কেন্দ্রের বিলকে সমর্থন কেন অভিষেকের? মোদী সরকারকে তীব্র আক্রমণে অভিষেক

অমৃতকালের প্রতিশ্রুতি, অথচ যুব সমাজের প্রাপ্তি উদ্বেগ!

Abhishek Banerjee Anti Leak Bill Speech in Lok Sabha criticizing the Modi government over exam paper leaks and youth concerns

Abhishek Banerjee Anti Leak Bill Speech: লোকসভায় অ্যান্টি লিক বিল-কে সমর্থন জানিয়েই কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার, ২৮ জুলাই, সংসদে বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এখন দেশে এক ধরনের ব্যবস্থায় পরিণত হয়েছে। তাঁর দাবি, যে আগুন বিজেপি নিজেরাই লাগিয়েছিল, এখন সেই আগুনই নেভানোর চেষ্টা করছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অ্যান্টি লিক বিল-কে তিনি সমর্থন করছেন। তবে শুধুমাত্র আইন করলেই সমস্যার সমাধান হবে না। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে দেশের লক্ষ লক্ষ পড়ুয়া ও চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

লোকসভায় বক্তব্য রাখতে উঠতেই শাসকদলের সাংসদদের তরফে হইচই ও প্রতিবাদ শুরু হয়। সেই সময় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও প্রতিবাদ জানিয়ে দাঁড়ান। এরপর অভিষেক কটাক্ষ করে বলেন, “যাঁরা আলোচনা শুনতে চান না, তাঁরাই সবচেয়ে বেশি চিৎকার করছেন।”

মোদী সরকারের সমালোচনা করে অভিষেক বলেন, “অমৃতকালের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু দেশের যুব সমাজ পেয়েছে শুধুই উদ্বেগ ও অনিশ্চয়তা।” তাঁর কথায়, বর্তমান প্রজন্ম মোদী সরকারকে এফ গ্রেড দেবে। কারণ, প্রতিটি প্রজন্ম নিজেরাই সরকারের রিপোর্ট কার্ড তৈরি করে। সেই রিপোর্ট কার্ডে মোদী সরকারের জন্য এফ মানে ব্যর্থ বলেই মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্র সম্পূর্ণ অক্ষম। শুধু তাই নয়, আন্দোলনরত ছাত্র-যুবদের দাবি শোনার বদলে তাঁদের উপর টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ চালানো হয়েছে বলেও কেন্দ্রকে কটাক্ষ করেন অভিষেক।

তাঁর বক্তব্য, অ্যান্টি লিক বিল-এর উদ্দেশ্যকে সমর্থন করলেও অতীতের ব্যর্থতার দায় কেন্দ্র এড়াতে পারে না। আইন প্রণয়নের পাশাপাশি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।

#AbhishekBanerjee #AntiLeakBill #LokSabha #Parliament #TMC #BJP #NarendraModi #ExamPaperLeak #IndianPolitics

Exit mobile version