• Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
PROTHOM KOLKATA
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
PROTHOM KOLKATA
No Result
View All Result
ADVERTISEMENT
Home প্রথম আনন্দ

Sohini-Shovan Relationship Rumours: ফাঁস হয়ে গেল ছবি! শহর থেকে দূরে জমিয়ে প্রেম শোভন সোহিনীর? জোর গুঞ্জনস

News Desk by News Desk
October 4, 2023
in প্রথম আনন্দ
0
Sohini-Shovan Relationship Rumours: ফাঁস হয়ে গেল ছবি! শহর থেকে দূরে জমিয়ে প্রেম শোভন সোহিনীর? জোর গুঞ্জনস
65
SHARES
103
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

।। প্রথম কলকাতা ।।

ADVERTISEMENT

Sohini-Shovan Relationship Rumours: টলি-টেলি পাড়ার অন্দরে জোর গুঞ্জন। ফের প্রেমে পড়েছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়! এবার তাঁর মন মজেছে বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারে।শোভনের টাইমলাইনে সোহিনীর লেখা, একসঙ্গে খুচরো আউটিং নিয়ে গুঞ্জন চলছিলই। তার মাঝেই ফাঁস হয়ে গেল ছবি। একসঙ্গে ট্রিপে গিয়েছেন সোহিনী-শোভন।উপলক্ষ সোহিনীর জন্মদিন। কে করল ছবি ফাঁস? ঠিক কী ঘটেছে? জেনে নিন বিস্তারিত।

খুব ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে অন্তরঙ্গ জন্মদিন পালন করলেন সোহিনী সরকার। সে ছবি সোশ্যাল মিডিয়ায় দিলেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। তবে নেটপাড়ার চোখ আটকাল সোহিনীর চর্চিত প্রেমিক শোভনে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশ কয়েকদিন ধরেই চর্চায় আছেন অভিনেত্রী সোহিনী সরকার। রণজয় বিষ্ণুর সঙ্গে তাঁর লম্বা সময়ের প্রেম ভেঙেছিল গত বছরই। যদিও সপ্তাহখানেক আগে তাতে শিলমোহর দেন সোহিনী। তবে তাঁর জীবনে এখন নাকি অন্য মানুষের আনাগোনা। অভিনেত্রীর নতুন করে প্রেমে পড়ার গল্প এখন টলিউডের হট টপিক। এই প্রেমের মানুষটি আর কেউ নন, গায়ক শোভন গাঙ্গোপাধ্যায়।

মঙ্গলবার রাতে ‘বি-ডে ডে আউট’ ক্যাপশনে বেশ কিছু ছবি শেয়ার করেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। তা সোহিনীর জন্মদিনের। সেখানে বউ অঙ্কিতাকে নিয়ে হাজির ছিলেন তিনি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে প্রান্তিকের দুই গালে চুমু খাচ্ছেন অঙ্কিতা আর সোহিনী। বড় মিষ্টি ছবি! তিন জনের অটুট বন্ধুত্বের ছবিই ধরা পড়ে তাতে।যদিও নেটপাড়ার চোখ আটকাল কিছু পরে থাকা একটা গ্রুপ ছবিতে। দেখা গেল, শোভনকে। মানে সোহিনীর ‘কাছের বন্ধু’র তালিকায় ঢুকে পড়েছেন টলিউডের এই গায়ক। ব্যস দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন অনেকেই।যদিও ওরা মুখে কুলুপ এঁটেছেন। ‘গুড ফ্রেন্ড’ তকমাই কি দেবেন এই সম্পর্ককে? প্রশ্ন হাজারও থাকলেও ওঁরা নিরুত্তর।

শোভনের জীবনে প্রেম এসেছে বারংবার। আর তা খুল্লামখুল্লা। প্রথমে তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল গায়িকা ইমন চক্রবর্তীর। সরাসরি সম্পর্কের কথা ঘোষণা না করলেও লুকোছাপাও ছিল না। প্রায়ই একসঙ্গে ছবি শেয়ার করতেন। শোভনের থেকে বয়সে অনেকটাই বড় ছিলেন ইমন। কিন্তু সেটা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি সম্পর্কে। তবে হঠাৎ করেই পথ আলাদা হয়। এরপর শোভনের জন্মদিনে আসেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।সোশ্যাল মিডিয়া একসময় লাল হত তাঁদের প্রেমের রঙে।প্রকাশ্যেই করতেন প্রেমের বহিঃপ্রকাশ। তবে এক্ষেত্রেও সম্পর্কের মেয়াদ বছর দুইয়ের বেশি ছিল না।

সোহিনী সরকারের মায়ের জন্মদিনে শোভনের উপস্থিতি দেখেই প্রথম খটকা লাগে সকলের। সোহিনী আর শোভনকে নিয়ে শুরু হয় কানাঘুষো। জানা যায়, যিশু সেনগুপ্তর উদ্যোগে আয়োজিত ২২ শ্রাবণের অনুষ্ঠানে কাছাকাছি আসে শোভন আর সোহিনী। ওদিকে সোহিনীও বেশ কিছু দিন আগে পর্যন্তও ছিলেন সিঙ্গল। রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্ক এখন অতীত। দুই ভাঙা হৃদয় কি আবারও জোড়া লাগছে এভাবেই? উত্তর এখন সময়ের হাতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Tags: Shovan GangulySohini SarkarSohini-Shovan Relationship Rumours
Previous Post

জীবন্ত রেলগেট ননীদা, ভরসা পান ট্রেনের চালক! হাতের ইশারায় বাঁচাচ্ছেন শত শত প্রাণ

Next Post

আগের তিন বিশ্বকাপেও নির্ভুল ভবিষ্যৎবাণী! ভারত-বাংলাদেশের উপরেই বাজি ধরলেন এই জ্যোতিষী

News Desk

News Desk

Next Post
আগের তিন বিশ্বকাপেও নির্ভুল ভবিষ্যৎবাণী!  ভারত-বাংলাদেশের উপরেই বাজি ধরলেন এই জ্যোতিষী

আগের তিন বিশ্বকাপেও নির্ভুল ভবিষ্যৎবাণী! ভারত-বাংলাদেশের উপরেই বাজি ধরলেন এই জ্যোতিষী

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
  • লাইফস্টাইল
  • বিগ ভাইরাল
  • আরো

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

Go to mobile version