Tag: Weather Update Today

  • Weather Update Today: বর্ষবরণে জাঁকিয়ে শীত নাকি উষ্ণ আবহাওয়ার ছোঁয়া ? চিত্র পাল্টাবে কতটা!

    Weather Update Today: বর্ষবরণে জাঁকিয়ে শীত নাকি উষ্ণ আবহাওয়ার ছোঁয়া ? চিত্র পাল্টাবে কতটা!

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today: উধাও শীতের কড়া কামড়। উৎসবের আবহে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে কেকে কামড় বসানোর দিন শেষ। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত চোখ রাঙাতে শুরু করেছে বছর শেষে। যার জেরে উত্তরে হাওয়া দাপট পিছু হটতে শুরু করেছে। বছরের শেষ লগ্নে এসে শহরে নেই শীতের আমেজ। গত সপ্তাহের শেষে শহরে যে হরে শীতের পারদ নেমেছিল ভোল বদলে ইতিমধ্যেই উর্ধমুখী। হাওয়া অফিস সূত্রে খবর মিলেছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, স্বাভাবিকের থেকে যা কি না ২ ডিগ্রি ওপরে। অন্যদিকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে, যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি স্বাভাবিকের থেকে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহের শুরুতে আকাশ থাকবে মেঘহীন। শুধু তাই নয় , আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ছুঁয়ে ফেলবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। তার আগে শহরের সর্বোচ্চ পারদ ঘুরবে ২৬ ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের কোথাও ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    শহর এবং শহরতলিতে আগামী কয়েক দিন কুয়াশার পূর্বাভাস রয়েছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা আগামী তিন দিন থাকবে কলকাতার পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে।পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না।

    ১৩-১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে জেলার বিভিন্ন প্রান্তের তাপমাত্রা ।জানুয়ারির প্রথম ৪-৫ দিন পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। বর্ষশেষ, বর্ষবরণ, এমনকী নতুন বছরের প্রথম কয়েকদিনেও সম্ভাবনা নেই ঠান্ডা কোনোভাবে ফেরার ।আপাতত অধরাই থাকছে কনকনে শীত। তবে কুয়াশা মাখা হাল্কা শীতের আমেজে উপভোগ্য আবহাওয়া থাকবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: উষ্ণ হতে পারে বড়দিন, শীতের আমেজ আর কতদিন ?

    Weather Update Today: উষ্ণ হতে পারে বড়দিন, শীতের আমেজ আর কতদিন ?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today: আগামী কয়েকদিন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এমনকি আবহাওয়া শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। আগামী ২৯ তারিখ থেকে সামান্য পরিবর্তন হতে পারে তাপমাত্রা । আগামী দিন তাপমাত্রা বাড়তে পারে ১-৩ ডিগ্রি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহ শেষে কলকাতার আকাশ মেঘহীন থাকবে।

    বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির পরিমাণ বাড়বে, কারণ ঘূর্ণাবর্ত। এই পরিস্থিতিতে বাংলা থেকে শীত উধাত্ত না হলেও ঠান্ডা কমবে অনেকটাই। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এছাড়া আর বড় কোনও পরিবর্তন নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু’দিন মাঝারি কুয়াশা থাকবে। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে বৃষ্টির আশঙ্কা আপাতত নেই।

    একদিকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত। উইকেন্ডে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এই দুই সিস্টেমে শীতের স্পেলে সাময়িক বিরতি বাংলায়। জানা যাচ্ছে, বড়দিনে কমতে পারে শীতের আমেজ। ২৪ ডিসেম্বরের রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সান্তার অপেক্ষা নয়, বরং হালকা গরম-পোশাক পরেই শহরের রাস্তায় বড়দিন পালন করা যেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সব মিলিয়ে শীতের লম্বা স্পেল আপাতত শেষের পথে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: শীতে কি আরও কাবু হবে রাজ্যবাসী? কী বলছে হাওয়া অফিস

    Weather Update Today: শীতে কি আরও কাবু হবে রাজ্যবাসী? কী বলছে হাওয়া অফিস

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today: উত্তুরে হাওয়ার দরুন রাজ্য জুড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। শুধু ঠান্ডা পড়ায় নয় পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া পারদ-পতনে কালিম্পঙকে পিছনে ফেলে দিয়েছে । শুধু কি তাই ? উত্তরের জেলাগুলির মধ্যে কোচবিহার, জলপাইগুড়ির সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণের জেলা বর্ধমান, হাওড়া, পূর্ব মেদিনীপুর। আপাতত অবাধ উত্তুরে হাওয়ার কারণে দক্ষিণবঙ্গে জারি থাকবে শীতের স্পেল। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আগামী শনিবার থেকে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে বড়দিনের আগেই কমবে শীতের তেজ। সপ্তাহান্তে আরও বাড়তে পারে পারদ।

    আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নীচে অবস্থান করছে।অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবার ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।

    ডিসেম্বরের শেষ লগ্নে এসে হাওয়া অফিস দুসংবাদ দিল শীতপ্রেমীদের জন্য। তাপমাত্রা বাড়ছে গতকাল দুপুরের পর থেকেই। চলতি মরশুমে বজায় রয়েছে শীতের স্পেল। দুপুরের সময় কনকনে ভাব উধাও হলেও সন্ধ্যের পর থেকে শুরু হচ্ছে হিমেল উত্তুরে হাওয়া। ফের তাপমাত্রা বৃদ্ধি হয়েছে কয়েক দিনের ঠান্ডার স্পেলের পরেই। হাওয়া অফিস আগেই জানিয়েছিল অন্য বছর ডিসেম্বর-জানুয়ারিতে যে ঠান্ডা থাকে, এবার তা থেকে তাপমাত্রা বেশি থাকবে। সেই মতো শুক্রবারের পর থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যেপরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জেলায় জেলায় চলছে শীতের লম্বা স্পেল। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। এবং পরে পরিষ্কার আকাশ। আপাতত আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ফের একটু একটু করে বৃদ্ধি পেতে পারে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: রাজ্যে কি আরও ঠান্ডা বাড়বে? বড়দিনে কেমন থাকবে আবহাওয়া জানুন

    Weather Update Today: রাজ্যে কি আরও ঠান্ডা বাড়বে? বড়দিনে কেমন থাকবে আবহাওয়া জানুন

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today: গত সপ্তাহ থেকে জাঁকিয়ে বসা ঠান্ডা বঙ্গবাসী বেশ ভালই উপভোগ করছেন। আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার অর্থাৎ আগামী ২২ তারিখ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে দুই বঙ্গেই। উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না দিনের বা রাতের তাপমাত্রায়। বহাল থাকবে শীতের আমেজ। শীতে পশ্চিমের জেলাগুলির পাশাপাশি কাঁপছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাও। শীত জাঁকিয়ে থাবা বসাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ,বীরভূম ও ঝাড়গ্রামে। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন একই রকম আবহাওয়া থাকবে। আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তেমন কোনও রাতের তাপমাত্রা পরিবর্তনের পূর্বাভাস নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

    কদিন ধরে শীত জাঁকিয়ে পড়লেও এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। কেননা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। রাতের তাপমাত্রা সেই কারণেই নামছে না। তাই আগামী কয়েকদিন অপেক্ষাকৃত কম থাকবে শীতের দাপট। গত সপ্তাহে তাপমাত্রার পারদ নেমেছিল ১৩-র ঘরে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে সপ্তাহান্তে অর্থাৎ শনি এবং রবিবার তাপমাত্রা ছুঁতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

    অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রার খুব একটা বেশি হেরফের হবে না। শৈল শহরে তুষারপাতের সম্ভাবনা না থাকলেও শীতের আমেজ বজায় থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: রাজ্যে আরও বাড়বে শীত, কেমন থাকবে ক্রিসমাসে আবহাওয়া ?

    Weather Update Today: রাজ্যে আরও বাড়বে শীত, কেমন থাকবে ক্রিসমাসে আবহাওয়া ?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today: জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। পশ্চিমবঙ্গের (West Bengal) দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ দুই ভাগেই ১৪-১৫ ডিগ্রি ছুঁয়েছে পারদ। পশ্চিমের জেলা ও শহরগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নতুন সপ্তাহে নামতে পারে ১০ ডিগ্রির ঘরে। ফের ভোরের দিকে বাড়তে পারে কুয়াশা। পশ্চিমে জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাও কাঁপছে শীতে। বিশেষ করে শীত জাঁকিয়ে থাবা বসাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও বীরভূমের পাশাপাশি ঝাড়গ্রামেও। হাওয়া অফিসের ঘোষণা অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন একই রকম থাকবে আবহাওয়া। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা কুয়াশাও রয়েছে।

    বাংলার একাধিক জেলায় তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল,বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে।অকাল-বৃষ্টিও ছিল সঙ্গে। কিন্তু নিম্নচাপের মেঘ সরতে না সরতেই আবহাওয়ার ভোল বদলে গিয়েছে। হু হু করে নামতে শুরু করেছে পারদ। মাঝ-ডিসেম্বরে শীত আরও জাঁকিয়ে বসছে। হাওয়া অফিস বলছে এই মুহূর্তে রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

    প্রসঙ্গত, উত্তুরে হাওয়ার দাপট থাকায় দক্ষিণবঙ্গে মঙ্গল-বুধবার ফের পারদ-পতনের সম্ভাবনা রয়েছে। ঠান্ডা আগামী কয়েক দিন বজায় থাকলেও বড়দিনের সময় এই ঠান্ডার আমেজে বাধা পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বড়দিনের সময়ে এই ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা ১ ডিগ্রি কম স্বাভাবিকের থেকে । অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: কুয়াশার দাপট অব্যাহত, কেমন থাকবে আজকের আবহাওয়া ?

    Weather Update Today: কুয়াশার দাপট অব্যাহত, কেমন থাকবে আজকের আবহাওয়া ?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today: কুয়াশার দাপট অব্যাহত থাকবে আগামী ২৪ ঘণ্টায়। শুক্রবার কলকাতা সহ সমগ্র রাজ্যের আবহাওয়া। পারদ পতন হচ্ছে গত কয়েকদিন ধরেই। তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে একাধিক জেলায়। সপ্তাহজুড়েই অবাধ উত্তুরে হাওয়ায় শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকে পড়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা। এতদিন যে তাপমাত্রার পারদ ছিল স্বাভাবিক, এখন তা অনেকটাই নীচে অবস্থান করছে। ২০ ডিসেম্বরের পরে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি নীচে নামার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্ৰে খবর, সর্বনিম্ন তাপমাত্রার এই পতন আপাতত একইরকম থাকবে।

    কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ গতকাল তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস৷ ২ ডিগ্রি কম স্বাভাবিকের থেকে। ১৫.১ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ২০ ডিসেম্বর থেকে রাজ্যের তাপমাত্রা আরও কমবে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফে এও জানানো হয়েছে আপাতত দার্জিলিং জেলা ছাড়া অন্য জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

    আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। সাধারণভাবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে আগামী ২৪ ঘন্টায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৪৩ শতংশ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: শীতের আমেজে ফের ফিরবে না তো অসুর বৃষ্টি? হাওয়া অফিস বলছে….

    Weather Update Today: শীতের আমেজে ফের ফিরবে না তো অসুর বৃষ্টি? হাওয়া অফিস বলছে….

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today: রাজ্যে পরিষ্কার আকাশ। শীতের স্পেল চলছে জেলায় জেলায়। ইতিমধ্যেই গত কয়েকদিনে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় জেলায় একঝটকায় নেমে গিয়েছে তাপমাত্রা। শুধু তাই নয়, পারদপতনে দক্ষিণবঙ্গ টক্কর দিচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে। আবহাওয়া সূত্রে খবর, দক্ষিণবঙ্গের

    রাতের তাপমাত্রা আরও একটু নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলেছে দক্ষিণবঙ্গে। এমনিতে বরাবরই দক্ষিণের থেকে বেশি উত্তরবঙ্গে শীত। তবে এবার শীত শুরুতে দক্ষিণবঙ্গ বেশ কিছু উত্তরবঙ্গের জেলাকে শীতে চ্যালেঞ্জ দিয়েছে ।

    দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বাঁকুড়া, পুরুলিয়ার মানুষজনের এখন ঠান্ডায় জবুথবু অবস্থা। সূয্যি মামা অস্ত গেলেই তরতরিয়ে নামছে পারদ মাত্রা। রাস্তার ধারে কোথাও মানুষ আগুন জ্বালিয়ে গা গরম করছে তো কোথাও আবার গরম চায়ে চুমুক। সেই সাথে রয়েছে কুয়াশার মোটা চাদর। অন্যদিকে, হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের পর উত্তরে এখন চলবে শীতের স্পেল। সেই সাথে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে খবর।

    রাজ্যের সমস্ত জায়গাতেই পারদ কমবেশি পতন হয়েছে। গত দিন দুয়েক ধরে জমিয়ে শীত উপভোগ করছে কলকাতার মানুষজনও । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিমের বাতাসের প্রভাব বাড়বে রাজ্যে। আগামী দু দিনে রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরো একটু কমতে পারে। এরপর ২-৩ দিন একই রকম আবহাওয়া থাকবে।

    যে ভাবে রাজ্যের সব জায়গায় গত সপ্তাহে বৃষ্টি হয়েছে তাতে রাজ্যজুড়েই মাঠে ভাসছে কাটা ধান, নষ্ট হচ্ছে শস্য। এখন শীতের হালহকিকত জানতে চাওয়ার পাশাপাশি অনেকেরই প্রশ্ন, ফের ফিরবে না তো অসুর বৃষ্টি? হাওয়া অফিস সূত্রে যেটা খবর মিলেছে, আগামী ৫ দিন অন্তত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও বদল হবে না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামবে ১০ ডিগ্রিতে, আজ বৃষ্টির সম্ভাবনা এইসব জেলায়

    Weather Update Today: দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামবে ১০ ডিগ্রিতে, আজ বৃষ্টির সম্ভাবনা এইসব জেলায়

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today: এই প্রথম কলকাতায় শীতের মরসুমে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর,, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৭ দিন প্রধানত আবহাওয়া শুষ্ক থাকবে। উল্লেখযোগ্য কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না তাপমাত্রায়। তাপমাত্রা আরও নামবে ১৪ ডিসেম্বরের পর থেকে। উত্তরবঙ্গের জেলাগুলিকে তাপমাত্রার মাপকাঠিতে পাল্লা দিচ্ছে দিয়েছে পশ্চিমের জেলাগুলি। কালিম্পংয়ের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কালিম্পংয়ের চেয়েও কম।

    আজ সকাল থেকে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। শীতের স্পেল জেলায় জেলায়। পশ্চিমের জেলার তাপমাত্রা নেমে গেল ১০ ডিগ্রির নিচে। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। ফলে কলকাতায় আজ জমিয়ে শীতের আমেজ। আগামী দু’দিনে দিনের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে। রবিবার পর্যন্ত তাপমাত্রায় খুব বেশি উত্থান পতনের সম্ভাবনা কম।

    অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির। সামান্য বৃষ্টি হতে পারেদার্জিলিং এবং কালিম্পং জেলায়। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। কিন্তু তবুও এককথায় ডিসেম্বরের শুরুতেই শীতের আমেজে কাবু রাজ্যবাসী। উত্তর থেকে দক্ষিণ উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে কমেছে তাপমাত্রা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: মেঘ কেটে উঠেছে রোদ, বঙ্গে শীত কবে থেকে ? জানুন হাওয়া অফিসের আপডেট

    Weather Update Today: মেঘ কেটে উঠেছে রোদ, বঙ্গে শীত কবে থেকে ? জানুন হাওয়া অফিসের আপডেট

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today:বাঙালি ইতিমধ্যেই সাক্ষী থেকেছে অকাল বৃষ্টির। আর এই অসময়ের বৃষ্টি উত্তুরে হাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। বর্ষণ শেষে হঠাৎ করেই পারদ পতন, শীতের আগমন বার্তা দিয়েছে। তাতে বেজায় খুশিতে ডগমগ বঙ্গবাসী। হু হু করে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে কলকাতাতেও৷ এক ধাক্কায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে চলে গেল আজ সকালের তাপমাত্রা । সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই একেবারে পরিষ্কার হয়ে যাবে আকাশ। অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই কলকাতাতেও শুরু ঠান্ডার স্পেল। আপাতত আর বৃষ্টিরও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে পারদ আরও দ্রুত নামবে। গত সপ্তাহে বৃষ্টি, আর্দ্রতার জন্য মাঝে বাধাগ্রস্ত হয়েছিল শীতের আমেজ । কিন্তু মেঘ কাটতেই দ্রুত উত্তর-পশ্চিম হাওয়া প্রবেশ করতে শুরু করেছে।

    উল্লেখ্য, জাঁকিয়ে শীতের দেখা এখনও মেলেনি বাংলায়।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় তিন দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পৌঁছে গেলেও, এই শীত না আসায় মুখ বেজার করে বসেছিল বঙ্গবাসী। অবশেষে তাদের মুখে ফুটেছে হাসি। অবশেষে ঘূর্ণিঝড়ের মেঘ কেটে উঠেছে রোদ। তাতেই পারদ নামতে শুরু করেছে।

    অন্যদিকে, এমনিতেই শীত বেশি থাকে পশ্চিমের জেলাগুলিতে । মনে করা হচ্ছে সেখানে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থাকবে। পাশাপাশি সপ্তাহের প্রথম কর্মদিবসেই দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টি বা তুষারপাত পেতে পারে। অর্থাৎ বৃষ্টি বা তুষারপাত হতে পারে কয়েকটি জেলায় । তাছাড়া আবহাওয়া শুষ্ক থাকবে বাকি ছ’টি জেলার। বৃষ্টির সম্ভাবনা কম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদায়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম