।। প্রথম কলকাতা ।।
Pori Moni-Sariful Razz: বাংলাদেশের জনপ্রিয় নায়িক পরীমণির সম্পর্কে ভাঙনের ইঙ্গিত ? শরিফুল রাজের সঙ্গে পরীমণির বিয়ে চার নম্বর না পাঁচ নম্বর তা নিয়েও বিতর্ক বাঁধতে শুরু করেছে। এই সব কিছুর মাঝেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী পরীমণি। সেই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে পুকুরের দিকে মুখ করে বসে থাকতে। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমি সাধারণত মানুষকে একটি বেশিই সুযোগ দিয়ে থাকি, যা তারা পাওয়ার যোগ্য। কিন্তু যখন আমার মন উঠে যায়, একেবারেই উঠে যায়।’ কেন ছবির সঙ্গে এমন লিখলেন পরীমণি? সম্প্রতি টানাপড়েনের মধ্যেই গিয়েছে তাঁদের সম্পর্ক। তাহলে কি রাজের সঙ্গে মনোমালিন্য হল তাঁর? প্রশ্ন উঠতে শুরু করেছে।
সমাইল হোসেন, ফেরদৌস কবীর সৌরভ,তামিম হাসান,কামরুজ্জামান রনি এর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন পরীমণি। শরিফুল রাজকে ২০২১ সালে বিয়ে করেন এই অভিনেত্রী । ছবির শ্যুটিং সেটে গোপনে বিয়ে করেন নায়িকা। এমনটাই কানাঘুষো শোনা গিয়েছিল। তারপর প্রেগন্যান্ট এর খবর প্রকাশ্যে আসতেই ঘটে করে বিয়ে সারেন রাজ-পরীমণি। আগের গুলোর মত রাজ্যের সঙ্গেও কি ভাঙনের ইঙ্গিত ? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সকলের মনে।
এর আগে পরীমণির পঞ্চম বিয়ের ভাঙনের খবর শুনে হইচই পরে গিয়েছিল গোটা বাংলাদেশে। সাংবাদিক বৈঠক ডেকে জানিয়েছিলেন বিচ্ছেদের খবর। পরে দুজনের নাকি সিদ্ধান্ত এখন তাঁরা একসঙ্গেই থাকছেন। নিন্দুকরা বলছেন, পরীমণির সংসারে আবার কি ফের অশান্তি ? প্রশ্ন উঠছে নতুন এই পোস্টে কীসের ইঙ্গিত ?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম














