• Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
PROTHOM KOLKATA
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
PROTHOM KOLKATA
No Result
View All Result
ADVERTISEMENT
Home প্রথম আনন্দ

Mohammed Rafi: সঙ্গীত দুনিয়ায় অসামান্য অবদান রেখেছেন তিনি, শুভ জন্মদিন মহম্মদ রফি

News Desk by News Desk
December 24, 2022
in প্রথম আনন্দ
0
Mohammed Rafi: সঙ্গীত দুনিয়ায় অসামান্য অবদান রেখেছেন তিনি, শুভ জন্মদিন মহম্মদ রফি
86
SHARES
137
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

।। প্রথম কলকাতা ।।

ADVERTISEMENT

Mohammed Rafi: সুরের দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব তিনি। হিন্দি ছাড়া বহু ভাষায় গান গেয়েছেন। তাঁর গাওয়া গানের সংখ্যা প্রায় সাত হাজারেরও বেশি। তাঁর গানে রয়েছে উচ্ছ্বাস, বিষাদ, ঔদাসীন্যের সংমিশ্রণ। ২০১৩-তে সিএনএন-আইবিএন-এর সমীক্ষায় তাঁকে হিন্দি সিনেমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কণ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়। আজ, কিংবদন্তি সেই গায়ক মহম্মদ রফির (Mohammed Rafi) জন্মদিন।

১৯২৪-এর ২৪ ডিসেম্বর অমৃতসরে (Amritsar) জন্ম হয় তাঁর। তাঁর ডাক নাম ছিল ‘ফিকো’। নিজের গ্রামে এক ফকিরের ভজন গানকে অনুকরণ করে গান গাওয়া শুরু করেছিলেন তিনি। বাবা হাজী আলী মহম্মদ। পাঁচ ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন রফি। ১৯৩৫-এ তাঁরা লাহোরে চলে যান। সেখানে গায়কের বাবা সেলুন চালাতেন। রফি শাস্ত্রীয় সংগীত শিখতে শুরু করেছিলেন উস্তাদ আব্দুল ওয়াহিদ খানের কাছে। তারপর পণ্ডিত জীবন লাল মট্টু এবং ফিরোজ নিজামীর কাছে সঙ্গীত শিক্ষা লাভ করেন। প্রথমবার ১৯৪১-এ ‘গুল বালুচ’ নামে একটি পঞ্জাবি ছবিতে জিনাত বেগমের সঙ্গে ডুয়েট গান করেন। যা ১৯৪৪-এ মুক্তি পায়, আর এর পরই লাহোরের ‘অল ইন্ডিয়া রেডিও’তে গান গাওয়ার সুযোগ পান তিনি।

১৯৪৪-এ রফি পা রাখেন বোম্বেতে। সেখানে বড় বড় চলচ্চিত্র পরিচালকের সঙ্গে পরিচয় হয় তাঁর। ১৯৪৫-এ প্রথম গান গাওয়ার সুযোগ পান। ‘পেহলে আপ’ ছবির জন্য তিনি প্রখ্যাত সঙ্গীত পরিচালক নওশাদের সুরে ‘হিন্দুস্তান কে হাম হে’ গানটি করেন। পরবর্তীতে নওশাদের সঙ্গে অনেক কাজ করেছেন রফি সাব। ১৯৪৬-এ মুক্তিপ্রাপ্ত মেহেবুব খানের ‘আনমোল ঘড়ি’ ছবিতে গান করেছেন তিনি। অন্যদিকে ১৯৪৮-এ গান্ধীজির (Gandhi) মৃত্যুর পর মহম্মদ রফি তাকে স্মরণ করে ‘হাসানলাল ভগৎরাম রাজেন্দ্রকৃষ্ণের সুরে গান করেন। যেই গান গাওয়ার জন্য নিজের বাড়িতে রফিকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী জহরলাল নেহরু। সেই গানের জন্য প্রথম স্বাধীনতা দিবসের দিন রফিকে রৌপ্য পদক প্রদান করেন নেহরু। কিশোর কুমার অভিনীত বহু ছবিতে গান গেয়েছেন রফি।

পাশাপাশি শংকর জয়কিষণের সুরে প্রায় ৩৪১টি গান গেয়েছেন। তাঁর জনপ্রিয় কিছু গানের মধ্যে অন্যতম হল, ‘বাহারো ফুল বরসাও’, ‘চাহে কই মুঝে জঙ্গলি কহে’ ইত্যাদি। শচীন দেব বর্মনের সুরেও অনেকগুলি গান গেয়েছেন মহম্মদ রফি। দেব আনন্দ ও গুরু দত্তের লিপে শচীন দেব বর্মন (S. D. Burman) গান গাওয়াতেন রফিকে দিয়ে। প্রায় ৩৭টি ছবিতে শচীন দেশ বর্মনের সঙ্গে কাজ করেছেন তিনি। বলতে গেলে, পঞ্চাশের দশকে ও ষাটের দশকে রফি প্রচুর গান করেছেন। ও.পি. নাইয়ারের (O.P.Nayyar) সুরে রফির গাওয়া জনপ্রিয় গানগুলি হল, ‘ইয়ে হ্যায় বোম্বে মেরি জান’, ‘ইয়ে চাঁদ সা রৌশন চেহরা’, ‘জওয়ানিয়া ইয়ে মস্ত মস্ত’। সঙ্গীত কলায় অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় পদক এবং ৬ বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৬৭ সালে ভারত সরকার প্রদত্ত ‘পদ্মশ্রী’ সম্মানেও সম্মানিত করা হয়েছে তাঁকে। ভারতীয় সঙ্গীত জগতে রফি একজন নক্ষত্র হয়ে রয়ে গিয়েছেন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Tags: Mohammed RafiMohammed Rafi's BirthdayS. D. BurmanSingerইয়ে চাঁদ সা রৌশন চেহরাইয়ে হ্যায় বোম্বে মেরি জানজওয়ানিয়া ইয়ে মস্ত মস্ত
Previous Post

Christmas Destination 2022: বড়দিনের ছুটিতে বিদেশ যাবেন ভাবছেন? ঝটপট জানুন ঠিকানাগুলি

Next Post

Weather update: বর্ষশেষে তিলোত্তমার হাওয়া গরম, উৎসবের আবহে পারদ চড়ছে

News Desk

News Desk

Next Post
Weather update: সামান্য বাড়ল তাপমাত্রা, কবে থেকে ভোল পাল্টাবে বাংলার আবহাওয়া?

Weather update: বর্ষশেষে তিলোত্তমার হাওয়া গরম, উৎসবের আবহে পারদ চড়ছে

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

February 8, 2023
WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

November 30, 2022
মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

December 6, 2022
5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

December 16, 2022
জমকালো রঙে হাজির হল Bajaj Pulsar 125-এর নতুন কার্বন ফাইবার এডিশন

জমকালো রঙে হাজির হল Bajaj Pulsar 125-এর নতুন কার্বন ফাইবার এডিশন

1
CGO Complex: ডেঙ্গির আতঙ্ক এবার সিজিও কমপ্লেক্সেও! তড়িঘড়ি লোক পাঠাল পুরনিগম

CGO Complex: ডেঙ্গির আতঙ্ক এবার সিজিও কমপ্লেক্সেও! তড়িঘড়ি লোক পাঠাল পুরনিগম

0
Uttar pradesh New Rule: পোষ্য কামড়ালেই দিতে হবে জরিমানা! শীঘ্রই আসছে নয়া নিয়ম

Uttar pradesh New Rule: পোষ্য কামড়ালেই দিতে হবে জরিমানা! শীঘ্রই আসছে নয়া নিয়ম

0

World Kindness Day: আজ বিশ্ব সহানুভূতি দিবস, জানেন কেন এই দিন পালন করা হয়?

0
Bangladeshi Tourists in Kolkata facing accommodation problems after hotel closures near New Market

কলকাতায় আশ্রয়হীন হয়ে পড়ছেন বাংলাদেশি পর্যটকরা? হোটেলপাড়ায় হঠাৎ বন্ধ শতাধিক আবাসিক হোটেল!

August 24, 2026
Pakistan Development and Shehbaz Sharif government focusing on economic growth instead of militant activities

জঙ্গি কার্যকলাপ সরিয়ে এবার উন্নয়নের পথে পাকিস্তান? দেরিতে বোধোদয় শাহবাজ সরকারের!

August 24, 2026
Ajit Doval China Visit amid India China Relations and border talks

ফের কি ভারত-চীন সম্পর্কে অবনতি? অজিত ডোভালের চিন সফরের নেপথ্যে কী বার্তা?

August 24, 2026
Bangladesh Minority Community families walking together from darkness toward a hopeful sunrise in a rural village

৫ আগস্টের ক্ষত আর এক আকাশের নিচে আমাদের বেঁচে থাকা

August 24, 2026

Recent News

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

সুব্রত আচার্য

প্রকাশক ও সম্পাদক

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
  • লাইফস্টাইল
  • বিগ ভাইরাল
  • আরো

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

Go to mobile version