Tag: west bengal

  • SMC Recruitment: রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টস ম্যানেজার পদে নিয়োগ, আকর্ষণীয় মাসিক বেতন

    SMC Recruitment: রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টস ম্যানেজার পদে নিয়োগ, আকর্ষণীয় মাসিক বেতন

    ।। প্রথম কলকাতা ।।

    SMC Recruitment: নতুন বছরে একের পর এক রাজ্যের বিভিন্ন বিভাগে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তেমনি এবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ শিলিগুড়ি পৌরসভায় কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । পৌরসভায় কোন পদে কর্মী নিয়োগ করা হবে , মাসিক বেতন কত , শূন্য পদ কতগুলি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন এবং এই পদে চাকরির জন্য কীভাবে আবেদন করতে হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য এক এক করে জানানো হয়েছে আজকের প্রতিবেদনে।

    পদ: শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ করা হবে অ্যাকাউন্টস ম্যানেজার।

    বয়সসীমা: নির্দিষ্ট পদের জন্য নির্বাচিত আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের কম। আর তাঁর বয়স হিসাব করা হবে ০১.১২.২০২২ অনুসারে।

    মাসিক বেতন: অ্যাকাউন্টস ম্যানেজার পদে নিযুক্ত কর্মীকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৩ হাজার টাকা।

    শিক্ষাগত যোগ্যতা: এই নির্দিষ্ট পদটিতে নিয়োগের জন্য আবেদনকারীকে M. Com/ Chartered Account/ICWA এ ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও তাকে দুই বছর অ্যাকাউন্টিং সিস্টেমে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে হবে।

    শূন্য পদ: আপাতত শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে একজন অ্যাকাউন্টস ম্যানেজার নিয়োগ করা হবে।

    নিয়োগ পদ্ধতি: বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারী চাকরিপ্রার্থীদের তাদের অ্যাকাডেমিক স্কোর, কম্পিউটার টেস্ট এবং অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি দেওয়া হবে।

    আবেদনের শেষ তারিখ: ১৭.০১.২০২৩

    আবেদন পদ্ধতি:

    • আবেদনকারীকে আবেদন জানাতে হবে অফলাইন মাধ্যমে।
    • প্রথমেই আবেদনকারীকে তাঁর একটি বায়োডাটা তৈরি করতে হবে । যেখানে থাকবে আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ আরও বিভিন্ন অভিজ্ঞতার তথ্য।
    • তারপর সেই বায়োডাটাটি প্রিন্ট করে তার সঙ্গে দরকারি নথিপত্রের জেরক্স জুড়ে একটি খামে ভরে পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানা।

    To The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, P. O- Siliguri, Dist- Darjeeling, Pin- 734001

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Child harassment: রাজ্যের তরফে নজিরবিহীন পদক্ষেপ, শিশুদের যৌন হেনস্থা ঠেকাতে পাঠ

    Child harassment: রাজ্যের তরফে নজিরবিহীন পদক্ষেপ, শিশুদের যৌন হেনস্থা ঠেকাতে পাঠ

    ।। প্রথম কলকাতা ।।

    Child harassment: শিশুদের যৌন হেনস্থা ঠেকাতে পাঠ। এবার সপ্তম শ্রেণির স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইয়ের সিলেবাসে এই সচতেনতার পাঠ দেওয়া হবে। সেইসঙ্গে শিশুদের যৌন হেনস্থায় (Sexual Harrassment) কী কী শাস্তির বিধান রয়েছে ও অভিভাবকদের কর্তব্য কী তারও পাঠ পড়ানো হবে। এই প্রথম রাজ্যের তরফে এই ধরনের বিষয়কে সিলেবাসে নিয়ে আসা হল।

    ‘নিউজ 18 বাংলা’র প্রতিবেদন অনুযায়ী, এর আগে ‘গুড টাচ ব্যাড টাচ’কে (Good Touch Bad Touch) সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু তাও সংক্ষিপ্ত আকারে। সেক্ষেত্রে রাজ্যের তরফে এটি একটি অভিনব উদ্যোগ বলা যেতে পারে। বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলগুলি নিজেদের মতন করে শিশুদেরকে এই বিষয়ে সচেতন করে থাকে। উল্লেখ্য, সিলেবাসে এই বিষয়টিকে নিয়ে আসা অবশ্যই গুরুত্বপূর্ণ তার কারণ, সাম্প্রতিক সময়ে কলকাতার (Kolkata) কয়েকটি স্কুলে শিশুদের ওপর যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা শহর। তারপর চলতি শিক্ষাবর্ষ থেকে ছাত্র-ছাত্রীরা যে বই পেতে শুরু করেছে, সেখানে এই বিষয়টি নজরে এসেছে। এর আগে রাজ্যের পক্ষ থেকে এত বিস্তৃত আকারে এই নিয়ে কিছু বলা ছিল না।

    প্রতিবেদন অনুযায়ী, ‘যৌন অপরাধ বিরোধী শিশু সুরক্ষা আইন ২০১২’র একাধিক অংশকে সিলেবাসে তুলে ধরা হয়েছে। যেখানে সমস্তদিক থেকে সচেতন করা হবে শিশুদের। রিপোর্ট অনুযায়ী, বইয়ের মোট চার পাতা জুড়ে বিষয়টির উল্লেখ রয়েছে। প্রসঙ্গে সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, ‘যেটা শিশুদের জন্য ঠিক বলে মনে করা হয়েছে সেটাই সিলেবাসে নিয়ে আসা হয়েছে। তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

    উল্লেখ্য, ২০১৭-র সিলেবাস ছিল ‘গুড টাচ ব্যাড টাচ’। জানা যাচ্ছে, এবারে শিক্ষকদেরও এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শিশুদের পাঠ দেওয়ার আগে শিক্ষকদের এই নিয়ে জ্ঞান থাকা জরুরি। ইতিমধ্যেই অন্যান্য রাজ্যে এই বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে শহরের বুকে যে সকল ঘটনা ঘটেছে, তার জন্য এই বিষয়গুলি শিশুদের পড়া উচিত বলে এক প্রকার মনে করছে রাজ্য সরকার। শিশুরা এই বিষয়ে জানতে শুরু করলে, তাঁদের মধ্যে এই নিয়ে সচেতনতা আরও বাড়বে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • TMC Foundation Day: নববর্ষের প্রথম দিনে ২৫-এ পদার্পণ তৃণমূলের, প্রতিষ্ঠা দিবসে থাকছে কী কী কর্মসূচি ?

    TMC Foundation Day: নববর্ষের প্রথম দিনে ২৫-এ পদার্পণ তৃণমূলের, প্রতিষ্ঠা দিবসে থাকছে কী কী কর্মসূচি ?

    ।। প্রথম কলকাতা।।

    TMC Foundation Day: বিশ্ববাসী সবেমাত্র ২০২২ কে বিদায় জানিয়ে নববর্ষ ২০২৩ কে সাদরে স্বাগত জানিয়েছেন। দেশের অন্যান্য জেলার মতো বাংলাতেও এই নববর্ষ উদযাপন নিয়ে জনসাধারণের মধ্যে বিশেষ উন্মাদনা দেখা গিয়েছিল। তবে বাংলার মাটিতে আজ আরও একটি বিশেষ উৎসব বরং বলা ভালো বাংলার তৃণমূল কংগ্রেসের সমর্থকদের কাছে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ২০২৩ সালের ১ জানুয়ারিতে ২৫ বছরে পদার্পণ করল তৃণমূল কংগ্রেস ( Foundation Day Of TMC) । আজ সেই উপলক্ষ্যে দলের তরফ থেকে একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে।

    ১৯৯৮ সালে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন থেকে প্রতীক নিয়ে রাজনীতির মাঠে পথচলা শুরু করেছিল । তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলার মানুষের দাবিকে অগ্রাধিকার দিয়ে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। যার ফলস্বরূপ বাংলার বুকে জন্ম নিয়েছিল তৃণমূল কংগ্রেস দল । এই দলটি বর্তমানে রাজ্য সরকার গঠন করেছে এবং দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জনসাধারণের পছন্দে টানা তিনবার মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। এই বিশেষ দিনে দলীয় কর্মীদের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

    প্রতিবছর ১ জানুয়ারি একদিকে যেমন নববর্ষ পালন করা হয় তেমনই পালন করা হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, রবিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলের এই প্রতিষ্ঠা দিবস পালন করা হবে কিন্তু সোমবার অর্থাৎ ২ জানুয়ারি দলীয় কর্মীদের নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নজরুল মঞ্চে। বক্তব্য রাখবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee) । তৃণমূল কংগ্রেসের যে পুরনো কার্যালয়টি ছিল কলকাতায় সেটির ভাঙার কাজ শুরু হয় বেশ কয়েকদিন আগে। ২০২৩ অর্থাৎ নতুন বছর থেকে সেই কার্যালয় তৈরির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এদিন তৃণমূলের একাধিক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি রয়েছে ত্রিপুরা, অসম, গোয়া, মেঘালয়েও।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • LPG Price Hike: বছর শুরুতেই বড় ধাক্কা, দাম বাড়ল এলপিজি গ্যাসের!

    LPG Price Hike: বছর শুরুতেই বড় ধাক্কা, দাম বাড়ল এলপিজি গ্যাসের!

    ।। প্রথম কলকাতা ।।

    LPG Price Hike: নতুন বছরের( New Year) শুরুতেই আমজনতা পেল বিশাল ধাক্কা। বছরের প্রথমটাই শুরু হল এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি(LPG Price Hike) দিয়ে। তেল আর গ্যাস এমন জিনিস যার দাম বাড়লে সরাসরি প্রভাব পড়বে মূল্য বৃদ্ধিতে। অনেকে মনে করছেন, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম চড়া থাকার কারণে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। যদিও ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বাড়েনি। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১০৭৯ টাকাতেই রয়েছে। কিন্তু দাম বেড়েছে এলপিজি বাণিজ্যিক সিলিন্ডারের। যার কারণে প্রমাদ গুনছেন হোটেল,রেস্তোরাঁর মালিকরা।

    বিশেষজ্ঞরা মনে করছেন, একদিকে রাশিয়া- ইউক্রেনের যুদ্ধে জের(Russia-Ukraine Conflict), অপরদিকে শীতকাল, এই দুয়ের মিলেমিশে গ্যাসের দাম বেড়েছে। প্রায় সাত মাস পরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি ভালো চোখে দেখছেন না অনেকেই। এর প্রভাব পড়তে পারে খুচরো বাজারে। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে গেলে আপনাকে ২৫ টাকা বেশি খরচ করতে হবে। নতুন দাম অনুযায়ী ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার পাওয়া যাচ্ছে ১৮৭০ টাকায়। তেল সংস্থা সূত্রের দাবি অনুযায়ী, এলপিজির উপাদানের দাম বেড়েছে। এছাড়াও তেল সংস্থা গুলির খরচ আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শীতকালে গ্যাসের চাহিদা একটু বেশি থাকে। যার কারণে অন্যান্য ঋতুর তুলনায় এই সময়ে একটু দাম বাড়ে। যেহেতু বিশ্ববাজারে অশোধিত তেলের দাম উত্তরোত্তর বেড়েই চলেছে, তাই তেল সংস্থা গুলির আর্থিক বোঝা বাড়ছে।

    শুধু কলকাতা নয়, বহু শহরে বছরের প্রথম দিনে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। আপাতত ঘরোয়া সিলিন্ডারের দাম একই রয়েছে। নতুন বছরে অনেকেই আশঙ্কা করছেন, এর কারণে মধ্যবিত্তের পকেটের টান পড়তে পারে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম দিল্লিতে পাবেন ১৭৬৯টাকায়। আগে যেটি পেতেন ১৭৪৪ টাকায়। মুম্বাইতে দাম ছিল ১৬৯৬ টাকা, তা বেড়ে হয়েছে ১৭২১ টাকা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • WB HIDCO Recruitment: রাজ্যের HIDCO ভবনে গ্রুপ সি তে কর্মী নিয়োগ, আজই করে ফেলুন আবেদন

    WB HIDCO Recruitment: রাজ্যের HIDCO ভবনে গ্রুপ সি তে কর্মী নিয়োগ, আজই করে ফেলুন আবেদন

    ।। প্রথম কলকাতা ।।

    WB HIDCO Recruitment : রাজ্যের হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে HIDCO এর তরফ অধীনে গ্রুপ সি তে কর্মী নিয়োগ করা হবে । বেতনও মিলবে বেশ ভালোই। এক্ষেত্রে ইচ্ছুক এবং যথাযথ যোগ্যতা সম্পন্ন আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন অফলাইন মাধ্যমে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আগ্রহী ছেলেমেয়েরা হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এই শূন্য পদে নিয়োগের জন্য আবেদন জানাতে পারেন।

    চলুন দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে পারবেন আপনি ? কতগুলি শূন্য পদ রয়েছে ? শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন ? বেতন কত এবং কোন পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?

    পদ: ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি

    বেতন : প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা

    বয়স সীমা : ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য আগ্রহে আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে। আর সেই বয়স হিসাব করা হবে ০১.১২.২০২২ অনুযায়ী।

    শূন্যপদ : মোট চারটি শূন্য পদে HIDCO-এর এই নিয়োগ করা হবে।

    শিক্ষাগত যোগ্যতা :

    • আগ্রহী আবেদনকারীকে CA Inter বা B. Com (Hons) ডিগ্রিধারী হতে হবে।
    • SAP সিস্টেমে দক্ষতা থাকতে হবে অবশ্যই।
    • এছাড়াও আবেদনকারীর কম্পিউটারে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকা চাই।

    আবেদনের শেষ তারিখ : ১০.০১.২০২৩

    আবেদন প্রক্রিয়া

    • এই আবেদনটি হবে অফলাইন প্রক্রিয়ায়। সেই কারণে প্রথমে আবেদনকারীকে সাদা কাগজে দরখাস্ত করতে হবে।
    • সেই দরখাস্তের মধ্যেই আবেদনকারীর নাম , ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও তাঁর জন্ম তারিখ সহ তাঁর কাজের অভিজ্ঞতা এছাড়াও কাজ সম্পর্কিত বিভিন্ন তথ্য দিতে হবে।
    • এবার খামে বন্দী করা সেই দরখাস্তকে পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানায়।

    জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর (ADMM), WBHIDCO, HIDCO BHABAN, বিশ্ব বাংলা সরণি, তৃতীয় রোটারি , নিউ টাউন, কলকাতা – ৭০০১৫৬

    বিস্তারিত জানতে অবশ্যই ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট www.wbhidcoltd.com

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Narendra Modi: হাওড়ায় ৩৮ ঘন্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল! প্রধানমন্ত্রীর আপ্যায়নে প্রস্তুতি তুঙ্গে

    Narendra Modi: হাওড়ায় ৩৮ ঘন্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল! প্রধানমন্ত্রীর আপ্যায়নে প্রস্তুতি তুঙ্গে

    ।। প্রথম কলকাতা ।।

    Narendra Modi: আগামীকাল অর্থাৎ শুক্রবার বাংলায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর তার আগে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে হাওড়ায় (Howrah)। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে গিয়েছে হাওড়া স্টেশন। নমোর হাত ধরে যাত্রা শুরু করবে ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Vande Bharat Express)। ট্রায়াল রান শেষ হয়ে গিয়েছে, এখন শুধু দৌড়ানোর অপেক্ষা।

    ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে ৩৮ ঘন্টা হাওড়া স্টেশনের (Howrah Station) তিনটি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এমনটাই জানিয়েছে পূর্ব রেল। গতকাল পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন হাওড়া স্টেশনে। আর তাই নিরাপত্তার কথা মাথায় রেখে ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর দুপুর ২’টো পর্যন্ত হাওড়া স্টেশনের নয়া কমপ্লেক্সের ২১, ২২ এবং ২৩ প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। ওই তিনটি প্ল্যাটফর্ম থেকে যে ট্রেনগুলি ছাড়ে সেগুলি অন্য প্ল্যাটফর্ম থেকে ছাড়বে।

    হাওড়া-নিউ জলপাইগুড়ি (Howrah-NJP) ‘বন্দে ভারত এক্সপ্রেস’ উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণ গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে। উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর এত হেভিওয়েট নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে প্রথম সেমি হাই-স্পিড ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’। দেশের নানা জায়গায় তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার বাংলাতে শুরু হওয়ার পালা। এই মর্মে স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে মূল অনুষ্ঠান মঞ্চ তৈরি করা হচ্ছে। হাওড়া স্টেশন ইতিমধ্যেই ঘুরে ফেলেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের আধিকারিক ও রেলের আধিকারিকরা। নিরাপত্তায় যেন কোনওরকম ঝোক্কি পোয়াতে না হয়, তার জন্য কার্যত দুর্গে পরিণত হয়েছে ২১, ২২ এবং ২৩ নম্বর প্ল্যাটফর্ম। বন্ধ রাখা হচ্ছে প্ল্যাটফর্মের লাগোয়া রাস্তা, নিউ কমপ্লেক্সের ক্যাবওয়ে। যতক্ষণ না অনুষ্ঠান শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই এলাকার চৌহদ্দির মধ্যে পা রাখতে পারবেন না সাধারণ মানুষ।

    ‘এবিপি’তে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবে নরেন্দ্র মোদীর বিশেষ বিমান। সেখান থেকে ১০.১৫ নাগাদ মোদী পৌঁছাবেন রেসকোর্সে। আরসিটিসি হেলিপ্যাড থেকে গাড়িতে করে হাওড়া স্টেশন পৌঁছাবেন নমো। সকাল সাড়ে দশটায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এরপর সকাল ১১টায় গার্ডেনরিচে ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলীয় কার্যালয়ের দিকে রওনা দেবেন তিনি। ১১:১০-এ নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তাঁর। সেখানেই ‘নমামি গঙ্গে’ ও ‘ডিডব্লিউএস’-এর একটি প্রদর্শনীতে হাজির থাকবেন তিনি। যোগ দেওয়ার কথা রয়েছে গঙ্গা পরিষদের বৈঠকে। এরপর দুপুরের আহার সেরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মোদী।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Corona situation meeting: বর্ষবরণের আগে করোনা নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের! নির্দেশিকা কী কী ?

    Corona situation meeting: বর্ষবরণের আগে করোনা নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের! নির্দেশিকা কী কী ?

    ।। প্রথম কলকাতা ।।

    Corona situation meeting: এখনই লকডাউনের মত বড় পদক্ষেপে যাচ্ছেনা রাজ্য। তবে করোনা পরিস্থিতির উপর নজরদারি বাড়ানো হচ্ছে। কোন জেলায় কতজন আক্রান্ত হচ্ছেন সেই তথ্য নিয়মিত পর্যালোচনা করা হবে। দেশজুড়ে ফের করোনার সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi)। বুধবার নবান্নে বিশেষ পর্যালোচনা বৈঠক করেন তিনি। বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজের প্রিন্সিপালরা। এই বৈঠকে জেলাগুলিকে সচেতন থাকার নির্দেশ দেন।

    সেই বৈঠকে জানা গিয়েছে, এখনই কোনও বড় বিধিনিষেধের পথে হাঁটতে চায় না রাজ্য (State) সরকার। তবে, জেলাভিত্তিতে করোনা আক্রান্তদের ওপর বিশেষ নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যারা এখনও বুস্টার ডোজ নেইনি, তাদেরকে বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে তৎপরতা বাড়ানো হবে। পাশাপশি, টেস্ট (Test) বাড়ানোর দিকেও জোর দেওয়া হচ্ছে। কোভিডকালে সবথেকে বেশি সঙ্কট হয় অক্সিজেনের। তাই অক্সিজেন কন্সেন্ট্রেটরের ব্যবস্থা রাখতে হবে সব হাসপাতালগুলিতে। বিমানবন্দরে নজরদারি বাড়াতে হবে।

    গতকাল মঙ্গলবারই রাজ্যের ৪৫টি হাসপাতালে মক ড্রিল অনুষ্ঠিত হয়। সেখানে চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা সবই খতিয়ে দেখা হয়। এরপর ছিল এই দিনের পর্যালোচনা বৈঠক। বৈঠকে মুখ্য সচিবের বক্তব্য থেকে যা জানা গিয়েছে তাতে এখনই কোন বড় বিধিনিষেধের পথে হাঁটতে চাইছে না রাজ্য সরকার। তবে জেলাগুলিকে করোনার (COVID) সংক্রমনের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। জেলায় জেলায় করোনা আক্রান্তদের ওপর বিশেষ নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    বিধি নিষেধ আরোপ না হলেও চিকিৎসা পরিকাঠামো তৈরি রাখার ক্ষেত্রে কোন রকম ফাঁক রাখা হচ্ছে না।কোভিডের জন্য রাজ্য জুড়ে ৩,৭১৮টি বেড রাখা হয়েছে। সেই সঙ্গে যারা এখনও বুস্টার ডোজ (booster dose) নেয়নি তাদের তা দেওয়ার দিকে জোর হচ্ছে। এতদিন বয়স্ক বা নির্দিষ্ট ক্ষেত্রে কর্মীদের বুস্টার ডোজ দেওয়া হয়েছিল সরকারি উদ্যোগে বাকিদের কম মূল্যে বেসরকারি সংস্থা থেকে কিনে নিতে বলা হয়েছিল। বেশিরভাগ মানুষকে বুস্টার ডোজের আওতায় নিয়ে আসার ব্যাপারে কেন্দ্রকে জানানো হবে বলে জানান মুখ্যসচিব৷ সেইসঙ্গে জেলাগুলিতে যাতে পর্যাপ্ত সংখ্যায় কোভিডের (COVID) কিট রাখা হয় তা দেখা হচ্ছে বলে জানান তিনি।

