Tag: Raha

  • Bollywood: শাহরুখ-অমিতাভকে টেক্কা দিচ্ছে রণবীর আলিয়ার মেয়ে, রাহা এখন সবচেয়ে ধনী স্টারকিড

    Bollywood: শাহরুখ-অমিতাভকে টেক্কা দিচ্ছে রণবীর আলিয়ার মেয়ে, রাহা এখন সবচেয়ে ধনী স্টারকিড

    ।। প্রথম কলকাতা ।।

     

    Bollywood: আগামী দীপাবলিতে বদলে যাবে রণলিয়ার মেয়ে রাহার জীবন! বলিউডের তাবড় তাবড় সেলেবদের টেক্কা দেবেন রাহা। পাত্তা পাচ্ছেনা খোদ শাহরুখ এবং অমিতাভও। মাত্র ১৮ মাস বয়সেই রাহা তৈরি করল নতুন বলিউডের নয়া রেকর্ড। কী সেই রেকর্ড? ঠিক কোন বিষয়টিতে কিং খান এবং শাহেনশাহকে টেক্কা দিল রাহা?নেটিজেনরা তো বলছেন, ঋষি কাপুরের নাতনি বলে কথা। এটা তো হওয়ারই ছিল। এখন ঠিক কী ঘটেছে সেটা জানতে ভিডিওটি তো দেখতেই হবে।

     

    আচ্ছা আমরা যদি বলি মাত্র ১৮ মাস বয়সেই রাহা টেক্কা দেবেন সোজা শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনকে, তাহলে কি অবিশ্বাস করবেন? ভাবছেন রাহা কীভাবে শাহরুখ, অমিতাভকে টেক্কা দেবেন? অবাক লাগলেও এটাই কিন্তু ঘটে গেছে। রণবীর কন্যা এবার সমানে সমানে প্রতিযোগিতা করছেন বলিউডের বাদশা এবং শাহেনশাহর সাথে। ভাবতে পারছেন, এই ছোট্ট বয়সেই ‘রাহা’ ঠিক কোথায় পৌঁছে গিয়েছে। জানেন ঠিক কীভাবে এটা করবে সে?

     

    এটা তো বোধহয় অনেকেই জানেন যে, শীঘ্রই বাসা বদলাতে চলেছেন রণবীর আলিয়া। পালি হিলসের ‘বাস্তু’ অ্যাপার্টমেন্ট ছেড়ে তারা উঠতে চলেছেন বান্দ্রার বিলাসবহুল বাংলো ‘কৃষ্ণরাজ’এ। আর এই বাংলোর মালিকানা কার হাতে জানেন? এবং এই বাংলোর দামটাই কত? এখানেই তো রয়েছে আসল টুইস্ট। শোনা যাচ্ছে ইতিমধ্যেই বান্দ্রার এই বাংলোটি রণলিয়া লিখে দিয়েছেন মেয়ে রাহার নামে। যার মূল্য প্রায় ২৫০ কোটিরও বেশি‌। অর্থাৎ শাহরুখের ‘মন্নত’ বা অমিতাভের ‘জলসা’র থেকেও বেশি। অর্থাৎ মাত্র ১৮ মাস বয়সেই শাহরুখ-অমিতাভের রেকর্ড ভেঙে ফেলেছে রাহা।

     

    আজ্ঞে হ্যাঁ, মাত্র দেড় বছর বয়সেই শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের চেয়েও দামি বাড়ির মালকিন হয়ে উঠেছেন রাহা। সে দিক থেকে দেখলে, রাহা কপূরই এই মুহূর্তে বলিউডের সব থেকে ধনী তারকা সন্তান। জন্মের পরই এত কোটি টাকার সম্পত্তির অধিকারিণী সে। তবে দাঁড়ান, এখানেই কিন্তু শেষ হয়নি। এছাড়াও আরও একাধিক সম্পত্তির মালকিন হতে চলেছেন রাহা। তবে তার আগে আপনাদের একটু ‘কৃষ্ণরাজ’র গল্প শোনাই।

     

    শোনা যাচ্ছে এই ‘কৃষ্ণরাজ’ বাংলোটি ছিল রণবীরের ঠাকুরদা রাজ কাপুর এবং ঠাকুমার। তাদের নামেই নামকরণ হয়েছিল এই বাংলোর। খুব সম্ভবত উত্তরাধিকার সূত্রে এই বাড়িটি পেয়েছিলেন ঋষি ও নীতু কাপুর। এই বাড়িতেই হেসেখেলে বড় হয়েছেন রণবীর। যে কারণে রণবীরের জীবনে বাড়িটির এক বিশেষ তাৎপর্য তো রয়েইছে। দাদু ঠাকুমার স্মৃতি জড়িয়ে রয়েছে যে।

     

    শোনা যাচ্ছে নিজেদের সমস্ত উপার্জন দিয়ে এই প্রাসাদপ্রম বাংলোটিকে নতুন করে সাজিয়ে তুলেছেন এই তারকা জুটি। কাজের ফাঁকে তদারকিও করতে দেখা যায় তাদের। ইতিমধ্যেই বাড়ির কাজও নাকি শেষ পর্যায়। খুব সম্ভবত আগামী দীপাবলীর আগেই রাহাকে নিয়ে নতুন বাড়িতে পা রাখবেন আলিয়া রণবীর। তবে এছাড়াও কেবল মুম্বাই শহরেই মোট ৪টি ফ্ল্যাট কিনেছেন আলিয়া। যেগুলির মূল্য প্রায় ৬০ কোটি টাকার কাছাকাছি। ভারত ছাড়িয়ে আলিয়ার একটি বাড়ি রয়েছে লন্ডনেও। শোনা যাচ্ছে এই বাড়িটিও নাকি মেয়ে রাহার নামেই করে দিতে চান বলিউডের ‘গঙ্গুবাই’। আর তারপর থেকেই নেটিজেনরা বলছে, ‘সোনার চামচ মুখে নিয়ে জন্মানো’ তো বোধহয় একেই বলে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Ranbir Kapoor: সিনেমা থেকে বিরতি নিয়ে কী করতে চান রণবীর? ফাঁস করলেন সত্যিটা

    Ranbir Kapoor: সিনেমা থেকে বিরতি নিয়ে কী করতে চান রণবীর? ফাঁস করলেন সত্যিটা

    ।। প্রথম কলকাতা ।।

    Ranbir Kapoor: রণবীর কাপুর (Ranbir Kapoor) জানিয়ে দিলেন তিনি আপাতত আর কাজ করবেন না।মুক্তি পেয়েছে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। এরপর হাতে রয়েছে ‘অ্যানিম্যাল’, আর কোনও সিনেমার চুক্তি সই করেননি।রণবীর কাপুর, করতে চানও না। রাহার (Raha) জন্মের পরই কেন আতঙ্কে ছিলেন?

    ২০০৭ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘সাওয়ারিয়া’। এই ছবিতেই অভিনেতা হিসেবে বলিউডে সফর শুরু করেন রণবীর।কখনও তিনি ‘রকস্টার’ (Rockstar) হয়ে সাফল্য পেয়েছেন।কখনও ‘তামাশা’ করে ব্যর্থ হয়েছেন ।এর মধ্যেই বিয়েটা করে বসলেন। স্ত্রী আলিয়া ও মেয়ে রাহাও এসেছে জীবনে।
    তাহলে এখন কেন কেরিয়ারে বিরতি চান অভিনেতা?
    এর কারণও বুঝিয়ে দেন রণবীর বলেন, ‘বুঝতে হবে আমি কোথায় দাঁড়িয়ে আছি আর ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়ে’। ‘আমি মনে করি পরবর্তীতে আমরা ফের নিজের পায়ে দাঁড়াতে পারব’।

    আপাতত মেয়ে রাহার সঙ্গেই সময় কাটাতে চান রণবীর। চোখের সামনে বেড়ে উঠতে দেখতে চান মেয়েকে। এদিকে কাজের ফাঁকে একটুও সময় নেই আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-র একটি গানের শুটের জন্য মেয়ে রাহাকে নিয়ে কাশ্মীর (Kashmir) উড়ে গিয়েছিলেন তিনি।

    খুদেকে নিয়ে হাজারটা ইচ্ছে গুছিয়ে রেখেছেন রণবীর।
    এখন শুধুই চোখে চোখ রাখতে শিখেছে রাহা বাবা হিসেবে নানান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি আচমকা রণবীর মৃত্যুভয় পেয়েছিলেন ,রাহার জন্মের আগে।তাঁর মনে প্রশ্ন জেগেছিল, ‘‘আমি কি মরে যাচ্ছি?’’ কেন এমন ভয় পেয়েছিলেন ঋষি-পুত্র?আলিয়া যখন অন্তঃসত্ত্বা,তখন তাঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আচমকা রণবীরকে উইল বানানোর প্রস্তাব দেন। তখনই নাকি তিনি ভয় পেয়ে গিয়েছিলেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Ranbir-Alia-Raha: রালিয়ার সঙ্গে মর্নিংওয়াকে রাহা, সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে হইচই

