• Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
PROTHOM KOLKATA
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
PROTHOM KOLKATA
No Result
View All Result
ADVERTISEMENT
Home প্রথম বাংলা

শাড়ি, গয়না পরে নারী সেজে দেবী আরাধনায় পুরুষরা, জগদ্ধাত্রী পুজোয় কোথায় রয়েছে অদ্ভুত নিয়ম?

News Desk by News Desk
November 22, 2023
in প্রথম বাংলা
0
শাড়ি, গয়না পরে নারী সেজে দেবী আরাধনায় পুরুষরা, জগদ্ধাত্রী পুজোয় কোথায় রয়েছে অদ্ভুত নিয়ম?
64
SHARES
101
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

।। প্রথম কলকাতা ।।

ADVERTISEMENT

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর আড়ম্বরের কথা তো আপনার জানা। কিন্তু এখানের এক পুজোর আজব প্রথার কথা আপনার জানা আছে কি! এই দেখুন শাড়ি গয়নায় সেজে শাঁখ বাজিয়ে উলু দিয়ে মা জগদ্ধাত্রীর ঘট ভরতে যাওয়া হচ্ছে। মাথায় ঘোমটা,কপালে টিপ, নাকে নথ।আপনি বলবেন, সধবা মহিলারা দল বেঁধে জল ভরতে যাবেন, এ আর নতুন কথা কি! শাড়ি গয়নায় সেজেছেন যাঁরা তাঁরা কেউ মহিলা নন, সকলেই পুরুষ। এবার আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন। জানতে চাইছেন কোন পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এমন আজব প্রথা! কেনই বা এমন নিয়ম?

কেউ পরেছেন বেনারসী, কারও পরনে লাল পেড়ে সাদা তাঁত। কেউ কেউ আবার সেজে ওঠেন সোনার গয়না, সিঁদুর আলতায়। মাথায় ঘোমটা। লজ্জা জড়ানো হাসি।সবই ঠিক ছিল। কিন্তু ওই দেখুন, ঘোমটা টানা মুখে দেখা যাচ্ছে কালো গোঁফ! এবার নিশ্চয়ই বুঝেছেন, এই মহিলাবেশীদের অধিকাংশই পুরুষ। কৃষ্ণনগরের মালোপাড়ায় পুজোর সূচনা লগ্ন থেকেই চলে আসছে এই মজার প্রথা। শেষ রাতে অধিবাসের পর শুরু হয় জল ভরার পালা। তার আগে মাঝরাত থেকেই পুরুষদের নারীরূপে সাজিয়ে তোলেন বাড়ির মহিলারাই। নারীর সাজে জল সইতে যান পুরুষরা। কেন এই রীতি জানার আগে দেখে নেওয়া যাক কিভাবে শুরু হল এই পুজো।

বঙ্গের গদিতে তখন রাজ করছেন নবাব আলিবর্দি খাঁ।তাঁর রাজত্বকালে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাছ থেকে ১২ লাখা টাকা নজরানা দাবি করা হয়। কৃষ্ণচন্দ্র রায় তা দিতে অস্বীকার করলে তাঁকে বন্দি করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে। ছাড়া পেয়ে রাজা যখন নদীপথে কৃষ্ণনগরে ফিরছেন, তখনই তাঁর কানে আসে মা দুর্গার বিসর্জনের বাজনা। দুর্গাপুজো করতে না পারায় অত্যন্ত দুঃখ পান তিনি। এরপর তিনি শুরু করেন জগদ্ধাত্রী পুজো। তা সার্বিক রূপ দিতে কাছের লোকদের জগদ্ধাত্রী পুজো করার উৎসাহ দেন। সেই পুজো করতে অনুদানেরও ব্যবস্হা করেন তিনি। তেমনই রাজ অনুদান পেয়ে পুজো শুরু হয়েছিল মালোপাড়ায়। এখনও রাজবাড়ি থেকে আসে অনুদান।

এখানে ধর্মরাজ শিব হিসেবে পূজিত হন। শিব অর্ধনারীশ্বর। তাঁর শরীর থেকে নারীর সৃষ্টি। দেবতাকে তুষ্ট করার জন্য সেই সময়ের নিম্নবর্গের মানুষরা নারী সাজার প্রথা চালু করেন। আজও সেই প্রথা চলে আসছে। এখানে দেবী জগদ্ধাত্রীকে জলেশ্বরী রূপে পুজো করা হয়। ঢাকের বাজনার সঙ্গে শাড়ি পরে ছেলেরা। জল ভরার সময় রাস্তায় তিন দেবতার মন্দিরে গিয়ে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের মধ্যে দিয়েই করা হয় মা জলেশ্বরীর পুজোর সূচনা। এভাবেই বছরের পর বছর ধরে নিয়ম নিষ্ঠার সঙ্গে হয়ে আসছে মা জলেশ্বরীর পুজো। রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির পুজোর পর কৃষ্ণনগরের সব থেকে পুরনো পুজোর তালিকায় সবার ওপরে মালোপাড়া বারোয়ারির নাম।

এই পুজোর বিশেষ আকর্ষণ হল ধুনো পোড়ানো। কেউ মাথায় নিয়ে বা দুই হাতে ধুনো পোড়ান এই পুজোয়।লেলিহান শিখা ছুঁয়ে যায় মন্দিরের ছাদ। মালো পাড়ার মা জলেশ্বরীর বিসর্জন কৃষ্ণনগরের ঐতিহ্যশালী সাঙের মাধ্যমে হয় না। অর্থাৎ কাঁধে করে এই প্রতিমা বিসর্জন দেওয়া হয় না। গাড়িতে করে নিয়ে যাওয়া হয় দেবী প্রতিমা ।মায়ের মূর্তির সামনে জ্বলে কার্বাইট গ্যাসের বাতি। তবে সবকিছুকেই ছাপিয়ে যায় নারীবেশী পুরুষদের মাধ্যমে মায়ের অভিষেক।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Tags: Jagadhatri PujaKrishna Nagar
Previous Post

Bangladesh Election: দুর্বল হয়ে পড়ছে বিএনপি, আওয়ামী লীগকে চাপে ফেলবে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’!

Next Post

Cyclone Michaung: ধেয়ে আসছে মিগজাউম! টগবগিয়ে ফুটবে সাগর। ভারত- বাংলাদেশে তুমুল দুর্যোগ ? কতটা রিস্কে দুই বাংলা

News Desk

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

February 8, 2023
WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

November 30, 2022
মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

December 6, 2022
5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

December 16, 2022
জমকালো রঙে হাজির হল Bajaj Pulsar 125-এর নতুন কার্বন ফাইবার এডিশন

জমকালো রঙে হাজির হল Bajaj Pulsar 125-এর নতুন কার্বন ফাইবার এডিশন

1
CGO Complex: ডেঙ্গির আতঙ্ক এবার সিজিও কমপ্লেক্সেও! তড়িঘড়ি লোক পাঠাল পুরনিগম

CGO Complex: ডেঙ্গির আতঙ্ক এবার সিজিও কমপ্লেক্সেও! তড়িঘড়ি লোক পাঠাল পুরনিগম

0
Uttar pradesh New Rule: পোষ্য কামড়ালেই দিতে হবে জরিমানা! শীঘ্রই আসছে নয়া নিয়ম

Uttar pradesh New Rule: পোষ্য কামড়ালেই দিতে হবে জরিমানা! শীঘ্রই আসছে নয়া নিয়ম

0

World Kindness Day: আজ বিশ্ব সহানুভূতি দিবস, জানেন কেন এই দিন পালন করা হয়?

0
Nepal Flash Flood leaves 32 Kolkata tourists missing near Nepal-Tibet border

নেপালে ভয়াবহ হড়পা বানে কলকাতার ৩২ জন নিখোঁজ, তাঁদের খোঁজে জরুরি হেল্পলাইন, জানুন নম্বর

August 26, 2026
Bangladesh Mecca Pact নিয়ে বাংলাদেশের সম্ভাব্য যোগদান এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের প্রভাব।

‘ইসলামীয় নেটো’-র দিকে কি বাংলাদেশ? মক্কা চুক্তিতে ঢাকার আগ্রহ ঘিরে বাড়ছে ভারতের উদ্বেগ?

August 26, 2026
Nepal Flash Flood near the Tibet border with damaged roads, flooded areas and ongoing rescue operations.

নেপালে ভয়াবহ বিপর্যয়! নিখোঁজ ১০৫ ভারতীয়, ভেসে গেল গ্রাম থেকে সেতু

August 26, 2026
Xi Jinping Delhi Visit during the BRICS summit with India-China flags and diplomatic representation.

সাত বছর পর দিল্লিতে জিনপিং! বদলাবে কি ভারত-চিনের সমীকরণ?

August 26, 2026

Recent News

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

সুব্রত আচার্য

প্রকাশক ও সম্পাদক

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
  • লাইফস্টাইল
  • বিগ ভাইরাল
  • আরো

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

Go to mobile version