    করোনার সংক্রমণ ঠেকাতে বিধি নিষেধের পথে রাজ্য সরকার এখনই হাঁটতে না চাইলেও করোনা পরীক্ষার ওপর বিশেষ জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বর সহ করোনার উপসর্গ দেখা দিলে সেই ব্যক্তিকে দ্রুত পরীক্ষার আওতায় নিয়ে আসার ওপর বিশেষ নজরদারির  নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পরীক্ষার মধ্য দিয়ে করোনা আক্রান্তকে চিহ্নিত করা তাকে অন্যান্যদের থেকে দূরে সরিয়ে চিকিৎসার আওতায় নিয়ে আসার ওপর বাড়তি জোর দিতে বলা হচ্ছে।

    অতীতের অভিজ্ঞতায় দেখা গিয়েছে করোনার সময় অক্সিজেনের সবচেয়ে বেশি সংকট তৈরি হয়। তাই সব হাসপাতালকে অক্সিজেন কন্সেন্ট্রেটরের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

    ভারতে বেশ কিছু বিদেশ ফেরত পর্যটকদের শরীরে কোভিড ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে বাংলাও। সম্প্রতি বাংলায় দু’জন বিদেশ ফেরতের শরীরে করোনা ধরা পড়েছে।

    গত ২৬ ডিসেম্বর কলকাতা বিমানবন্দরে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে এক ব্রিটিশ মহিলার করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ আসে৷ সঙ্গে সঙ্গে তাঁকে দমদম বিমানবন্দর থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করা হয় তাঁকে। কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন তিনি। ওই অস্ট্রেলিয় মহিলার নমুনা জেনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে।

    এই ঘটনার পর করোনার সংক্রমণ ঠেকাতে বিমানে আগত যাত্রীদের প্রতি বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্য সচিব।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • WB Finance Department Recruitment: WBPSC-এর  মাধ্যমে কর্মী নিয়োগ, চাকরির সুযোগ রাজ্য অর্থ দফতরে

    WB Finance Department Recruitment: WBPSC-এর মাধ্যমে কর্মী নিয়োগ, চাকরির সুযোগ রাজ্য অর্থ দফতরে

    ।। প্রথম কলকাতা ।।

    WB Finance Department Recruitment: রাজ্যে নতুন নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি ২০২২ সালের একেবারে শেষের দিকে রাজ্যের অর্থ দফতরের তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে জানানো হয়েছে কর্মী নিয়োগ করা হবে রাজ্যের ফিন্যান্স ডিপার্টমেন্টে। আর এই নিয়োগ প্রক্রিয়াটি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অধীনে পরিচালিত হতে চলেছে।

    রাজ্যের বিভিন্ন প্রান্তের চাকরি প্রার্থীরা এই সরকারি চাকরির জন্য আবেদন জানাতে পারেন। তবে আবেদন জানানোর আগে অবশ্যই জেনে নিন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কতগুলি শূন্য পদ রয়েছে, নিয়োগের প্রক্রিয়া কেমন এবং কীভাবে আপনি আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য সম্পর্কে আলোচনা করা হল।

    পদ: অডিট ও অ্যাকাউন্ট সার্ভিস

    বয়স সীমা : ০১.০১.২০২২ অনুসারে আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।

    মাসিক বেতন : নির্দিষ্ট পদে নিযুক্ত চাকরিপ্রার্থীরা পে লেবেল ১৬ অনুযায়ী মাসিক বেতন হিসেবে ৫৬ হাজার ১০০ থেকে ১ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

    শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে আবেদনকারীদেরকে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে গ্রাজুয়েশন করতে হবে। অথবা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন থেকে বছর দুয়েকের ফিন্যান্স বিষয়ে এমবিএ বা পিজিডিএম এ পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। কিংবা আবেদনকারী যদি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার মেম্বার হয়ে থাকেন তাহলেও তিনি আবেদন করতে পারেন।

    শূন্য পদ : মোট শূন্য পদ হল ২৫ টি

    নির্বাচন প্রক্রিয়া : লিখিত পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে।

    আবেদন ফি : এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের ফি জমা দিতে হবে ২১০ টাকা। কিন্তু রাজ্যের এসসি , এসটি অথবা পিডব্লিউবিডি শ্রেণির আবেদনকারীদের জন্য কোন রকম ফি বরাদ্দ করা হয়নি।

    আবেদনের শেষ তারিখ : ০৪.০১.২০২৩

    আবেদন প্রক্রিয়া

    • পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.wbpsc.gov.in) যেতে হবে।
    • ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর পাওয়া যাবে লগইন আইডি।
    • নির্দিষ্ট লিঙ্কে গিয়ে লগইন করার পর সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
    • আবেদনপত্র পূরণ করার পর একবার যাচাই করে নিয়ে কাস্ট অনুযায়ী ফি জমা দেওয়ার পর সাবমিট করে দিতে হবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Christmas Celebration: রাজ্যজুড়ে উৎসবের আমেজ, পর্যটন কেন্দ্র গুলিতে উপচে পড়ল জনজোয়ার

    Christmas Celebration: রাজ্যজুড়ে উৎসবের আমেজ, পর্যটন কেন্দ্র গুলিতে উপচে পড়ল জনজোয়ার

    ।। প্রথম কলকাতা।।

    Christmas Celebration: একেই ২৫ ডিসেম্বর তার উপরে আবার সপ্তাহের ছুটির দিন রবিবার। এই দুইয়ে মিলে ২০২২ সালের বড়দিন ( Christmas) বেশ আনন্দমুখর হয়ে উঠেছে প্রত্যেকটি মানুষের কাছে । ক্রিসমাসের আগে থেকেই এই দিনটির জন্য বিভিন্ন পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল বহু মানুষের মধ্যে । কেউ কেউ কাছের মানুষদের সঙ্গে নিয়ে উইকেন্ডের ছুটিতে ( Weekend Holiday) বেরিয়ে পড়েছিলেন দূরের কোন গন্তব্যের উদ্দেশ্যে । আবার কেউ রাজ্যের মধ্যে থেকেই বিভিন্ন জায়গায় এই ছুটির দিন সেলিব্রেট করতে পৌঁছে যান । সমুদ্র সৈকত দিঘা থেকে শুরু করে মন্দির নগরী মায়াপুরের মতো জায়গাতেও জনসাধারণের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

    বড়দিনে শহর কলকাতা থেকে শুরু করে জেলার চার্চগুলিতেও যে ভিড় বাড়বে একথা বলাই বাহুল্য। ২০২২ এ তার কোনরকম ব্যতিক্রম হয়নি। কিন্তু এবার নজর কাড়া ভিড় দেখতে পাওয়া যায় দিঘাতে। এর একটা বড় কারণ হল এই বছর ক্রিসমাস ইভ এবং ক্রিসমাস পরে শনি ও রবিবার । তাই শুক্রবারের অফিস সেরে অনেকেই দিঘার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। দুদিন বেশ মজায় মজায় কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। তার উপরে চলতি বছরের বাড়তি পাওনা হিসেবে দিঘায় ( Digha) বড়দিনেই চালু হয়েছে ইলিশ উৎসব । বিভিন্ন পদের ইলিশ দেখে নিজেকে সামলে রাখা মুশকিল।

    দিঘা-শংকরপুর হোটেল অ্যাসোসিয়েশন সূত্র জানা গিয়েছে, এই বছরের বড় দিনে হোটেলগুলি পুরোপুরি পর্যটকে ভর্তি। গত দু বছরে করোনার কারণে এমনিতেই পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছিল । কিন্তু এই বছর বড়দিনে প্রচুর জনসমাগম লক্ষ্য করা গিয়েছে । মায়াপুরেও রবিবার সকাল থেকেই বহু ভক্তের আগমন দেখতে পাওয়া গিয়েছে । এই দিন যত বেলা বাড়তে থাকে ততই যেন মায়াপুর ( Mayapur) চন্দ্রদ্বয়ী মন্দির প্রাঙ্গনে হাজার হাজার ভক্তবৃন্দ এসে উপস্থিত হতে থাকেন । দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে মোতায়েন ছিল বহু নিরাপত্তা রক্ষী। এছাড়াও জেলার যে সকল পিকনিক স্পটগুলো ছিল সেখানেও সকাল থেকে রান্নার তোড়জো শুরু হয়ে যায়।

    শীতের মরসুমে বড়দিনে মাইথন ( Maithon) জলাধারে পর্যটকদের ভিড় ছিল দেখার মতো। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পিকনিক করার উদ্দেশ্য নিয়ে বহু পর্যটক এসে উপস্থিত হয়েছিলেন। দেখা যায় মাইথন জলাধারে বহু পর্যটকই নৌকাবিহারে মেতে ওঠেন । একই রকম ভাবে উত্তর চব্বিশ পরগনার টাকী ( Taki) পর্যটন কেন্দ্রে বহু ভিড় লক্ষ্য করা যায় । ইছামতির বক্ষে সারাদিন ধরে ঘুরে বেড়িয়ে দারুন ভাবে বড়দিন উদযাপন করেন বহু মানুষ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • BCW Inspector Recruitment : রাজ্যের অনগ্রসর শ্রেণি দফতরে নিয়োগ, আবেদন করুন বছর শেষের আগে

    BCW Inspector Recruitment : রাজ্যের অনগ্রসর শ্রেণি দফতরে নিয়োগ, আবেদন করুন বছর শেষের আগে

    ।। প্রথম কলকাতা ।।

    BCW Inspector Recruitment : পশ্চিমবঙ্গে ফের চাকরির সুযোগ তৈরি হয়েছে। অনগ্রসর শ্রেণি এবং উপজাতি উন্নয়ন দফতরের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে বাঁকুড়া জেলায় রাজ্যের অনগ্রসর শ্রেণি দফতরে নিয়োগ করা হবে কর্মী। তবে বাঁকুড়া জেলায় নিয়োগ হলেও রাজ্যের যেকোনো জেলা থেকে আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

    নির্দিষ্ট পদগুলিতে নিয়োগের জন্য যোগ্যতার মাপকাঠি রয়েছে। সেই অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আবেদন করতে পারবেন। কোন পদে নিয়োগ করা হবে, বেতন কত দেওয়া হবে , বয়সের সীমা কত , শিক্ষাগত যোগ্যতা কী এবং আগ্রহী আবেদনকারী কীভাবে আবেদন জানাতে পারবেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া হল প্রতিবেদনে।

    পদ: অ্যাডিশনাল ইন্সপেক্টর

    বয়স সীমা: ০১.১২.২০২২ অনুযায়ী যোগ্য আবেদনকারীর বয়স হতে পারে সর্বোচ্চ ৬৪ বছর

    মাসিক বেতন: প্রতিমাসে বেতন দেওয়া হবে ৩৬০০০ টাকা

    যোগ্যতা: এই সুযোগ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য । এক্ষেত্রে আবেদনকারীদেরকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিসিডাব্লিউই ইন্সপেক্টর অথবা এক্সটেনশন অফিসার, হেডক্লার কিংবা ইউডি ক্লার্ক পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো একটি ক্ষেত্র থেকে অবসরপ্রাপ্ত কর্মীকেই এই পদগুলিতে নিযুক্ত করা হবে।

    মোট শূন্য পদ: মোট শূন্য পদ হল তিনটি

    নিয়োগ প্রক্রিয়া: সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি অফলাইন মাধ্যমে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে নির্দিষ্ট পদের জন্য যোগ্য প্রার্থীদেরকে বাছাই করা হবে।

    আবেদনের শেষ তারিখ: ৩১.১২.২০২২

    আবেদন ফি : কোনরকম আবেদন ফি প্রয়োজন হবে না

    আবেদন পদ্ধতি:

    • সর্বপ্রথম আবেদনকারীকে অফিশিয়াল পেজ থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।
    • তারপর সেই আবেদন পত্রটি সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে ।
    • প্রয়োজনীয় নথিপত্র আবেদন পত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।
    • আর তারপর মুখ বন্ধ খামে আবেদন পত্রটি পাঠিয়ে দিতে হবে বাঁকুড়ার অনগ্রসর শ্রেণি এবং উপজাতি উন্নয়ন দফতরে।

    এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অবশ্যই ভিজিট করুন www.bankura.gov.in ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম