখে উজ্জ্বলতা দেখতে পাবেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি হবে। দাম্পত্য জীবন ভালো চলবে। অন্যের বিষয় দখল দেবেন না।

    ধনু রাশি: ধনু রাশির জাতকরা সক্রিয় থাকবেন কাজে মনোনিবেশ করবেন। ভালো ফলাফল লাভ করবেন। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে কোনো বিশেষ কাজের পরিকল্পনা করতে পারেন।

    মকর রাশি: একইসঙ্গে একাধিক স্থানে মনোনিবেশ করবেন। ধর্মীয় বিচার মনের মধ্যে আসবে। সঙ্গীর সঙ্গে ভালোবাসাপূর্ন সময় (Time) কাটাবেন। নতুন চাকরি পেতে পারেন।

    কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি সাবধানে কাটাতে হবে ।স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আয় বৃদ্ধির ফলে আনন্দিত হবেন।

    মীন রাশি: মীন রাশির জাতকরা পারিবারিক জীবনে মনোনিবেশ করবেন। জীবন সঙ্গীর স্বাস্থ্যের যত্ন নেবেন। ব্যবসার দিক থেকে সময় ভালো আয় বৃদ্ধির যোগ থাকবে। পরিশ্রম সফল হবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Tarot Horoscope 2023 : নতুন বছরে আসবে শান্তি নাকি বাড়বে দুশ্চিন্তা ? জানাচ্ছে ট্যারো কার্ড

    ।। প্রথম কলকাতা ।।

    Tarot Horoscope 2023 : ভবিষ্যৎ জানতে চান না এমন মানুষ কি আদৌ আছেন ? সকলেই নিজের ভবিষ্যৎ নিয়ে উৎসুক থাকেন। আগামীতে কী হতে চলেছে, সেটা ভালো না খারাপ তা যদি আগে থেকেই জেনে নেওয়া যায় তাহলে ক্ষতি কোথায় ? আর এই ধারণা নিয়েই অনেকে ইতিমধ্যেই জ্যোতিষবিদদের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। জ্যোতিষ শাস্ত্র কিংবা সংখ্যাশাস্ত্রের মাধ্যমে তাঁরা হয়তো জেনে নেওয়ার চেষ্টা করবেন ২০২৩ সাল কতটা শুভ হতে চলেছে তাদের জন্য। তবে শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্র , সংখ্যা শাস্ত্রের মাধ্যমেই কিন্তু ভবিষ্যৎ জানা যায় এমনটা নয় । আপনাকে আপনার ভবিষ্যৎ বলতে পারে ট্যারো কার্ডও ( Tarot Card) ।

    ট্যারো কার্ড অনুসারে ২০২৩ সালে মেষ থেকে মীন প্রত্যেক রাশির জাতকদের সময় কেমন কাটতে চলেছে ? জানুন কী বলছে ট্যারো

    * মেষ রাশি (Aries) : এই রাশির জাতকরা যদি নতুন বছরে ঋণ নেওয়ার পরিকল্পনা করেন তবে অবশ্যই ভেবে চিন্তে পা বাড়াবেন। কারণ সেই সিদ্ধান্তের জন্য পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে। মেষ রাশির জাতকদের ২০২৩ সালে জলের মতো অর্থ ব্যয় হবে। যদিও গাড়ি বাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা সফল হতে পারে। বছরের শুরুতেই রয়েছে কোথাও যাত্রার যোগ। সারা বছর ধরে স্বাস্থ্য খানিকটা ভোগাবে । এমন কোন কাজ করবেন না যাতে মান সম্মানহানি হতে পারে । মানসিক কষ্ট ঘিরে ধরতে পারে আপনাকে। তবে বছরের শেষের দিক আপনার জন্য ভালো থাকবে। বছরভর বৃহস্পতিবার উপবাস করতে পারেন। তাতে নেতিবাচক শক্তির প্রভাব থেকে দূরে থাকবেন।

    * বৃষ রাশি (Taurus) : ট্যারো অনুযায়ী এই রাশির জাতকদের জন্য ২০২৩ সাল বেশ ভালো হতে চলেছে। কারণ তাদের বছরের শুরুতেই যাত্রার যোগ রয়েছে। একইসঙ্গে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পর্ক ভালো থাকবে, অবিবাহিত যারা রয়েছেন তাঁরা নিজেদের পছন্দের সঙ্গী পাবেন । এই বছরেই যদি অংশীদারী ব্যবসায় লগ্নি করতে চান তাহলে তা আপনার জন্য ভালো ফল আনতে পারে। অর্থাৎ সব মিলিয়ে বেশ ভালোই কাটবে ২০২৩।

    * মিথুন রাশি (Gemini) : আগামী বছর নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন । পরিস্থিতির চাপে আপনার বন্ধু শত্রুতে পরিণত হতে পারে । এছাড়াও শত্রুদের দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ব্যবসা কিংবা ব্যাক্তিগত ক্ষেত্রে বেশ ভালো যোগ রয়েছে। যারা চাকরিজীবী তাদের জন্য নতুন চাকরির সম্ভাবনা অপেক্ষা করছে ২০২৩ এ। পদোন্নতিও হতে পারে নতুন বছরে।

    * কর্কট রাশি (Cancer) : ২০২৩ এ এই রাশির জাতকরা যতটাই পরিশ্রম করবেন ঠিক ততটাই ফলাফল লাভ করতে পারবেন। ব্যক্তিগতভাবে উন্নতির সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে , পদ প্রতিষ্ঠান এবং মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা । পড়ুয়াদের পড়াশোনার দিকটা বেশ ভালোই যাবে। কিন্তু বাবার স্বাস্থ্য খানিকটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। সারা বছর ধর্মীয় আধ্যাত্মিক কাজের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকবেন এই রাশির জাতকরা।

    * সিংহ রাশি (Leo) : একদিকে যেমন আয় বৃদ্ধি পেতে পারে তেমন অন্যদিকে ব্যবসাদারদের ব্যবসা সমস্যার মুখেও পড়তে পারে । কাজেই খুব সাবধানে এগোতে হবে। অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে যা মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। নব দম্পতিদের সন্তান লাভের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে সম্পত্তির ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে পারে ।এমনকি ক্রয় বিক্রয় করা যেতে পারে।

    * কন্যা রাশি (Virgo) : আগামী বছরে এই রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না । তাই সচেতন হতে হবে। একাধিক নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। যারা চাকরির খোঁজ করছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। বিবাহে ইচ্ছুক কন্যা রাশির জাতকদের বিবাহ হতে পারে ২০২৩- এই। এছাড়াও পরিবারের সঙ্গে সময় কাটানোর একাধিক সুযোগ পাওয়া যাবে। তবে পেটের রোগ খানিকটা ভোগাতে পারে কন্যা রাশির জাতকদের।

    * তুলা রাশি (Libra) : এই রাশির জাতকরা ২০২৩ সালে লগ্নি করতে পারেন । লাভের আশঙ্কা রয়েছে। এছাড়াও বছর পর নানান চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই রাশির জাতকদের । নিজের প্রতিযোগীদের থেকে সাবধানতা অবলম্বন করুন। হাত খোলা অভ্যাস থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করতে শুরু করুন আজ থেকেই। কারণ তা না করলে আর্থিক ব্যবস্থার কারণে ঋণ পর্যন্ত নিতে পারে।

    * বৃশ্চিক রাশি  (Scorpio) : যারা চাকরিজীবী তাঁরা ২০২৩ এর নতুন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেতে চলেছেন । নিজের বুদ্ধি এবং কৌশলকে কাজে লাগিয়ে উন্নতির সিঁড়ি চড়তে পারবেন এই রাশির জাতকরা । প্রেমে সাফল্য লাভ করার সম্ভাবনা প্রবল। নতুন নতুন জিনিস জানতে এবং শিখতে পারবেন বৃশ্চিক রাশির জাতকরা। তবে মায়ের স্বাস্থ্যের যত্ন নিতে হবে।

    * ধনু রাশি (Sagittarius) : ধনু রাশির জাতকদের আর্থিক অবস্থা ২০২৩ এ বেশ ভালো থাকবে। যে কোন শুভ কাজ করার ক্ষেত্রে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। তবে বিদেশ যাত্রার যোগ রয়েছে আগামী বছরে। এই রাশির জাতকদের জন্য ২০২৩ কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের দিক থেকে বেশ ভালো। এছাড়াও মান সম্মান বৃদ্ধি পাবে সামাজিক স্তরে।

    * মকর রাশি (Capricorn) : এই রাশির জাতকরা যদি দীর্ঘদিন ধরে অসুস্থতার মধ্যে থাকেন তাহলে ২০২৩ এ শারীরিক সুস্থতা লাভ করতে পারেন। তবে সবথেকে ভালো বিষয় হল এই বছর নিজের প্রতিযোগী অথবা শত্রুদের দ্বারাই লাভান্বিত হতে পারবেন এই রাশির জাতকরা । পরিবার পাশে থাকলে অর্থ লাভের যোগ রয়েছে। তবে সারা বছরের কোন না কোন সময় মনে ভীষণ ব্যাকুলতা কাজ করবে।

    * কুম্ভ রাশি ( Aquarius) : কর্মক্ষেত্রে নিজের প্রতিযোগীদের থেকে সাবধান থাকতে হবে। বছরভর নানান ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কুম্ভ রাশির জাতকদের যদি দূরদর্শিতা থাকে তবে এই রাশির জাতকরা সাফল্য অর্জন করতে পারবেন। তবে বছরের শেষের দিকে ভীষণ অর্থ কষ্ট দেখা দিতে পারে।

    মীন রাশি (Pisces) : কাজের ক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব এবার আপনার হাতে আসতে পারে। নতুন বছরে এছাড়াও নতুন কিছু শিখতে পারেন এই রাশি জাতকরা। তাদের ব্যবহার প্রশংসা পাবে আশেপাশের মানুষের কাছ থেকে। সারা বছরই কোনো না কোনো শুভ কাজে এই রাশির জাতক এবং তাঁর পরিবার যুক্ত থাকবে। প্রেমের সম্পর্কেও সাফল্য লাভের যোগ রয়েছে ২০২৩ এ।

    ট্যারো কার্ড সম্পর্কে আরও জানতে এবং মতামত নিতে অবশ্যই ট্যারো বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা জরুরী।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily horoscope: বছরের শেষ সপ্তাহে প্রথম দিন, আনন্দ আসবে এই তিন রাশির জীবনে

    ।। প্রথম কলকাতা ।।

    Daily horoscope: আজ চন্দ্র মকর রাশিতে নিজের সঞ্চার শেষ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বছরের শেষ সপ্তাহে প্রথম দিনটি মিথুন এবং সিংহ রাশির জাতকদের জন্য ভালো কাটবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বছরের শেষ সপ্তাহে প্রথম দিনটি কোন রাশির জাতকদের কেমন কাটবে কাদের জন্য সময় অনুকূল কাদের জন্য প্রতিকূল সেসব জেনে নিন এক নজরে।

    মেষ রাশি: মেষ রাশির জাতকদের আজকের দিনটি মধ্যম ফলদায়ী। এ সময় আপনার মানসিক অবসাদ বৃদ্ধি পাবে পাশাপাশি দুর্বল অনুভব করবেন মেষ রাশির জাতকেরা। আবার অন্যদিকে আজ আয় বৃদ্ধির ফলে মনে আনন্দ থাকবে।

    বৃষ রাশি: সপ্তাহে প্রথম দিন বৃষ রাশির জাতকের জন্য অনুকূল প্রমানিত হবে। আজ আপনারা মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে পারেন। স্বাস্থ্য উন্নতি হবে। কাজের ক্ষেত্রে হতাশগ্রস্ত হতে পারেন।

    মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য সপ্তাহে প্রথম দিন ঠিকঠাক থাকবে। পারিবারিক জীবন আনন্দে (Happy) কাটবে। ব্যবসার জন্য সাধারণ যাবে। দাম্পত্য জীবনের জন্য দিন ভালো।

    কর্কট রাশি: কর্কট রাশি জাতকদের পরিশ্রমের ভালো ফলাফল লাভ হবে। পাশাপাশি পরিবারের সুখ ভোগ করতে পারবেন। দাম্পত্য জীবনে অবসাদ বৃদ্ধি পেতে পারে। প্রেম জীবনে ওঠাপড়ার মুখে পড়বেন।

    সিংহ রাশি: সিংহ রাশির জাতকরা আজ অবশ্যই সাফল্য (success) লাভ করবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পুরো হওয়ায় মনে আনন্দ থাকবে। ব্যবসায়ীদের জন্য দিন খুব ভালো।

    কন্যা রাশি: কন্যা রাশির জাতকের আজ অবসাদ কম থাকবে। আজ আপনার সমস্ত নিজের কাজ ভালোভাবে পূর্ণ করতে পারবেন। বিবাহিত জাতকরা দাম্পত্য জীবনে পূর্ণ সুখ লাভ করবেন। সন্তান সংক্রান্ত কোনো সুসংবাদ পেতে পারেন।

    তুলা রাশি: তুলা রাশির জাতকদের কাজে বিলম্ব হতে পারে। আপনার সামনে কিছু চ্যালেঞ্জ(Challenge) আসতে পারে। আজকের দিনটি ভালই কাটবে।

    বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক লাভের সম্ভাবনা আছে। আপনাদের আয় বৃদ্ধি হবে। নিজের ব্যবহার উন্নত করুন যাতে সকলে আপনার সঙ্গে মিশতে পারেন।

    ধনু রাশি: ধনু রাশি জাতকদের আজকের দিনটি ব্যয় বৃদ্ধি হবে। দিন অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পরিস্থিতি উন্নত হবে‌। জীবন সঙ্গীর ব্যবহার আপনাকে চিন্তিত করে তুলতে পারে।

    কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি সমস্যা পূর্ণ হতে পারে। কাজের ক্ষেত্রে সামান্য জটিলতা থাকতে পারে। ফলে মানসিক চাপ থাকবে।

    মীন রাশি: মীন রাশির জাতকেরা কাজে মনোনিবেশ করুন। কাউকে ব্যক্তিগত কথা বলবেন না। পরিশ্রম করুন অন্যের উপর নির্ভরশীল থাকবেন না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily horoscope: আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে, সান্টা ক্লজের উপহার কোন কোন রাশির জন্য

    ।। প্রথম কলকাতা ।।

    Daily horoscope: আজ বড় দিন। আজ মকর রাশিতে চন্দ্রের যোগাযোগ দিনরাত থাকবে। আবার অন্যদিকে চাঁদের পাশাপাশি শনিও থাকবে মকর রাশিতে। গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে কর্কট এবং বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুব শুভ হবে। আসুক জেনে নেওয়া যাক মেষ থেকে মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন যাবে।

    মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি শুভ। আজ দূরের আত্মীয় এবং বন্ধুদের সাথে সম্পর্ক ভালো হবে। শিশুদের সমস্যা সমাধানে আপনাদের অবদান একান্ত প্রয়োজন। ব্যবসার (Business) দিক থেকে আজকের দিনটি শুভ নয়।

    বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি ভালো এবং গ্রহ পরিবর্তন আপনার অনুকূলে। আত্ম দর্শনের কিছু সময় ব্যয় করুন। ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলতে পারে।

    মিথুন রাশি: আপনি কিছুদিন ধরে যে পরিশ্রম করছেন তার ফল পাওয়ার সময় এসেছে। তাই আপনার কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগী থাকুন। জমি সংক্রান্ত কোনো বিষয় চলমান থাকলে তা বিলম্বিত হতে পারে। নিজের গুরুত্বপূর্ণ (Important) বিষয়গুলো নিজে খেয়াল রাখুন।

    কর্কট রাশি: কর্কট রাশিরাজ পূর্ণ শক্তির সাথে তাদের কাজে নিবেদিত থাকবেন। আত্মবিশ্বাসে কিছুটা দুর্বলতা অনুভব করতে পারেন। বর্তমানে ব্যবসায়িক ব্যবস্থা কিছু পরিবর্তন প্রয়োজন।

    সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকে স্বস্তিদায়ক পরিবেশে কাটবে। আজ আপনি সন্তানদের সমস্যা সমাধানে জন্য সময় বের করবেন। কর্মক্ষেত্রে বহিরাগতদের হস্তক্ষেপ আপনার এবং অন্যদের মধ্যে বিবাদ তৈরি করতে পারে।

    কন্যা রাশি: কন্যা রাশি জাতকের জন্য আজকের দিনটি ব্যস্ত থাকবে। শিক্ষার্থীরা লেখাপড়া উপেক্ষা করলে তাদের ক্ষতি হবে। স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর হবে।

    তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুব ব্যস্ত। অতিরিক্ত পরিশ্রম ক্লান্তির কারণ হয়ে উঠতে পারে। পারিবারিক পরিবেশ ইতিবাচক থাকবে। স্বাস্থ্য (Health) ভালো থাকবে।

    বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি সুখ ও শান্তির হবে। তাড়াহুড়ো না করে শান্তিপূর্ণভাবে কাজ শেষ করার চেষ্টা করুন। বাড়ি পরিবর্তন সংক্রান্ত একটি পরিকল্পনা করা হবে।

    ধনু রাশি: ধনু রাশি জাতকের জন্য আজকের দিনটি ভালো এবং আজ আপনি নিজের জন্য একটি ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিকভাবে আলোচনা করুন। বড়দের আশীর্বাদ আপনার জন্য খুব সুখকর হবে।

    মকর রাশি: মকর রাশি জাতকের জন্য আজকের দিনটি মিশ্র হবে। বিনিয়োগ করার আগে এটি সম্পর্কে আলোচনা করবেন। ব্যবসায় ক্ষেত্রের সাথে সম্পর্কিত কিছু পরিকল্পনা আপনার জন্য উপকারী হতে পারে। ব্যস্ততা সত্ত্বেও আপনি বাড়ি (Home) এবং পরিবারের জন্য সময় বের করতে সক্ষম হবেন।

    কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকের জন্য আজকের দিনটি ভালো। সন্তানের যেকোনো সাফল্য আপনার জন্য সুখ বয়ে আনতে পারে।

    মীন রাশি: রাশির জাতক জাতিকাদের জন্য আজকের পরামর্শ হলো অন্যদের নিয়ে বেশি দুশ্চিন্তা না করে আপনার কাজে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। বাড়ির বড়দের পরামর্শ নিন। পেশাগত পর্যায়ে সব কাজ সুষ্ঠুভাবে চলবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily horoscope: শনি ও চন্দ্রের যতু সৃষ্টি হবে আজ, কোন কোন রাশির ভাগ্য খুলবে?

    ।। প্রথম কলকাতা ।।

    Daily horoscope: চন্দ্র সারাদিন ধনু রাশিতে সঞ্চার করবে। রাতের দিকে ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবেই গ্রহ।ধনু রাশি থেকে গমন করার সময় কোন কোন রাশির উপর চন্দ্রের আশীর্বাদ থাকবে জেনে নিন আজকের রাশিফল।

    মেষ রাশি: আজ আনন্দ লাভ করতে পারবেন তবে সংবেদনশীল থাকতে হবে। পেশাগত ব্যবসা (Business) স্বাভাবিক হবে। কর্ম ক্ষেত্রে সমন্বয় থাকবে। প্রতিযোগিতা বজায় রাখবেন।

    বৃষ রাশি: বিভিন্ন বিষয়ে স্বাচ্ছন্দ বজায় রাখবেন। প্রতিশ্রুতি বাড়ান আত্মশৃঙ্খলা বাড়ান। খরচ বাড়তে থাকবে। পারফরম্যান্সে ফোকাস করুন। সিনিয়ারদের সঙ্গে বৈঠক হবে।

    মিথুন রাশি: নীতি নিয়মে ধারাবাহিকতা বজায় রাখুন। জন সেবায় নিযুক্ত হন। বাণিজ্যিক প্রচেষ্টা জোরদার হবে। কলের সহযোগিতা পাবেন। মেধার উন্নতি হবে।

    কর্কট রাশি: বৈষয়িক লাভ হবে। স্বার্থপরতা ,অহংকার পরিহার করুন। দুপুরের মধ্যে প্রয়োজনীয় কাজ সেরে ফেলার চেষ্টা করুন। অর্থনৈতিক বিষয়ে সচেতনতা বাড়বে। প্রয়োজনীয় কাজে নম্রতা বজায় রাখুন।

    সিংহ রাশি: গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে। সক্রিয়তা বাড়বে। আর্থিক বিষয় ভালো লাভ হবে। পরিকল্পনায় বাস্তবায়ন বাড়বে।

    কন্যা রাশি: আজ কর্তব্যে ত্রুটি রাখবেন। সংরক্ষণে আগ্রহী থাকবেন । অর্থনৈতিক সুবিধার উপর জোর দিতে হবে। মূল্যবান উপহার(Gift) পাবেন।

    তুলা রাশি: বাণিজ্যিক ক্ষেত্রে ভালো ফল হবে। লাভের হার বেশি হবে। পেশাদাররা গতি বজায় রাখবে। নিয়মের ধারাবাহিকতা বজায় থাকবে।

    বৃশ্চিক রাশি: আর্থিক অনটন থাকবে। সরকারি প্রচেষ্টায় সফল হবেন। ব্যবসার কাজে গতি আসবে। বড় চিন্তা ভালো ফলাফলের দিকে এগিয়ে নিয়ে যাবে। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন।

    ধনু রাশি: মেধার বিকাশ ঘটবে। উত্তেজিত হবেন না। সাহস শক্তি বজায় রাখবেন। পেশাদারের সুনাম হবে। ব্যক্তিগত প্রচেষ্টায় ফলপ্রসু হবেন।

    মকর রাশি: গুরুত্বপূর্ণ কাজ গুলির ক্ষেত্রে বড় চিন্তা করে উন্নতি। পেশাদাররা প্রত্যাশার চেয়ে ভালো করবেন। সিস্টেম আরো ভালো হবে। কেরিয়ায়, ব্যবসায় সম্ভাবনা বাড়বে। বিভিন্ন মামলা পক্ষে থাকবে।

    কুম্ভ রাশি: দ্রুত কাজ করবেন আজ। শিল্প বাণিজ্য সংক্রান্ত বিষয়ে সমাধান। গৌরব বাড়বে ব্যবসা ভালো হবে। লক্ষ্য অর্জনে সফল হবেন।

    মীন রাশি: পেশাদারদের আস্থা অর্জন করবেন। কাজ সম্প্রসারণের উপর জোর দিতে হবে। ব্যবস্থাপনার কাজ সামলাবেন। লাভ বাড়বে। পৈত্রিক কাজের যত্ন নেবেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Daily horoscope: আজ ধনু রাশিতে চারটি গ্রহের বিচরণ, কেমন কাটবে আপনার দিন?

    ।। প্রথম কলকাতা ।।

    Daily horoscope: চন্দ্র দিন রাত ধনু রাশিতে সঞ্চার করবে। এই রাশিতে সূর্য বূধ শুক্র বিচরণ করছে। এপারে ধনু রাশিতে চতু গ্রহী যোগ সৃষ্টি হয়েছে। আবার অন্যদিকে এই চতুগ্রহী যোগে বৃহস্পতির নজর থাকবে।

    মেষ রাশি: মেষ রাশির জাতকের জন্য লাভের দিন আজ। আপনজনদের চেয়ে বেশি বহিরাগত আপনাকে অধিক সাহায্য (Help)করতে পারেন। বুদ্ধিমত্তা বিবেকের দ্বারা কাজ করলে ফলাফল আপনার পক্ষে আসবে। স্বাস্থ্য ভালো থাকবে।

    বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি সাধারণ থাকবে। আপনি কোনো অপ্রয়োজনীয় ব্যয় করে ফেলতে পারেন। ভাইদের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আপনার প্রতিভা এবং ব্যক্তিত্ব প্রশংসিত হবে।

    মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের আজকের দিনটি ভালো যাবে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। তবে আর্থিক লেনদেনের কারণে সম্পর্ক খারাপ নষ্ট হতে পারে।

    কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ। আজ আপনাদের ব্যক্তিত্ব উন্নত হবে। তবে কোনো।গুরুত্বপূর্ণ বস্তু চুরি হতে পারে। ব্যবসায়িক কাজে সাফল্য প্রদান করতে পারে।

    সিংহ রাশি: আজ পারিবারিক বিবাদ এর সমাধানের ভালো দিন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটান। নেতিবাচক চিন্তা উৎপন্ন হতে পারে।

    কন্যা রাশি: কন্যা রাশির জাতকরা আজ মিশ্র ফলাফল লাভ করবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। কোনো আত্মীয়ের কাছ থেকে দুঃসংবাদ পেতে পারেন। মনে আনন্দ থাকবে।

    তুলা রাশি: তুলা রাশির জাতকদের গ্রহের পরিস্থিতি আজ ভাগ্যকে মজবুত করবে। জরুরী কাজে লগ্নির কথা চিন্তাভাবনা করে থাকলে শীঘ্র সিদ্ধান্ত নিন। বাড়ির সাজসজ্জার কাজে পরিবর্তন দেখা দিতে পারে।

    বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকরা আজ কোন ধরনের পরিবর্তনের কথা চিন্তা করে থাকলে তা মন থেকে বের করে দিন। কাজে উৎসাহ প্রদান করলে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে।

    ধনু রাশি: ধনু রাশি জাতকরা আজ নিজের শক্তিকে একত্রিত করে কোনো নতুন কাজে প্রয়োগ করবেন। সাফল্য লাভ করবেন। সম্পত্তির মামলায় কোনো সমাধান পেতে পারেন।

    মকর রাশি: মকর রাশির জাতকের জন্য গ্রহ-গোচরের পরিস্থিতি শুভ। নিজের কাজে(Work) বিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। অন্যের কাছে কিছু প্রত্যাশা করবেন না।

    কুম্ভ রাশি: সম্পত্তির সংক্রান্ত কাজের পরিকল্পনায় কাজ শুরু করতে পারেন। নিজের উপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়ার পরিবর্তে তা বিতরণ করা শিখুন। প্রেম সম্পর্ক দৃঢ় হতে পারে।

    মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি বিশেষ। বিভিন্ন ধরনের লাভজনক ও সুখকর পরিস্থিতি তৈরি হতে পারে। বেশ কিছুদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান আপনাকে অবসর মুক্ত করবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version