Indian Hilsa Import Bangladesh: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করেছে বাংলাদেশের মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের পর এই সিদ্ধান্ত কার্যকর হয়। মৎস্য অধিদপ্তর থেকে আমদানি বন্ধের নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
চলতি বছরের জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত বেনাপোল দিয়ে ভারত থেকে ৫৫৩ টন ইলিশ এসেছে। চলতি অর্থবছরে ভারত থেকে মোট ১ হাজার ৭৩৯ দশমিক ৫০ টন ইলিশ আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের পর বাকি অনুমোদনের আওতায় ইলিশ আমদানি হবে কি না, সে বিষয়ে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা।
হঠাৎ আমদানি বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন আমদানিকারকেরা। অন্যদিকে দেশি ইলিশ ব্যবসায়ীরা বলছেন, এতে দেশি ইলিশ বিক্রির সুযোগ বাড়বে।
#IndianHilsaImport #BangladeshHilsa #HilsaImportBan #Benapole #BangladeshFisheries #HilsaMarket














