Category: প্রথম বাংলা

A state where tradition unite with modernity

  • Sealdah Train Accident: শিয়ালদায় ধাক্কা দুটি লোকাল ট্রেনের, বড়সড় দুর্ঘটনার হাত থেকে মিলল রেহাই

    Sealdah Train Accident: শিয়ালদায় ধাক্কা দুটি লোকাল ট্রেনের, বড়সড় দুর্ঘটনার হাত থেকে মিলল রেহাই

    ।। প্রথম কলকাতা ।।

    Sealdah Train Accident: বুধবার শিয়ালদা রেল স্টেশনের কাছে দুটি লোকাল ট্রেনের মধ্যে আচমকাই ধাক্কা। একটি ট্রেন ফাঁকা হলেও অন্য ট্রেনটি যাত্রী বোঝাই ছিল। আচমকাই কাছাকাছি চলে আসার কারণে এই দুটি ট্রেনে ধাক্কা লাগে বলে জানা যায়। প্রাথমিক অনুমানের ভিত্তিতে সিগন্যাল সংক্রান্ত বিভ্রাটকে এর জন্য দায়ী করা হচ্ছে। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। বড়সড় দুর্ঘটনা এড়িয়ে যাওয়া গিয়েছে এই যাত্রায়।

    আনন্দবাজার পত্রিকা ডিজিটালে প্রকাশিত খবর অনুযায়ী, শিয়ালদা থেকে রানাঘাট লোকাল বেরোচ্ছিল। অন্য দিকে ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি খালি ট্রেন যাচ্ছিল কারশেডের দিকে। সেখানেই আচমকা শিয়ালদা স্টেশন ছাড়ার পর দুটি ট্রেনের মধ্যে ধাক্কা লাগে। পাশাপাশি ধাক্কা লাগায় সেটি খুব একটা জোরালো ছিল না। যার কারণে দুটি ট্রেনের মধ্যে কোনটির ক্ষতি হয়নি। যাত্রীদেরও কোনো রকম ক্ষতি হয়নি। এক্ষেত্রে রেলে তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই দুর্ঘটনার পেছনে যদি কোনরকম মনুষ্যসৃষ্ট গাফিলতি থাকে তবে ২৪ ঘন্টার মধ্যে শাস্তির ব্যবস্থা করা হবে।

    ঘটনাটি ঘটে বুধবার বেলা বারোটা নাগাদ। রেল আধিকারিকদের তরফ থেকে এই দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে সিগন্যালের গন্ডগোলকে চিহ্নিত করা হয়েছে। তবে তারপরও বিষয়টি নিয়ে বিশদে তদন্ত করা হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এই কথাই জানিয়েছেন। এই দুর্ঘটনায় কারও কোনো ক্ষতি হয়নি। তবে ২৪ ঘন্টার মধ্যে কেন এমনটা হল সেই তদন্ত সম্পন্ন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

    শিয়ালদায় এই ট্রেন দুর্ঘটনার ফলে বিপর্যস্ত বেশ কয়েকটি শাখার রেল পরিষেবা। এই দুর্ঘটনায় জেরে প্রায় ১৮টি লোকাল ট্রেন বাতিল করা হয় বলে খবর রেল সূত্রে। অন্যান্য ট্রেনগুলিও চলছে দেরিতে। যার ফলে ব্যাপক দুর্ভোগের শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। অনেকেই ট্রেন বাতিল হয়ে যাওয়ায় এবং দেরিতে ট্রেন চলার কারণে রেললাইন ধরেই হাঁটতে শুরু করেন বলে জানা যায়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Visva Bharati University: উস্কানিতেই উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে পড়ুয়ারা! অধ্যাপককে শোকজ বিশ্বভারতীর

    Visva Bharati University: উস্কানিতেই উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে পড়ুয়ারা! অধ্যাপককে শোকজ বিশ্বভারতীর

    ।। প্রথম কলকাতা ।।

    Visva Bharati University: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবি তুলে গত সপ্তাহেই উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় চত্বর। উপাচার্যকে ঘিরে পড়ুয়াদের এই আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়েরই  অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের বিরুদ্ধে। যার কারণে এবার বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে শোকজ করা হল ওই অধ্যাপককে। তিন দিনের মধ্যে তার জবাব তলব করা হয়েছে বলে খবর।

    সংবাদ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইকোনমিক্সের অধ্যাপক হলেন সুদীপ্ত ভট্টাচার্য। গত সপ্তাহে উপাচার্যকে কেন্দ্র করে যে অশান্তি সৃষ্টি হয়েছিল তার ইন্ধন জুগিয়েছিলেন তিনি, এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে। কাজেই বিশ্বভারতীর তরফ থেকে তাকে শোকজের নোটিশ পাঠানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তিনি অবশ্যই জবাব দেবেন বলে জানিয়েছেন। বিশ্বভারতীর বিভিন্ন অশান্তিতে এর আগেও সুদীপ্ত ভট্টাচার্যের নাম বহুবার জড়িয়েছে।

    উল্লেখ্য, ২৩ শে নভেম্বর বিকেলের দিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ উপাচার্যের অফিস ঘেরাও করেন। টানা প্রায় ১০-১২ ঘন্টা উপাচার্যকে ঘেরাও করে রাখা হয়। এমনকি ভাঙচুরও চলে। উপাচার্যের নিরাপত্তারক্ষীরা পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হন। যদিও মধ্যরাতে নিরাপত্তারক্ষীদের সহায়তায় নিজের বাড়িতে ফিরে আসতে পেরেছিলেন উপাচার্য। বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, বিগত পাঁচ বছর ধরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছেন।

    যখন খুশি যাকে খুশি সাসপেন্ড করা, বদলি করে দেওয়া, শিক্ষা কর্মীদের বেতন আটকে দেওয়া, শোকজ করা ,ছাত্র-ছাত্রীদের পিএইচডিতে সুযোগ না দেওয়া, হোস্টেল থেকে বহিষ্কার করা, শিক্ষাঙ্গন থেকে বাইরে রাখা এই ধরনের কাজগুলি করে যাচ্ছেন। যার কারণে উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছিল পড়ুয়াদের মধ্যে। গত সপ্তাহে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Swasthya Sathi Card: স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তির পরেও নগদ টাকায় চিকিৎসা, বিপাকে হাসপাতাল

    Swasthya Sathi Card: স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তির পরেও নগদ টাকায় চিকিৎসা, বিপাকে হাসপাতাল

    ।। প্রথম কলকাতা ।।

    Swasthya Sathi Card: জনসাধারণকে চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে। একাধিকবার বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সাথী কার্ডের অনিয়মের অভিযোগ উঠে এসেছে। এবার স্বাস্থ্য সাথী কার্ডে রোগী ভর্তি হওয়ার পরেও তাঁর পরিবারের কাছ থেকে কয়েক হাজার টাকা নেওয়ার অভিযোগ। যার কারণে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হল নিউ টাউনের এক হাসপাতালকে।

    আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে পাওয়া তথ্য অনুযায়ী, স্বাস্থ্য কমিশনের তরফ থেকে জানা যায়, উত্তর ২৪ পরগনার বাসিন্দা উদয় বসু নামে এক ব্যক্তি গত সেপ্টেম্বর মাসে নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে যদিও মৃত্যু হয় তাঁর। ওই বৃদ্ধের চিকিৎসা স্বাস্থ্য সাথী কার্ডে হওয়ার কথাই ছিল । কিন্তু তারপরেও পরিবারের কাছ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় ৯৫ হাজার টাকা নেয়, এমনটাই অভিযোগ। টাকা নেওয়ার পরেও কোনরকম রশিদ দেওয়া হয়নি।

    অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বেড না থাকার কারণে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা করা সম্ভব হয়নি। যার কারণে রোগীর পরিবারের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা নেওয়া হয়েছিল। ওই রোগীর পরিবার স্বাস্থ্য কমিশনের অভিযোগ দায়ের করার পর তাঁরা বিষয়টি খতিয়ে দেখেন। পরবর্তীতে স্বাস্থ্য কমিশন জানতে পারে ওই রোগীর চিকিৎসা বাবদ হাসপাতাল স্বাস্থ্য সাথী দফতরে ক্লেম করে ১৯ হাজার ৮০০ টাকা। কাজেই বিষয়টি যে বড়সড় প্রতারণার তা একেবারেই স্পষ্ট বলে জানান স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দোপাধ্যায়।

    মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। সেখানেই নিউটাউনের ওই হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৪৫,০০০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাকি যে ৫০,০০০ টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন রোগীর পরিবার সেই বিষয়টি বর্তমানে বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনারের তদন্তাধীনে রয়েছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

    WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

    ।। প্রথম কলকাতা ।।

    WBPSC: রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইন মাধ্যমেই রাজ্যের বিভিন্ন প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোন পদের নিয়োগ চলছে ? শিক্ষাগত যোগ্যতা কেমন থাকলে আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন? কীভাবে আবেদন করতে হবে ? বেতন কত এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া রইল প্রতিবেদনে।

    পদ : জুনিয়র ইঞ্জিনিয়ার

    বয়স সীমা : ২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৩৬ বছরের কম

    শিক্ষাগত যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে রাজ্যের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে

    বেতন : মাসিক ৯ হাজার থেকে ৪০,৫০০ টাকা পর্যন্ত

    যে বিভাগগুলিতে নিয়োগ করা হবে : মেকানিক্যাল, সিভিল এবং ইলেকট্রিক্যাল

    নিয়োগ প্রক্রিয়া : সর্বপ্রথম অনলাইনে আবেদন করতে হবে । এরপর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে তবেই ইন্টারভিউ এর জন্য ডাকা হবে আগ্রহী চাকরিপ্রার্থীদের।

    আবেদন প্রক্রিয়া :

    ১) আগ্রহী চাকরিপ্রার্থীকে সর্বপ্রথম পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

    ২) সেখানে গিয়ে আবেদনকারীকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে

    ৩) রেজিস্ট্রেশন সম্পন্ন হলে এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড ও ক্যাপচা পূরণ করে লগইন করতে হবে।

    ৪) লগইন হওয়ার পরে অনলাইনে আবেদন পত্রটি সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করতে হবে। আর সবশেষে আবেদন ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে।

    ৫) অ্যাপ্লিকেশন ফি ১৬০ টাকা তবে। এসসি, এসটি এবং পিডাব্লিউডি শ্রেণির আবেদনকারীদের জন্য কোনরকম আবেদন ফি নেই। বিস্তারিত জানতে wbpsc.gov.in -এ ক্লিক করুন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: আচমকা শীতের ছন্দপতন কেন, রিপোর্ট দিল আবহাওয়া দপ্তর

    Weather update: আচমকা শীতের ছন্দপতন কেন, রিপোর্ট দিল আবহাওয়া দপ্তর

    ।। প্রথম কলকাতা ।।

    আচমকা ছন্দপতন শীতের আমেজে ভাটা‌। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ৫ ডিগ্রি বেড়ে গেল কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবারের পর বুধবার আরো কিছুটা বেড়ে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পারা পতনের তেমন কোনো সম্ভাবনা নেই।

    শুক্রবারের পর থেকে ফের পারদ পতন হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহের আগে জাকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। এই রাজ্যে রাতের তাপমাত্রা অনেকটা বেড়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আপাতত শীতের আমেজ উধাও। পশ্চিমাঞ্চলের বিহার ঝাড়খন্ড লাগোয়া কিছু জেলা ছাড়া বাকি দক্ষিণবঙ্গে কিছুটা গরম অনুভূত হচ্ছে।

    শীতের আমেজে আচমকা ভাটা পরার অন্যতম কারণ দুটি ঘূর্ণাবর্ত। যার মধ্যে একটি দক্ষিণ-পূর্ব আরব সাগর এলাকায় রয়েছে। অন্যটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আরো বাড়বে তাপমাত্রা। তবে পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে কলকাতা থেকে তিন চার ডিগ্রি তাপমাত্রা কম থাকলেও জাকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Manab Mukherjee Death: হৃদরোগে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী, না ফেরার দেশে মানব মুখোপাধ্যায়

    Manab Mukherjee Death: হৃদরোগে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী, না ফেরার দেশে মানব মুখোপাধ্যায়

    ।। প্রথম কলকাতা ।।

    Manab Mukherjee Death: একসময় রাজ্য সিপিএমের একেবারে সামনের সারির নেতাদের তালিকায় নাম ছিল মানব মুখোপাধ্যায়ের। বহুদিন রাজ্য রাজনীতির সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়। এদিন মল্লিক বাজারে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালীন তাঁর বয়স ছিল ৬৭ বছর।

    মানব মুখোপাধ্যায় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক পদে ছিলেন বেশ কিছুদিন। পরবর্তীতে তিনি বেলেঘাটা থেকে জয়লাভ করায় মন্ত্রীপদ পেয়েছিলেন। রাজ্যের তথ্যপ্রযুক্তি ও পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতা তাকে রাজনীতি থেকে সরিয়ে নিয়ে যায়। মধ্য মেয়াদেই সম্পাদকমন্ডলী থেকে সরে আসেন তিনি।

    মঙ্গলবার সকাল ১১:১০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন এই বাম নেতা। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় মধ্য কলকাতার একটি হাসপাতালে। কিন্তু সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, মানব বাবুর চক্ষুদান করা হবে। এরপর তাঁর দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হবে। পরবর্তীতে বেলেঘাটা পূর্বতন জোন অফিসে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। এছাড়াও সিপিএমের রাজ্য দফযরে নিয়ে আসা হবে তাকে। সেখানে শ্রদ্ধার্ঘ্য জানাবেন দলের কর্মী সমর্থকরা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Mamata Banerjee: বিতরণের শীতবস্ত্র কোথায়? হিঙ্গলগঞ্জে মাঝপথে সভা থামালেন মুখ্যমন্ত্রী

    Mamata Banerjee: বিতরণের শীতবস্ত্র কোথায়? হিঙ্গলগঞ্জে মাঝপথে সভা থামালেন মুখ্যমন্ত্রী

    ।। প্রথম কলকাতা ।।

    Mamata Banerjee: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানেই আয়োজন করা হয়েছে একটি সভার। কিন্তু সেই সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ছন্দপতন। বেজায় ক্ষুব্ধ হলেন মুখ্যমন্ত্রী। সরকারের তরফ থেকে এই সভায় শীত বস্ত্র বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বিতরণের শীতবস্ত্র মঞ্চে দেখতে না পেয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন জেলা শাসক।

    এরপরই তিনি মঞ্চে তলব করেন বিডিওকে। সূত্রের খবর অনুযায়ী, হিঙ্গলগঞ্জের এই সভায় পাঁচ হাজার কম্বল, পাঁচ হাজার চাদর এবং পাঁচ হাজার সোয়েটার বিতরণ করার কথা ছিল। কিন্তু সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে সেগুলি এসেই হাজির হয়নি। পরবর্তীতে তাকে জানানো হয় বিডিও অফিসে সেই শীতবস্ত্রগুলি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যত দ্রুত সম্ভব সেই শীত বস্ত্র সভাস্থলে নিয়ে আসার নির্দেশ দেন। একই সঙ্গে নিজের বক্তব্য থামিয়ে তলব করেন বিডিওকে।

    সভা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘আমি আসব বলে শীতবস্ত্র কিনেছি। যতক্ষণ না শীতবস্ত্র আসছে আপনারাও বসুন, আমিও বসলাম’। এই বলে নিজের বক্তব্য থামিয়ে মঞ্চে বসে অপেক্ষা শুরু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর কিছুক্ষণের মধ্যেই শীত বস্ত্রগুলি এসে পৌঁছায় সভাস্থলে। সেখান থেকে কিছু শীতবস্ত্র জনসাধারণের হাতেও তুলে দেন মুখ্যমন্ত্রী।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Student Death: ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হস্টেলে, ছাত্র বিক্ষোভে উত্তাল পরিস্থিতি

    Student Death: ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হস্টেলে, ছাত্র বিক্ষোভে উত্তাল পরিস্থিতি

    ।। প্রথম কলকাতা ।।

    Student Death: বরানগর প্রতিবন্ধী হাসপাতালের হস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছাত্রের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ইমার্জেন্সি ব্যবস্থা না থাকার কারণে ষদ্বিতীয় বর্ষের ওই পড়ুয়াকে বাঁচানো যায়নি বলেই দাবি অন্যান্য পড়ুয়াদের। যার কারণে এদিন হাসপাতালের গেট বন্ধ রেখে বিক্ষোভ দেখান ছাত্ররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে পৌঁছাতে হয় বরানগর থানার পুলিশকে। তবে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশও।

    ঠিক কী ঘটেছিল ঘটনাটি ?

    প্রিয়রঞ্জন সিংহ নামে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় প্রতিবন্ধী হাসপাতালে হস্টেল থেকে। তাঁর রুমমেট সহ অন্যান্যরা যখন প্রিয়রঞ্জনকে উদ্ধার করেন তখনও পর্যন্ত প্রাণ ছিল তাঁর মধ্যে, এমনটাই দাবি করা হচ্ছে। তবে ওই হাসপাতালে কোন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং ইমার্জেন্সি ব্যবস্থা না থাকার কারণে প্রিয়রঞ্জনকে নিয়ে যেতে হয় সাগর দত্ত হাসপাতালে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর সেখানে মৃত বলে ঘোষণা করা হয় প্রিয়রঞ্জনকে।

    নীলকন্ঠ ভট্টাচার্য নামে এক পড়ুয়া জানান, আজ অর্থাৎ মঙ্গলবার কলেজে নবীন বরণের অনুষ্ঠান ছিল। তাই গতকাল সকালেই ব্যস্ত ছিল সেই সময় রিহার্সাল থেকে উঠে নিজের ঘরে চলে যায় প্রিয়রঞ্জন। বেশ খানিকটা সময় পেরিয়ে যাওয়ার পর প্রিয়রঞ্জন এর রুমমেট ঘরে যান। তিনি দেখেন ভেতর থেকে দরজা আটকানো। বারবার ডাকার পরেও কোন সাড়াশব্দ না পাওয়ায় জানলা দিয়ে উঁকি মারতেই প্রিয়রঞ্জনের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। তড়িঘড়ি অন্যান্যদের সাহায্য নিয়ে প্রিয়রঞ্জন এর দেহ নামানো হয়।

    কলেজ কর্তৃপক্ষের কাছে সাহায্য চাইলে তাঁরা কোনরকম সহায়তা করেনি। যার কারণে এক পড়ুয়ার বাইকে করে প্রিয়রঞ্জনকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তাঁর। এরপর মঙ্গলবার সকালে পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে। হাসপাতালের গেট বন্ধ রেখে বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি, গতকাল যদি হাসপাতালে অক্সিজেন এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকত তাহলে প্রিয়রঞ্জনকে বাঁচানো সম্ভব ছিল। যাদের গাফিলতির জন্য মৃত্যু হল প্রিয়রঞ্জন এর তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার দাবিতে চলছে বিক্ষোভ।

    বর্তমানে গোটা হাসপাতাল জুড়ে স্লোগান পোস্টারে ছয়লাপ। দ্বিতীয় বর্ষের পড়ুয়ার এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। এক ছাত্রের কথায়, তাঁর ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে এবং সেখানে সম্ভবত মানসিক চাপের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও ওই পড়ুয়া দাবি করেন, কেন্দ্রীয় সরকারের এই প্রতিষ্ঠানের বেশ কয়েকজন পড়ুয়াদের উপর মানসিক চাপ সৃষ্টি করছে। সবমিলিয়ে বর্তমানে সরগরম বরানগরের প্রতিবন্দী হাসপাতাল চত্বর।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: অবাধে ঢুকছে উত্তরের বাতাস, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?

    Weather update: অবাধে ঢুকছে উত্তরের বাতাস, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather update: ডিসেম্বরে আগেই ঠান্ডার আমেজ চেটেপুটে উপভোগ করছে বাঙালি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ‍্যের উত্তর থেকে দক্ষিণে রাজ্যের সব জেলাতেই ক্রমেই নামছে তাপমাত্রা। আগামী তিন দিন কলকাতা তাপমাত্রার পরিবর্তন হবে না।

    উত্তরের হাওয়া প্রবেশ এর ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। আগামী কয়েক দিনের মধ্যেই তা টের পাবে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শীত পুরোপুরি থিতু হতে এখন ঢের দেরি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে আনুষ্ঠানিকভাবে শীত পড়বে না বঙ্গে।

    কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবেশ করছে উত্তরে হাওয়া। ফলে বাজায় রয়েছে শীতের আমেজ। একই সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে। উত্তরবঙ্গেও মনোরম শীতের আমেজ। পার্বত্য এলাকায় ঘুরতে যাওয়া পর্যটকরা বেজায় খুশি।

    অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি দক্ষিণ পূর্ব আরব সাগর আরেকটি মধ্য বঙ্গোপসাগরে। জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আনদাবান নিকোবর দ্বীপপুঞ্জে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Bear census: রাজ‍্যে প্রথমবার, যে পদ্ধতিতে ভালুক গণনা করবে বনদপ্তর চমকে যাবেন আপনিও

    Bear census: রাজ‍্যে প্রথমবার, যে পদ্ধতিতে ভালুক গণনা করবে বনদপ্তর চমকে যাবেন আপনিও

    ।। প্রথম কলকাতা ।।

    Bear census: শীত পড়তেই ভালুকের আগমন ডুয়ার্সে। এই প্রথম ভালুক গণনা করতে চলেছে রাজ্যে বনদপ্তর। গত বছর প্রথম ভালুক দেখা গিয়েছিল জলপাইগুড়ি জেলার মেটিলি ব্লকের ইংডং চা বাগান এলাকায়। ডুয়ার্সের মালবাজার মাদারিহাট ,বক্সা সহ বেশ কয়েকটি এলাকায় ভালুক দেখা যায়। যদিও ভালুকের আক্রমণে বেশ কয়েকজন আহত হয়েছিলেন ।

    শীত পড়তেই বরাবরের মত ভালুকের আনাগোনা শুরু হয়েছে ডুয়ার্সের চা বাগানের জনবসতি এলাকায়। তাদের হানায় স্থানীয়দের মৃত্যু হয়েছে। পাল্টা জনরোষে মারা পড়েছে ভালুকও। চা বাগানের বসতিতে ভালুক চলে আসার কারণ খুঁজতে এবার ভালুক গণনার সিদ্ধান্ত নিল বনদপ্তর। ডিসেম্বর থেকেই রাজ্যে প্রথম ভালুক গণনার কাজ শুরু হবে বলে বনদপ্তর সূত্রের খবর। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাহাড়ের পরিবেশ প্রেমীরা।

    চলতি বছরে ভালুক দেখা দিয়েছে লোকালয়ে। আতঙ্কে সৃষ্টি হয় মানুষের মধ্যে। ফাঁদ পেতে ভালুক ধরে বন দপ্তর। গত ১৫দিনের ৬টি ভালুক উদ্ধার করেছে বনদপ্তর। কিন্তু কত ভালুক রয়েছে ডুয়ার্সে? তা এখনও অজানা। তাই চলতি বছর ডিসেম্বরে ভালুক গণনা করা হবে বলে জানানো হয়েছে। বিয়ার কোরাল পদ্ধতিতে ভালু গণনা করা হবে। তারপরই পরবর্তী পদক্ষেপ নেবে বনদপ্তর।

    কিন্তু এই বিশেষ পদ্ধতিটি ঠিক কি রকম? যে সমস্ত জায়গায় ভালুক দেখা গিয়েছে সেই সব জায়গায় প্রথমে খাঁচা পাতা হবে। খাঁচায় ভালুকের পছন্দের খাবার দেওয়া হবে। সেই খাবার খেতে এলেই ধরা পড়বে ভালুক। আর তাতেই ভালুকের সংখ্যা জানা যাবে বলে জানিয়েছে বনদপ্তর। এর ফলে মানুষ এবং ভালুকের সংঘাত কমবে বলেও মনে করা হচ্ছে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম