• Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
PROTHOM KOLKATA
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
PROTHOM KOLKATA
No Result
View All Result
ADVERTISEMENT
Home প্রথম বাংলা

মমতার দূরদর্শিতা আসলে ‘সোনার পাথরবাটি’

News Desk by News Desk
July 16, 2026
in প্রথম বাংলা
0
Abhishek Banerjee 21 July Speech during the rain at the Trinamool Congress rally as he urges supporters to remove their umbrellas in Kolkata.
63
SHARES
100
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

লিখেছেন শীর্ষেন্দু চক্রবর্তী

ADVERTISEMENT

Abhishek Banerjee 21 July Speech: দৃশ্যপট ১: ২০২২ সালের ২১ জুলাই। প্রবল বৃষ্টি। মঞ্চে বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি আহ্বান জানালেন, “আমি ছাতা সরাচ্ছি। আপনারাও সরাবেন তো? কারণ, বৃষ্টি ২১ জুলাইয়ের পক্ষে শুভ। সমার্থকও বটে।”

সেই ঘোষণার পরবর্তী দৃশ্যটি ভোলার নয়। অভিষেকের মাথার উপর থেকে ছাতা সরেছিল। কিন্তু বিশ্বাস করুন, সভাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের একজনও সে দিন ছাতা সরাননি। সে দিনই বোধহয় স্পষ্ট হয়ে গিয়েছিল, দলের সাধারণ কর্মীরা অভিষেকের আহ্বানে সাড়া দিতে চাননি।

প্রশ্ন এখানেই—সে দিন কি ভবিষ্যৎ দেখতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখার ইচ্ছে ছিল? নাকি সেই দূরদর্শিতা আদৌ তাঁর মধ্যে ছিল না?

দৃশ্যপট ২: ২০২৫ সালের ২১ জুলাইয়ের প্রস্তুতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পোস্টারে প্রথমে ছাপা হয়েছিল অভিষেকের ছবি। কিন্তু অভিষেক নিজেই সেই ছবি সরাতে বলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, “১৯৯৩ সালের ২১ জুলাই আমি ছিলাম না। ফলে আমার ছবি পোস্টারে দেওয়া ঠিক নয়।”

কিন্তু তা হলে ২০২৬ সালে কী হলো? যখন অভিষেকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে দলের নেতা-নেত্রীরা তৃণমূল ছাড়ছেন, তখন কেন মমতার সঙ্গে আবারও ছাপা হলো অভিষেকের ছবি? দলের এই করুণ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দিকভ্রান্ত, তা কি আবারও প্রমাণিত হলো? নাকি যে অভিযোগ বারবার শোনা যাচ্ছে, সেটিই সত্যি—দলের রাশ এখন মমতার হাত থেকে সম্পূর্ণভাবে চলে গিয়েছে অভিষেকের হাতে? নাকি আগামী দিনে মানুষ কী চাইছেন, সেটাই আর বুঝতে পারছেন না তিনি?

এমন একাধিক প্রশ্ন ঘুরেফিরে সামনে আসছে। এটাও ঠিক, তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা দেখেই এই প্রশ্নগুলি উঠছে। দলটি কার্যত ভেঙে পড়ার মুখে; সেই কারণেই বারবার আলোচনায় আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং রাজনৈতিক দূরদর্শিতা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-সংগ্রামের ইতিহাস কেউ অস্বীকার করতে পারেন না। স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে শুরু করে বাম নেতা শতরূপ ঘোষের মুখেও একাধিকবার শোনা গিয়েছে তাঁর সংগ্রামের কথা। কিন্তু মমতা কি সত্যিই দক্ষ সংগঠক?

ব্যক্তি মমতার আকর্ষণ, সাহস ও লড়াই নিয়ে প্রশ্ন না থাকলেও ২০২৬ সালের ৪ মে-র পর অন্তত একটি বিষয় স্পষ্ট—মমতা মানুষ চিনতে পারেননি। দল পরিচালনার দক্ষতা নিয়েও তাই প্রশ্ন উঠেছে। তিনি কতটা দূরদর্শী নেত্রী, কতটা বাস্তববাদী, প্রশাসক বা সংগঠক হিসেবে কতটা সফল—সবকিছুই এখন নতুন করে মূল্যায়নের মুখে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে—কেন বলা হচ্ছে এই কথাগুলি? হয়তো তৃণমূল কংগ্রেসের ভরাডুবি না হলে এই প্রশ্নগুলি উঠত না, আলোচনাও হতো না।

আসলে আজ দিনের আলোর মতো স্পষ্ট, তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে ছিল সুবিধা ও ক্ষমতার উপর। নীতি, আদর্শ কিংবা ভালোবাসার উপর নয়। অনেকে বলে থাকেন, তৃণমূলের আদর্শ বলতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই কথাটিও এখন জোর দিয়ে বলার আগে দু’বার ভাবতে হয়।

যদি মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের একমাত্র আদর্শ হতেন, তা হলে এভাবে এত নেতা তাঁকে ছেড়ে যেতে পারতেন না। যদি তাঁকে ভালোবেসে বা শ্রদ্ধা করে তাঁরা দল করতেন, তা হলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না। বাস্তবতা হলো, দলের অধিকাংশ নেতা মমতাকে সম্মান করার চেয়ে তাঁর কাছ থেকে সুবিধা নেওয়াতেই বেশি আগ্রহী ছিলেন। অথবা যাঁদের নিয়ে মমতা দল গড়েছিলেন, তাঁদের চিনতেই পারেননি তিনি।

সেখান থেকেই আবারও প্রশ্ন ওঠে তাঁর দূরদর্শিতা নিয়ে।

আর একটি কথা। আগে বহুবার শোনা গিয়েছিল, তৃণমূল কংগ্রেসের পরবর্তী দুটি প্রজন্ম নাকি তৈরি রয়েছে। এখন প্রশ্ন—কোথায় সেই প্রজন্ম? কারা তৈরি আছেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই দলটি টুকরো টুকরো হয়ে গেল। তিনি না থাকলে কী হবে, তা সহজেই অনুমেয়।

#AbhishekBanerjee #21July #MartyrsDay #TrinamoolCongress #WestBengalPolitics #PoliticalSpeech #Kolkata #BengalNews #TMC

Tags: 21 July RallyAbhishek BanerjeeAbhishek Banerjee SpeechBengal NewsKolkata Rallymamata banerjeeMartyrs' Day RallyPolitical SpeechTrinamool CongressWest Bengal Politics
Previous Post

রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতেই দেশে ফেরার ‘ছক’ হাসিনার?

Next Post

‘সকালে জমা, বিকেলে খরচ’

News Desk

News Desk

Next Post
Baruipur Murder Case sparks political debate as BJP MLA Sajal Ghosh reiterates the party's zero tolerance policy following the police shooting of an accused.

‘সকালে জমা, বিকেলে খরচ’

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

February 8, 2023
WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

November 30, 2022
মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

December 6, 2022
5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

December 16, 2022
Nepal Flash Flood leaves 32 Kolkata tourists missing near Nepal-Tibet border

নেপালে ভয়াবহ হড়পা বানে কলকাতার ৩২ জন নিখোঁজ, তাঁদের খোঁজে জরুরি হেল্পলাইন, জানুন নম্বর

8
Dhanmondi 32 Porabarir Samlap by FM Shaheen unveiled at a literary event in Kolkata

পোড়া বাড়ির নীরব দেয়ালে কি লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাস?

4
Nepal Flood Rescue operation underway as rescue teams search for missing Indian tourists and workers

নেপালে ভয়াবহ বিপর্যয়, কাদায় চলছে উদ্ধারকাজ, কবে ফিরবেন নিখোঁজ ভারতীয়রা?

3
Nepal Flash Flood near the Tibet border with damaged roads, flooded areas and ongoing rescue operations.

নেপালে ভয়াবহ বিপর্যয়! নিখোঁজ ১০৫ ভারতীয়, ভেসে গেল গ্রাম থেকে সেতু

2
US 30-year bond yield rises amid market pressure

২০০৬-এর পর মার্কিন বন্ড বাজারে বড়সড় ধস, তাহলে কি ভারতের শেয়ার বাজারও বিপদের মুখে?

September 1, 2026
Mohan Bhagwat Vishwaguru message at Hindu Vishwa Bandhu gathering in Toronto

কোন দেশের একমাত্র পরিচয় কি তার সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে লুকিয়ে?

September 1, 2026
Durgapur Municipal Corporation Wards increased from 43 to 53

৪৩ থেকে বেড়ে ৫৩ টি ওয়ার্ড হতে চলেছে দুর্গাপুর নগর নিগম, বিজ্ঞপ্তি দিল পুর ও নগর উন্নয়ন দপ্তর

September 1, 2026
Delhi Seminar Cancellation: Bangladesh Awami League statement on cancelled seminar in New Delhi

দিল্লির বাতিল সেমিনার নিয়ে আওয়ামী লীগের বক্তব্য, ‘দলীয় অনুষ্ঠান নয়’

August 31, 2026

Recent News

US 30-year bond yield rises amid market pressure

২০০৬-এর পর মার্কিন বন্ড বাজারে বড়সড় ধস, তাহলে কি ভারতের শেয়ার বাজারও বিপদের মুখে?

September 1, 2026
Mohan Bhagwat Vishwaguru message at Hindu Vishwa Bandhu gathering in Toronto

কোন দেশের একমাত্র পরিচয় কি তার সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে লুকিয়ে?

September 1, 2026
Durgapur Municipal Corporation Wards increased from 43 to 53

৪৩ থেকে বেড়ে ৫৩ টি ওয়ার্ড হতে চলেছে দুর্গাপুর নগর নিগম, বিজ্ঞপ্তি দিল পুর ও নগর উন্নয়ন দপ্তর

September 1, 2026
Delhi Seminar Cancellation: Bangladesh Awami League statement on cancelled seminar in New Delhi

দিল্লির বাতিল সেমিনার নিয়ে আওয়ামী লীগের বক্তব্য, ‘দলীয় অনুষ্ঠান নয়’

August 31, 2026
বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

সুব্রত আচার্য

প্রকাশক ও সম্পাদক

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
  • লাইফস্টাইল
  • বিগ ভাইরাল
  • আরো

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.