Deckers Lane Kolkata: বিবাদী বাগের কাছে ডেকার্স লেন—বর্তমান নাম জেমস হিকি সরণি—কলকাতার অন্যতম প্রাচীন খাবারপাড়া। প্রায় দু’শো বছরের পুরনো এই পথের নামকরণ হয়েছিল কলকাতার তৎকালীন কালেক্টর ফিলিপ মিলনার ডেকার্সের নামে। একসময় নাবিক ও সাহেবদের আনাগোনা থাকলেও পরে এটি হয়ে ওঠে অফিসপাড়ার সস্তা ও জনপ্রিয় খাবারের ঠিকানা। চিকেন স্টু, ঘুগনি, লুচি, কাটলেট, কবিরাজি, চা থেকে মালাই টোস্ট—সবই মেলে এই সরু গলিতে। বহু দোকান প্রজন্মের পর প্রজন্ম ধরে একই স্বাদ ধরে রেখেছে।

