।। প্রথম কলকাতা ।।
Dev Injured During Shooting: দোল (Dol) উপলক্ষে দেব (Dev) একটি ছবি সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্ট করেছিলেন। সেই ছবি দেখে মন খারাপ অনুরাগীদের। তাদের প্রিয় নায়কের চোখে রয়েছে ব্যান্ডেজ। যদিও তিনি হাসিমুখে ছবিটিতে পোজ দিয়েছেন। শোনা যাচ্ছে, এখন চোখে ব্যান্ডেজ বেঁধে থাকতে হচ্ছে অভিনেতাকে। ‘বাঘা যতীন’ সিনেমার শুটিং করতে গিয়ে তিনি আহত হয়েছেন।
ছবির শুটিং উপলক্ষে যেতে হয়েছে ওড়িশাতে। সেখানে ‘বাঘা যতীন’ ছবির গোটা টিমের সঙ্গে তিনি দোল খেলেছেন। তারপর মঙ্গলবার ছবির গোটা টিমের সঙ্গে অভিনেতাকে দেখা যায়। রং খেলার একটি ছবি পোস্ট করতে সেখানে দেখা যায় দেবের চোখে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। তার পাশে রয়েছেন অভিনেতা শোয়েব কবীর এবং রোহন ভট্টাচার্য। গত এক সপ্তাহ ধরি সুপারস্টার দেব ওড়িশায় রয়েছেন। সেখানেই চলছে সিনেমার শুটিং। এই ছবিটিতে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় চরিত্রে তাকে দেখা যাবে। শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যে অভিনেতা বাম চোখে আঘাত পান। তাই চিকিৎসকের পরামর্শে আপাতত চোখে ব্যান্ডেজ বাঁধতে হয়েছে। সেই ছবি দেখে উদ্বিগ্ন অনুরাগীরা। অনেকেই জানতে চাইছেন তাদের প্রিয় সুপারস্টারের সঙ্গে ঠিক কি হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দেবকে কিছু বলতে শোনা যায়নি। জানা গিয়েছে তিনি শুটিংয়ের মাঝে হালকা আঘাত পেয়েছেন, তবে তার হাসিমুখের ছবি দেখে অনেকে মনে করছেন আপাতত অভিনেতা ভালো আছেন।
এই ছবির ফাস্ট টিজার প্রকাশ্যে এসেছিল গত বছর স্বাধীনতা দিবসের সকালে। ছবিটির প্রযোজনা এবং মুখ্য চরিত্রের অভিনয় রয়েছেন দেব। ঐতিহাসিক চরিত্রে অভিনেতা এই প্রথম নয়, এর আগে গোলন্দাজ ছবিতেও তাকে দেখা গিয়েছে। ঐতিহাসিক চরিত্রে দেবের অভিনয় বেশ পছন্দ করছে দর্শকগণ। স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে এই প্রথম তিনি অভিনয় করতে চলেছেন। অরুণ রায়ের পরিচালনায় এই ছবি প্রথম লুক প্রকাশ হয়েছিল ২৬শে জানুয়ারি। বাঘা যতীনের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করবেন সৃজা, এই সিনেমা শোনাবে এক স্বাধীনতা সংগ্রামের গল্প।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম














