।। প্রথম কলকাতা ।।
Rinku Singh: গুজরাটের বিরুদ্ধে নাইট রাইডার্সের রিঙ্কু সিং এর ৫ ছক্কার ইনিংস এখনো কেউ ভুলতে পারেনি। তাই নাইট তারকাকে নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র। ভক্তদের পাশাপাশি শাহরুখ খানেরও প্রিয় পাত্র হয়ে উঠেছেন রিঙ্কু। এবার রিঙকুকে নিয়ে মজার মন্তব্য করলেন শাহরুখ খান। এক ভক্ত শাহরুখ খানকে কেকেআর-এর রিঙ্কু সিংকে নিয়ে একটি প্রশ্ন ছুঁড়ে দেন। প্রশ্ন উত্তর পর্বের সময়ে শাহরুখ খানের ভক্ত জিজ্ঞাসা করেন ‘বাচ্চা রিংকু সিং সম্পর্কে একটি কথায় উত্তর দিন।’ সেই প্রশ্নের উত্তরে শাহরুখ খান বলেন, ‘রিঙ্কু সিং এখন বাবা হয়ে গিয়েছে! সে এখন আর বাচ্চা নয়।’ মুহূর্তের মধ্যে এই টুইটটি ভাইরাল হয়ে যায়। আর যা দেখে ট্যুইটের কমেন্ট বক্সে নিজেদের প্রতিক্রিয়া দিচ্ছেন সকলেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম














