Alam Siam High Commissioner: কোনো কূটনীতিককে হাই কমিশনার হিসেবে পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের সম্মতি প্রয়োজন। ভারত এখনও সেই সম্মতি না দেওয়ায় আসাদ আলম সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছে না ঢাকা। বাংলাদেশের সংবাদ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। প্রতিবেদনে দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাই কমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগ নিয়ে ভারতের সম্মতির বিষয়টি তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে দুই দেশের সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার সাংবাদিকদের তিনি অনুরোধ করেন, নির্দিষ্ট তথ্য বা বক্তব্য না আসা পর্যন্ত ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন আমলে না নিতে।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার প্রস্তাবের এক মাসের বেশি সময় পরও সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগে ভারতের সম্মতি মেলেনি।
বর্তমানে ভারতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে জেনিভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তাঁর নতুন দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।
#AsadAlamSiam #BangladeshHighCommissioner #IndiaBangladeshRelations #BangladeshHighCommission #HighCommissionerAppointment #DiplomaticRelations #BangladeshNews #IndiaNews














