• Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
PROTHOM KOLKATA
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
PROTHOM KOLKATA
No Result
View All Result
ADVERTISEMENT
Home প্রথম বাংলা

TATA Motors: টাটার পক্ষে ঐতিহাসিক রায় আদালতের, ন্যানো মামলায় ৭৬৬ কোটির ক্ষতিপূরণ রাজ্যের

News Desk by News Desk
October 31, 2023
in প্রথম বাংলা
0
TATA Motors: টাটার পক্ষে ঐতিহাসিক রায় আদালতের, ন্যানো মামলায় ৭৬৬ কোটির ক্ষতিপূরণ রাজ্যের
66
SHARES
104
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

।। প্রথম কলকাতা ।।

ADVERTISEMENT

TATA Motors: ১৫ বছর পার। সিঙ্গুর বিবাদে ঐতিহাসিক সিদ্ধান্ত। সিঙুরের ক্ষতিপূরণ! আদালতের রায়ে টাটাদের প্রায় ৭৬৬ কোটি টাকা দিতে হবে রাজ্যকে। সঙ্গে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ১১ শতাংশ হারে বার্ষিক সুদও। এই সিদ্ধান্ত কি মেনে নেবে রাজ্য? নাকি এই নির্দেশকে চ্যালেঞ্জ জানাবে রাজ্য? ন্যানো মামলায় জোর ধাক্কা খেল রাজ্য। সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা বন্ধ করে দেওয়ার জেরে, টাটা মোটরস সংস্থাকে ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে।

এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে একটি নোট দিয়ে টাটা সংস্থা জানিয়েছে, “২০২৩ সালের ৩০ অক্টোবর তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনালে সিঙ্গুরে অটোমোবাইল কারখানা মামলার নিষ্পত্তি হয়েছে। সর্বসম্মতভাবে ট্রাইবুনাল, টাটা মোটরসকে ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা দিতে বলেছে। সেইসঙ্গে, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ১১ শতাংশ সুদ দিতে বলা হয়েছে।” ট্রাইব্যুনালের বর্তমান রায় অনুযায়ী, সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা না হওয়ায় ২০১৬ সাল থেকে ১১ শতাংশ সুদ দিতে হবে রাজ্য সরকারকে৷ টাটাকে ক্ষতিপূরণ দেবে রাজ্য শিল্পোন্নয়ন নিগম৷ সিঙ্গুরে টাটার কারখানা তুলে নেওয়ার প্রেক্ষিতেই এই ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। এর পাশাপাশি, মামলার খরচ বাবদ টাটা-কে দিতে হবে আরও ১ কোটি টাকা। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশেই গঠিত হয়েছিল এই আরবিট্রাল ট্রাইব্যুনাল।

মোটরগাড়ি তৈরির কারখানার জন্য ২০০৬ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার অধিগ্রহণ করেছিল প্রায় হাজার একর চাষের জমি। বহুফসলি জমি কারখানা তৈরির জন্য তুলে দেওয়ার বিরোধিতা করে সিঙ্গুরে জমি আন্দোলনে নামে রাজ্যের তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস। আন্দোলনের জেরে কারখানা তৈরি হয়নি। ফিরে গেছে টাটা গোষ্ঠী। তারপর ঘটে গেছে নানান ঘটনা। ২০১১ সালে বিপুল জনসমর্থন নিয়ে বাংলায় ক্ষমতায় আসে তৃণমূল। আন্দোলনের ফলস্বরূপ ২০১৬ সালে ৩১ অগাস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে টাটার কারখানার কাঠামো ভেঙে চাষিদের জমি ফিরিয়ে দেয় সরকার। তবে সেই জমি আজও চাষযোগ্য হয়নি। অধিকাংশ জমি পড়ে রয়েছে পতিত অবস্থায়। কিছু জায়গায় ভেড়ি বানিয়ে মৎসচাষের উদ্যোগ নিয়েছে রাজ্য।

সেই মামলা শেষ হয়নি। চলছিল বহু বছর ধরে। অবশেষে ৩০ শে অক্টবর সেই ঐতিহাসিক রায়। ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর থেকে আইনজীবীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকেরা। বিষয়টি নিয়ে রাজ্য সরকার হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কোন আদালতে আবেদন জানাবে সে বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই সূত্রের খবর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Tags: SingurTataTata MotorsTATA Nano FactoryWest Bengal Government
Previous Post

আজব প্রাণী ইন্ডিয়ান আর্মিতে! আগুন নিয়ে খেলছে ? বর্ডারে ঘাপটি মেরে আছে খতরনাক পাহারাদার

Next Post

বড় বিপদে বাংলাদেশ ও ইংল্যান্ড, বাদ পড়তে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে!

News Desk

News Desk

Next Post
বড় বিপদে বাংলাদেশ ও ইংল্যান্ড, বাদ পড়তে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে!

বড় বিপদে বাংলাদেশ ও ইংল্যান্ড, বাদ পড়তে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে!

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
  • লাইফস্টাইল
  • বিগ ভাইরাল
  • আরো

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

Go to mobile version