    Ranbir-Alia-Raha: রালিয়ার সঙ্গে মর্নিংওয়াকে রাহা, সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে হইচই

    ।। প্রথম কলকাতা ।।

    Ranbir-Alia-Raha: গেল বছরের ৬ নভেম্বর নতুন জীবনে‌ পা রাখেন রণবীর-আলিয়া (Ranbir-Alia)। ভাট-কাপুর পরিবারে পা রাখেন মা লক্ষী। কোনও তারকার থেকে কম নয় এই একরত্তি। যদিও তাঁর ছবি এখনও সামনে আনেননি মা-বাবা। কিন্তু তাতে কি আসে-যায়! তাঁকে নিয়ে দর্শকমহলে উন্মাদনার শেষ নেই। তাঁর ছবি দেখার জন্য একপ্রকার পাগল-পাগল অবস্থা সকলের। কিন্তু এখনই তাঁকে প্রকাশ্যে আনতে নারাজ রালিয়া। তবে শুক্রবার সকাল সকাল মা-বাবার সঙ্গে দেখা গিয়েছে ছোট্ট রাহাকে।

    গেল বছরের ১৪ এপ্রিল গাঁটছড়া বেঁধেছেন রণবীর-আলিয়া। মুম্বইয়ের (Mumbai) ‘বাস্তু’তে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের জনপ্রিয় দুই তারকা। এর পরই জুনে খবর আসে বাবা-মা হতে চলেছেন তাঁরা। অনেকেই ধারণা করে নেন যে, বিয়ের আগে থাকতেই প্রেগন্যান্ট ছিলেন অভিনেত্রী। এইসব জল্পনা-কল্পনার মাঝে নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। তার পর থেকেই সংবাদপত্রের শিরোনামে রয়েছে সে। কখনও তাঁর নাম নিয়ে অনুরাগীদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছে। আবার কখনও তাঁর প্রথম ঝলক দেখার জন্য উৎসুক হয়ে উঠেছেন ভক্তরা। এর পর এদিন রালিয়ার সঙ্গে প্র্যামে শুয়ে থাকতে দেখা গিয়েছে ছোট্ট রাহাকে (Raha)। ভাইরাল হয়েছে সেই ছবি।

    এদিন কালো সোয়েট শার্ট এবং জগার্সে দেখা গিয়েছে আলিয়াকে। স্ত্রীর সঙ্গে ম্যাচিং করেছিলেন রণবীর। কালো পোশাকেই দেখা গিয়েছে অভিনেতাকে। পাশাপাশি এদিন রালিয়ার সঙ্গে দেখা গিয়েছে দিদি শাহিনকেও। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় খুদে রাহার একাধিক ছবি ঘোরাফেরা করছে। উল্লেখ্য, চলতি মাসেই পাপারাজ্জিদের ডেকেছিলেন রণবীর আর রালিয়া। সেখানে সকলকে অনুরোধ করেছেন, যেন তাঁরা মেয়ের ফটো না তোলে। তবে তাঁদেরকে মেয়ের ছবি দেখিয়েছেন দম্পতি। তাই পাপারাজ্জিরা রাহাকে দেখতে পেলেও, সাধারণের কাছে এখনও সেই ছবি এসে পৌঁছায়নি।

    মিডিয়ার আলো থেকে একপ্রকার সন্তানকে দূরে রাখতে চাইছেন এই তারকা দম্পতি। সঠিক বয়স এবং সময়ে তাঁরা তাঁদের কন্যার ছবি সামনে আনবেন এবং সকলকেই তাঁর ছবি তোলার অনুমতি দেবেন বলে, জানিয়েছেন রণবীর ও আলিয়া। এরপর ‘রকি অউর রনি কি প্রেম কাহানি’তে দেখা যাবে আলিয়াকে। সেইসঙ্গে হাতে রয়েছে একাধিক ছবি। শ্রদ্ধা কাপুরের সঙ্গে রণবীরকে দেখা যাবে ‘তু ঝুটি মে মক্কার’-এ। যা মুক্তি পাওয়ার কথা রয়েছে ৪ মার্চ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম