Category: প্রথম বাংলা

A state where tradition unite with modernity

  • Railway Recruitment: ২৫২১ শূন্যপদ, ভারতীয় রেলে চলছে নিয়োগ, জেনে দিন আবেদনের শেষ তারিখ

    Railway Recruitment: ২৫২১ শূন্যপদ, ভারতীয় রেলে চলছে নিয়োগ, জেনে দিন আবেদনের শেষ তারিখ

    ।। প্রথম কলকাতা।।

    Railway Recruitment: ভারতীয় রেলে চাকরি করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য এল সুবর্ণ সুযোগ। ভারতের ওয়েস্ট সেন্ট্রাল অর্থাৎ পশ্চিম মধ্য রেলওয়ের তরফ থেকে কয়েক হাজার শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই পদগুলিতে কর্মী নিয়োগ করার ক্ষেত্রে কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। রাজ্যের যে কোন প্রান্তের যে কোন জেলার আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন সরাসরি ভারতের ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে।

    কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত ? শূন্য পদ কতগুলি ? নিয়োগের পদ্ধতি ঠিক কেমন হবে ? আবেদন পদ্ধতি কেমন হবে ? শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য রইল প্রতিবেদনে।

    পদ : ট্রেড অ্যাপ্রেন্টিস

    বেতন : অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বেতন প্রতিমাসে দেওয়া হবে কর্মচারীদের

    বয়স সীমা : ১৭.১১.২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স হতে হবে ২৪ বছরের মধ্যে। তবে যারা এসসি,এসটি এবং ওবিসি শ্রেণিভুক্ত তাদের বয়সের ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের ছাড় দেওয়া হবে।

    শিক্ষাগত যোগ্যতা : নির্দিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে। এছাড়াও আবেদনকারীর ট্রেডের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

    শূণ্যপদ : ২৫২১

    কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে :

    কার্পেন্টার , কম্পিউটার অপারেটিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান , ফিটার , প্লাম্বার প্রভৃতি

    নিয়োগ পদ্ধতি : এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি চলবে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে।

    আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে।

    ১. অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্টার করে নিতে হবে নিজের নাম এবং মোবাইল নম্বর।

    ২. এরপর যে আইডি এবং পাসওয়ার্ড তৈরি হবে তা দিয়ে ওয়েবসাইটে লগইন করতে হবে।

    ৩. যে আবেদন পত্রটি আসবে সেটি সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করতে হবে।

    ৪. প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আবেদন পত্রের সঙ্গে আপলোড করতে হবে।

    ৫. সবশেষে আবেদন ফি জমা দিয়ে সাবমিট করে দিতে হবে ফর্মটি।

    আবেদন ফি : জেনারেল আবেদনকারীদের জন্য আবেদন ফ্রি ১০০ টাকা এবং এসসি , এসটি চাকরি প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০ টাকা।

    আবেদনের শেষ তারিখ : ১৭.১২.২০২২

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Primary TET: টেট পরীক্ষার সকালে বহরমপুরে যানজট, পথে আটকে পরীক্ষার্থীদের একাংশ

    Primary TET: টেট পরীক্ষার সকালে বহরমপুরে যানজট, পথে আটকে পরীক্ষার্থীদের একাংশ

    ।। প্রথম কলকাতা।।

    Primary TET: আজ টেট পরীক্ষা। রবিবার ছুটির দিনে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়া বহু পরীক্ষার্থী সাতসকালে যানজটের কবলে পড়েন বলে জানা যায়। মূলত এদিন সমস্যা সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের উত্তরপাড়া মোড়ে। ব্যাপক পরিমাণ যানজটের ফলে বাধ্য হয়ে বহু পরীক্ষার্থীকে কিছু পথ হেঁটেই পাড়ি দিতে হয়। এই যানজটের জেরে রীতিমত ভোগান্তির শিকার টেট পরীক্ষার্থীরা।

    পর্ষদের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীকে ১১ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে । সকাল ন’টা থেকেই তাঁরা পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে পারবেন । কিন্তু এগারোটার পর প্রবেশ দ্বার বন্ধ করে দেওয়া হবে। পাঁচ বছর পর ফের আজ রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । তাই পরীক্ষা কেন্দ্র গুলিতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। একদিকে যেমন পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে তেমনি পর্ষদের তরফ থেকেও নজরদারি রাখা হবে কন্ট্রোল রুমের মাধ্যমে। পরীক্ষা কেন্দ্রের ফটকে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে বলেও জানা গিয়েছে।

    পরীক্ষার্থীদের যাতে কোনরকম সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য অতিরিক্ত সরকারি এবং বেসরকারি বাস রাস্তায় নামানো হয়েছে। এছাড়াও পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা রুটে প্রায় ১৬ জোড়া বাড়তি ট্রেন রাখা হয়েছে। মেট্রোর তরফ থেকেও ৭ মিনিটের ব্যবধানে মেট্রোরেলের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে । চলতি বছরে টেট পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ৬ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। অর্থাৎ এদিন রাজ্যের বিভিন্ন জেলায় মোট মিলিয়ে রাস্তায় নামতে চলেছেন প্রায় ১০ লক্ষের কাছাকাছি মানুষ। যদিও এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তৎপর ছিল পুলিশ প্রশাসন। কিন্তু তারপরেও বহরমপুরে দেখা গেল যানজটের ছবি। উল্লেখ্য, টেট পরীক্ষা চলাকালীন প্রায় তিন ঘন্টা ইন্টারনেট বন্ধ থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর, মালদা এবং মুর্শিদাবাদে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • TET Exam 2022: বানচাল হয়ে যেতে পারে টেট ! আশঙ্কা প্রকাশ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি

    TET Exam 2022: বানচাল হয়ে যেতে পারে টেট ! আশঙ্কা প্রকাশ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি

    ।। প্রথম কলকাতা ।।

    TET Exam 2022: রবিবার অর্থাৎ আগামীকাল রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। যার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে দেখে নিচ্ছেন পরীক্ষার্থীরা। অন্যদিকে কোন রকম গাফিলতি যাতে না থাকে সেই সম্পর্কে সজাগ দৃষ্টি রাখছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে পুলিশ প্রশাসন। ২০১৭ সালের পর ২০২২ সালে আবার টেট পরীক্ষা হতে চলেছে। মাঝে প্রাথমিক নিয়োগ পদ্ধতি নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছিল। সে ক্ষেত্রে আগামীকালের টেট পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালিত করা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শনিবার এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।

    নিউজ ১৮ বাংলায় প্রকাশিত খবর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেই বৈঠকেই নেতিবাচক কিছুর আশঙ্কা প্রকাশ করেন সভাপতি। তাঁর কথায়, ‘পর্ষদের কাছে সুনির্দিষ্ট খবর আছে কেউ কেউ পরীক্ষা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারেন’। পরবর্তীতে যদিও তিনি জানান, এই বিষয়ে প্রশাসন যথেষ্ট সজাগ রয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীকে বিধি নিয়ম মেনে তবে পরীক্ষা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। আর বাইরে থেকে কেউ যদি বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তবে প্রশাসন তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেই জানিয়েছেন তিনি।

    একই সঙ্গে এদিনের সাংবাদিক বৈঠকে টেটের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কোনরকম সুযোগ নেই। কারণ আগামীকাল প্রায় ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষা দেবেন। কেন্দ্র রয়েছে ১,৪৬০ টি। প্রত্যেকটি কেন্দ্রে ফেস স্ক্যানারের মাধ্যমে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স নেওয়া হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে তাঁর নির্দিষ্ট নথি পত্র নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই সকল বিধি একেবারে কড়া ভাবেই পালন করা হবে। তা সাফ জানিয়ে দিলেন তিনি।

    এছাড়াও রাজ্যজুড়ে এই পরীক্ষা সঠিক ভাবে পরিচালনা করার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। একই রকম ভাবে পর্ষদের তরফ থেকেও কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সরাসরি নজরদারি করতে পারবে পর্ষদ। হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে ৬২৯২২৭৮৪৩৮ । এছাড়াও এই দিন বৈঠকে পর্ষদ সভাপতি জানান, কোয়েশ্চেন বুকলেটটি পরীক্ষার্থীরা নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারবেন বাড়িতে।এছাড়াও ওএমআর শিট থাকবে দু কপি। একটি যেটি অরিজিনাল সেটি বোর্ড জমা নিয়ে নেবে। আর অপর একটি কপি ক্যান্ডিডেট নিজে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • TET Exam : টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে থাকছে পুলিশ সহায়তা বুথ, চালু হবে হেল্পলাইন নম্বরও

    TET Exam : টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে থাকছে পুলিশ সহায়তা বুথ, চালু হবে হেল্পলাইন নম্বরও

    ।। প্রথম কলকাতা ।।

    TET Exam : আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই রবিবার বেলা বারোটা থেকে ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়ে যাবে। এই পরীক্ষায় অংশ নিতে চলেছেন প্রায় ৬ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। তাঁরা যাতে পরীক্ষা কেন্দ্রে সুস্থভাবে পৌঁছে যেতে পারেন তার জন্য পরিবহন দফতরের তরফ থেকে অতিরিক্ত সরকারি এবং বেসরকারি বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পূর্ব রেলের তরফ থেকেও প্রায় ১৬ জোড়া বাড়তি ট্রেন চালানো হবে শিয়ালদা থেকে একাধিক রুটের উদ্দেশ্যে। এছাড়াও ৭ মিনিট অন্তর অন্তর মিলবে মেট্রো পরিষেবা। টেট পরীক্ষা উপলক্ষে এবার বিশেষ ব্যবস্থা নিল দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং পুলিশ প্রশাসন।

    দক্ষিণ ২৪ পরগনা জেলায় সর্বমোট ৯২ টি পরীক্ষা কেন্দ্রের আয়োজন করা হয়েছে। আর সেখানে পরীক্ষা দিতে আসবেন প্রায় ৪২ হাজার ১১২ জন পরীক্ষার্থী। যাতে সমস্ত প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে মিটে যায় তার জন্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন দফায় দফায় বৈঠক করেছেন ইতিমধ্যেই। তবে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলা নয় প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্র পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের প্রত্যেকটি জেলাতেই পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কোন পরীক্ষার্থী কোনরকম অসুবিধার সম্মুখীন হলেই পুলিশ বুথে গিয়ে সহায়তার আবেদন করতে পারেন।

    এছাড়াও চালু করা হবে হেল্পলাইন নম্বর। তার মাধ্যমে উপযুক্ত পরামর্শ নিতে পারেন অসুবিধায় পরা পরীক্ষার্থীরা। সূত্রের খবর অনুযায়ী, বারুইপুর পুলিশ জেলায় থানা ভিত্তিক একাধিক দল সাজানো হয়েছে পরিকল্পনা অনুযায়ী সোনারপুর, নরেন্দ্রপুর সহ একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়ন করা হবে। বুথ গুলিতে থাকবে বহু পুলিশকর্মী। তাঁরা টহল দেবে আশেপাশের একাধিক এলাকায়। যাতে প্রশ্ন ফাঁস করার মত সমস্যা ঠেকানো যায় তার জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ প্রশাসন। পরীক্ষা কেন্দ্রেও নিশ্চিদ্র পুলিশি পাহারা দেখতে পাওয়া যাবে। তৈরি থাকবে ক্যুইক রেসপন্স টিম। অর্থাৎ এক কথায় বলতে গেলে চলতি বছরের টেট পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে জেলা থেকে শুরু করে পুলিশ প্রশাসন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mysterious Death: তিন দিন ধরে নিখোঁজ, আলমারি খুলতেই লুটিয়ে পড়ল মহিলার মৃতদেহ

    Mysterious Death: তিন দিন ধরে নিখোঁজ, আলমারি খুলতেই লুটিয়ে পড়ল মহিলার মৃতদেহ

    ।। প্রথম কলকাতা ।।

    Mysterious Death: এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটে। দিন তিনেক ধরে নিখোঁজ থাকা ষাটোর্ধ্ব এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাঁর ঘরের আলমারি থেকেই। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় এলাকাবাসীর মধ্যেও গুঞ্জন শোনা গিয়েছে। মৃতার আত্মীয়দের দাবি, স্বামীর হাতে খুন হয়েছেন তিনি। বর্তমানে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।

    পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মৃত ওই মহিলার নাম ভারতী ধারা। বর্তমানে শ্যামবাবুর ঘাটের কাছে স্বামী কাশীনাথ ধারাকে নিয়েই ছোট টিনের চালের ঘর তৈরি করে থাকছিলেন দুজনে। কারণ সরকারের তরফ থেকে তাদের যে ঘর দেওয়া হয়েছিল তা তৈরির কাজ চলছে। গত মঙ্গলবার শেষ ভারতী দেবীকে দেখা গিয়েছিল। তারপর থেকে ভারতী দেবীর পরিচিতরা তাকে আর দেখতে পাননি বলেই জানা যায়। মূলত পরিচারিকার কাজ করেই সংসার চালাতেন ভারতী দেবী। তাঁর স্বামী কাশিনাথ সেই অর্থে কোন কাজকর্ম করতেন না।

    শনিবার তাঁর ছেলে বিশ্বনাথ বাবা মায়ের ঘরের আলমারি খুলতেই ভারতী দেবীর মৃতদেহ ভেতর থেকে এসে পড়ে মেঝেতে। বিষয়টি এলাকায় জানাজানি হতেই ভিড় জমে যায় উত্তেজিত জনতার। ভারতী দেবীর এক আত্মীয় জানান, আগাগোড়াই কাশিনাথ ভারতী দেবীর উপর অত্যাচার করত। প্রায় প্রতিদিনই ভারতী দেবীকে মারধর করত কাশীনাথ। এছাড়াও মদ কেনার টাকার জন্য স্ত্রীর সঙ্গে প্রায় প্রতিদিনই হাতাহাতি হতো কাশিনাথের।

    মঙ্গলবার তাঁর সঙ্গে ভারতী দেবীর শেষ দেখা হয়। তারপর আর কোন খোঁজ খবর পাননি তিনি। শনিবার ভারতী দেবীর মৃত্যুর খবর পেয়ে রীতিমতো শোকে ভেঙে পড়েন তিনি। তাঁর দাবি ভারতী দেবীর মৃত্যুর নেপথ্যে একমাত্র হাত রয়েছে কাশীনাথের। তাঁর বিরুদ্ধে যথোপযুক্ত কড়া ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন ওই আত্মীয়। অন্যদিকে কাশিনাথের ছেলে বিশ্বনাথ এবং তাঁর স্ত্রী জানান, এই সম্পর্কে তাঁরা কিছুই জানতেন না । মৃত দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Library Assistant Job : রাজ্যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের পদে চাকরি, আকর্ষণীয় বেতন, আবেদন করুন আজই

    Library Assistant Job : রাজ্যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের পদে চাকরি, আকর্ষণীয় বেতন, আবেদন করুন আজই

    ।। প্রথম কলকাতা ।।

    Library Assistant Job : লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে তৈরি হয়েছে শূন্য পদ। ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট অর্থাৎ বিধানসভা সেক্রেটারিয়েটের দফতর থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে সঠিক যোগ্যতা অনুযায়ী চাকরিপ্রার্থীদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি হবে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অধীনে। রাজ্যের যে কোন প্রান্তের আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন অনলাইনে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন? কীভাবে আবেদন জানাতে হবে ? মাসিক বেতন কত ? সেই সংক্রান্ত সমস্ত তথ্য রইল প্রতিবেদনে।

    পদ : লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট

    মাসিক বেতন : ৩২ হাজার ১০০ থেকে শুরু করে ৮২ হাজার ৯০০

    বয়স সীমা : ০১.০১.২০২২ অনুযায়ী আগ্রহী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৩৯ বছরের কম

    শূন্য পদ : পাঁচটি

    শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রাজুয়েশন পাস করতে হবে আগ্রহী চাকরি- প্রার্থীকে। এছাড়াও যে কোন স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে আগ্রহী চাকরিপ্রার্থীকে লাইব্রেরি সায়েন্স বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটারে লাইব্রেরি সফটওয়্যার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। এছাড়াও যেকোনো নামজাদা লাইব্রেরিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের। সেটি পাবলিক লাইব্রেরি অথবা প্রাতিষ্ঠানিক লাইব্রেরি হতে পারে।

    আবেদন প্রক্রিয়া :

    • যেহেতু নিয়োগ চলছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে তাই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীদের । অফলাইনে কোনভাবেই আবেদন করা যাবে না।
    • ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট ভিজিট করার পর রেজিস্ট্রেশন এবং লগইন করতে হবে আবেদনকারীকে।
    • মেইন পেজ খোলার পর আবেদন পত্র আসবে । সেখানে তাঁর নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা সহ যে সকল তথ্য গুলি চাওয়া হবে তা সঠিকভাবে পূরণ করতে হবে।
    • এরপর আবেদন ফি অনলাইন প্রক্রিয়ায় জমা দিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিতে হবে।

    আবেদন ফি : লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে ১৬০ টাকা অনলাইন মাধ্যমে ফি জমা দিতে হবে আবেদনকারীদের । তবে এস সি, এস টি এবং পিডাব্লিউডি শ্রেণির কোন ব্যক্তির আবেদন ফি লাগবে না এক্ষেত্রে।

    আবেদনের শেষ তারিখ : ২৭.১২.২০২২
    বিস্তারিত তথ্য সংগ্রহ করতে অবশ্যই ভিজিট করুন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: বাংলায় নেই মান্দাসের প্রভাব, আসছে শীতের লম্বা স্পেল

    Weather update: বাংলায় নেই মান্দাসের প্রভাব, আসছে শীতের লম্বা স্পেল

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: শীতের মাঝে কাঁটা হয়ে দাঁড়াল ঘূর্ণিঝড় মান্দাস। হাওয়া অফিস জানিয়েছে আগামী তিন চার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা এরকমই দু চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। রাজ্যে সোমবার পর্যন্ত মেঘলা থেকে হালকা মেঘলা আকাশ থাকলেও আগামী পাঁচ দিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।।

    কলকাতা সহ জেলায় জেলায় শীতের আমেজ থাকবে। সোমবার বা মঙ্গলবার পর্যন্ত এই রকম পরিস্থিতি থাকবে।

    শুক্রবার রাতে পুদুচেরি এবং শ্রী হরিকোটার মধ্যে আছড়ে পড়ে মান্দাস। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় ৮৫ কিলোমিটার। শক্তিশালী সাইক্লোন এর দাপটে ২০০ বেশি গাছ উপড়ে পড়েছে তামিলনাড়ু উপকূল সংলগ্ন এলাকায়।

    আন্দামান-মহাসাগরের নিম্নচাপের দরুন জলীয় বাষ্পের প্রবেশ বেড়েছে বঙ্গোপসাগরে। এজন্য মেঘলা আকাশ ছিল। এই কারণে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন রাতের তাপমাত্রা স্বাভাবিক থেকে কিছুটা বেড়ে গিয়েছে। পরবর্তী দু-তিন দিন একই রকম আবহাওয়া থাকবে। তারপর আবার তা কিছুটা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে। কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে। একই রকম থাকবে তাপমাত্রা আগামী দুদিন।

    জানা গিয়েছিল মানদাস এর প্রভাবে দক্ষিণবঙ্গে এই সপ্তাহের তাপমাত্রা আর ১৫ এর নিচে নামবে না। অনেকদিন ধরেই সকলের প্রশ্ন কবে শুরু হবে শীতের লম্বা স্পেল। আলিপুর আবহাওয়া দপ্তরের ইঙ্গিত অনুযায়ী সম্ভবত ১৫ই ডিসেম্বর এর পরে শীতের স্থায়ি স্পেল আসতে চলেছে পশ্চিমবঙ্গে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Memari College: ছাত্রদের সাথে উদ্দাম নাচে ব্যস্ত অধ্যক্ষ! সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়াতেই বিতর্ক

    Memari College: ছাত্রদের সাথে উদ্দাম নাচে ব্যস্ত অধ্যক্ষ! সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়াতেই বিতর্ক

    ।। প্রথম কলকাতা ।।

    Memari College: কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীন বরণের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সঙ্গে গানের তালে নেচে উঠতে দেখা গেল অধ্যক্ষকে। বিষয়টি পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবে নিন্দার ঝড় ওঠে। ঘটনাটি পূর্ব বর্ধমানের মেমারী কলেজের। যদিও এই প্রসঙ্গে সাফাই দিয়েছেন মেমারী কলেজের অধ্যক্ষ। কিন্তু অধ্যক্ষ এবং ছাত্র-ছাত্রীদের এই ভিডিও দেখে নেটিজেনরাও একাধিক কটাক্ষের তীর ছুঁড়ে দিয়েছেন অধ্যক্ষের দিকে।

    ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। পূর্ব বর্ধমানের মেমারী কলেজে এই দিন নবীনবরণ এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারী পুরসভার পৌর প্রধান সুপ্রিয় সামন্ত সহ কলেজের অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী। উদ্বোধন অনুষ্ঠানের পরে ছাত্রছাত্রীরা বিভিন্ন হিন্দি বাংলা গানে নিজেদের মধ্যে নাচানাচি করতে শুরু করে। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী নাচে ব্যস্ত পড়ুয়াদের সঙ্গে।

    সূত্রের খবর অনুযায়ী, তাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান, নাচের কথাটি মিথ্যে নয়। তবে আদিবাসী নৃত্যে অংশ নিয়েছিলেন তিনি। কারণ সাঁওতালি বিভাগের ছাত্র-ছাত্রী এবং অধ্যাপকরা তাকে অনুরোধ করেছিলেন ওই সাঁওতালি নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। যদিও কলেজ অধ্যক্ষের এইভাবে কলেজ প্রাঙ্গনে নাচানাচির ভিডিওতে রাজনৈতিক ব্যক্তিত্বদের একাধিক মন্তব্য উঠে এসেছে। একাংশের মতে রাজ্যের শিক্ষাক্ষেত্রে অপসংস্কৃতির ছাপ স্পষ্ট। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডু জানান, যে ঘটনাটি ঘটেছে তা সামাজিক মাধ্যম থেকেই জানতে পারা গিয়েছে। তাই বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া প্রয়োজন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Poush Mela 2022 : ডাকবাংলো মাঠেই হবে বিকল্প পৌষ মেলা, থাকছে কী কী চমক?

    Poush Mela 2022 : ডাকবাংলো মাঠেই হবে বিকল্প পৌষ মেলা, থাকছে কী কী চমক?

    ।। প্রথম কলকাতা।।

    Poush Mela 2022 : করোনা পরবর্তী সময়কালে বোলপুরের পৌষ মেলা নিয়ে একাধিকবার অনিশ্চয়তার কালো মেঘ দেখতে পাওয়া গিয়েছিল ।২০২২ সালে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে আগের মতই পৌষ মেলা হবে এমনটাই আশা করেছিলেন অনেকে । কিন্তু সেই আশা আর বাস্তব রূপ পেল না। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়নি । যার কারণে ফের বিকল্প পৌষ মেলার ব্যবস্থা করল বীরভূম জেলা প্রশাসন। চলতি বছরেও বোলপুরের ডাকবাংলো মাঠে বিকল্প পৌষ মেলার আয়োজন করা হবে।

    শুক্রবার বোলপুর মহকুমা শাসকের দফতরে বিকল্প পৌষ মেলা নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা , পৌরসভার চেয়ারম্যানসহ বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা। জেলাশাসক জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পৌষ মেলা করতে বদ্ধপরিকর বীরভূম জেলা প্রশাসন। চলতি বছরের ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ডাকবাংলো মাঠেই বিকল্প পৌষ মেলার আয়োজন করা হবে। তবে এবার মেলাস্থল আরও প্রসারিত করা হয়েছে। ডাকবাংলো মাঠ , টাউন ক্লাব মাঠ , স্টেডিয়াম মাঠ সহ বেশ কয়েকটি মাঠ একসঙ্গে মিলিয়ে এই মেলা করা হবে।

    চলতি বছরের বিকল্প পৌষ মেলাতেও বীরভূম জেলার লোকসংস্কৃতি ফুটে উঠবে। থাকবে একেবারে কুটির শিল্পের আঙিনায় গড়ে ওঠা বিভিন্ন চোখ ধাঁধানো জিনিসের সম্ভার । যদিও কলকাতা থেকে বেশ কিছু শিল্পী অনুষ্ঠানের জন্য আসবেন বলে জানা গিয়েছে। আর মেলার উদ্বোধনেও বিশেষ চমক থাকছে বলে জানিয়েছেন জেলা শাসক। তিনি জানান, চলতি বছরে প্রায় ৫০০টির মতো স্টল বসতে চলেছে বিকল্প পৌষ মেলায় ।২০১৮ সালে স্টলের ভাড়া যা ছিল এই বছরেও ভাড়া একই রাখা হয়েছে।

    আজকের বৈঠকেই এই মেলা সংক্রান্ত একটি সাব কমিটি গঠন করা হয় বলে জানান জেলা শাসক। রাজ্যের মন্ত্রে চন্দ্রনাথ সিনহা জানান , ডাকবাংলো মাঠের পাঁচটি অংশতে এই মেলার ব্যবস্থা করা হবে বিভিন্ন কোম্পানির প্রদর্শনী থেকে শুরু করে সরকারি প্রদর্শনী এমনকি ছোট মাঝারি শিল্পীদের শিল্প প্রদর্শনীর ব্যবস্থা থাকছে এই মেলাতে। তিনি আরও জানান, ২৪ ডিসেম্বর মেলা প্রাঙ্গণে বাজি পোড়ানো হবে । এই সংক্রান্ত অনুমতি এবং প্রস্তুতি নিয়ে কাজ করবে সাব কমিটি। বিশ্বভারতীর তরফ থেকে সরাসরি কোন সহযোগিতার হাত না আসলেও বিশ্বভারতীর ট্রাস্টকে সঙ্গে নিয়ে এই মেলার আয়োজন করা হচ্ছে বলে জানালেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Gangasagar Mela 2023 : গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে প্রায় বন্ধ ভেসেল পরিষেবা, সমস্যায় সাধারণ মানুষ

    Gangasagar Mela 2023 : গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে প্রায় বন্ধ ভেসেল পরিষেবা, সমস্যায় সাধারণ মানুষ

    ।। প্রথম কলকাতা ।।

    Gangasagar Mela 2023 : আগামী বছরের একেবারে শুরুতেই গঙ্গাসাগর মেলার আয়োজন হতে চলেছে। গঙ্গাসাগর মেলা ২০২৩-এ যাতে কোনভাবেই আগত পুণ্যার্থীদের সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। কাজ শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তেমনি গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে ড্রেজিংয়ের কাজ। কিন্তু এর ফলে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে প্রায় কুড়ি ঘন্টাই সাগরদ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকছে।

    আসলে ড্রেজার মেশিন নামিয়ে নদীর বুক থেকে পলি তোলার কাজের জন্য ভেসেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে। সারাদিনে মাত্র চার ঘন্টা চলছে ভেসেল পরিষেবা। এটাই নিত্যযাত্রী থেকে শুরু করে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের চরম দুর্ভোগের কারণ। শুধুমাত্র ভেসেল পরিষেবা পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদেরকে। একপ্রকার বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে নৌকার মাধ্যমে সাগরের কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ লট নম্বর আট ভেসেল ঘাটে আসতে হচ্ছে সাধারণ মানুষকে।

    যার কারণে সাগরদ্বীপের ভেসেল পরিষেবা স্বাভাবিক রাখার দাবি তুলে সরব হয়েছেন জনসাধারণ। এই সমস্যা আগামী ১৫ দিনের মাথায় মিটে যাবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজার তরফ থেকে। একই সঙ্গে তিনি জানিয়েছেন সাগর মেলায় যাতে কোনরকম তীর্থযাত্রীকে কোন সমস্যায় না পড়তে হয় তার জন্যই এই কাজ চলছে। সাগর মেলার বিভিন্ন প্রস্তুতির মধ্যে শুরু হয়েছে পাঁচটি ড্রেজার দিয়ে নদী পক্ষ থেকে পলি তোলার কাজ। এই কারণে মুড়িগঙ্গা নদীতে শুধুমাত্র জোয়ারের সময় চার ঘণ্টা ভেসেল চালানো সম্ভব হচ্ছে।

    কারণ দিনের অন্যান্য সময় মুড়িগঙ্গা নদীর যে চ্যানেলের মাধ্যমে ভেসেল চলাচল করে, তা বন্ধ হয়ে যাচ্ছে। এমনটাই জানিয়েছেন ভূতল পরিবহন নিগমের এক দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা। এই সমস্যা থেকে দ্রুত যাতে মুক্তি পেতে পারে মানুষ তার আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে। ২০২৩ সালে গঙ্গাসাগরের মেলায় কোনরকম গাফিলতি না রাখতে সচেষ্ট রাজ্য প্রশাসন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম