।। প্রথম কলকাতা ।।
Jeetu-Srabanti-Nabanita: জিতু-নবনীতার সম্পর্ক ভাঙার পিছনে কী শ্রাবন্তী দায়ী? লাইভে এসে স্বামীর হয়ে সাফাই দিলেন নবনীতা। এতেই নেটিজেনরা প্রশ্ন তুলছেন জিতু যখন এতই ভালো তাহলে বিয়েটা ভাঙল কেন? এত বোঝাপড়া ভালো তবে কেন ডিভোর্স। নবনীতা তবে কি কিছু লুকোনোর চেষ্টা করছেন? শ্রাবন্তীর সাথে কাজ শুরুর পরই নবনীতা-জিতুর জীবনে ওলটপালট। সত্যিই কি টলিউডে সম্পর্ক ভাঙা -গড়ার খেলা চলে? ফেসবুকে নবনীতার সেই পোস্ট এখনও কেউ ভোলেননি। সেই লেখা দেখে অনেকেরই বুক ফেটে গিয়েছিল। জিতুর সাথে শ্রাবন্তীর নাম জড়াতেই কেমন যেন পাল্টে গেলেন নবনীতা। বলছেন নেটিজেনদের একাংশ।
জিতু কিংবা নবনীতা কারও জীবনে কি কোনও অন্য সম্পর্ক উঁকি দিয়েছে? নেটিজেনদের অনেকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শ্রাবন্তীকে। সরাসরি জিতু-নবনীতার বিয়ে ভাঙার জন্য শ্রাবন্তীকে দায়ী করেছেন। লন্ডনে একসাথে শুটিং করতে গিয়েই কি জিতুর সাথে শ্রাবন্তীর প্রেম? পরপর ছবিতে শ্রাবন্তীর সঙ্গে কাজ করবার জেরেই নানান গুজব রটছে টেলিপাড়াতেও। এবার এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন নবনীতা নিজেই। আর তাতেই যেন বহু প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না সিনেপ্রমীরা। যাঁর সাথে বিবাহবিচ্ছে হচ্ছে তার নামে একের পর এক ভালো কথা। সবকিছু যখন ঠিকই আছে তাহলে সম্পর্ক থেকে দূরে সরছেন কেন জিতু-নবনীতা? নাকি নবনীতা কোনও কারণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন?
লাইভে এসে রীতিমত জিতুর নামে সাফাই গাইলেন নবনীতা। “আমরা পারস্পরিক বোঝোপড়ার মাধ্যমে আলাদা হচ্ছি। জিতুর সম্পর্কে যা বলা হচ্ছে হঠাৎ করে সাফল্যের মুখ দেখে ওর ঔদ্ধত্য বেড়ে গিয়েছে সেটা ঠিক নয়”। বিয়ে ভাঙলেও জিতুকে বন্ধু হিসাবে পাশে চান নবনীতা। নবনীতার মুখে এই কথা শুনে বেজায় চটে গিয়েছেন নেটিজেনরা। এতই যখন দুজন দুজনকে বোঝেন তাহলে ডিভোর্স কেন হচ্ছে ? আবার অনেকে লাইভে কমেন্ট করে বলেই দেন টলিপাড়ায় বিয়ে হলে তিনদিনের দিন ভেঙে যায় দুদিন ভালো না লাগলে তিনদিনের দিনে ডিভোর্স। তারকারা সম্পর্কের গুরুত্ব বোঝে না!
জিতুর পরিচিতি এখন নবনীতার থেকে অনেকটাই বেশি। সেই কারণেই কী নিজের নামডাক নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন টেলি নায়িকা? নাহলে হঠাৎ করে উল্টো সুর গাইছেন কেন? নাকি দাম্পত্য সম্পর্কে ইতি টানলেও জিতুকে নিয়ে কুৎসা মোটেই মেনে নিতে পারছেন না নবনীতা? আসল সত্যিটা সময়ের সাথে সামনে আসবে। বলছেন নেটিজেননা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম














