Category: ক্রিকেট

A world of cricket

  • এশিয়া কাপে আজ রোহিত বনাম রোহিত!

    এশিয়া কাপে আজ রোহিত বনাম রোহিত!

    ।। প্রথম কলকাতা ।।

    মুলতান থেকে এ বার পাল্লেকেলে। নেপালের কাছে স্বপ্নপূরণের ম্যাচ। প্রথম বার ভারতের বিরুদ্ধে খেলার সুযোগ। ম্যাচের ফল যাই হোক, অনেক কিছু শেখার সুযোগ হবে। উচ্ছ্বাসে ভাসছেন নেপাল দলের ক্রিকেটাররা। দুটি টিমেরই টুর্নামেন্টে দ্বিতীয় এবং ডু অর ডাই ম্যাচ। তবে ফের আশঙ্কা থাকছে বৃষ্টির। ম্যাচ ভেস্তে গেলে আখেরে লাভ হবে ভারতেরই। পয়েন্ট ভাগাভাগি হলে ২ পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌঁছে যাবে ভারত।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • সমালোচকদের মুখ বন্ধ করলেন এই ভারতীয় অলরাউন্ডার, স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট!

    ।। প্রথম কলকাতা ।।

    গত বছরের এশিয়া কাপে গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এ বারও দলকে বিপদের মুখ থেকে উদ্ধার করলেন তিনি। বিশ্বকাপের আগে স্বস্তি দিল দলের অধিনায়ক ও কোচকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সময় যত এগিয়েছে, ততই নিজেকে আরও ক্ষুরধার করেছেন হার্দিক। কখনও ধীরস্থির ভঙ্গিতে খেলেছেন, তো কখনো আবার প্রয়োজনমতো কোনও বোলারকে বেছে নিয়ে আক্রমণ করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই রান করে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন হার্দিক। তাই এককথায় বলা যায়, হার্ডিকের এই অনবদ্য পারফম্যান্স অনেকটাই স্বস্তি দিল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • ভারত-পাক ম্যাচ ঘিরে নানা দ্বৈরথ, এশিয়া কাপে পাক বোলিংয়ের গর্বের রেকর্ড

    ।। প্রথম কলকাতা ।।

    এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বরাবরের মতোই উন্মাদনা ছিল আকাশছোঁয়া। কিন্তু সেই উন্মাদনায় ভাটা পড়েছে বৃষ্টির কারণে। আর এই পাকিস্তান ও ভারতের ম্যাচে পাক বোলিংয়ের গর্বের রেকর্ড করে ফেললো। এশিয়া কাপের ইতিহাসে এমনটা কখনও হয়নি। ভারতীয় শিবিরের ১০টি উইকেটই পেসারদের দখলে। প্রতিপক্ষের সব উইকেটই পেসাররাই নিয়েছেন, এশিয়া কাপের ইতিহাসে আগে কখনও হয়নি। এককথায় বলা যায় , এশিয়া কাপের ইতিহাসে অনন্য নজিরও গড়ল শাহিন-নাসিম-হ্যারিস ত্রয়ী।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • লক্ষ্য বিশ্বকাপ, ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা ভারতের

    ।। প্রথম কলকাতা ।।

    বিশ্বকাপের জন্য মধ্যরাতে ১৫ সদস্যের প্রাথমিক দল তৈরি করলো ভারত। দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। সুযোগ পাননি আরও দুই ক্রিকেটার। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক ভাবে দল ঘোষণা করেনি। বিশ্বকাপের জন্য আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। ব্যাটার হিসাবে রোহিত ছাড়াও দলে রয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব। অলরাউন্ডার হিসাবে দলে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল এবং শার্দূল ঠাকুর। অন্যদিকে বোলার হিসাবে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব স্থান পেয়েছেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • ভারত-পাকিস্তান ম্যাচের আগে উত্তরসূরীদের পরামর্শ শোয়েব আখতারের, কী বললেন?

    ।। প্রথম কলকাতা ।।

    আজ এশিয়া কাপে ভারত -পাক মহারণ। যে উত্তেজনাপূর্বক ম্যাচ দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন সমগ্র দেশবাসী। আর এই ক্রিকেটের মহাযুদ্ধের আগে উত্তরসূরীদের বিষেশ পরামর্শ দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার। কী বললেন তিনি ? যা বাড়তি অক্সিজেন যোগাবে পাকিস্তানকে। চলুন জেনে নেওয়া যাক। তিনি বলেন, ভারতের তিন ব্যাটারকে তারা যদি প্রথমেই আউট করে দিতে পারে তাহলে বিপদে পড়ে যাবে দল। পাকিস্তানকে ভারতের দুর্বল জায়গায় আঘাত করতে হবে। পাকিস্তান টস জিতলে নিশ্চিত ব্যাটিং নেবে। ভারতের উপর শুরু থেকে আক্রমণ চালাবে তারা। আর ভারত যদি টস জিতে যায় তাহলে চাপে পড়ে যাবে পাকিস্তান।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • এশিয়া কাপে রেকর্ডের সামনে এই ভারতীয় ক্রিকেটাররা

    ।। প্রথম কলকাতা ।।

    শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপের মহারণ। বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, এশিয়া কাপে রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন এই ভারতীয় ক্রিকেটাররা।

    একদিনের ক্রিকেটে ১০ হাজার রানের রেকর্ড স্পর্শ করতে রোহিত শর্মা আর ১৬৩ রান দূরে আছেন। বর্তমানে ২৪৪টা ম্যাচে তাঁর রান ৯৮৩৭।

    আর মাত্র ৫৬৩ রান করলেই ওডিআইতে ২ হাজার রান সম্পূর্ণ করবেন শুভমান গিল। তাঁর বর্তমান রান ১৪৩৭।

    আন্তর্জাতিক ক্ষেত্রে আর ৪১৮ রান দূরে আছেন বিরাট কোহলি, তাহলেই ২৬ হাজার রান সম্পূর্ণ হবে তাঁর ।

    আর ৯টা উইকেট নিলেই ওডিআই ক্রিকেটে ১৫০টা উইকেট পূর্ণ করবেন কুলদীপ যাদব।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • হাঁটুতে হবে অস্ত্রোপচার, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের এই পেসার

    ।। প্রথম কলকাতা ।।

    এ বার ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের এই পেসার। হাঁটুতে অস্ত্রোপচার হবে এবাদত হোসেনের। অস্ত্রোপচারের পরে চোট সারাতে আরও সময় লাগবে। অন্তত তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে। সেই কারণেই বিশ্বকাপে খেলতে পারবেন না এবাদত। এখন দেখার এবাদতের বিকল্প হিসাবে কার নাম ঘোষণা করে বাংলাদেশ। আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজে লিগামেন্টে চোট পেয়েছিলেন এবাদত। ফলে এশিয়া কাপের দলে রাখা হয়নি তাঁকে। এশিয়া কাপের পর এবার বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন এই বোলার।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • কোহলিকে আউট করার উপায় বললেন এনটিনি, দিলেন মজার উত্তর

    ।। প্রথম কলকাতা ।।

    প্রতি মুহূর্তে বিরাট কোহলির কাছে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকে, এমনটা নিজেই জানিয়েছিলেন তিনি। যে কোনো ক্রিকেট ফরম্যাটেই তাকে আউট করা বেশ বুদ্ধিমত্তার কাজ। কিন্তু সেই কাজই এবার সহজ করে দিলেন, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার মাখায়া এনটিনি। তিনি বলেন, বিরাট কোহলির ব্যাপারে একটা কথা বলতে চাই, তুমি যদি প্রতিপক্ষ দলের খেলোয়াড় কিংবা বোলার হও, তাহলে ব্যাটিংয়ের সময় ওকে স্লেজিং কোরো না। ওকে বিরক্ত করলে মূল্য দিতে হবে। এর চেয়ে ভালো ওকে ওর মতো থাকতে দাও, তাহলে সে–ই বিরক্ত হবে এবং একসময় ভুল করে বসবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • আদতে কে কাকে সামলায় দেখা যাবে, কড়া বার্তা পাকিস্তানের এই স্পিনারের

    ।। প্রথম কলকাতা ।।

    শেষবার দুই চিরপ্রতিদ্বন্দী দল পরস্পর মুখোমুখি হয়েছিল গতবছর টি-২০ বিশ্বকাপে। বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে একার হাতে ভারতকে জয় এনে দিয়েছিলেন। কোহলি প্রেমী তথা ভারতের ক্রিকেট দলের সমর্থকরা চাইছেন আগামী শনিবার এই ঘটনার পুনরাবৃত্তি হোক। এর আগে অজিত আগেরকার বলেছিলেন, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফকে বিরাট কোহলি সামলে নেবেন। এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন পাকিস্তানের স্পিনার শাদাব খান। তিনি বলেন, যে কেউ যা খুশি বলতে পারে যখন ম্যাচ অনুষ্ঠিত হবে, তখনই আমরা জানতে পারব আদতে কে কাকে সামলায়। এমনকি এও বলেন, বিরাটকে আউট করার ছক তৈরি পাকিস্তানের।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • এশিয়া কাপের শুরুতে এগিয়ে পাকিস্তান, মুলতান স্টেডিয়ামের পরিসংখ্যান কী?

    ।। প্রথম কলকাতা ।।

    আজ থেকে শুরু এশিয়া কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নেপাল। ম্যাচ হবে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের পরিসংখ্যান কি বলছে চলুন জেনে নেওয়া যাক। এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত ১০টি একদিনের ম্যাচ খেলা হয়েছে। এই ১০ ম্যাচে যে দল প্রথমে ব্যাট করেছে, তারা পাঁচটি ম্যাচে জয়লাভ করেছে। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল পাঁচবার জিতেছে। এই স্টেডিয়ামে একদিনের ক্রিকেটে পাকিস্তানই সর্বাধিক রানের রেকর্ড গড়েছে। বাংলাদেশের বিরুদ্ধে তারা তিন উইকেটে ৩২৩ রান তুলেছিল।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version