Category: প্রথম বাংলা

A state where tradition unite with modernity

  • Kunal Ghosh Accident : পথ দুর্ঘটনার কবলে কুণাল ঘোষ, শিয়ালদায় গাড়িতে ধাক্কা বাসের

    Kunal Ghosh Accident : পথ দুর্ঘটনার কবলে কুণাল ঘোষ, শিয়ালদায় গাড়িতে ধাক্কা বাসের

    ।। প্রথম কলকাতা ।।

    Kunal Ghosh Accident : শুক্রবার সকালে শিয়ালদায় বড়সড় দুর্ঘটনার কবলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একটি বেপরোয়া বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় তাঁর গাড়ি। তবে তিনি একেবারে সুস্থ রয়েছেন। এই দুর্ঘটনার পর যদিও তিনি রওনা দেন হলদিয়ার উদ্দেশ্যে। ঘাতক বাসটিকে চিহ্নিত করেছে পুলিশ। দ্রুত সেই বাস চালকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।

    সংবাদ প্রতিদিনে প্রকাশিত খবর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার অর্থাৎ আজ কুণাল ঘোষ এর একটি কর্মসূচি রয়েছে হলদিয়াতে। সেখানে যাওয়ার জন্যই সকাল ১০ টা নাগাদ রওনা দেন তিনি। কিন্তু শিয়ালদা স্টেশনের কাছে আসতেই দ্রুত গতিতে থাকা একটি বাস তাঁর গাড়িতে এসে সজোরে ধাক্কা মারে। জানা যায়, ওই বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়েছিল । আর তার ফলেই এই দুর্ঘটনা। গাড়িতেই ছিলেন তৃণমূল মুখপাত্র কিন্তু তিনি আঘাত পাননি, সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

    ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, এই ঘটনা সম্পর্কে কুণাল ঘোষ বলেন, অন্যান্য দিন যেমন বাসগুলি রেষারেষি করে ঠিক তেমনি করছিল। তবে সকালের দিকে বাসে অফিস যাত্রী ছিল বলে সেই মুহূর্তে তিনি বাসটিকে আটক করতে নিষেধ করেন। সাধারণ মানুষকে ভোগান্তির হাত থেকে বাঁচাতে ওই মুহূর্তে ঘাতক বাসটিকে আটক করা হয়নি। তবে বাসের নম্বর এবং চালকের নাম সংগ্রহ করে রেখেছে ট্রাফিক পুলিশ। যত দ্রুত সম্ভব ওই বাস চালকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন তাঁরা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Rail Blocked : বর্ধমান স্টেশনে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, দীর্ঘক্ষণ বন্ধ রইল ট্রেন পরিষেবা

    Rail Blocked : বর্ধমান স্টেশনে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, দীর্ঘক্ষণ বন্ধ রইল ট্রেন পরিষেবা

    ।। প্রথম কলকাতা ।।

    Rail Blocked : সাত সকালে বন্ধ ট্রেন। বর্ধমান স্টেশনে আটকে পড়ল বহু লোকাল সহ দূরপাল্লার ট্রেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে বর্ধমান হাওড়া কর্ড এবং মেন শাখায় একাধিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকালে যার কারনে বিপাকে পড়তে হয় নিত্যযাত্রীসহ অন্যান্য যাত্রীদেরকেউ। যদিও প্রায় দেড় ঘন্টা পরে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। আটকে থাকা ট্রেনগুলি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

    সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার ভোর ৫.৫৫ থেকে সকাল ৭ টা ৪০ মিনিট পর্যন্ত বর্ধমান স্টেশনে ছিল পাওয়ার ব্লক। যার কারণে বর্ধমান থেকে কোন ট্রেন ছাড়তে পারেনি বর্ধমান-রামপুরহাট এবং বর্ধমান- আসানসোল শাখায়। এছাড়াও বর্ধমানের বিভিন্ন প্ল্যাটফর্মে আটকে পড়ে ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, ডাউন বিভূতি এক্সপ্রেস সহ একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেনগুলি। পরবর্তীতে সকাল ৭:৪০ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এমনটাই জানেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।

    শুভাশিস কুমার নামে এক যাত্রী জানান, রেলের তরফ থেকে এইরকম কোন ঘোষণা যত সম্ভব ছিল না। কাজেই শুক্রবার হঠাৎ করে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার নিত্যযাত্রীদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে এতে কোন সন্দেহ নেই। অন্যান্য বহু যাত্রীকে যারা বর্ধমান স্টেশনে নেমে ট্রেন বদল করার পরিকল্পনা করেছিলেন, তাদেরকেও এর ভুক্তভোগী হতে হয়েছে। বিভিন্ন রেল শাখায় কাজ চলার কারণে পাওয়ার ব্লকের সমস্যা দেখা দিচ্ছে। তবে এদিকে বিশেষ নজরদারির করা দরকার রেল কর্তৃপক্ষের, এমনটাই জানান তিনি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: শীতে কাঁটা ঘূর্ণিঝড়, বঙ্গে বাড়বে তাপমাত্রা

    Weather update: শীতে কাঁটা ঘূর্ণিঝড়, বঙ্গে বাড়বে তাপমাত্রা

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: আন্দামান সাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আর সেই কারণে বাংলায় শীত সাময়িক ধাক্কা খেতে পারে। আজ ৯তারিখ শুক্রবার থেকে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে। বৃহস্পতিবার শীত বজায় থাকলেও শুক্রবার থেকে তাপমাত্রা চড়বে।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে রাজ্যে উত্তরে হওয়ার দাপট রয়েছে। ফলে শীতের আমেজ বজায় রয়েছে। ৯ তারিখ থেকে তাপমাত্রা হালকা হবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রার কোনো বড় পরিবর্তন হবে না। পরবর্তী তিন চার দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

    মেঘলা আকাশ থাকলেও রাজ‍্যে আগামী পাঁচ দিন বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না। দক্ষিণ ও উত্তরবঙ্গের ক্ষেত্রে যে ঠান্ডাটা অনুভূত হচ্ছে সেটা আজও থাকবে। বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে ঢুকে পড়ায় তাপমাত্রা ফের বদল হতে চলেছে রাজ্যে।

    হাওয়া অফিস জানিয়েছে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আন্দামান সাগরে। সেটির অভিমুখ তামিলনাড়ু পুদুচেরী বা
    সাউথ কোস্টাল অন্ধপ্রদেশের দিকে। এই।আবহাওয়ার প্রভাব আংশিক পড়বে বাংলায়। ৯ তারিখ বা তারপর থেকে রাতের তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যাবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Convocation: পঞ্চম শ্রেণী থেকে তৃতীয়বর্ষ পর্যন্ত সমাবর্তন বাধ্যতামূলক, চিঠি পাঠাচ্ছে পর্ষদ

    Convocation: পঞ্চম শ্রেণী থেকে তৃতীয়বর্ষ পর্যন্ত সমাবর্তন বাধ্যতামূলক, চিঠি পাঠাচ্ছে পর্ষদ

    ।। প্রথম কলকাতা।।

    Convocation: পঞ্চম শ্রেণী থেকে কলেজের তৃতীয়বর্ষ পর্যন্ত প্রতিটি স্তরে সমাবর্তন বাধ্যতামূলক। এমনই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। মধ্যশিক্ষা পর্ষদ পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন হয় যে সমস্ত স্কুলে সেখানে চিঠি পাঠিয়ে দিয়েছে। প্রতিবছর প্রতিটি ক্লাসের জন্য সমাবর্তনের আয়োজন করতে বলছে বাধ্যতা মূলকভাবে । বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে।

    মাধ্যমিক শিক্ষা সংসদের জানা গিয়েছে, যেহেতু স্কুলে সমাবর্তনের সিদ্ধান্ত রাজ্য সরকারের তাই সেই নির্দেশ মেনেই রাজ্যের যেসব স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণি রয়েছে সেই সব স্কুলে এই বিষয়ে চিঠি পাঠিয়ে দেওয়া হবে। এই নিয়ম অনুযায়ী আগামী বছর থেকে প্রতি জানুয়ারিতে এই সমাবর্তনের আয়োজন করতে হবে প্রতিটি স্কুলকে‌। ক্লাসে ক্লাসে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের হাতে স্কুলের তরফে লজেন্স বা চকলেট এর মত উপহার তুলে দিতে হবে।

    কোনো কারণে ২রা জানুয়ারি অনুষ্ঠান করা সম্ভব না হলে জানুয়ারি প্রথম সপ্তাহে উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে সমাবর্তন উৎসব পালন করতে হবে। ঐদিন ছাত্র-ছাত্রীদের কাছে স্কুলের ইতিহাস সহ বই, পোশাক, জুতো মিড ডে মিল প্রভৃতির মত সরকারি সুবিধার কথা আরো বেশি করে জানাতে হবে। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির তরফে জানা গিয়েছে খুব দ্রুত তাদের অধীনস্ত কলেজগুলিতে এই মর্মে চিঠি পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ এবার পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত সমাবর্তন বাধ্যতামূলক হতে চলেছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • ICDS Karmi Recruitment 2022: মাধ্যমিক পাশে রাজ্যে আইসিডিএস কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নিন

    ICDS Karmi Recruitment 2022: মাধ্যমিক পাশে রাজ্যে আইসিডিএস কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নিন

    ।। প্রথম কলকাতা ।।

    ICDS Karmi Recruitment 2022: রাজ্যে শুধুমাত্র মাধ্যমিক পাসে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে রাখা ভাল, এই কর্মী নিয়োগ হবে শুধুমাত্র বাঁকুড়া জেলার জন্য। এক্ষেত্রে তারাই আবেদন করতে পারবেন যারা নির্দিষ্ট এলাকার বাসিন্দা। এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারা।

    শূন্য পদের সংখ্যা

    ২০২২ এর নভেম্বরের ১৮ তারিখে প্রকাশিত ৩২৩/আই.সি.ডি/কোট বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী অফলাইনের মাধ্যমে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর পদে আবেদন করতে পারবেন। এই পদের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ৯টি। জেনারেলদের জন্য ৫টি, এসসিদের জন্য ২টি এবং এসটিদের জন্য ২টি পদ।

    প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া

    প্রার্থী নিয়োগ করা হবে লিখিত এবং পরীক্ষা মাধ্যমে। দুটি পরীক্ষার পর চূড়ান্ত প্যানেল তৈরি করা হবে। লিখিত পরীক্ষায় থাকবে ৩৫ নম্বর, মৌখিক পরীক্ষায় ৫ নম্বর এবং কাজের অভিজ্ঞতার জন্য পাওয়া যাবে ১০ নম্বর। লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে পাটিগণিত, ইংরেজি, পুষ্টি জনস্বাস্থ্য ও মহিলা সংক্রান্ত বিষয় এবং সাধারণ জ্ঞান থেকে।

    আবেদন পদ্ধতি

    আপনি যদি আবেদন করতে চান তাহলে অফিশিয়াল নোটিশের ৪ নম্বর পেজে একটি আবেদনপত্র দেওয়া রয়েছে। সেটি প্রিন্ট করে যথাযথ জায়গায় ঠিকানা, আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করবেন। ওই আবেদন পত্রের সঙ্গে দরকারি ডকুমেন্টসের জেরক্স দিয়ে বাঁকুড়ার কোতুলপুর মাননীয় শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়ে পাঠাতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮.১১.২০২২ এর তারিখ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: নামছে পারদ, ঘূর্ণিঝড় মানদাসের কতটা প্রভাব বাংলায়?

    Weather update: নামছে পারদ, ঘূর্ণিঝড় মানদাসের কতটা প্রভাব বাংলায়?

    ।। প্রথম কলকাতা।।

    Weather update: হু হু করে উত্তর-পশ্চিম ভারতে কনকনে হিমেল হাওয়ায় রাজ্যে নেমেছে পারদ। যদিও এই ঠান্ডার অনুভূতির মেয়াদ আরো কয়েকদিন থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। এর ফলে ফের বাড়বে তাপমাত্রা। কমে যাবে শীত শীত ভাব।

    সকাল থেকে কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ। যদিও রাজ্য জুড়ে হিমেল হাওয়ার দাপট। হাওয়া অফিস জানিয়েছে আরও ৪৮ ঘন্টা রাজ্যজুড়ে উত্তর-পশ্চিম ভারতের কনকনে হিমেল হাওয়া অবাধ প্রবেশ ঘঠবে। সম্ভবত ১১ই ডিসেম্বর সামান্য বাড়বে তাপমাত্রা।

    মঙ্গলবার এর পর বুধবার রাতেও কলকাতায় সামান্য পারদ নামে। ভোর বেলা ও রাতের দিকে শীতের আমেজ আগামীকাল পর্যন্ত বহাল থাকবে তিলোত্তমায়‌।
    তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আগামী কয়েক দিন।রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এসে আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

    দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি। নাম দেওয়া হয়েছে মানদাস। বঙ্গোপসাগরে সৃষ্ট হলেও এ রাজ্যে এর সরাসরি কোনো প্রভাব পড়বে না। এই ঝড়ের প্রভাব পড়বে তামিলনাড়ু পন্ডিচেরি অন্ধ্রপ্রদেশ উপকূলে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Visva Bharati University: উপাচার্যের পদত্যাগের দাবিতে মশাল মিছিল, ফের উত্তাল বিশ্বভারতী

    Visva Bharati University: উপাচার্যের পদত্যাগের দাবিতে মশাল মিছিল, ফের উত্তাল বিশ্বভারতী

    ।। প্রথম কলকাতা ।।

    Visva Bharati University: পূর্বে একাধিকবার সংবাদ শিরোনামে নাম উঠে এসেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সরব হয়েছেন পড়ুয়াদের একাংশ। ১৫ দিন ধরে উপাচার্যের বাড়ির সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে পড়ুয়াদের। বুধবার ফের বিকেলের দিকে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। পড়ুয়াদের একাংশ মিছিল করে এগিয়ে যেতে থাকেন উপাচার্যের বাড়ির দিকে। এরপরই পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারী পড়ুয়াদের।

    ঐতিহ্যবাহী পৌষ মেলা থেকে শুরু করে হোস্টেল এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের অভিযোগকে সামনে রেখে উপাচার্যের পদত্যাগের দাবিতে সরব হয় পড়ুয়ারা। হাতে মশাল নিয়ে মিছিল শুরু করেন তাঁরা। প্রায় ১৫ দিন আগে বিশ্বভারতী চত্বরে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তাদের দাবি ছিল, উপাচার্য বিনা কারণে যা ইচ্ছে তাই করে চলেছেন। কর্মচারীদের বেতন আটকে দেওয়া থেকে শুরু করে যাকে ইচ্ছে তাকে বদলি করে দেওয়া, শোকজ করা, হোস্টেল থেকে বের করে দেওয়া, পিএইচডি ছাত্রদের হেনস্থা করার মত অভিযোগে ওঠে তাঁর বিরুদ্ধে।

    লাগাতার প্রায় দু সপ্তাহের বেশি দিন ধরে বহু ছাত্র-ছাত্রী উপাচার্যের বাড়ির সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, যত দ্রুত সম্ভব উপাচার্যের পদ থেকে সরিয়ে ফেলা হোক বিদ্যুৎ চক্রবর্তীকে। উল্লেখ্য, এই ছাত্র আন্দোলনকে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে ওই অধ্যাপককে শোকজ করা হয় বলেও জানা যায়। এরপরে বুধবার সন্ধ্যার দিকে পুনরায় পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে । ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। বিক্ষোভকারী ছাত্রদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা চালান পুলিশ আধিকারিকরা। তবে ক্ষিপ্ত আন্দোলনকারী পড়ুয়ারা গেট টপকে উপাচার্যের বাসভবনে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি হাতের নাগালের বাইরে বেরিয়ে যেতে থাকে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Gangasagar Mela 2023 : আসন্ন গঙ্গাসাগরের মেলা, পুণ্যার্থীদের হয়রানি কমাতে তৎপর রাজ্য

    Gangasagar Mela 2023 : আসন্ন গঙ্গাসাগরের মেলা, পুণ্যার্থীদের হয়রানি কমাতে তৎপর রাজ্য

    ।। প্রথম কলকাতা ।।

    Gangasagar Mela 2023 : ২০২৩ সালের গঙ্গাসাগর মেলা নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য পরিবহন দফতর। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে তাদের হয়রানি কমাতে এবার একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। পরিবহন সংক্রান্ত যে সকল সমস্যার সম্মুখীন হতে হতো পুণ্যার্থীদের তা দূর করার জন্য সচেষ্ট হয়েছে রাজ্য পরিবহন দফতর। তাই এবার গতবারের তুলনায় বাড়বে বাসের সংখ্যা। একই সঙ্গে বাড়বে লঞ্চ এবং ভেসেলের সংখ্যা। সবথেকে বড় বিষয়টি হল বাবুঘাট কিংবা হাওড়া থেকে এবার গঙ্গাসাগরের কচুবেড়িয়াতে পৌঁছে যাওয়া যাবে মাত্র একটি টিকিটে।

    পূর্বে গন্তব্যে যাওয়ার জন্য পুণ্যার্থীদের কাকদ্বীপের লট নম্বর ৮ থেকে ভেসেল ধরতে হতো। আর সেই ভেসেল ধরার লাইন এতই দীর্ঘ হত যে তার জন্য অপেক্ষা করতে করতে রীতিমতো বিরক্ত হয়ে যেতেন পুণ্যার্থীরা। কিন্তু আগামী বছরে সেই সমস্যার সম্মুখীন হতে হবে না তাদেরকে। বেসরকারি বাসের সংখ্যাও যাতে বাড়ানো হয় তার জন্য ইতিমধ্যেই রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে জানা গিয়েছে।

    সোমবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাগর মেলার অফিসে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। আর সেই বৈঠকেই এই সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সহ জেলাশাসক সুমিত গুপ্ত এবং অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা। ২০২০ এবং ২০২১ সালে করোনার কারণে বহু পুণ্যার্থী গঙ্গাসাগরের মেলায় আসার সুযোগ পাননি । ২০২২ সালে কিছু মানুষের ভিড় জমে ছিল অবশ্য কিন্তু ২০২৩ সাল নিয়ে বেশ আশাবাদী প্রশাসন। ২০২৩ সালের গঙ্গাসাগরের মেলায় প্রচুর মানুষের জমায়েত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের তরফ থেকে যাতে কোনো রকম গাফিলতি না থাকে তা নিশ্চিত করবে রাজ্য।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Accused for cheating: প্রতারণার হদিশ, পুলিশকর্মী পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ

    Accused for cheating: প্রতারণার হদিশ, পুলিশকর্মী পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ

    ।। প্রথম কলকাতা ।।

    Accused for cheating: ফের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল রানাঘাটে। রীতিমতো পুলিশের পোশাক পরে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত বছর চল্লিশের এক ব্যক্তি।

    রীতিমতো পুলিশের পোশাক পরে নিজেকে পুলিশের এসআই পদে কর্মরত পরিচয় দিয়ে, পুলিশে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে বছর চল্লিশের এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে রাণাঘাট মহকুমা আদালতে।

    পুলিশ পরিচয় দেওয়া প্রতারক ব্যক্তির নাম শৈলেন ঘোষ ওরফে রাহুল। তিনি শান্তিপুর থানার সর্বনন্দী পাড়ার বাসিন্দা।

    অভিযোগ, শৈলেন ঘোষ নামে শান্তিপুরের ওই ব্যক্তি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নদিয়ার হাঁসখালি থানা এলাকার বিষ্ণু মণ্ডল এবং রোহিত মণ্ডল নামে দুই ব্যক্তির সঙ্গে আলাপ করেন। এরপর শৈলেন ঘোষ নিজেকে ব্যারাকপুর থানার এসআই পদে কর্মরত অফিসার বলে পরিচয় দেন। একইসঙ্গে পুলিশি পোশাক পরে একাধিকবার হাঁসখালিতে ওই দুই ব্যক্তির বাড়িতেও যান। এরপর তৈরি হয় বিশ্বাসযোগ্যতার জায়গা। পরবর্তীতে শৈলেন ঘোষ ওই দুই ব্যক্তিকে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েক দফায় ৮লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।

    প্রথমদিকে ওই দুই ব্যক্তিকে পুলিশের পোশাক, ব্যাচ, বেল্ট, রিভলভার রাখার কেস, অশোক স্তম্ভ সহ নিয়োগপত্র দিয়ে দেন। সেই নিয়োগপত্র নিয়ে ব্যারাকপুর লাটবাগান পুলিশ ব্যারাকে গিয়ে খোঁজ করে জানতে পারেন, তারা দুজনেই প্রতারিত হয়েছেন। এরপর টাকা ফেরত চেয়ে একাধিকবার শৈলেনের সঙ্গে যোগাযোগ করা হলে, পাল্টা হুমকি দিতেন বলে অভিযোগ। বাধ্য হয়ে রাণাঘাট মহকুমা আদালতে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যদিও পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তি পলাতক। অভিযুক্তের মা গঙ্গা ঘোষ জানান, ‘আমার ছেলে পুলিশে চাকরি করে না।শান্তিপুরের শাড়ির ব্যাবসার সঙ্গে যুক্ত। তবে কোথায় কি করে জানি না। ছেলে বাড়িতে নেই। কোথায় গেছে জানি না।’

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: জেলায় জেলায় শীত পড়লেও কলকাতা কাঁপবে কবে? জানাল হাওয়া অফিস

    Weather update: জেলায় জেলায় শীত পড়লেও কলকাতা কাঁপবে কবে? জানাল হাওয়া অফিস

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: বঙ্গে শীতের প্রবেশ ঘটেছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলার মানুষ শীত পড়ে গিয়েছে বলে আনন্দ করছেন। কলকাতার মানুষকে অবশ্য সেক্ষেত্রে অপেক্ষার দিন গুনতে হবে। হাওয়া অফিস বলছে বর্ষার আগমনের নির্দিষ্ট দিন রয়েছে। কিন্তু শীতের ক্ষেত্রে পুরোটাই স্থানভিত্তিক।

    কলকাতার ক্ষেত্রে ১৫ ডিগ্রির নিচে পারদ পৌছলে এবং তা থিতু হলে শীত পড়েছে বলা যায়। সাধারণত কলকাতায় এখন ভোর বা রাতের দিকে ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে। যখন সকাল হয় তখন শীতের ভাবটা চলে যায়। যদি দেখা যায় গরম জামাকাপড় দিনের বেলা রাখতে হচ্ছে তাহলেই শীত পড়েছে বলা যায়। জেলায় সেই পরিস্থিতি তৈরি হয়ে গেল কলকাতায় এই অবস্থা তৈরি হতে ডিসেম্বরের ১৫ তারিখ হয়ে যাবে।

    সাধারণত কলকাতায় শীত ১৫ই ডিসেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহ বা তারপরে দুই সপ্তাহ চলে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে আগামী পাঁচ দিন দক্ষিণ বঙ্গ উত্তরবঙ্গে কোনো বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। খ শুধু মাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে। গত দুই থেকে তিন দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী পাঁচ দিন এরকমই থাকবে আবহাওয়া।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম