Tag: হীরার নাকফুল

  • Symon-Bubly: বিতর্কের মাঝেই গায়ে হলুদ হল বুবলীর! পাত্র কে?

    Symon-Bubly: বিতর্কের মাঝেই গায়ে হলুদ হল বুবলীর! পাত্র কে?

    ।। প্রথম কলকাতা ।।

    Symon-Bubly: এই মুহূর্তে ওপার বাংলার বিনোদন জগতে অত্যন্ত চর্চিত নাম শবনম বুবলী। ঢালিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে তাঁর গোপনে বিয়ে ও পুত্র সন্তান জন্মের খবরে ইন্ডাস্ট্রিতে হইচই ফেলেছেন এই নায়িকা। আর তারপর থেকেই খবরের শিরোনামে উঠে আসছে তাঁর নাম‌। কখনও অপু বিশ্বাসের সঙ্গে তাঁর তরজা প্রকাশ্যে আসে, কখনও আবার তিনি দাবি করেন ‘হীরার নাকফুল’ তাঁকে দিয়েছেন শাকিব। এরই মাঝে ঢাকাই চলচ্চিত্রের আরও এক অভিনেতাকে বিয়ে করতে দেখা গেল তাঁকে।

    যদিও এতে অবাক হওয়ার কিছু নেই, এটা বাস্তবে নয়। এই তারকা জুটি বিয়ে করছেন পরিচালক জসীমউদ্দীন জাকিরের ‘মায়া: দ্য লাভ’ সিনেমায়। এদিন দুই তারকার গায়ে হলুদের ছবি প্রকাশ্যে এনেছেন পরিচালক জসীমউদ্দীন। লিখেছেন, ‘মায়া: দ্য লাভ ডে-১৫’। যেখানে বর ও কনের বেশে দেখা গিয়েছে বুবলী ও সাইমন সাদিককে। সিনেমার পরিচালকের কথায়, গায়ে হলুদের পর আগামী ২৫ তারিখ বিয়ে তাঁদের। গল্প লিখছি আর শ্যুটিং করছি। এটি শেষ লটের কাজ। আগামী বছর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

    তবে সাইমন ছাড়াও শাকিব, নিরব, রোশান, আদর আজাদের মত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন বুবলী। অন্যদিকে সাইমন সাদিক শ্যুটিং সেরেছেন অপু বিশ্বাসের সঙ্গে। এদিকে জন্মদিনে বুবলীর দাবি একপ্রকার মিথ্যে বলে প্রমাণিত হয়েছে শাকিবের কথাতে। পরিষ্কারভাবেই শাকিব জানিয়ে দিয়েছে যে, তিনি বুবলীকে কোনও হীরের নাকফুল দেননি। এরপর এদিন তাঁর ছবির কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। যেখানে কনের বেশে ঝড় তুলেছেন নায়িকা।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Shakib Khan: বুবলীকে হীরার নাকফুল দেননি শাকিব! অভিনেত্রীকে কে দিল এত দামি উপহার?

    Shakib Khan: বুবলীকে হীরার নাকফুল দেননি শাকিব! অভিনেত্রীকে কে দিল এত দামি উপহার?

    ।। প্রথম কলকাতা ।।

    Shakib Khan: ওপার বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান। সম্প্রতি তাঁর কাছ থেকে হীরার নাকফুল উপহার পেয়েছেন বলে, ‘প্রথম আলো’ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন বুবলী। গত ২০ নভেম্বর জন্মদিন ছিল অভিনেত্রীর। আর এই বিশেষ দিনে অভিনেত্রীকে নাকি বিশেষ উপহার দিয়েছেন শাকিব। নায়কের কাছ থেকে এই ধরনের উপহার পেয়ে চোখে জল চলে এসেছিল বুবলীর, এমনটাই বলেছিলেন তিনি। কিন্তু সরাসরি শাকিব খানের সঙ্গে ‘প্রথম আলো’ থেকে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এমন কোনও উপহার তিনি দেননি।

    এমনকি এই নিয়ে একটি সংবাদ নিজের ফেসবুক ওয়ালে চিপকে মজা ওড়ান অপু বিশ্বাস। লেখেন, ‘কী যে মজা, মজা’। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর জানা যায় মা-বাবা হয়েছেন শাকিব ও শবনম বুবলী। তাঁদের সন্তানের বয়স আড়াই বছর। ২০২০-র মার্চে পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানের নাম রেখেছেন শেহজাদ খান বীর। বুবলী জানিয়েছেন এখনও পর্যন্ত তাঁর জীবনের স্মরণীয় দু’টি দিন হল, ২০ জুলাই ২০১৮ এবং ২১ মার্চ ২০২০। একটি তাঁর বিয়ের তারিখ, অন্যটি তাঁর ছেলের জন্মতারিখ। এর পরে সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তাঁরা।

    বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে, পরে একটি ছবির গানের শ্যুটিংয়ে দেখা যায় এই দুই তারকা কেউ কারো সঙ্গে কথা বলেন নি। এমনকি পাঁচতারা হোটেলে নিজেদের বিশ্রামের জন্য নিয়েছেন আলাদা দুটি রুম। আর তারপরে প্রশ্ন উঠে, আদৌ শাকিব ও বুবলী সম্পর্কে আছেন, নাকি তাঁদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে! যদিও অভিনেত্রী জানান, তাঁদের সম্পর্ক রয়েছে। এরপর জন্মদিনে তাঁকে ‘হীরার নাকফুল’ উপহারের দিয়েছে শাকিব, বলেছেন বুবলী। কিন্তু তা নিয়ে শাকিব খানের বড় সন্তান আব্রাহাম খানের মা ফেসবুকে খোঁচা দেন। এরপর অভিনেতা জানিয়েছেন, তিনি এমন কোনও উপহার দেননি বুবলীকে।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম