Sujata De: ঝুলন গোস্বামীর পর ফের জাতীয় মঞ্চে নদিয়ার বঙ্গতনয়া। কৃষ্ণনগরের সুজাতা দে জায়গা করে নিয়েছেন ভারতীয় মহিলা ‘এ’ দলের টি-টোয়েন্টি স্কোয়াডে। ১২ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
প্রথম কলকাতা ডিজিটাল ডেস্ক: ঝুলন গোস্বামীর পর ফের জাতীয় মঞ্চে নদিয়ার বঙ্গতনয়া। ভারতীয় মহিলা ‘এ’ দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিলেন কৃষ্ণনগরের সুজাতা দে। ১২ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় মহিলা ‘এ’ দল। সেই স্কোয়াডেই জায়গা হয়েছে কৃষ্ণনগর রোড স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা সুজাতার।
বাঁহাতি বোলিং অলরাউন্ডার সুজাতা। বাংলার জুনিয়র ও সিনিয়র দলের হয়ে খেলেছে সে, অনূর্ধ্ব-২৩ দলেও ছিলেন। পাশাপাশি সিএবি পরিচালিত বেঙ্গল প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
আরও পড়ুন : নেপালে ভয়াবহ বিপর্যয়, কাদায় চলছে উদ্ধারকাজ, কবে ফিরবেন নিখোঁজ ভারতীয়রা?
সুজাতার ক্রিকেটে আসার গল্পটা অন্যরকম। মাত্র ১৭ বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি তাঁর। কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট স্টেডিয়ামের কোচিং ক্যাম্পে বেনেডিক্ট গোমস, ঋতব্রত চৌধুরী এবং অভিজিৎ চৌধুরীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ শুরু হয় তার। সেখান থেকেই ধীরে ধীরে জেলা ক্রিকেটের গণ্ডি পেরিয়ে রাজ্যস্তরে উঠে আসে।
ছোটবেলায় অবশ্য ক্রিকেটার হওয়ার কোনও পরিকল্পনা ছিল না সুজাতার। তাঁর দাদাকে বন্ধুরা খেলতে ডাকতে বাড়িতে এলে দাদা যেতে চাইতেন না। সেই সময় দাদার পরিবর্তে মাঠে যাওয়া শুরু করেন সুজাতাই। পরবর্তীতে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ে।
সুজাতার বাবা সুব্রত দে সরকারি কর্মচারী। নদিয়ার চাকদহের ঝুলন গোস্বামী ভারতীয় মহিলা ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে খেলেছেন। এবার কৃষ্ণনগরের সুজাতা দে-র ভারতীয় মহিলা ‘এ’ দলে সুযোগ পাওয়া জেলার মহিলা ক্রিকেটে নতুন সংযোজন।
#SujataDe #IndiaWomenA #WomenCricket #T20Cricket #AustraliaA #Krishnanagar #Nadia #BengalCricket














