আমেরিকা থেকে ফিরেই কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে কটাক্ষ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দেশজুড়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এর একটি প্রতিবেদন আলোড়ন ফেলে দিয়েছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে ইন্ডিয়ান এক্সপ্রেস এর এই প্রতিবেদনটির অংশ তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিয়েছেন। তিন সপ্তাহ পর তিনি আজ দেশে ফেরেন। দেশে ফিরেই জ্ঞানেশ কুমার কে ঘিরে নিজের অবস্থান স্পষ্ট করলেন।
তিনি বলেন ১৪০ কোটি মানুষের চোখের জল অভিশাপ কখনোই বৃথা যেতে পারেনা। মানুষ দীর্ঘক্ষন ধরে লাইনে দাঁড়িয়ে ছিল ফর্ম পূরণের নাম করে তাদেরকে নানা সমস্যায় পড়তে হয়েছে। ৮৫ বছরের বৃদ্ধ থেকে অন্তঃসত্ত্বা মহিলাদের জোর করে লাইনে দাঁড়িয়ে রাখার অভিযোগ তিনি তোলেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বিরোধী দল গুলোর পক্ষ থেকে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছেও চিঠি পাঠানোর তিনি উল্লেখ করেছেন। এই বিষয়ে সুপ্রিমকোর্টের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
#AbhishekBanerjee #GyaneshKumar #ElectionCommission #ChiefElectionCommissioner #SIR #ElectoralRoll #TMC #WestBengalPolitics














