• Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
PROTHOM KOLKATA
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
PROTHOM KOLKATA
No Result
View All Result
ADVERTISEMENT
Home প্রথম আনন্দ

Arijit-Rupam: মঞ্চে এবার যুগলবন্দী অরিজিৎ-রূপমের, ভিডিও বার্তায় দিনক্ষণ জানালেন রকস্টার!

News Desk by News Desk
February 23, 2023
in প্রথম আনন্দ
0
Arijit-Rupam: মঞ্চে এবার যুগলবন্দী অরিজিৎ-রূপমের, ভিডিও বার্তায় দিনক্ষণ জানালেন রকস্টার!
66
SHARES
104
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

।। প্রথম কলকাতা ।।

ADVERTISEMENT

Arijit-Rupam: জনপ্রিয় গায়কদের তালিকায় নাম আসে তাঁর। তাঁকে নিয়ে শ্রোতাদের মধ্যে উন্মাদনার শেষ নেই। কিছু কিছু অনুরাগী তাঁকে ভগবানের আসনে বসিয়েছেন। তাঁর ব্যবহার, তাঁর কাজ দর্শকদের মনের মনিকোঠায় তাঁর জায়গা করে দিয়েছে। কলকাতায় তাঁর কনসার্টে প্রমাণ হয়ে গিয়েছে যে, তাঁকে কতটা মানুষ ভালোবাসে। এবার তাঁর কনসার্টে ছিল বড় চমক। একসঙ্গে অরিজিৎ (Arijit Singh) আর রূপমের যুগলবন্দীর সাক্ষী থেকেছে মানুষ। আনন্দের সীমা ছিল না দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই যুগলবন্দীর ভিডিও। আর এরই মধ্যে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই অরিজিৎকে নিয়ে নতুন কাজের ঘোষণা রূপমের (Rupam Islam)। কী জানিয়েছেন গায়ক? কোন নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় এই দুই শিল্পী?

বুধবার ফেসবুকে (Facebook) একটি ভিডিও শেয়ার করে অনুরাগীদের বড় সারপ্রাইজ দিয়েছেন অরিজিৎ ও রূপম। যদিও নতুন কাজের ঘোষণা করেছেন তাঁরা, কিন্তু প্রজেক্ট সম্পর্কে আর কিছুই বলতে চাননি দু’জনে। তাঁদের শুধু একটাই বক্তব্য, বহুদিনের পরিকল্পনার পর অবশেষে বাস্তবে রূপ পেতে চলেছে তা। কনসার্টে (Arijit Singh Kolkata Concert) রূপমের গান গেয়ে সকলকে মুগ্ধ করেছিলেন অরিজিৎ। এদিনের ভিডিওয় ঠিক তার উল্টোটা দেখা গিয়েছে। গিটার হাতে দাঁড়িয়ে রয়েছে অরিজিৎ সিং আর গান ধরেছেন রূপম। কালো টি-শার্ট আর ডেনিম পরে সকলের সামনে হাজির হয়েছেন রূপম। আর তাঁর পাশেই সাদা টি-শার্ট, মাথায় ব্যান্ডানা ও হাতে গিটার নিয়ে দাঁড়িয়ে অরিজিৎ।

শুরুতেই রূপম বলে ওঠেন, ‘এর আগে একটা ঘটনা ঘটেছিল‌। অরিজিৎ-এর কনসার্টে অতর্কিতে একটা গান হয়ে গিয়েছিল, যার কোনও পরিকল্পনা আগে থেকে করা ছিল না। কিন্তু আজকে যে আমরা এখানে পাশাপাশি দাঁড়িয়ে আছি এর পিছনে একটা প্ল্যানিং রয়েছে। অনেক দিনের পরিকল্পনা আমরা পাশাপাশি দাঁড়াব এবং একসঙ্গে হয়তো কাজও করব। এই অনুষ্ঠানের ঘটনার পরে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন, একসঙ্গে আমরা কাজ করব কি না!’ পরক্ষণেই পাশ থেকে অরিজিৎকে বলতে শোনা যায়, ‘ডেফিনেটলি’। তার পর মজা করে রূপম বলে ওঠেন, ‘আমি ভাবলাম তুমি তোমার এই বসা গলা কাউকে শোনাতে চাও না। ভেবেছি তুমি আকার ইঙ্গিতে কথা বলবে’। জবাবে একগাল হাসতে দেখা গেল গায়ককে। যদিও অরিজিৎ-এর বসে যাওয়া গলা নিয়ে মাথাব্যথা নেই দর্শকদের। তাঁরা এই ভেবে উচ্ছ্বসিত যে একসঙ্গে কাজ করবেন জনপ্রিয় দুই শিল্পী।

এরপর অরিজিৎকে গিটারে রূপমের গান বাজাতে শোনা যায় এবং ভেসে আসে ‘কেন করলে এরকম…’। তবে আপাতত এটুকুনি শুনিয়েছেন অনুরাগীদের। রূপমের কথায়, ‘এখন এই পর্যন্ত থাক। গান-বাজনা তো পরে আসবে। এটা খুব আনন্দের একটা সময়। অনেকদিন ধরেই দেখা হওয়ার কথা ছিল। কিন্তু কখনও আমি স্টেজে ও অডিটোরিয়ামে, কখনও ও স্টেজে আমি অডিটোরিয়ামে। এই যে ফাইনালি দেখা হল, এখান থেকেই শুরু হবে নতুন কাজ’। গত ১৮ ফেব্রুয়ারি কলকাতায় কনসার্ট (Arijit Singh in Aquatica) ছিল অরিজিৎ-এর। যেখানে দর্শক আসনে উপস্থিত ছিলেন রূপম। কনসার্টে ‘ফসিলস’-এর গান ধরেন অরিজিৎ। তার পরেই উচ্ছ্বাসে ফেটে পরে জনতা। মঞ্চের পিছনের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে রূপমের ছবি। আর তার পরেই দর্শকের আসনে চুপ করে বসে থাকতে না পেরে অরিজিৎ-এর সঙ্গে গলা মেলান রূপমও। মুহূর্তেই ভাইরাল হয় সেই যুগলবন্দীর ভিডিও। এবার তাঁদের একসঙ্গে কাজ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। রূপমের শেয়ার করা ভিডিওয় বয়ে গিয়েছে মন্তব্যের বন্যা। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় মানুষদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Tags: arijit singhArijit Singh in AquaticaArijit Singh Kolkata ConcertFacebook.Rupam IslamSinger
Previous Post

IPL 2023: আয়ারল্যান্ড টেস্টের প্রস্তুতির জন্য মরসুমের শেষ পর্যায়ে খেলবেন না সিএসকে অলরাউন্ডার বেন স্টোকস

Next Post

Zombie Drug in US: ওষুধের প্রভাবে জম্বিতে পরিণত হচ্ছে মানুষ, ভয়ঙ্কর দৃশ্য আমেরিকায়!

News Desk

News Desk

Next Post
Zombie Drug in US: ওষুধের প্রভাবে জম্বিতে পরিণত হচ্ছে মানুষ, ভয়ঙ্কর দৃশ্য আমেরিকায়!

Zombie Drug in US: ওষুধের প্রভাবে জম্বিতে পরিণত হচ্ছে মানুষ, ভয়ঙ্কর দৃশ্য আমেরিকায়!

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
  • লাইফস্টাইল
  • বিগ ভাইরাল
  • আরো

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

Go to mobile version