।। প্রথম কলকাতা ।।
Prosenjit Chatterjee: প্রায় ২৪ ঘন্টাই কাটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে। বুম্বাদার ছায়া হয়ে ঘোরেন তিনি। অভিনয় করেছেন সিনেমাতেও। প্রসেনজিৎ চ্যাটার্জির সেই বডিগার্ডের মাইনে কত জানেন? বুম্বাদার ছায়াসঙ্গীর মাস মাহিনা শুনলে লজ্জা পাবে নেতা-মন্ত্রীরাও। জানেন কে এই বডিগার্ড? আগে কী করতেন তিনি? প্রসেনজিৎ-র সাথে পরিচয়টাই বা কীভাবে? চিনে নিন বুম্বাদার ছায়াসঙ্গী রাম সিং-কে।
টলিপাড়ার ‘ইন্ডাস্ট্রি’ বুম্বাদাকে স্যারজি বলে সম্বোধন করে থাকেন তিনি। যেখানে প্রসেনজিৎ সেখানেই দেখা পাওয়া যায় রাম সিং-র। বুম্বাদার গায়ে যাতে একটা আলপিনের আঁচড়ও কেউ না বসাতে পারে তার জন্য তিনি সদাই প্রস্তুত। আর এর জন্য মোটা মাইনেও নেন অবশ্য। আর শোনা যায়, সেই অঙ্কটা নাকি বহু নেতা মন্ত্রীদের মাস মাহিনাকেও টেক্কা দেবে। তাহলেই ভাবুন, প্রসেনজিতের ছায়াসঙ্গী রাম সিং-র বেতন ঠিক কত হতে পারে!
অবশ্য বেতন নেবেন নাই বা কেন? ইন্ডাস্ট্রির জৈষ্ঠ্যপুত্রের নিরাপত্তার দায়ভার তার কাঁধে। স্বাভাবিকভাবেই চাপও থাকে সেরকমই। তবে গত ১৫ বছরে নিজের কাজ নিয়ে কোনও অভিযোগ উঠতে দেননি রাম। প্রায় ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা এবং ১১৫ কেজির রামকে দেখে এমনিতেই হাড় হিম হয়ে যায় শত্রুদের।
জানেন কীভাবে শুরু হয়েছিল রামের যাত্রা?
শোনা যায়, রাম সিং মূলত উত্তরপ্রদেশের অযোধ্যার বাসিন্দা। মাত্র ১২ বছর বয়সে কলকাতা এসেছিলেন পড়াশোনার সূত্র ধরে। শরীর স্বাস্থ্য ভালো হওয়ায় অনেকেই পরামর্শ দেন বাউন্সারের কাজের জন্য৷ এরপর হঠাৎ করেই শাহরুখ খানের একটা ইভেন্টের জন্য ডাক আসে। ইভেন্টে গেলেও সেবার শাহরুখ আসেননি। তবে পারিশ্রমিক বাবদ ১৫০ টাকা দেওয়া হয় রামকে। এক সাক্ষাৎকারে রাম সিং জানিয়েছিলেন, তারমধ্যে ১০০ টাকা নাকি তিনি তুলে দিয়েছিলেন মায়ের হাতে।
সেই থেকেই শুরু হয়ে যায় সিনেপাড়ায় আনাগোনা। এদিক ওদিক কিছু কাজ করার পর যোগাযোগ হয় দেবের সঙ্গে৷ দেবের সাথে কিছুদিন কাটানোর পর রাম সিং-র খোঁজ পান খোদ বুম্বাদা। তারপর সেই যে তিনি বুম্বাদার টিমে নাম লেখালেন, তারপর আজও তিনি প্রসেনজিতের ছায়াসঙ্গী। আর এখন তো তিনি বুম্বাদার বাড়ির লোক হয়ে উঠেছেন।
অনেকেই হয়ত জানেন না যে, ইতিমধ্যেই টলিউডের একটি ছবিতে অভিনয় অবধি করেছেন তিনি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির রাজু চরিত্রে দেখা গেছিল তাকে। রিয়েল লাইফের মত রিল লাইফেও বডিগার্ডের ভূমিকাতেই দেখা গেছিল রাম সিংকে। এহেন রামের বেতন সত্যিই চমকানোর মত। আজ থেকে বছর খানেক আগে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাম সিংয়ের বার্ষিক পারিশ্রমিক প্রায় ৮০ লাখ টাকা। মাসের হিসেবে যা সাড়ে ছয় লক্ষ টাকার একটু বেশি। যদিও আজকের দিনে সেই সংখ্যাটা ঠিক কত তা জানা স্পষ্ট নয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

