সংস্থার কর্মীদের জন্য দুর্দান্ত উদ্যোগ এই কোম্পানির। খবর প্রকাশ্যে আসতেই সর্বত্র পড়ে গেল হইচই। কোন কোম্পানি দিচ্ছে এমন সুযোগ? আপনি যাবেন নাকি এই কোম্পানিতে চাকরি করতে?
‘মদ খাওয়া ছেড়ে দেব’ এক আশ্চর্য ও চিরকালীন মিথ্যে হয়ে থেকে যায় বেশিরভাগ মদ্যপ্রেমীর জীবনে। প্রিয়জনের কাছে অঙ্গীকার হোক বা নতুন বছরের রেজলিউশন, মদ্যপান ছাড়ার অঙ্গীকারটি যেন ভাঙার জন্যই করা হয়ে থাকে। অঙ্গীকারের বোঝা পেরিয়ে, আনন্দে হোক বা শোকে, বৃষ্টির মৌতাতে হোক বা রোদ্দুরের ক্লান্তিতে, গ্লাস হাতে বলে উঠতেই হয়, ‘এমন বন্ধু আর কে আছে!’
যদিও মাঝে মধ্যে দেখা যায় এই বন্ধুর সঙ্গে সারা রাত সঙ্গ দিতে গিয়ে সকালে আর কিছুতেই ঘুম ভাঙছে না। আর এতেই অফিসে যেতে দেরি। তারপর বসের কাছে বকাবকি তো রয়েছেই। কিন্তু একবার ভাবুন তো যদি অফিসে যাওয়া মাত্রই আপনার হাতে কেউ মদের গ্লাস ধরিয়ে দেয় তাহলে কেমন হয় ব্যাপারটা? অতিরিক্ত নেশা হওয়ার কারণে যদি মিলে পায় পরের দিনটা ছুটি? কিংবা হ্যাংওভার হওয়ার কারণে অফিস যেতে দেরি হলেও যদি বসের কাছে বকা খেতে না হয়? শুনে চমকে গেলেন তাইতো, ভাবছেন নিশ্চয়ই এমনটা আবার হয় নাকি? হয়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই এক চাঞ্চল্যকর খবর।
মোটা বেতন এবং নানা আকর্ষণীয় সুবিধা দিয়ে কর্মীদের কাজের প্রতি মন দেওয়ানোর চেষ্টা করে থাকে বহু সংস্থাই। কিন্তু ছোট প্রযুক্তি কোম্পানি ‘ট্রাস্ট রিং’ তাদের কর্মীদের জন্য চালু করেছে একেবারে ভিন্ন ধরনের সুবিধা। তাঁদের কাজের পরিবেশ আরও প্রাণবন্ত করতে, উৎপাদন বাড়াতে, কর্মীদের বিনামূল্যে মদ দিচ্ছে জাপানের এই কোম্পানি! সেই সঙ্গে ‘হ্যাংওভার’ কাটানোর জন্য ছুটি দেওয়ার মতো অভিনব পদক্ষেপও করেছে মালিক পক্ষ।
জানা গেছে, এই কোম্পানির সিইও নিজেই কর্মীদের মদ পরিবেশন করেন এবং কর্মীদের সঙ্গে মদ নিয়ে বসে আড্ডাও মারেন। যদি কোনও কর্মী অতিরিক্ত মদ খেয়ে ফেলেন, তাহলে তাঁরা ‘হ্যাংওভার ছুটি’ নিয়ে অফিসে দেরি করে আসতেও পারেন।
এই দারুণ অফার দিচ্ছে জাপানের ওসাকার একটি কোম্পানি। ট্রাস্ট রিং কোম্পানি তাদের কর্মচারীদের জন্য ফ্রি-তে মদ্যপানের সুযোগ দেয়। তারপর মদ খেয়ে হ্যাংওভার হলে, তার জন্য ২-৩ ঘণ্টার ছুটিও দেয়। নতুন কর্মচারীদের আকর্ষিত করতেই এই অফার দিচ্ছে সংস্থা।
সংস্থার সিইও জানিয়েছেন, সংস্থার কর্মীদের একটি অনন্য ও উপভোগ্য পরিবেশ তৈরির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র বেতন দিয়ে প্রতিযোগিতা নয়, বরং কর্মীদের ভাল পরিবেশ দিতে আগ্রহী আমরা, যাতে তারা কাজ করতে আগ্রহী হয়। কোম্পানির সিইও নিজেও কর্মীদের সঙ্গে মদ্যপানও করেন।
আপনাদের জানিয়ে রাখি, এই কোম্পানিতে যারা চাকরি করেন, তাদের শুরুর বেতন হয় প্রায় ১ লক্ষ ২৭ হাজার টাকা। আবার কর্মীদের ২০ ঘন্টা ওভারটাইমের জন্য দেওয়া হয় বাড়তি পারিশ্রমিকও।

